বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক অস্ত্র হাতে দলীয় কার্যালয়ে যাওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। গতকাল দুপুরে জামালপুর শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, "জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন।" ঘটনার পটভূমি বর্ণনা করে সিরাজুল হক বলেন, "স্টেশন রোডে আমার পৈতৃক সম্পত্তিতে অবস্থিত দলীয় কার্যালয়টি মামুন
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ধর্ষণের শিকার জমজ দুই বোনের পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার (৭ মার্চ) দুপুরে নোয়াখালী জেলা বিএনপি, আইনজীবী ও ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)-এর নেতৃবৃন্দ ভুক্তভোগী পরিবারকে সামাজিক পুনর্বাসন, নিরাপত্তা, আইনি ও চিকিৎসা সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা করেন। এই বিষয়গুলো তুলে ধরে তারা জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন। সংবাদ সম্মেলনে
গাজার ওপর ইসরায়েলের বর্বর হামলা ও নারী-শিশু হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে এই ন্যাক্কারজনক হামলা বন্ধ করার দাবি জানিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি তা না হয়, তবে মুসলিম বিশ্ব গাজার দিকে মার্চ করতে বাধ্য হবে। সোমবার (৭ এপ্রিল) রাজধানীতে এক বিক্ষোভ মিছিল শেষে জামায়াতের নেতারা এ কথা বলেন। তারা গাজার জনগণের প্রতি তাদের
দেশের উত্তর জনপদের খাদ্য শস্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাইয়ে এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন পাবেন বলে আশাবাদী। বিভিন্ন বিল থেকে বন্যার পানি আগাম নেমে যাওয়া, অনুকূল আবহাওয়া এবং আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় তারা স্বল্প খরচে যথাসময়ে ভুট্টার বাম্পার ফলন পেতে আশাবাদী। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারে উপজেলার
ঈদুল ফিতরের ছুটিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে নজরকাড়া দর্শনার্থী সমাগম ঘটেছে। ছয়দিনের মধ্যে এখানে ৮ হাজার ৪০৫ জন দর্শনার্থী ও পর্যটক আসেন, যা থেকে মোট ৮ লাখ ৩৭ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ দুই উপজেলা মিলে এক হাজার ২৫০ হেক্টরের বিশাল পরিসরে অবস্থিত এই উদ্যানটি, যার পাশে রয়েছে চা বাগান ও খাসি সম্প্রদায়ের আবাসস্থল। ঈদের ছুটিতে তার সৌন্দর্য উপভোগ
খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি চোলাই মদসহ মো. রিপন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে এবং রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আব্দুল মান্নান মিয়া ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রামগড় পৌরসভার ৯নং
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশনে রাজধানী আবাসিক হোটেল হতে মো. সবুজ বেপারী (২৭) কে অপহরণ করার ঘটনায় ৩ জন অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত যুবককে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। অপহৃত যুবক পাবনা জেলার সাথিয়া থানার বড় সোনাতলা গ্রামের মৃত মাদু বেপারীর ছেলে। অপহরণের দায়ে গ্রেফতারকৃত আসামি ৩ জন হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড আইনুদ্দিন বেপারী পাড়া
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর এলাকায় একটি সড়ক পাকা করার কাজে বাঁধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রোববার দিবাগত রাতে বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে। ভারতের কোচবিহারে জেলার দিনহাটা থানার ছোট গারাল ঝোড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাঁধা দেয়। এলজিইডি সূত্রে জানা গেছে, শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার থেকে কাঠগীর বর্ডার পর্যন্ত প্রায় দুই দশমিক পাঁচ কিলোমিটার সড়ক দুই কোটি ৬১
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলায় দায়ের করা মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রাজবাড়ী কোট পুলিশ পরিদর্শক মো. জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে রাজবাড়ীর আমলী আদালতের বিচারক (রাজবাড়ী সদর) মো. তামজিদ আহমেদ এ
বরিশালের এয়ারপোর্ট থানা এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর দ্রুত তদন্ত চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত মো. হাসান প্যাদার বেতনের টাকা ও মোবাইল ফোনের লোভেই তাকে হত্যা করা হয়েছে। হাসান বরিশাল নগরীর কাউনিয়া বিসিক এলাকার বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরিতে
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির আওতায় সোমবার সারা দেশে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং দেশের বিভিন্ন স্থানে হাজারো মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে স্লোগান দিয়েছে। শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গাজার নিরীহ মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে রাস্তায় নেমে আসে। সকাল ১১টা থেকে
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কক্সবাজার শহর। ‘ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সোমবার (৭ এপ্রিল) দুপুরে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন সাধারণ মানুষ। তবে এই বিক্ষোভ মিছিল ঘিরে হঠাৎ উত্তেজনা দেখা দেয়। ইসরায়েলি পণ্য বিক্রি ও সংশ্লিষ্টতার অভিযোগ তুলে একে একে পাঁচটি রেস্টুরেন্টে চালানো হয় ভাঙচুর। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে শহরের বিভিন্ন স্থান
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গতকাল রাত ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। র্যাব-১২ সদর কোম্পানির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের রিফা বেকারীর সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে মো. আবুল কালাম (২৮) ও মো. মমিন মিয়া (৩০) নামের দুই ব্যক্তিকে আটক করা
শহরের ব্যস্ত এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে প্রাণ হারালেন জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট সুজন মিয়া। কিশোর গ্যাংয়ের হামলায় তার মৃত্যুতে শহরজুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ। রোববার দিবাগত রাত ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার পাশে ফুচকা-চটপটির দোকানের সামনে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত অ্যাডভোকেট সুজন মিয়া শহরের পূর্ব হিলালপুর এলাকার বাসিন্দা এবং মো. জহিরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার সরাসরি প্রভাব পড়েছে সৌদি আরবের শেয়ারবাজারে। গতকাল (রবিবার) লেনদেনের সময় দেশটির প্রধান সূচক তাদাউল অল শেয়ার ইনডেক্স (টিএএসআই) এক দিনে ৬ দশমিক ১ শতাংশ বা ৭০০ পয়েন্ট কমে ১১ হাজার ২০০ পয়েন্টে নেমে আসে। বাজার মূল্যের দিক থেকেও সৌদি শেয়ারবাজার ৫০ হাজার কোটি রিয়ালের বেশি হারিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নেমেছে মৌলভীবাজারের সর্বস্তরের মানুষ। ‘নো-ওয়ার্ক, নো-স্কুল’ কর্মসূচির ডাক দিয়ে সোমবার (৭ এপ্রিল) সকাল থেকেই মৌলভীবাজার শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার সদর ছাড়াও শ্রীমঙ্গল, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ, বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক, ছাত্র ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকা থেকে ৫০ পুরিয়া হেরোইনসহ নাসির খান (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) রাতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাসির খান গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়া এলাকার শাহজাহান খানের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ)
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বালু ব্যবসায়ী মোহাম্মদ গোলাপ হোসেন এই মামলা দায়ের করেন। সোমবার (৭ এপ্রিল) দুপুরে শেরপুরের বিজ্ঞ সি আর আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় ইউএনও মাসুদ রানা ছাড়াও নালিতাবাড়ীর বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান
নিজ জেলার জমি কিনে অবশেষে শাস্তির মুখে নওগাঁর আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন। সরকারের অনুমতি না নিয়েই কুষ্টিয়ায় জমি কেনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে দুই বছরের জন্য স্থগিত হয়েছে তার বার্ষিক বেতন বৃদ্ধি। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। সরকারি নিয়ম অনুযায়ী, প্রশাসনের কোনো কর্মকর্তা নিজের জেলায় জমি কিনতে চাইলে আগে অনুমতি নিতে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর ইরানে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মার্কিন আগ্রাসনের আশঙ্কায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের বরাতে এমন তথ্য জানিয়েছে এক ইরানি কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, সম্ভাব্য হামলার জবাবে প্রস্তুতি হিসেবে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক ও বাহরাইনসহ আশপাশের
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বর্বর হামলা, গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েল গাজায় নারি-শিশুসহ সাধারণ মানুষের ওপর যে বর্বরোচিত হামলা চালাচ্ছে তা মানবতার জন্য বড় হুমকি। এসব হামলায় প্রাণ হারাচ্ছে
বাংলাদেশের রপ্তানি খাতে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপ কমাতে এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি পাঠিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিন মাসের জন্য ৩৭ শতাংশ শুল্ক প্রস্তাব স্থগিত রাখার আহ্বান জানিয়ে এই চিঠি পাঠানো হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এ ব্যাপারে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে
নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) ভোরে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নুর মোহাম্মদ (৫৫) ও মেয়ে রেজিয়া বেগম (৫৮)। স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে দুই ভাই-বোন বসবাস করতেন। রাতে বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের সংস্কার না হলে দেশের কোনো সেক্টরের সংস্কারের স্থায়িত্ব সম্ভব নয়। তিনি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত একটি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘সংস্কারের বার্তা দেশের প্রতিটি জনগণের কাছে পৌঁছানো প্রয়োজন এবং সে লক্ষ্যেই তিনি সারা দেশে সফর করছেন।’’ তিনি আরও বলেন, ‘‘জুলাই-আগষ্টের গণ-অভ্যুত্থানের