মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য আক্তার শিকদারসহ তিনজন নিহতের ঘটনায় দুইটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৃথক অভিযান চালিয়ে ১০ জন আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রয়েছেন মো. ফয়সাল তালুকদার (৩০), মো. রবিউল তালুকদার (২০), অমিত তালুকদার (২২), সম্রাট
বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। ৬০ বিজিবি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদ্বার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কুইয়াপানিয়া নামক স্থান থেকে তিনজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। তারা হলেন ভারতের সিপাহীজলা জেলার মধুপুর থানার নন্দকুমার পাড়া গ্রামের মৃত নন্দলাল দেব বার্মার
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ফুরফুরা শরীফের পীর এ কামেল, মাদারজাদ ওলি, গাওসুল ওয়াক্ত হজরত মওলানা শাহ সুফী নাজমুস সায়াদাত সিদ্দিকী ন’হুজুর পীর কেবলা (রহঃ) এর ৪৪তম ওফাত দিবস ধর্মীয় ভাব গাম্ভির্য্যের সঙ্গে পালিত হচ্ছে। এ উপলক্ষে এপার বাংলা ও ওপার বাংলার ভক্ত আশেকানরা বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছেন। ঝিনাইদহ শহরের আব্বাস উদ্দীন (রহঃ) সড়কের ব্যাপারীপাড়া সায়াদাতিয়া খানকাহ শরীফে সওয়াব রেসানী, মিলাদ ও
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আগামী আড়াই বছরে ২ লাখ ৩৮ হাজার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার পরিকল্পনা করেছে। সংস্থাটি আপাতত পাঁচটি সরকারি অর্থনৈতিক অঞ্চলে অগ্রাধিকার দিয়ে কাজ চালাবে। রাজধানীর আগারগাঁওয়ে বিডার মাল্টিপারপাস সম্মেলন কক্ষে মঙ্গলবার মিট দ্য প্রেস অনুষ্ঠানে বেজা চেয়ারম্যান আশিক চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্য থাকলেও আপাতত সরকারি পাঁচটি অঞ্চলের কাজ ২০২৬
ঝালকাঠি জেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়া পোল এলাকায় সুদেব হালদার (২৭) নামের এক মোবাইল ব্যবসায়ীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে স্থানীয়রা তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত সুদেব সদর উপজেলার বেতরা গ্রামের বাসিন্দা এবং বাউকাঠি বাজারে মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকানের মালিক ছিলেন। পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান,
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় কেকেএস প্রদীপ প্রকল্পের আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৭ জানুয়ারি) কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অভিভাবকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, “আমরা কেউ চাই না আমাদের সন্তানরা পূর্বপাড়ায় ফিরে যাক। তারা এখানে শিক্ষার জন্য
বাংলাদেশ পুলিশে নতুন শক্তি সঞ্চার করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২ তম পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। ৭ সেপ্টেম্বর যোগদান করার পর থেকে তিনি পুলিশ বাহিনীর মনোবল পুনরুদ্ধার এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। পুলিশি কার্যক্রমে গতিশীলতা আনতে তিনি রাজশাহী শহরের নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করছেন, যার মধ্যে রয়েছে অপরাধ দমন, সন্ত্রাসী কার্যক্রম রোধ, মাদক, চুরি, ছিনতাই এবং
নোয়াখালীতে মেয়ের গাইড বই আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাংবাদিক মিজানুর রহমান কিরণ (৬০)। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলার সদর উপজেলা পরিষদের সামনে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিজানুর রহমান কিরণ জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পদুয়া গ্রামের মৃত আবদুল মান্নানের বড় ছেলে। তিনি দৈনিক
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উদ্যোগে কাউনিয়া থানায় ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়। আজ (৭ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম। অতিথির বক্তব্যে তিনি বলেন, ভুক্তভোগী জনসাধারণের সমস্যা সমাধানের লক্ষ্যে বিএমপি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগীরা তাদের সমস্যার কথা তুলে ধরলে কমিশনার মহোদয় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সুনির্দিষ্ট দিক-নির্দেশনা প্রদান
ঢাকা সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে প্রথমে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। সেখানে প্রায় ৩০ মিনিট অবস্থান করে তারা শিক্ষা ভবনের দিকে অগ্রসর হন। এরপর তাদের
বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিশাল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থ আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামও এসেছে। এছাড়াও শেখ হাসিনার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিকের নাম উঠে এসেছে একটি থিংকট্যাঙ্কের
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন এবং কিছু নিহতও হয়েছেন। আহতদের পুনর্বাসন ও
৩৭ বছর ধরে চুল কাটার কাজ করছেন ষাটোর্ধ্ব দিনেশ শর্মা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা দিনেশ শর্মা বলেন, বাজারের চিত্র বদলালেও তিনি এখনো আগের মতোই পিঁড়িতে বসে চুল কাটছেন। দিনেশ শর্মা জানান, ৩৭ বছর আগে যখন তিনি চুল কাটার কাজ শুরু করেছিলেন, তখন ওই বাজারে স্থায়ী কোনো দোকান ছিল না। সপ্তাহে দুদিন, মঙ্গলবার ও শুক্রবার, কিছু ব্যবসায়ী পসরা সাজিয়ে
নাটোর সদর উপজেলার ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় আনসার আলী (৪৬) নামে একজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনসার আলী নওগাঁর মান্দা উপজেলার দাড়িয়াপুরের কানু প্রামাণিকের ছেলে। সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, নাটোরের নলডাঙ্গা থেকে কয়েকজন শ্রমিক ব্যাটারি চালিত ভ্যানে করে শহরের দিকে আসছিলেন। তাদের পেছনে একটি রিকশা
ভারতের কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া মালিন্দো এয়ারের ২২০ জন বাংলাদেশি যাত্রী অবশেষে ঢাকায় ফিরেছেন। মালয়েশিয়া থেকে ঢাকার পথে থাকা এই যাত্রীদের ফ্লাইটটি ঘন কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করেছিল। সোমবার দিবাগত রাত দেড়টায় কলকাতা থেকে ছেড়ে আসা মালিন্দো এয়ারের বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রাত আড়াইটায় অবতরণ করে। ফ্লাইটে থাকা যাত্রী রিয়াজ
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জার্মান দূতাবাসের দ্বিতীয় সচিব টমাস জার্গেন বিলেফেল্ডের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ইসলামাবাদের কারাকোরাম হাইটাস এলাকার নিজ বাসভবন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। টমাসের বয়স ছিল ৫৮ বছর। পুলিশ জানিয়েছে, সোমবার অফিসে অনুপস্থিত থাকার পর জার্মান দূতাবাস থেকে তাকে ফোন করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর একজন কর্মীকে তার বাসভবনে পাঠানো হয়। বাসভবনে পৌঁছালে ভেতর
ফরিদপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস খাদে ছিটকে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ফরিদপুর সদরের গেরদা এলাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। মধুমতি এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে গেরদার অবৈধ রেলক্রসিং অতিক্রম করার সময় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটিতে চালকসহ মোট ৯ জন যাত্রী ছিলেন। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি রাস্তার পাশের
সিলেটের হবিগঞ্জে র্যাবের পৃথক অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প এই অভিযান পরিচালনা করে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের লেবু মিয়ার ছেলে সোয়েব মিয়া, পাগলা গ্রামের সাজলু মিয়ার ছেলে আজাদ, ছাতক উপজেলার সিংচাপইড় গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে রুয়েল আহমদ, খিদ্রাকাপন গ্রামের কিরণ মিয়ার ছেলে আলী
নাটোরের বড়াইগ্রামে মাছ চুরির মামলায় জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার তিনি বড়াইগ্রাম আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান সুমন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মখলেছুর রহমান মিলন জানান, ২০২১ সালে বোর্ণী গ্রামের বিএনপি কর্মী আব্দুর রহিম প্রতিবেশী আব্দুল আউয়ালের একটি পুকুর লিজ নিয়ে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিয়ে নির্বাচন কমিশন (ইসি) কড়া সিদ্ধান্ত নিয়েছে। আবেদনকারীরা এসএমএসের মাধ্যমে শুনানিতে সাড়া না দিলে তাদের আবেদন বাতিল করা হবে। পরপর তিনবার এসএমএস পাঠানোর পরও যদি সাড়া না পাওয়া যায়, তাহলে আবেদন চূড়ান্তভাবে বাতিল করা হবে। ইসির এনআইডি সেবা সহজকরণ সংক্রান্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কমিটির প্রধান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নির্দেশনা
সিলেট অঞ্চলের প্রভাবশালী বিএনপি নেতা এম ইলিয়াস আলী গুম ও হত্যার বিষয়ে তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। র্যাবের তৎকালীন কর্মকর্তা এবং বর্তমানে সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড ইলিয়াস আলীকে হত্যা করে এবং তার মরদেহ যমুনা নদীতে ফেলে দেয়। এ ঘটনার নির্দেশদাতা হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উঠে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক
উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন। রাত ১০টায় কাতারের আমির তামিম বিন হাম্মাদ আল থানির পাঠানো বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছেড়ে যাবেন তিনি। তার এই বিদেশ যাত্রা নিয়ে নানা প্রশ্ন উঠছে। অনেকেই জানতে চাচ্ছেন, কেন চার মাস সময় নেওয়া হলো। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ২ জানুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান খালেদা জিয়ার
সাগরে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক ৯০ বাংলাদেশি জেলে ও নাবিক মুক্তি পেয়ে চট্টগ্রামের পতেঙ্গায় ফিরেছেন। এফভি লায়লা-২ এবং এফভি মেঘনা-৫ নামের দুটি ফিশিং ভেসেলও তাদের সঙ্গে ফিরে এসেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় তারা কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটে এসে পৌঁছান। গত ৫ জানুয়ারি দুপুরে ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক বন্দি হস্তান্তরের অংশ হিসেবে আটক থাকা ৯০
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের অন্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।