পিরোজপুরের কাউখালীতে ভ্রাম্যমান আদালত অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিবাহ দেয়ার অপরাধে মেয়ের বাবা ও বরকে জেল জরিমানা প্রদান করেছেন। বুধবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাশেরকাঠী গ্রামের গাছের চারা ব্যবসায়ী মোঃ হানিফ এর ১৩ বছরের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলা বৈঠাঘাটা গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে আঃ হালিম (২২) এর সাথে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ছেলে পক্ষের নিকট
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (৬ নভেম্বর) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়। সরেজমিন দেখা যায়, এ বছর ভর্তি পরীক্ষা মোট ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুন্দর ব্যবস্থাপনা গ্রহণের কারণে এ বছর ভর্তি পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ত্রুটিমুক্তভাবে সম্পন্ন
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী যশোর-বেনাপোল, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে আগত অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে পাংশা রাজবাড়ী রুট ব্যবহার করে ঢাকা ও নারায়নগঞ্জ নিয়ে বিভিন্ন মাদক বিক্রেতার নিকটে পাইকারী বিক্রয় করে থাকে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে অবস্থান করা রোহিঙ্গা ডাকাতদের পাকড়াও এবং তাদের আস্থানা সনাক্ত করতে র্যাব হেলিকপ্টার যোগে চক্কর দিয়েছে। এসময় বেশ কয়েকটি সন্দেহজনক জায়গা নজর এসেছে। ভবিষ্যতে ওইসব স্থানে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর লেঃ মির্জা মাহতাব। হেলিকপ্টার চক্করকালে পাহাড়ের পাদদেশের বিভিন্ন পয়েন্ট র্যাব-পুলিশ অবস্থান করেছিল। ৬ নভেম্বর দুপুর ১ টারদিকে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প (নং- ২৬) এর ঘেষা
মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার চালুর বিষয়ে একমত হয়েছে দুই দেশ। চলতি বছরের ডিসেম্বরেই দেশটিতে কর্মী পাঠাতে আগ্রহী হয়েছে বাংলাদেশ। বুধবার (০৬ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে একমত হয় দুই দেশ। বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ নেতৃত্বে মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল এবং মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এম কুলাসেগারান নেত্বত্ব দেন। বৈঠকে চলতি বছরের ডিসেম্বরেই দেশটিতে কর্মী
রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মৃত নাইমুল আবরারের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অবহেলাজনিত কারণে তার মৃত্যু হয়েছে কিনা তা তদন্ত করে ১ ডিসম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৬ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হক এ আদেশ দেন। এর আগে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে প্রথম আলোর সম্পাদক মতিউর
চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে হোটেল বয় হিসেবে কর্মরত চলচ্চিত্র পরিচালক অরণ্য পলাশকে নিজের পক্ষ থেকে অর্থ সহায়তাদানকালে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কোন পেশাই অসম্মানের নয়, আমি নিজেও বিদেশে রেস্তোঁরায় ওয়েটারের কাজ করেছি। বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে অরণ্য পলাশকে নিজের পক্ষ থেকে এক লাখ টাকা দেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী
রোজই ঘটে একই কাণ্ড৷ সূর্য যখন মাথার ওপর ওঠে৷ ঠিক তখনই ধীরে ধীরে হেঁটে এসে, সোজা দোকানে ঢুকে পড়ে গো-মাতা! কাউকে একটুও বিরক্ত করে না৷ বরং সোজা দোকানে ঢুকে সাদা চাদরের বিছানায়, ফ্যানের নিচে সটাং হয়ে শুয়ে পড়ে! তারপর? কে এল, কে গেল, খেয়াল নেই৷ ‘গো-মাতা’ তখন দুপুর ঘুমে ব্যস্ত৷ প্রায় ৬ মাস ধরে ঠিক এরকমটিই ঘটেছে চলেছে হায়দরাবাদের মাইদুকুরের সাঁইরাম
‘প্রধানমন্ত্রী যখন সারা দেশে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। তখনই বিশ্ববিদ্যালয় এখন ওপেন সিক্রেট। বিশ্ববিদ্যালয় প্রশাসন দুর্নীতিতে নিমিজ্জিত। একজন প্রোভিসি কিভাবে বলতে পারেন ‘উপরে আল্লাহ আর নিচে আমি, কত টাকা দিতে পারবা মা।’ এই অডিও ফাঁস হওয়ার পরে প্রোভিসি তদন্ত কমিটি গঠনের দাবি করেন। কিন্তু এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার কথা রাখেন নি। তাই এ
চট্টগ্রামের লোহাগাড়ায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাতিম হোসেন (২৩) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার বটতলী মোটর স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত হাতিম হোসেন আমিরাবাদ মাহালদার পাড়া এলাকার জাহিদ হোসেনের পুত্র এবং চট্টগ্রাম হাজ্বী মোহাম্মদ মহসিন কলেজের স্নাতক ডিগ্রী (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,নিহত হাতিম তার ছোট ভাই জেএসসি পরীক্ষার্থী
দশম জাতীয় সম্মেলনে কৃষক লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। সংগঠনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সমীর চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক হয়েছেন উম্মে কুলসুম। এর আগে কমিটির শীর্ষ দুই পদে নাম প্রস্তাব করেছেন কাউন্সিলরা। সভাপতি পদে সাবেক সভাপতি মোতাহার হোসেন মোল্লাসহ ১৩ জন ও সাধারণ সম্পাদক পদে ১১ জনের নাম প্রস্তাবে আসে। কাউন্সিলের এই সেশন মনিটরিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপকল্প অনুযায়ী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে ইউরোপ আমেরিকার মতো একটি উন্নত রাস্ট্র। তিনি স্বপ্ন দেখতে ভালবাসেন। আর সে কারনে তিনি দেশবাসীকে নিয়ে স্বপ্ন দেখেন ও তার বাস্তবায়নও করেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় পৌর মেয়র জিয়াউল হক জুয়েল নবনির্মিত ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রকৌশলী আতিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘শুধু আবরার হত্যার সুষ্ঠু বিচারের দাবি নয়, এই সরকারের বিদায়ের জন্য রক্ত দিয়ে স্বাক্ষর করে শপথ করছি। বৃহত্তর জাতীয় ঐক্য গঠন করে এই সরকারের বিদায় করব।’ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে আবরার হত্যার বিচারের দাবিতে ‘রক্তের অক্ষরে সত্যের সাক্ষ্য’র কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সরকারের উদ্দেশে রব
ভারতের তামিলনাড়ুর পাট্টাবিরামে কান্দিগাই গ্রামে নিজের প্রেমিক ডি আপ্পুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন স্টেফি। ওই গ্রামে গিয়ে কুয়ার ধারে দাঁড়িয়ে সেলফি তোলার পরিকল্পনা করেন তারা। ভালো সেলফি তোলার আশায় ওই যুগল কুয়ার সিঁড়িতে উঠে পড়ে। সেখানে বসে সেলফি তুলতে গিয়েই পিছলে কুয়াতে পড়ে যায় স্টেফ। গত সোমবার এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কুয়ায় পড়ে যাওয়া পর স্টেফিকে বাঁচাতে প্রেমিক
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত পুরাতন রেল সেতটিু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুটির অধিকাংশ স্থানে লোহার বোল্টুর পরিবর্তে দেওয়া হয়েছে কাঠের গোজ। এছাড়া সেতুতে কাঠের তৈরি স্লিপার গুলোও নষ্ট হয়ে গেছে। এতে ঝুঁকিতে রয়েছে শতবর্ষী এই রেল সেতুটি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেতুর সাথে রেললাইনের আটকানো ক্লিপ বেশ কিছু স্থানে নেই। কিন্তু সেখানে লোহার বোল্টু বা নাট দিয়ে আটকানোর
নারায়ণগঞ্জে ডিবি পুলিশের এক কর্মকর্তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে উঠেছে। বুধবার সকাল থেকে ভাইরাল হওয়া ওই ছবিটিতে দেখা যায় ডিবির এসআই মো. আরিফ বিপুল পরিমাণ টাকার উপর ঘুমিয়ে আছেন। এ নিয়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে সিদ্ধিরগঞ্জ ও এর আশে পাশে এলাকায় ডিউটি করেন এসআই আরিফসহ এক দল পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার
ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী নাইমুল আবরারকে অবহেলাজনিত হত্যার অভিযোগে প্রথম আলো সম্পাদকসহ কিশোর আলো অনুষ্ঠানের আয়োজক কমিটির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন নিহত আবরারের বাবা মজিবুর রহমান। এর আগে, গতকাল মঙ্গলবার শিক্ষার্থী নাইমুল আবরার নিহতের ঘটনায় কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গনেশ
বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, বিদ্যানন্দিনী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার অত্যান্ত আস্হাভাজন সময়ের সাহসী সন্তান রাজপথের লরাকু সৈনিক, আওয়ামীলীগ এর দুর্দিনের কান্ডারি, ঝালকাঠি-২ আসনের মাননীয় সংসদ সদস্য ঝালকাঠি বাসীর নয়নের মনি আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি) আস্থাভাজন ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সহ-সভাপতি, ১/১১ এর পরীক্ষিত কর্মী, রাজপথের লরাকু সৈনিক, কর্মীবান্ধব নেতা, ত্যাগী দেশপ্রেমিক সাইদুর রহমান জুয়েলকে আগামী যুবলীগের
দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস। এ হামলায় উপাচার্যপন্থী শিক্ষকরা উৎসাহ দিয়েছেন বলে অভিযোগ করেছেন সাঈদ ফেরদৌস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের প্লাটফরম, ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ মঞ্চের অন্যতম মুখপাত্র ও সংগঠক সাঈদ ফেরদৌস। মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে মেরে রক্তাক্ত করে। হামলায় মাটিতে লুটিয়ে পড়েন
পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার ব্যক্তিগত একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে তোলপাড় চলছে ফেসবুকে। অনেকে তীর্যক মন্তব্যে আঘাত করছেন মিথিলাকে। এ বিষয়ে প্রথমে মিথিলা ও ফাহমি কেউ-ই কোনো কথা বলতে রাজি হননি। পরে মঙ্গলবার রাত ১০টায় নিজের অবস্থান পরিস্কার করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মিথিলা। ইংরেজিতে লেখা সেই স্ট্যাটাসে মিথিলা ফাহমির সঙ্গে তার
কক্সবাজারব্র উখিয়া-টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের চেকপোস্ট পারাপারে সহযোগিতা করছে দেশি-বিদেশী এনজিও সংস্থাগুলো। স্থানীয়রা দীর্ঘদিন ধরে এমন অভিযোগ করে আসলেও প্রশাসন কার্যত কোন ভূমিকা রাখছে না বলে মনে করছেন সুশীল সমাজ। গত সোমবার চেকপোস্ট পার হয়ে পালিয়ে যাওয়ার সময় উখিয়ার কোটবাজার স্টেশন থেকে জনতা এক রোহিঙ্গাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় রোহিঙ্গাটির হাতে ওয়ার্ল্ড ভিশন প্রদত্ত আইডি কার্ড ও
রাজধানীর রমনা থানায় অস্ত্র আইনে করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে র্যাব। বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া। তিনি জানান, রমনা থানার এই মামলায় বুধবার সকালে সম্রাটের বিরুদ্ধে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার পরও উপচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। গতকাল বিকাল সাড়ে ৪টার মধ্যে হল ত্যাগের নিদের্শ দেওয়া হলেও তা উপেক্ষা করে রাতে হলে অবস্থান করেন শিক্ষার্থীরা। আজ সকাল থেকে ফের আন্দোলন শুরু করেছেন তারা। এদিকে আজ দুপুর ১টার মধ্যে সব আবাসিক হল খালি করার নির্দেশ দিয়েছেন প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ। তিনি বলেছেন,
মেয়েকে ধর্ষণ মামলায় বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. মুসলিম নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ লক্ষ্মণখোলা এলাকার বাসিন্দা। বুধবার (৬ নভেম্বর) সকালে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, এক বছর ধরে স্ত্রী কাজে যাওয়ার পরই মেয়ের উপর ঝাঁপিয়ে পড়তেন মুসলিম। এ ঘটনা কাউকে না জানাতে বিভিন্নভাবে ভয় দেখাতেন তিনি। পরে ঘটনা জানতে পেরে মেয়েকে নিয়ে বাসা ছেড়ে চলে যান