নিহতরা হলেন-উপজেলার গালিমপুর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের শেখ কদম আলীর ছেলে শেখ কালাম (৫২) ও একই গ্রামের মৃত মো. ফৌজদার খানের ছেলে জাহিদ (৪৩)।বৃহস্পতিবার (২৩ মে) রাত ১১ টার দিকে উপজেলার বান্দুরা ও মাঝিরকান্দা এলাকার ঢাকা-বান্দরা সড়কের পারহাউজের সামনে এ ঘটনা ঘটে।নিহত জাহিদের বন্ধুরা বাংলানিউজকে জানায়, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে জাহিদ মোটরসাইকেলযোগে কালামকে নিয়ে দেওতলা এলাকায় খোকন মোল্লা নামে তার
সম্প্রতি দুর্নীতির দায়ে আটক হয়েছিলেন সৌদি যুবরাজ আল ওয়ালিদ বিন তালাল। এবার তার বিরুদ্ধে উঠল নারী বিক্রি, মদ ও ব্যাভিচারে লিপ্ত থাকার অভিযোগ।আর এই অভিযোগগুলো তুলেছেন তার সাবেক স্ত্রী আমিরা বিনতে আইডেন বিন নায়েফ।অবশ্য তিনি যুবরাজের কর্মকাণ্ডের কারণে বেশ আগেই তার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন।সম্প্রতি রাজ পরিবারের অন্ধকার দিকের বর্ণনাা তুলে ধরে আমিরা বলেন, সৌদি পরিবারকে বাইরে থেকে যতোটা ভদ্র ও
কক্সবাজারের উখিয়ার বালুখালী তেলীপাড়ায় রাতেই প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার রাত ১০ টায় উক্ত খেলায় বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যকার খেলা উদ্ধোধন করেন সাবেক জাতীয় দলের খেলোয়াড়,কাস্টমস ইন্সপেক্টর মানিক মজুমদার।প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আজাদ।বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক শ.ম.গফুর,স্থানীয় আ'লীগ নেতা জহিরুল ইসলাম সোনালী,মোঃআলী সওদাগর সহ বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিবর্গ।নির্ধারিত ৪০ মিনিটের খেলায় প্রথমার্ধে এবং দ্ধিতীয়ার্ধে
ভারতের লোকসভা নির্বাচনের গতকাল ভোট গণনা শেষে ফলাফল জানানো হয়। এতে এক স্বতন্ত্র প্রার্থী মোটে মাত্র ৫ টি ভোট পেয়েছেন। এমন ফলাফল শোনার পর অঝোরে কাঁদেন ওই প্রার্থী।ওই প্রার্থীর অভিযোগ তার পরিবারের সদস্যরাই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কেননা তার পরিবারের ভোটার সংখ্যা ৯ জন কিন্তু তিনি পেয়েছেন মাত্র ৫ ভোট।জানা যায়, পাঞ্জাবের জলন্ধরের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে দাড়ান নিতু
দীর্ঘ প্রতীার অবসান ঘটিয়ে অবশেষে চালু হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ি ও চন্দ্রা ফাইওভার। আগামীকাল শনিবার ফাইওভার দুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এর ফলে যানজটে আটকে থাকা মহাসড়কটি অনেকটা যানজটমুক্ত হবে বলে মনে করছেন সড়কটি ব্যবহারকারীরা।প্রকল্প সংশ্লিষ্টরা জানান, শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফাইওভার দুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সেদিন চারটি আন্ডারপাস ও দুটি সেতু যানবাহন
স্বদেশী সাহার চার সন্তান। সবাই মোটামুটি প্রতিষ্ঠিত। কিন্তু বৃদ্ধা মায়ের দায়িত্ব নিতে রাজি না কেউই। শেষ পর্যন্ত তাকে রাস্তায় ফেলে গেছেন এক ছেলে।সম্প্রতি ফেনী শহরের মাস্টারপাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা।বৃদ্ধা স্বদেশী সাহার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কল্যান্দি দুর্গামন্দিরের পাশে।জানা যায়, স্বামী প্রফুল্ল সাহা মারা যাওয়ার পর থেকে গ্রামের বাড়িতেই থাকতেন স্বদেশী সাহা। তার চার ছেলে দ্বিমান সাহা, বিপুল সাহা,
পার্থক্য ২৪ ঘণ্টার। এরমধ্যে পাল্টে গেলো চট্টগ্রাম রেলস্টেশনের দৃশ্যপট। বৃহস্পতিবার যেখানে কাউন্টার পর্যন্ত ছিল লাইন, সেই লাইন শুক্রবার কাউন্টার ছাড়িয়ে সড়ক পর্যন্ত চলে যায়।শুক্রবার (২৪ মে) ২ জুনের অগ্রিম টিকিটের জন্য দীর্ঘ লাইন যেমন ছিল, তেমনি ছিল দীর্ঘ প্রত্যাশা। দীর্ঘ লাইন পেরিয়ে টিকিট পেয়ে অনেককে উল্লাস করতেও দেখা গেছে।সুবর্ণ এক্সপ্রেসের টিকিট নেওয়ার পর সাবিনা ইয়াসমিন নামে এক তরুণী বলেন, প্রাইভেট
১৭তম লোকসভা নির্বাচনে বড় ধরনের জয় পাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ক্ষমতাসীন দল বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বৃহস্পতিবার (২৩ মে) মাইক্রোব্লগিং সাইট টুইটারে দুই দেশের মধ্যে ভালো কাজের আরও গভীর সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়ে তিনি মোদীকে অভিনন্দন জানান।এতে তিনি বলেন, বড় ধরনের জয়ের জন্য নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপিকে অভিনন্দন।সম্প্রতি দু’দেশের দুই নেতার মধ্যে অনেক
কুমিল্লায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাকির হোসেন ওরফে কালা জাকির নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। যিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ও দেড় ডজন মামলার আসামি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।বৃহস্পতিবার দিবাগত রাত দুটার দিকে জেলার সদর উপজেলার পালপাড়া ব্রিজ সংলগ্ন গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জাকির নগরীর শাসনগাছা এলাকার সুলতান আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি
বাংলাদেশ ছাত্রলীগ হোয়াইক্যং ইউনিয়ন শাখার ৩ ও ৪ ওয়ার্ডের ইফতার মাহফিল, সম্মেলন ও কাউন্সিল/২০১৯ সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার বিকাল ৪ টায় লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল হাসান রবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুর রহিম
কক্সবাজারের উখিয়ার পালংখালী বাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা সহ দুই কারবারিকে আটক করেছে র্র্যাব। এসময় তাদের কাছ থেকে ১৯হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবা বহনের দায়ে মালবাহী একটি ট্রাক গাড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও ট্রাক গাড়ির মূল্য এক কোটি ত্রিশ লক্ষ টাকা বলে র্র্যাব জানিয়েছেন।বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে পালংখালী বাজার থেকে আটক করা হয়। আটককৃতরা
ই’তিকাফের পরিচয়: ই’তিকাফ এর শাব্দিক অর্থ অবস্থান করা। কোন স্থানে অবস্থান নেয়া। শরিয়তের পরিভাষায় ই’তিকাফ হলো- মসজিদে অবস্থান করা। মহান আল্লাহ বলেন- তোমরা স্ত্রীদের সঙ্গে মসজিদে ই’তিকাফ অবস্থায় সংগত মিলিত (সহবাস) হয়ো না। রমজান মাসের শেষ দশদিন মসজিদে ইবাদাতের নিয়তে অবস্থান করাকে ই’তিকাফ বলে। ই’তিকাফের মেয়াদ: আব্দুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সা. রমজানের শেষ দশকে ই’তিকাফ করতেন। (বুখারী-মুসলিম) হযরত আয়েশা
রাজধানীর মিটফোর্ট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এক কোটি টাকার নকল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।জরিমানা ও কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মিলা ড্রাগ হাউজের জসিম উদ্দিনের ২৫ হাজার টাকা, ফার্মা ভিউয়ের পাকেল বর্মণের একবছর, জিয়াউদ্দিন রোডের শাকিল মাহমুদকে দুইবছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানা,
চিকিৎসা শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে ঢাকা ফেরেন তিনি।বিএনপি মহাসচিবের একান্ত সহকারি ইউনুস আলী বলেন, ‘স্যার ৭টা ১০ মিনিটে বিমানের ফ্লাইটে দেশে ফিরেছেন। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি চিকিৎসা নেন।’ গত ১৫ মে চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব বিমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান। বিএনপি
মা সোনিয়া গান্ধীর সঙ্গে রাহুল ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে বড় ব্যবধানে হারের পর দেশটির বিরোধী দল কংগ্রেসের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধী।কংগ্রেস সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, মা সোনিয়া গান্ধীসহ কংগ্রেসের সিনিয়র নেতাদের একটি গ্রুপের কাছে তিনি বলেছেন- নির্বাচনে হারের পুরো দায় স্বীকার করেছেন তিনি। কাজেই দলীয় প্রধানের পদ থেকে তিনি সরে দাঁড়াতে চাচ্ছেন। তবে
চট্টগ্রাম নগরীর ইপিজেডে একটি কার্টুন ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১৪টি গাড়ি।আজ বৃহস্পতিবার (২৩) রাত ৮টার দিকে সিইপিজেডের এক নম্বর সেক্টরের ইউনিটি এক্সেসরিজ নামের কার্টুন ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিসের চট্টগ্রাম জেলা সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, খবর পেয়ে আগুন নেভাতে
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভার বহনকারী মূল দুটি পিলারের একটি এবং এর সঙ্গে যুক্ত ১৫ ফুট দেয়াল রাতের আঁধারে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন ইসলামিক ফাউন্ডেশন। অভিযোগ উঠেছে, ওই আওয়ামী লীগ নেতার স্ত্রীর মালিকানাধীন দোকান বড় করতেই মসজিদের পিলার ভাঙা হয়।এ নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা
চট্টগ্রামের শাহ আমানত সেতুর পাশে কর্ণফুলী নদীতে পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে, জাহাজে থাকা ১১ জন কর্মকর্তা-কর্মচারী নিরাপদে তীরে উঠতে পেরেছেন।বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক। বলেন, ‘জাহাজটি বন্দর চ্যানেলে ডুবেনি। শিকলবাহার কাছাকাছি নদীর তীরে আংশিক ডুবেছে। এজন্য আমাদের জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই।’বাংলাদেশ অভ্যন্তীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) উপ-পরিচালক গিয়াস উদ্দিন বলেন,
রোদ-বৃষ্টি, ঝড়, ধুলো-ধোঁয়া ও শব্দ মাথায় নিয়েই রাস্তায় প্রতিনিয়ত দায়িত্ব পালন করে যাচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যরা। রমজান মাসেও এর ব্যতিক্রম হয়নি। রোজা রেখে প্রচন্ড খরতাপ মাথায় নিয়ে রাজধানীর প্রতিটি রাস্তার মোড়ে এভাবেই দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। রাস্তায় ডিউটি, রাস্তায় ইফতার, এমনটিই বললেন একজন দায়িত্বরত ট্রাফিক পুলিশ।চলছে পবিত্র মাহে রমজান মাস। সামনেই পবিত্র ঈদ-উল-ফিতর। কর্মব্যস্ততা বেড়েছে ঢাকা মহানগরীর। সেই
অনলাইনে আইফোনের দাম দেওয়া দশ হাজার টাকা। বিজ্ঞাপন দেখে আগ্রহীরা ফোন দিতেন। কীভাবে এতো কম দামে মোবাইল জানতে চাইলে বলা হতো এটা ভ্যাট, ট্রাক্স বাদে ভারত থেকে আনা। তাই কম দামে বিক্রি করা হচ্ছে। একথা শুনে অনেকে সঙ্গে সঙ্গে ফোনের অর্ডার করতেন। আর অর্ধেক টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করতেন। বাকি অর্ধেক কাঙ্খিত মোবাইল হাতে পাওয়ার পর দিতে হতো। দুই তিনদিনের
ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত সব পাবলিক পরীক্ষার ফি, টিউশন ফি, বই কেনা ও উপবৃত্তি সরকার দেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ২৩ মে, বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এসইডিপির এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এমন কথা বলেন।কর্মশালায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইনসহ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।তিনি বলেন, ‘এ উপলক্ষে এক লাখ ৩৭ হাজার
সিনেমা হল থেকে বের হয়ে দেখি আমার ছাত্রী একটা ছেলের সাথে হাত ধরাধরি করে বের হচ্ছে। আমাকে দেখে আমার ছাত্রী চমকে গেলো। আমি কিছু না বলে চুপচাপ ওদের সামনে থেকে চলে গেলাম।পরেরদিন যখন আমি আমার ছাত্রীকে পড়াতে যায় তখন ছাত্রীর বাবা আমার শার্টের কলার ধরে বলেছিলো, আমার এত সাহস কি করে হলো তার মেয়ের শরীরে হাত দেওয়ার আর বাজে ইঙ্গিত
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলিউডের অনেক তারকা। এবার এই কাতারে সামিল হলেন তামিল নায়ক রাম চরণ। এমনই একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ছবিতে দেখা যায় রাম চরণ সাদা রঙের টুপি পরে কোনো একটি সামাজিক অনুষ্ঠানে দোয়া ধরেছেন। তাকে ঘিরে আছেন তার অনুসারিরা।ভাইরাল হওয়া ফেসবুক স্টাটাসে লেখা আছে, ইসলাম ধর্ম যে পৃথিবীর শ্রেষ্ট ধর্ম এই বার্তাটি সারা বিশ্বের কাছে আরো একবার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাওয়ায় মোদিকে এই অভিনন্দন জানান শেখ হাসিনা।অভিনন্দন বার্তায় নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, ‘আপনার অসাধারণ নেতৃত্বে ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ে বাংলাদেশের সরকার ও জনগণ এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই জয় আপনার প্রতি বিশ্বের সবচেয়ে বড়