
প্রকাশ: ২৮ জুলাই ২০১৯, ১৮:২৪

শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পালং তুলাসার গুরুদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ছেলেদের ১নং কাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বাইশ রশি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৮ -০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। একই মাঠে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মেয়েদের পূর্ব সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-১ গোলে ড্র হয় পরে পূর্ব সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পেনাল্টিতে ৬-৫ পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের এর সভাপতিত্বে, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন ও পুরুস্কা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন অপু,শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনিল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আল মামুন শিকদার, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব রহমান শেখ এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, কাগদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান শিকদার প্রমুখ।
ইনিউজ ৭১/এম.আর
