সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিলের পাঠানো ‘উপহার’ ফিরিয়ে দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ।বৃহস্পতিবার সকালে গোয়াইনঘাটে জৈন্তাপুরের শ্রীপুরে প্রতিমন্ত্রীর বাড়িতে এই ঘটনা ঘটে। নতুন সরকারের প্রতিমন্ত্রী হওয়ার পর গত সোমবার নিজের নির্বাচনী এলাকায় আসেন প্রতিমন্ত্রী ইমরান। জানা গেছে, বুধবার রাতে ওসি আবদুল জলিল প্রতিমন্ত্রীকে খুশি করতে তার বাড়িতে ট্রাকভর্তি বিভিন্ন খাদ্য সামগ্রী পাঠান। বৃহস্পতিবার
গুঞ্জন ছিল বিয়ে করতে যাচ্ছেন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদও হয়েছে। তবে ক্লোজআপ তারকা চমকটা দিলেন সংবাদ সম্মেলনে এসে। জানালেন, বিয়ে তিনি করছেন না, করে ফেলেছেন এরই মধ্যে।নতুন জীবন শুরুর খবর জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের একটি রেস্টুরেন্টে গণমাধ্যমকর্মীদের ডাকেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।লাল টুকটুকে শাড়ি পরা হাস্যোজ্জল সালমা উপস্থিত হওয়ার পর গণমাধ্যমকর্মীরা জানতে চান, আসলেই তিনি বিয়ে করছেন কি না। হবু স্বামী
কুমিল্লার লাকসামে যাত্রীবাহী বাস এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে চালক ও যাত্রীসহ আরও চারজন।বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম চন্দনায় এই দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন- লাকসাম পৌর এলাকার পশ্চিম গায়ের ইদ্রিস মিয়া ও নরপাটি এলাকার মো. আলম। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে জানান, ঢাকা থেকে নোয়খালীগামী হিমাচল পরিবহন লাকসামের চন্দনা বাজারে বিপরীতমুখী
স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের সিবিআই বিশেষ আদালত। ২০০২ সালের সাংবাদিক হত্যা মামলায় রাম রহিমসহ ৩ জনকে বৃহস্পতিবারে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন দেমটির পঞ্চকুল্লা বিশেষ আদালত।গত ১১ জানুয়ারি সিবিআই আদালতের বিচারপতি জগদীপ সিং রাম রহিম, কুলদীপ সিং, নির্মল সিং ও কৃষ্ণন লালকে ১৭ বছরের পুরনো এই হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে। ভারতীয় সংবিধানের ৩০২ ধারা (খুন)
স্কুলে ছাত্রীদের বোরকা পরার অধিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার সম্পাদক আল্লামা মুহম্মদ মাহবুব আলম এবং মোহাম্মদপুরের তাজ জামে মসজিদের খতিব আল্লামা আবুল খায়ের মুহম্মদ আজিজুল্লাহর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহম্মদ আহাসান ও শেখ ওমর শরীফ রিটটি দায়ের করেন। রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র
সরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতি ভারতে একটি বড় সমস্যা। উত্তরপ্রদেশে বিভিন্ন বিভাগে এই সমস্যা আরও জোরদার। তাই চিকিৎসকদের অনুপস্থিতির হার কমাতে অভিনব পন্থা অবলম্বন করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।সম্প্রতি সে রাজ্যের বিভিন্ন হেলথ সেন্টারগুলোর চিকিৎসকদের নতুন নির্দেশ দিয়েছে ভারতীয় স্বাস্থ্য দফতর। সেই নির্দেশে অনুসারে, হাজিরার প্রমাণ দিতে রোগীর সঙ্গে সেলফি তুলে পাঠাতে হবে। কর্মদিবসের কোনও একদিন সেলফি না পাঠালে, সে দিনের
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে টানেল তৈরি প্রকল্প শেষ হলে যমুনা নদীতেও একই ধরনের একটি প্রকল্প নিয়ে আগাবে সরকার। জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।বৃহস্পতিবার দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের পরিচিতি (ওরিয়েন্টেশন) অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে রয়েছে জানিয়ে মান্নান বলেন, এ বিষয়ে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। প্রকল্প ব্যয়ও এখনো নির্ধারিত হয়নি। মন্ত্রী বলেন,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টা থেকে ক্লাস শুরু করে এক ঘণ্টা ক্লাস নেন তিনি।২০১২-১৩ শিক্ষাবর্ষের মাস্টার্সে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ বিষয়ক ৫০২ নম্বর কোর্সের খণ্ডকালীন শিক্ষক হিসেবে আজ শেষ ক্লাস নিয়েছেন তিনি।গত বছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে একটি ক্লাস নেয়ার পর শিক্ষার্থীরা হাছান মাহমুদকে নিয়মিত শিক্ষক হিসেবে পেতে
শিগগির দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে এবং যমুনার ওপর আরও একটি নতুন সেতু তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।তিনি বলেছেন, সভ্য ও বিজ্ঞানমনস্ক এবং উন্নত সমাজ প্রতিষ্ঠায় শেখ হাসিনা সরকার কাজ করছে। তাই আমাদের পরিকল্পনা শিগগির দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ এবং যুমনায় আরেকটি নতুন সেতু বানানো।বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘বি’
অস্থির হয়ে, তাড়াহুড়া করে জাতীয় ঐক্যফ্রন্ট কোনো কর্মসূচি দেবে না বলে জানিয়েছেন জোটের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেছেন, আবেগের বশবর্তী হয়ে যে কোনো কর্মসূচি দেওয়ার বদলে চিন্তা-ভাবনা করে স্তরে স্তরে জনগণকে সঙ্গে নিয়ে তাদের ভোট, গণতান্ত্রিক ও মানবিক অধিকার আদায়ের জন্য কর্মসূচি দেওয়া হবে।বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড.
শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজধানীর রামপুরায় এ ঘটনা ঘটে।হিরো আলমের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কালের কণ্ঠকে জানান, শুটিং করার সময় তার হাতে রড ঢুকে যায়। তাৎক্ষণিক রাজধানীর বনশ্রী ফরায়েজি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অন্য হাসপাতালে ভর্তির হবে বলেও তিনি
অনলাইনে ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব নিষিদ্ধ করছে প্রাঙ্ক ভিডিও। মজা নিতে গিয়ে কাউকে মানসিকভাবে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দেওয়া ভিডিও নির্মাণকে প্রাঙ্ক হিসেবেই চিনি আমরা। পরিকল্পিতভাবে এসব ভিডিও বানিয়ে কাউকে চমকে দেওয়াই এর উদ্দেশ্য।বুধবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, ইউটিউবে প্রকাশ করা প্রাঙ্ক ভিডিওর কারণে মৃত্যুর ঘটনাও ঘটেছে। মারাত্মকভাবে হতাহতের ঘটনা তো আছেই। ফলে মজা করার উদ্দেশে এসব ভিডিও নিষিদ্ধ করছে ইউটিউব। সার্চ
মোটরসাইকেলের সেফটি হেলমেট না পরার কারণে হিরো আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ।বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বেলা ৩টার দিকে তেজগাঁও সিগনালে একটি বাইকের পেছনে হেলমেটবিহীন অবস্থায় যাতায়াতের সময় ট্রাফিক পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।হিরো আলম বলেন, ‘আমি শুটিং থেকে আসছিলাম বলে আমার হেলমেট পরার কোনো সুযোগ ছিল না।’তিনি আরো বলেন, ‘মহাখালীতে আমার নতুন গানের শুটিং চলছে। সেখান থেকেই ফিরছিলাম আমি।
জনপ্রশাসনে দুর্নীতি হলেই সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সন্ত্রাস-মাদক-জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধেও আমাদের অবস্থান‘জিরো টলারেন্স’।বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।টানা তৃতীয় বার সরকার গঠনের পর ধারাবাহিকভাবে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী। বিগত সরকারের সময়ের মতো মন্ত্রণালয়ের কাজে গতি বাড়াতে
সুন্দর মনের মতো সাজানো-গোছানো একটি বাড়ির স্বপ্ন কার না থাকে। সেই স্বপ্নপূরণে সারা জীবনের সঞ্চয় দিয়ে দিতে মোটেও কুণ্ঠাবোধ করেন না কেউ। তবে কাড়ি কাড়ি টাকা দিয়ে স্বপ্নের সেই বাড়ি কিনে যদি দেখেন বাড়ি নয়, যেন তাসের ঘর কিনেছেন, তখন কেমন লাগবে। এমনই একটি বাড়ির খোঁজ পাওয়া গেছে। বাড়িটির দাম ৩ কোটি টাকা। আর সেই বাড়িতে কিনা এক ঘুষি মারতেই
নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ বরিশালে সিনিয়র সাংবাদিক শামীম আহমেদকে নির্যাতনের প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় নিউজ এডিটরস কাউন্সিল বরিশালের উদ্যোগে শহরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে এ ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয়ে বরিশালের সিনিয়র সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা এখনো চলছে। সেখানে উপস্থিত
ফেনীর ফুলগাজী উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসির মালিককে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার মুন্সীরহাট বাজারে সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মৎ সাবিনা ইয়াসমিনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এসময় বাজারের আইয়ুব আলী মেডিকেল ও চক্রবর্তী ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ অপরাধে দুই ফার্মেসির মালিককে ৫০ হাজার টাকা
নরসিংদীতে শপিংমলের ছাদ থেকে লাফ দিয়ে অজ্ঞাত (২৫) এক যুবক আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শহরের একটি শপিংমলের ছাদ থেকে লাফ দিয়ে যুবক আত্মহত্যা করে।পুলিশ জানায়, দুপুরের দিকে অজ্ঞাত এক যুবক একটি শপিংমলের ছাদ থেকে লাফ দেয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর
(মাদারীপুর) প্রতিনিধিঃবাল্য বিয়ে মেনে না নেয়ায় মাদারীপুরের কালকিনিতে শুকতারা আক্তার-(১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে প্রথমে নির্যাতন শেষে পরে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এঘটনার প্রতিবাদে ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ মানববন্ধন কর্মসুচিতে প্রথমে থানা পুলিশ বাধা প্রদান করে। পরে শিক্ষার্থীরা তা উপেক্ষা করে সহপাটির নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিলে ও মানববন্ধন
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ কনকনে শীত, ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের কারণে আগৈলঝাড়ায় বরজের পানে দাগ, শিকড় পচা ও পাতা ঝরাসহ বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়ায় আর্থিক ক্ষতির সন্মুখিন হয়ে দিশেহারা হয়ে পরেছে চাষিরা।রাজিহার গ্রামের পান চাষি সাইদুল খান, আকফাত আলী সরদারসহ অনেকেই জানান, পান বরজের ক্ষতির কারণে গত দুই সপ্তাহ আগে থেকেই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। ঘন কুয়াশা আর শৈত্য প্রবাহের
কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার লক্ষে ২০০৮ সালে সম্প্রসারিত নতুন ভবন নির্মাণ কাজ শুরু পর থমকে আছে। তিন তলা বিশিষ্ট নতুন ভবন নির্মানকাজ স্থবির হওয়ার ফলে এ উপজেলার মানুষ স্বাস্থ্য সেবা হতে বঞ্চিত হয়ে আছে। অপরদিকে ৩১ শয্যার অতি পুরাতন ভবনটি দুই যুগেরও বেশী সময় ধরে জীর্ণদশা। পুরানো ৩১ শয্যার হাসপাতাল ভবন ধ্বসে
মাদারীপুরে বিডব্লিউএফ নামের একটি নার্সিং কলেজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ইটেরপুলে নার্সিং কলেজেটির উদ্বোধন করে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা। পরে কলেজটি ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এখান থেকে ৩ বছর মেয়াদী কোর্স শেষ করে শিক্ষার্থীরা দেশের রোগীদের সেবায় এগিয়ে আসার পাশাপাশি সার্বিক উন্নয়নে কাজ করবে বলে
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃপিরোজপুরের ইন্দুরকানীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আ.লীগ নেতা আলহাজ্ব মনিরুজ্জামান সেলিম দলীয় নেতাকর্মি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন। বুধবার রাত ৭টায় প্রার্থী হওয়ার বিষয়ে উপজেলার চরবলেশ্বর গ্রামের তার নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেনের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মনিরুজ্জামান সেলিম,
পটুয়াখালীর মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাহবাহী টমটম উল্টে মোঃ লিটন হাওলাদার সোহাগ(৩০) নামে এক যুবকের মুত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে বাকেগঞ্জ-কাঠালতলী-সুবিদখালী-চান্দখালী-বরগুনা মহাসড়কের উপজেলার পশ্চিম কাকড়াবুনিয়া নামক স্থানে। স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার মহিষকাটা বাজারের প্যাকেটজাত পন্যের কোম্পানির ডিলার মোঃ আবুর হোসেনের বিক্রয় প্রতিনিধি মোঃ লিটন হাওলাদার সোহাগ কাকড়াবুনিয়া বাজারে বিভিন্ন দোকানে পন্য সরবরাহ করে বুধবার বিকেলে ফিরে আসার সময়ে মহাসড়কের পশ্চিম