পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পৃথক ঘটনায় শতবর্ষী এক বৃদ্ধ এবং এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে পুলিশ উভয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বৃদ্ধ সৈয়দ আলীর আত্মহত্যা খোলপটুয়া গ্রামের শতবর্ষী সৈয়দ আলী আকন (১০৪) তার ছেলেদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার রাতে বিষপান করেন বলে অভিযোগ উঠেছে। তার মেয়ে খাদিজা বেগম জানান, দীর্ঘদিন ধরে তার ভাইরা তাদের বৃদ্ধ পিতার
নাটোরের লালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’র লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) লালপুরের গৌরীপুরে সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল এর কবর জিয়ারত শেষে লিফলেট বিতরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ । এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, সাংগঠনিক
পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশাল ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে বঙ্গোপসাগরে স্থানীয় জেলে জামাল হোসেনের জালে মাছটি ধরা পড়ে। বড় এই ইলিশটি বাজারে আনার পর নিলামের মাধ্যমে ১ লাখ টাকা মণ দরে এটি বিক্রি হয়। রাসেল ফিস নামক একটি মৎস্য আড়ৎ থেকে মো. হাসান নামের এক মাছ ব্যবসায়ী এটি কিনে নেন। প্রথমে
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপিসহ দেশের সব রাজনৈতিক সংগঠনের সঙ্গে জামায়াতের গভীর সম্পর্ক রয়েছে। ইসলামী আন্দোলনের দলগুলোসহ সব দলের সঙ্গে সংলাপ অব্যাহত রয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে যারা ঐক্যবদ্ধ হবে তাদের সঙ্গেই জামায়াত নির্বাচনী জোট গঠন করবে। শুক্রবার (২২ নভেম্বর) মেহেরপুরের ড. শহীদ শামসুজ্জোহা পার্কে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কারের পর
ইউক্রেনে মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্রের হামলার জবাবে রাশিয়া প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করেছে। এই হামলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মস্কো এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যা হাজার হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং পারমাণবিক হামলার জন্য ডিজাইন করা। কিয়েভের দুঃসাহস ইউক্রেন সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ব্রিটিশদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করাই এখন প্রধান লক্ষ্য। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন
দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করেও অদম্য ইচ্ছাশক্তি আর অধ্যবসায়ের মেধায় বরিশালের বানারীপাড়ার মারিয়া খানম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করেও লেখাপড়ার ব্যয়ভার বহনের দুঃশ্চিন্তা তাকে তাড়া করে ফিরছে। বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামের প্রয়াত সিএনজি চালক তাহের শরীফের ছোট মেয়ে মারিয়ার জীবনে সংগ্রাম নতুন কিছু নয়। ২০২০ সালে বাবাকে হারানোর পর
সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবল দলের গর্বিত সদস্য আইরিন খাতুনকে নিজ জেলা নওগাঁয় সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটি ও নওগাঁ জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক আইরিন
প্লাস্টিক দূষণ মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা নিয়ে একটি মতবিনিময় সভা শুক্রবার (২২ নভেম্বর) বরিশাল রিপোর্টার্স ইউনিটির হল রুমে অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাংলা উন্নয়ন কমিটির আয়োজনে এবং উন্নয়ন ব্যক্তিত্ব আনোয়ার জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা প্লাস্টিক দূষণের ভয়াবহতা এবং এর প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন। সভায় জানানো হয়, উন্নত দেশগুলোতে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম উন্নত হওয়ায় পরিবেশ ঝুঁকি কম হলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে
ফরিদপুর জেলার ভাংগা পৌরসভা এলাকার মানুষদের জন্য একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি তুলেছে স্থানীয় জনগণ। ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত এই পৌরসভা এলাকায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, এবং রাস্তা পারাপারে জনগণের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে পদ্মা সেতু চালুর পর থেকে এই মহাসড়কে যানজট এবং দুর্ঘটনার হার বাড়ছে ব্যাপকভাবে। এজন্য, এলাকাবাসী, সাবেক পৌর মেয়র এবং কমিশনারগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে ফুটওভার ব্রিজ
আগামীকাল, শনিবার (২৩ নভেম্বর), বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে কওমি মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে অংশগ্রহণ করবেন ইসলামিক জগতের বিখ্যাত ব্যক্তিত্বগণ, যার মধ্যে অন্যতম আওলাদে রাসূল সাইয়্যেদ হাসান আসজাদ মাদানি (ভারত)। বরিশাল বিভাগীয় কওমি মাদরাসা ঐক্য পরিষদ গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এই মহাসম্মেলনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। পরিষদের সভাপতি হাফেজ মাওলানা তৌফিকুল
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য ঢাকার সেনানিবাসের শহিদ মইনুল রোডের বাড়ি ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন দলের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ২০১০ সালে এই বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল। শুক্রবার রাজধানীর শহিদ জিয়া পরিষদের আয়োজনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এক অনুষ্ঠানে এই দাবি তুলে ধরেন তিনি। আলাল বলেন, "যে বাড়ি থেকে খালেদা
ঝালকাঠির সরকারি নলছিটি ডিগ্রি কলেজে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বিতরণের নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রত্যেক শিক্ষার্থী থেকে ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে, অথচ সরকারি নিয়ম অনুযায়ী এমন কোনো ফি থাকার কথা নয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে কলেজের শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বরাবর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে গত শুক্রবার (২২ নভেম্বর) ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফএম হাসান আরিফ। উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ভারতের ভিসা সংক্রান্ত বিধি-নিষেধ বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, "ভারতের ভিসা দেওয়ার ব্যাপারে তাদের নিজস্ব বিধি-নিষেধ রয়েছে এবং তারা কী ভিসা দেবে বা
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, তাদের দল কোনো রাজনৈতিক দলকে সরানোর পরিকল্পনা করছে না। তিনি বলেন, “মানুষ সব জানে। তাদের সম্মিলিত প্রজ্ঞাকে আমরা সম্মান করি। কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই।” শুক্রবার (২২ নভেম্বর) এক সাক্ষাৎকারে তিনি জামায়াতের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে বলেন,
বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে তালা উপজেলার মাঝিয়ারার শ্মশান এলাকার কপোতাক্ষ নদ থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় পাওয়া গেছে রাবেয়া বেগম (৭০) হিসেবে, যিনি উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামের সবুজ পল্লী এলাকার বাসিন্দা। স্থানীয়রা সকালে কপোতাক্ষ নদের পাড়ে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত রাবেয়া বেগমের ছেলে আব্দুর
এতিহ্যবাহী খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সাধারণ সভা এবং পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান গত ২২ নভেম্বর খাগড়াছড়ি সদরস্থ অফিসার্স ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সকালে শুরু হওয়া এ অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী'র আমীর সৈয়দ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ও আশুগঞ্জ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির মধ্যে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির ৬ জন নেতা। তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। তাদের মধ্যে বিভিন্ন কর্মসূচি ও সভা-সমাবেশে অংশ নিচ্ছেন, এবং আসনটির জন্য মনোনয়ন পাওয়ার জন্য নিজেদের দাবি জানাচ্ছেন। এদের মধ্যে অন্যতম, বিএনপির কেন্দ্রীয়
সলঙ্গার আগরপুরে পীর আগর আলী (রহঃ) কওমিয়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২২ নভেম্বর, শুক্রবার সকাল আটটায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীসহ সকল শ্রেণির মানুষ। এ অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালনকারী এই মাদ্রাসাটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। তখন মাদ্রাসাটি ফোরকানিয়া হিসেবে পরিচালিত হলেও বর্তমানে এখানে হেফজখানা, কিতাব বিভাগ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ২০২২ সালে তার স্বামীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষের চাপেই ইমরান খানের সরকার পতন ঘটেছিল। শুক্রবার (২২ নভেম্বর) এক ভিডিও বার্তায় বুশরা বিবি বলেন, তখনকার সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সৌদি আরবের কর্মকর্তারা ফোন করে ইমরান খানের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন এবং
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিশ্বের পাঁচটি দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করেছে। সতর্ক করা দেশগুলো হলো—থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম এবং কম্বোডিয়া। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব দেশে কিছু অসাধু ব্যক্তি এবং স্ক্যাম প্রতিষ্ঠান বিভিন্ন মিথ্যা প্রলোভন দিয়ে বাংলাদেশিদের চাকরি দিতে প্রলুব্ধ করছে। সতর্কতা বার্তায় বলা হয়েছে, এসব স্ক্যাম প্রতিষ্ঠান বাংলাদেশের নাগরিকদের বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখাচ্ছে,
স্বাস্থ্য অধিদপ্তরে গত ১৮ দিনে ১৪০০-এরও বেশি কর্মকর্তা-কর্মচারীর বদলি আদেশ দেওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এসব বদলির মধ্যে রয়েছে মেডিকেল অফিসার থেকে শুরু করে পরিচালক পদমর্যাদার কর্মকর্তারাও। বিশেষজ্ঞদের মতে, নতুন সরকার গঠনের পর একাধিক কর্মকর্তাকে বদলির মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, যা রাজনৈতিক প্রতিহিংসা এবং আর্থিক লাভের আশায় ঘটানো হচ্ছে। অধিদপ্তর সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৫ আগস্ট সরকারের পতনের
তিন মাসের শিশু ইসমাইল হোসেন ইভানের ২টি হার্টে ফুটা জন্ম থেকেই। ছোট্ট শরীরে শ্বাসকষ্ট, হার্টের অস্বাভাবিক শব্দ ও ক্লান্তি এবং দুর্বলতা সহ শারীরিক নানা সমস্যায় ভুগছে সে। শারীরিক নানা সমস্যা নিয়ে শিশু ইভান শুধু অপলোক দৃষ্টিতে মানুষের দিকে তাকিয়ে থাকে। তার চেয়ে থাকা দেখে এমন কোন মানুষ নেই তার জন্য দু'ফোঁটা চোখের পানি ফেলেন না। শিশু ইভান বাঁচাতে চায়। জন্মের
আশাশুনি উপজেলা বিএনপি আওয়ামীলীগের ছত্রছায়ায় বহুরুপী শেখ জালাল ও তার চক্র কর্তৃক নামে বেনামে ষড়যন্ত্রমূলক অভিযোগ করে প্রশাসনের কানভারি ও সমাজে বিশৃংখলা সৃষ্টির প্রতিবাদ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার (২১নভেম্বর) বেলা ১২টায় আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপজেলা বিএনপি’র আহবায়ক হেদায়েতুল