রবিবার, ১২ এপ্রিল, ২০২৬২৯ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বিচার বিভাগের সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ, ডিএমপির গণবিজ্ঞপ্তিতে নতুন নির্দেশনা

Enews71 Desk
ইনিউজ৭১ , ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১৫:৪৯

শেয়ার করুনঃ
বিচার বিভাগের সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ, ডিএমপির গণবিজ্ঞপ্তিতে নতুন নির্দেশনা
ফাইল ফটো

ঢাকা মহানগরীতে বিচার বিভাগ সংশ্লিষ্ট স্থাপনাগুলোর সামনে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, যা আগামী ১৪ জুন ২০২৫ থেকে কার্যকর হবে।

নতুন এ নির্দেশনার আওতায় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সামনের অংশে কোনো ধরনের কর্মসূচি পালন করা যাবে না।

ডিএমপি জানিয়েছে, জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্ডিন্যান্স নং III/৭৬ এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

আরও

রাজবাড়ীতে রিকশা ছিনিয়ে নিতে হত্যা! নদী থেকে মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে রিকশা ছিনিয়ে নিতে হত্যা! নদী থেকে মরদেহ উদ্ধার

বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিচার বিভাগের সামনে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ করে থাকে, যা অনেক সময় আদালতের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। ডিএমপি মনে করে, এসব কার্যক্রম জনসাধারণের ভোগান্তি ও ট্রাফিক জ্যামেরও কারণ হয়ে দাঁড়ায়।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দাবি আদায় বা প্রতিবাদের নামে হঠাৎ সড়ক অবরোধ কিংবা সহিংসতা বরদাস্ত করা হবে না এবং যারা এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এসব বিচারিক স্থাপনার সামনে প্রতিনিয়ত আন্দোলন ও মানববন্ধনের ঘটনা ঘটছে। এতে একদিকে বিচার কার্যক্রমে বিঘ্ন ঘটে, অন্যদিকে সাধারণ নাগরিকদের চলাচলেও সৃষ্টি হয় দুর্ভোগ।

আইনশৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপকে অনেকে সাধুবাদ জানালেও, বিভিন্ন রাজনৈতিক দল ও অধিকারকর্মীরা বিষয়টিকে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ডিএমপি নিষেধাজ্ঞাবিচারপতি ভবন বিক্ষোভসুপ্রিম কোর্ট সমাবেশ নিষিদ্ধঢাকা সভা নিষেধ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ডিএমপি সাধারণ নাগরিকদের সহযোগিতা কামনা করেছে যাতে নগরবাসীর নিরাপত্তা ও বিচার বিভাগীয় কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হতে পারে।

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

সর্বশেষ সংবাদ

কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ‘ডাকাত মাইস্যা’ গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ‘ডাকাত মাইস্যা’ গ্রেপ্তার

চা শ্রমিকদের শতকোটি টাকার পিএফ বকেয়া, অনিশ্চয়তায় হাজারো শ্রমিক

চা শ্রমিকদের শতকোটি টাকার পিএফ বকেয়া, অনিশ্চয়তায় হাজারো শ্রমিক

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হলেও আলোচনা চালু রাখবে ইরান

ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হলেও আলোচনা চালু রাখবে ইরান

এ সম্পর্কিত আরও পড়ুন

কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ‘ডাকাত মাইস্যা’ গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ‘ডাকাত মাইস্যা’ গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একাধিক গুরুতর অপরাধে অভিযুক্ত কুখ্যাত আসামি রফিকুল ইসলাম মাসুদ ওরফে ডাকাত মাইস্যাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রংমালা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি রোববার (১২ এপ্রিল) দুপুরে নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার। পুলিশ সূত্রে জানা গেছে, পরিদর্শক বিমল কর্মকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে দীর্ঘদিন

চা শ্রমিকদের শতকোটি টাকার পিএফ বকেয়া, অনিশ্চয়তায় হাজারো শ্রমিক

চা শ্রমিকদের শতকোটি টাকার পিএফ বকেয়া, অনিশ্চয়তায় হাজারো শ্রমিক

চা শ্রমিকদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত প্রভিডেন্ট ফান্ড (পিএফ) তহবিলে দীর্ঘদিন ধরে বিপুল অঙ্কের বকেয়া জমে থাকায় চা শিল্পাঞ্চলে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তা। খোঁজ নিয়ে জানা গেছে, দেশের অন্তত ৫৮টি চা বাগান শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়মিত জমা দেয়নি। ফলে অবসরকালীন সঞ্চয় কিংবা জরুরি প্রয়োজনে নিজেদের অর্থ পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন হাজারো শ্রমিক। নিয়ম অনুযায়ী শ্রমিকদের

রাজবাড়ীতে রিকশা ছিনিয়ে নিতে হত্যা! নদী থেকে মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে রিকশা ছিনিয়ে নিতে হত্যা! নদী থেকে মরদেহ উদ্ধার

রাজবাড়ীর সদর উপজেলার উড়াকান্দা এলাকায় পদ্মা নদী থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি লিটন খান (৪২)। তিনি সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার বাসিন্দা এবং আক্কাছ আলী খানের ছেলে। রবিবার (১২ এপ্রিল) সকালে স্থানীয়রা পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ

বরিশালে জনদুর্ভোগ কমাতে বিসিসি'র অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

বরিশালে জনদুর্ভোগ কমাতে বিসিসি'র অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

বরিশাল মহানগরীর দীর্ঘদিনের যানজট, ফুটপাত দখল, অবৈধ স্থাপনা ও নগর ব্যবস্থাপনার নানা অনিয়ম দূর করে একটি সুশৃঙ্খল নগরী গড়ে তুলতে মাঠে নেমেছে বরিশাল সিটি করপোরেশন প্রশাসন। গত ১৬ মার্চ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই নগর সংস্কারে জোরালো পদক্ষেপ গ্রহণ করেছেন নগর প্রশাসক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগর ভবনের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে বৈসাবি উৎসবকে কেন্দ্র করে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব শুরু হয়েছে। উৎসবের আবহে পুরো পাহাড়ি জনপদে ফিরে এসেছে উৎসবের প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন পরিবেশ। শুক্রবার সকালে সদর উপজেলার পানখাইয়াপাড়া বটতলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ঐতিহ্যবাহী দঃ ও আলারী খেলা। বর্ণিল আয়োজনের মাধ্যমে শুরু হওয়া এ উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন