যৌন কেলেংকারিতে বির্তকিত ডিসি আহমেদ কবীরকে ওএসডি করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। আদেশ আসার আগেই জনরোষ আতংকে রাতের আধারে জামালপুর ছেড়েছেন। বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় শনিবার রাত ৩টায় তিনি জামালপুর ত্যাগ করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আশ্রয় নেন। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব কে.এম. আল আমীন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে মোহাম্মদ এনামুল হককে জামালপুর জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম
নরসিংদীর পলাশে এক ব্যবসায়ীর দোকানে চুরি হয়েছে। এতে চোরচক্র ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ প্রায় এক লাখ টাকা ও বিভিন্ন মালামালসহ প্রায় তিন লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। শুক্রবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামে এন হাসান এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে এ চুরির ঘটনা ঘটে। এন হাসান এন্টারপ্রাইজের মালিক হাসান মিয়া জানান, শুক্রবার সকালে দোকান বন্ধ করে ব্যক্তিগত
প্রথমবারের মত ইসরায়েলিদের অধিকার নিয়ে মুখ খুললেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন দ্য আটলান্টিক’কে দেয়া এক সাক্ষাতকারে সালমান বলেন, ‘আমি যে কোন স্থানেই প্রতিটি মানুষের শান্তিপূর্ণ বসবাসের অধিকারে বিশ্বাস করি। আমি মনে করি ফিলিস্তিনিদের পাশাপাশি ইসরায়েলিদেরও নিজেদের ভূমিতে বসবাসের অধিকার আছে।’ এই সময় তিনি আরো বলেন, ‘সৌদি আরবের ইহুদিদের সঙ্গে কোন সমস্যা নেই কারণ হযরত মুহম্মদ (স.)
কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে অনুষ্ঠিত হয়ে গেলো রোহিঙ্গা সংকটের দুই বছর পূর্তি সমাবেশ। রোববার ২৫ আগস্ট রোহিঙ্গা ঢলের দুই বছর পূর্তিতে এসে বড় ধরণের শোডাউন করে রোহিঙ্গারা। কুতুপালংয়ের ৪ নম্বর ক্যাম্পের বর্ধিত অংশের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নেওয়া রোহিঙ্গাদের পরনে ছিল তাদের নিজস্ব ঐতিহ্যগত পোষাক সাদা সার্ট, পাঞ্জাবি আর লুঙ্গি। এ সময় তারা সবাই
গভীর রাতে মা-বাবার পাশে ঘুমন্ত অবস্থায় মাসুদুর রহমান নামে ১১ মাস বয়সের এক শিশু চুরি হয়েছে। শনিবার ভোরে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং দক্ষিণ পাড়ার রাজন ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটির সন্ধানে এলাকাজুড়ে মাইকিংসহ থানায় অভিযোগ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের খাবার খেয়ে ওই গ্রামের শফিকুর রহমান ও তার স্ত্রী সালমা বেগম শিশুটিকে নিয়ে ঘুমিয়ে
মানুষ একটি পায় না, আর তিনি সবার চোখ ফাঁকি দিয়ে একসঙ্গে তিন তিনটি সরকারি চাকরি করেছেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদন থেকে এমন বিস্ময়কর তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সুরেশ রাম নামের ওই ব্যক্তি একই সঙ্গে নির্মাণ দপ্তর, জলবণ্টন দপ্তর এবং বাঁধ মেরামতি দপ্তরে কাজ করতেন। বিহারের কিশোরগঞ্জে নির্মাণ দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার ছিলেন। বাঁকা জেলার বেলহার ব্লকে করতেন জলবণ্টন দপ্তরের
ইকুয়েডরের আমাজন অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান কোম্পানি সিসেনা এয়ারক্রাফটের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানের চার আরোহীর সবাই নিহত হয়েছেন। শনিবার দেশটির কর্তকর্তাদের বরাত দিয়ে ফরাসী বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ বলছে, সিসেনা এয়ারক্রাফটের সিসেনা-১৮২ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চার আরোহীর প্রাণহানি ঘটেছে। ছোট ওই বিমানটিতে পাইলট ও তিন আরোহী ছিলেন। তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কোনো কারণ
বলিউড তারকা সানি লিওনকে দেখা যাবে বাংলাদেশি ছবির আইটেম গানে। ছবির নাম ‘বিক্ষোভ’। এই ছবিটি শাপলা মিডিয়া প্রযোজনা করতে যাচ্ছে। ছবিটি পরিচালনা করবেন নির্মাতা শামীম আহমেদ রনি। বর্তমানে সেলিম খান ও শামীম আহমেদ রনি দুজনেই মুম্বাইয়ে রয়েছেন। চুক্তি স্বাক্ষরের পর সোমবার (১৯ আগস্ট) রাত ১০টায় সেখান থেকে সানি লিওনের বক্তব্য সম্বলিত একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন সেলিম খান। নির্মাতা রনি জানান, বিক্ষোভ-এর
যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে নারী ও শিশু সংবেদনশীল শিক্ষা ও স্বাস্থ্য সেবা খাতের উন্নয়ন বিষয়ে প্রত্যয় প্রকল্পের যুবকনভেনশন ও প্রকল্প সমাপনি অনুষ্ঠান ২০১৯অনুষ্ঠিত হয়েছে। শিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে সভা কক্ষে ইউনিয় চেয়ারম্যান এ্যডঃ শহিদুল ইসলাম সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোল্লা আজাদ হোসেন অতিরিক্ত পুলিশসুপার,পিরোজপুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ প্রবীর কুমার বড়াল, অধ্যক্ষ,ডাঃ এস
ভোলার বোরহানউদ্দিনে ৪৬ নাম্বার পক্ষিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি মুজাম্মল হকের অবিলম্ভে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে স্কুল সংলগ্ন সড়কে ওই স্কুল ও পার্শ্ববর্তী পক্ষিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ওই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে পক্ষিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও পক্ষিয়া
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিবহন প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ছাত্র মৈত্রী, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। পরিবহন খাতের নানা সমস্যা সমাধানে পরিবহন প্রশাসক অফিসে এ স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ ২৫ আগস্ট রবিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র মৈত্রীর সভাপতি(ভারপ্রাপ্ত) মোঃ আরিফুজ্জামান আরিফের নেতৃত্বে পরিবহন প্রশাসক কার্যলয়ে এ স্মরকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে তারা বলেন, আমরা প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রী, ইসলামী বিশ্ববিদ্যালয়
আবারও কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিল বিএনপি। আসছে শীতে নেতা-কর্মীদের এক করে রাজপথে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। রোববার (২৫ আগস্ট) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এখন পর্যন্ত আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যে ধরনের বলিষ্ঠ পদক্ষেপ নেয়া প্রয়োজন
রাবনাবাঁধ নদীর ভাঙনে ক্রম:শই ছোট হয়ে আসছে কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মানচিত্র। ভিটা মাটি হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছে ওই এলাকার প্রায় কয়েক হাজার মানুষ। এছাড়া বর্ষা মৌসুম হওয়ায় ভাঙা বেড়িবাধ দিয়ে প্রতিদিন প্রবেশ করছে জোয়ারের পানি। বন্ধ হয়ে গেছে কৃষিকাজ। ফলে দুর্ভোগে দিন পার করছেন ওই এলাকার কয়েক হাজার কৃষক। লালুয়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের মোট আয়তন ছিল ৪৯
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার থানার কর্ণপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসেরচাপায় মহিলাসহ দুইজন ভ্যানযাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি রবিবার সকালে সারে ১১ টার দিকে ঘটেছে। নিহতরা হলেন কালকিনি পৌর এলাকার মিনাজদি গ্রামের মোতালেব মাতুব্বর(৫০) ও একই উপজেলার ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের লাল মিয়ার স্ত্রী উম্মে হানি (৬০)। মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানিয়েছেন, বরিশাল থেকে
বাসে, ট্রেনে ফেসবুকে সময় কাটাতেই চার্জ শেষ। পাওয়ার ব্যাংক দিয়েও যেন প্রত্যাশা অনুযায়ী চার্জ মিলছে না। এমন বিষয় চিন্তায় রেখে অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোনই বাজারে এনেছে এবার কোয়ালকমের কুইক চার্জার। যাতে অপেক্ষাকৃত কম সময়ে চার্জ হয়ে যাচ্ছে আপনার হ্যান্ডসেটটি। তবে কোনও কোনও সময় সেটাও যেন দীর্ঘক্ষণই মনে হয়। অবশেষে চার্জিং সমস্যার সমাধান হতে চলেছে। এবার মাত্র ছ’মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে স্মার্টফোনটি।
অ্যানফিল্ডে মহারণ বলেছিল একে অনেকেই। কিন্তু লিভারপুলের মাঠে গিয়ে মোহামেদ সালাহদের সামনে দাঁড়াতেই পারেননি আর্সেনাল। জয়ের নেশায় খেলতে গিয়ে হেরে আসতে হলো ৩-১ গোলের ব্যবধানে। জোড়া করলেন মিসরীয় সুপার স্টার মোহামেদ সালাহ। লিভারপুলের হয়ে বাকি গোলটি করেন জোয়েল মাতিপ। আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন লুকাস তোরেইরা। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচেই জিতলো লিভারপুল। শুধু তাই নয়, ইংলিশ প্রিমিয়ার লিগে টানা
বাংলাদেশ আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীতের আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে এ প্রতিনিধি দলের নামের তালিকা চূড়ান্ত করা হয়। দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর নেতৃত্বে এ প্রতিনিধি দল ৪ সেপ্টেম্বর চীনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে। প্রতিনিধি দলে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতা, দলীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় উপ-কমিটির
জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিজ অফিস কক্ষে এক নারী কর্মচারীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় তাকে ওএসডি করা হলো। আজ রোববার মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এর আগে শনিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন জনপ্রশাসন
সরকারের কাছে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার প্লট চেয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের বহুল আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমকে দেয়া চিঠিতে তিনি উল্লেখ করেন, ঢাকা শহরে আমার কোনো জায়গা/ফ্ল্যাট/জমি নাই। ওকালতি ছাড়া আমার অন্য আর কোনো ব্যবসা বা পেশা নাই। এ জন্য ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠা প্লটের প্রয়োজন। তার এই চিঠিটি ইতোমধ্যে
যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগে বিকল্পধারার যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য মাহী বি চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার সকাল ১০টার দিকে তিনি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন। এর পরই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের কর্মকর্তারা। তবে মাহীর স্ত্রী আশফাহ্ হক লোপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তিনি আসেননি। দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই আদেশের ফলে এই মামলায় বিচারিক আদালতে সাক্ষ্য নেয়া চলমান থাকবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। রোববার (২৫ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কাজী হায়াৎ বিরতি কাটিয়ে সিনেমা নির্মাণে ফিরছেন। তার নতুন ছবির নাম ‘বীর’। গত মাসে এই ছবির শুটিং শুরু হয় শাকিব খান ও বুবলী জুটিকে নিয়ে। মাঝখানে বিরতি দিয়ে আগামী মাসের শেষদিকে আবারও শুরু হচ্ছে ‘বীর’ ছবির শুটিং। এই লটে শাকিবের সঙ্গে যোগ দিচ্ছেন আরও এক নায়িকা। তিনি নবাগতা আরিয়ানা জামান। এই ছবি দিয়েই ঢাকাই সিনেমাতে অভিষেক হচ্ছে। ছবির
রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) ৪২টি পদে ১৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) পদের নাম: স্বাস্থ্য কর্মকর্তা পদসংখ্যা: ০২ জন শিক্ষাগত যোগ্যতা: ডিপিএইচসহ এমবিবিএস বয়স: সর্বোচ্চ ৩০ বছর বেতন: ২৯,০০০-৬৩,৪১০ টাকা পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল) পদসংখ্যা: ০২ জন শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল)/এমএমআইই’র এ-বি বয়স: সর্বোচ্চ ৩০ বছর বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা পদের নাম: সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা:
আজ ২৫ আগস্ট সংকটের দুই বছর পূর্তি ও ৫ দফা দাবিতে মহাসমাবেশ করেছে রোহিঙ্গারা। নিজেদের উত্থাপিত দাবী বাস্তবায়ন ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার ঘোষণাও দেয় নেতারা। রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে নয়টা থেকে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প এক্স:-৪ এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন থেকে দাবী উত্তাপন করে বক্তব্য রাখেন আরাকান রোহিঙ্গা সোসাইটির চেয়ারম্যান মাস্টার মুহিব উল্লাহ,আব্দুর রহিম, মোহাম্মদ ইলিয়াছসহ অন্যান্য নেতারা।বিভিন্ন