পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগেই ভেস্তে গিয়েছিল প্রথমদিনের খেলা। তবে দ্বিতীয় দিনে মাঠে নেমে উড়ন্ত শুরু পেয়েছে টাইগাররা। ইনিংসের প্রথম ওভারেই আব্দুল্লাহ শাফিককে বোল্ড আউট করেন এক বছর পর টেস্ট দলে ফেরা তাসকিন আহমেদ। শনিবার (৩১ আগস্ট) টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। মাঠে নেমে তাসকিনের দুর্দান্ত প্রত্যাবর্তনে দ্বিতীয়
সম্প্রতি ভ্যানে লাশের স্তূপের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। লোমহর্ষক এ ভিডিও ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহত কয়েকজন ব্যক্তির। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি কোথায় ঘটেছে, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। পরে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যান জানায়, ভ্যানে নিথর দেহের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার। তবে, তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।শুক্রবার (২৯ আগস্ট) রাতে
বহুদিন পরে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমালো অর্ন্তবর্তীকালীন সরকার। আজ শনিবার (৩১ আগস্ট) সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের নতুন দাম ঠিক করে দেওয়া হয়েছে। জানা গেছে, ডিজেলের দাম ১.২৫ টাকা কমিয়ে ১০৫.২৫ টাকা, পেট্রোলের দাম ৬ টাকা কমিয়ে ১২১ টাকা এবং অকটেনের দাম ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।নতুন এ দাম আজ রাত ১২টা থেকে কার্যকর
বেতন ভাতা বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং দুইদিন সাপ্তাহিক ছুটিসহ ২১ দফা দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন দুই ওষুধ কারখানার শ্রমিকরা। আজ শনিবার (৩১ আগস্ট) ভোর ৫টা থেকে এপেক্স ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শ্রমিকরা হরিণহাটি এলাকায় কর্মবিরতি দিয়ে মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শ্রমিকরাও বোর্ডঘর এলাকায় বিক্ষোভে অংশ নেন।শ্রমিকরা জানান, অন্যান্য শিল্প কারখানায় বেতন বৃদ্ধি হলেও ওষুধ কারখানায় তা
চড়া দামে অপরিবর্তিত আছে চিকন চালের বাজার। কিন্তু বেশ অস্থির মোটা চালের বাজার। ত্রাণ বিতরণে পণ্যটির চাহিদা বেড়ে যাওয়ার সুযোগ নিচ্ছেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। মাত্র সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ৬ টাকা। বন্য দুর্গত মানুষের জন্য জরুরি এই খাদ্যপণ্যটির দাম বেড়ে যাওয়ায় ক্ষুদ্ধ সবাই। মোটা চালের ক্রেতার বড় অংশই এখন স্বেচ্ছাসেবীরা। বিতরণের জন্য বস্তায় বস্তায় চাল কিনছেন তারা। আর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেলারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ৫ আগস্টের পর সারাদেশে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। একটি মহল এসব হামলা চালিয়ে জামাত-শিবিরের ওপর দায় চাপানোর চেষ্টা করেছিল, কিন্তু এসব হামলার সাথে জামাত-শিবিরের লোকজন জড়িত নয়। বরং জামায়াতের আমীরের নির্দেশে থানা, মন্দিরসহ বিভিন্ন স্থাপনা পাহারা দিয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে শিশু একাডেমি হলরুমে বাংলাদেশ জামায়াত ইসলাম নরসিংদী জেলা
আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘আসনা’য় পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি ভারত ও পাকিস্তানে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩০ আগস্ট) এ তথ্য জানিয়েছে ভারত ও পাকিস্তানের আবহাওয়া বিভাগ। খবর রয়টার্সের।এতে বলা হয়েছে, ‘আসনা’ ঘূর্ণিঝড়টি বর্তমানে ভারতের গুজরাটের ভুজ অঞ্চল থেকে ১৯০ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে এবং করাচি থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। এদিকে ভারতের আবহাওয়া
সার্বিক পরিস্থিতি, দেশ সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার বেলা ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় শুরু হবে এ মতবিনিময় সভা, যা রাত ৮টা পর্যন্ত চলবে। এর আগে বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শিক্ষক পদত্যাগের নামে সারা দেশে যা হচ্ছে, যে প্রক্রিয়ায় হচ্ছে সেটা সমর্থনযোগ্য নয়। শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এসব বলেন। তিনি বলেন, কেউ যদি ফ্যাসিস্টদের ক্ষমতার অপব্যবহার করে অন্য শিক্ষক বা শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করে তাহলে নিয়মতান্ত্রিকভাবে আইনের মধ্য দিয়ে তদন্ত সাপেক্ষে তার বিচার হোক। কিন্তু আইন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, 'বাংলাদেশে এখনও চূড়ান্ত বিজয় আসেনি। আমাদের আরও ত্যাগ শিকার করতে হবে। এটাকে চূড়ান্ত বিজয় ভাবার সুযোগ নেই। বাংলার আকাশে এখনও শকুন উড়ছে। এজন্য ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে সামনের দিনগুলো মোকাবিলা করতে হবে।' শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশে সম্মিলিত পেশাজীবী পরিষদের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, 'বিগত
শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠানোর অনুরোধ করলে ভারত কী জবাব দেবে, এমন প্রশ্ন করা করা হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। শুক্রবার (৩০ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এমন প্রশ্নের সম্মুখীন হলেও এর সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেছেন, এই ধরনের প্রশ্ন অনুমাননির্ভর। আর অনুমাননির্ভর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার রীতি নেই। এ সময় রণধীর জয়সওয়াল বলেন, গত
কুমিল্লার দেবীদ্বারে ৭দিন ধরে পানিবন্দি বিধবা ঝরনা বেগমের ঘরে নেই খাবার, বড় কষ্টে জীবন যাপন করছেন তিনি। কাছাকাছি কোন আশ্রয় কেন্দ্র না থাকায় দূরের আশ্রয় কেন্দ্রে পানি ভেঙ্গে যেতেও পারছেননা তিনি। তাছাড়া রাতে চোর ডাকাতের হাতে সর্বস্ব হানানোর ভয়ও তাড়া করছে তাকে। অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও এবং সরকারি সহায়তা আসলেও দূর্গম এলাকায় কেউ সাহায্য নিয়ে আসেনা। আমাদের এলাকায় কারোর ঘরেই
‘বেগার্স কান্ট বি চুজার্স।’ – বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাফ কথা এটি। পরিস্কার ধারণা নিয়ে বিসিবি সভাপতি এমন ঘোষণা দিয়েছেন। কোনো জোড়াতালির বিপিএল নয়। ৭ দল নিয়েই বিপিএল আয়োজন করতে হবে তেমনটা নয়। প্রয়োজনে ৫ দল নিয়ে আয়োজন করবে যেন দেশের একমাত্র টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মান থাকে। যেনতেন দল গড়ে, স্বস্তায় বিদেশি ক্রিকেটার এনে, অপেশাদার ফ্র্যাঞ্চাইজি
দেশের পূর্বাঞ্চলের ১১ জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪ জন। যা গতকাল (বৃহস্পতিবার) ছিল ৫২ জন। এছাড়া একজন নিখোঁজের তথ্য পাওয়া গেছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বন্যায় মৃতদের মধ্যে রয়েছেন, পুরুষ ৪১ জন, মহিলা ৬ জন ও ৭ জন শিশু। এর মধ্যে কুমিল্লায় ১৪ জন,
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ভারতকে বাংলাদেশের সঙ্গে যৌথ স্বার্থে কাজ করতে হবে। সেখানে বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে, ভারত তার সঙ্গেই কাজ চালিয়ে যাবে। শুক্রবার (৩০ আগস্ট) দিল্লিতে রাজীব সিক্রির লেখা ‘স্ট্র্যাটেজিক কনড্রামস : রিশেপিং ইন্ডিয়াস ফরেন পলিসি’ বই প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন। এস জয়শঙ্কর
ঝালকাঠির রাজাপুরের উপজেলার কেওতা গ্রামের মামুন হোসেন নামে এক ব্যক্তির বসতঘরে হামলা ভাঙচুর লুটপাট ও টাকা ছিনতায়ের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদসহ ১৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগষ্ট) ঝালকাঠি আদালতে দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দিন বিকেলে কেওতা গ্রামের নাসির উদ্দিনের
উত্তর-পূর্ব আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসরের সঙ্গে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আসনা’য় পরিণত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরের দিকে এটি কেন্দ্রীভূত হয়েছে। এবারের ঘূর্ণিঝড়ের নাম ‘আসনা’ দিয়েছে পাকিস্তান। ঘূর্ণিঝড়টি বর্তমানে ভারতের গুজরাটের ভুজ অঞ্চল থেকে ১৯০ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে এবং পাকিস্তানের করাচি থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। এটি আগামী দুইদিন ভারতীয় উপকূল থেকে দূরে উত্তর-পূর্ব আরব সাগরের ওপর দিয়ে ওমানের
বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি), উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের অনুপস্থিতিতে একজন জ্যেষ্ঠ অধ্যাপক দিয়ে জরুরি আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩০ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক চিঠিতে সাময়িক এ সমাধান দিয়েছে। গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্য প্রতিষ্ঠানের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করছেন শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্তরা। সেই পদগুলো এখনো
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাগলাহাট বাজার এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ও রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করছেন উভয় পক্ষ। একপক্ষ বলছে পাগলাহাট বাজার বনিক সমিতির কমিটিকে নিয়ে কথা বলায় তাদের ওপর হামলা ও ভাংচুর করা হয়েছে। অপর পক্ষ বলছে রাজনৈতিক কারণে তাদের ওপর হামলা চালানো হয়েছে। সংঘর্ষে আহতরা হলেন, খতিবর হোসেন, মনিরুল
দেশের ১০টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়ে ক্ষতির মুখে পড়েছেন প্রায় ৩৬ লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় ইতোমধ্যে সারাদেশের বিভিন্ন সংগঠন এবং ব্যাক্তি উদ্যোগে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় এবার বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাধারণ শিক্ষার্থীরা বন্যার্তদের সাহায্যার্থে উদ্যোগ গ্রহণ করেছে। আজ শুক্রবার রাতে বিএম কলেজের ২০জন শিক্ষার্থী ত্রাণ নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওয়ান হবেন। শিক্ষার্থীরা জানিয়েছে, বন্যার্তদের মাঝে
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে নেতৃত্ব দেওয়া যাবে না। আমরা তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছি। তার জন্য একটি স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধুকে সম্মান করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। শুক্রবার (৩০ আগস্ট) ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর সমাধিতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন বঙ্গবীর। ছবি: সংগৃহীত বঙ্গবীর বলেন, শেখ হাসিনা
বন্যার্তদের সহায়তার জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বরিশালের চারুশিল্পীরা। বন্যাদুর্গতের জন্য ছবি এঁকে বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানে ঘুরে ঘুরে ছবি বিক্রি করছেন তারা। চারুশিল্পীদের এই দলটিকে শুক্রবার বরিশাল নগরীর হাসপাতাল রোডে পাওয়া যায়। তারা জানিয়েছে, তারা সবাই চারুকলা বরিশাল নামে একটি ফাইন আর্টস প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিল্পী। চলমান বন্যা দুর্গতের জন্য তারাও কিছু করতে চায় এই মানসিকতা নিয়ে তারা নিজেরা ছবি
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপি অফিসে হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের অভিযোগে ৪৪ জনের নাম উল্লেখপূর্বক আ’লীগের ৩৪৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সম্প্রতি অপসারণকৃত উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুসহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. খায়রুল
বর্তমানে সবার কাছেই ‘স্মার্ট ফোন’ থাকলেও ‘স্মার্ট প্যান্ট’ শব্দটি একেবারে নতুন। এক ব্যক্তি স্মার্ট প্যান্ট তৈরি করে এরই মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন। বিশেষ এই প্যান্টের চেইন খুললেই সঙ্গে সঙ্গে ফোনে নোটিফিকেশন চলে আসছে। অর্থাৎ সেটির সংযোগ যদি সঙ্গীর ফোনের সঙ্গে করা থাকে, তাহলে চেইন খুললেই সঙ্গীর কাছে চলে যাবে নোটিফিকেশন। গাই ডুপন্ট নামে এক ব্যবহারকারী টুইটারে স্মার্ট প্যান্টের একটি ভিডিও শেয়ার