জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চারুকলা বিভাগে প্রথম বর্ষে পড়া মারজান আক্তার প্রিয়া দক্ষিণ এশিয়ান গেমসে সেরা হলেন কারাতের কুমিতে! মারামারির খেলায়! যার কিনা হওয়ার কথা ছিল রঙ-তুলির কোনো প্রতিযোগিতায় সেরা । ছিনিয়ে আনলেন দেশের জন্য ৩য় স্বর্ণ।এদিকে মারজানার স্বর্ণজয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়েলর উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। উপাচার্য বলেন, এটা শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের জন্য বরং গোটা দেশের জন্যই
ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার (২ ডিসেম্বর) রাত ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান তার মেয়ে তাহমিদা বাচ্চু। তিনি বলেন, মা বেশ কদিন ধরেই অসুস্থ ছিলেন। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভোর সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা
বরিশালের মুলাদীতে হাত বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে মুলাদী বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, ২০ থেকে ২৫ সদস্যের একদল ডাকাত সোমবার রাত আড়াইটার দিকে মুলাদী বন্দরে প্রবেশ করে। তারা বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের জিম্মি করে বন্দরের বনশ্রী জুয়েলার্স, রিতা জুয়েলার্ন, জননী জুয়েলার্স নামক তিনটি স্বর্ণের
মাদারীপুরের কালকিনিতে তৃতীয় শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থান থেকে ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সুত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিন গোপালপুর গ্রামের মৃত্যু মইনদ্দিন সরদারের ছেলে মালেক সরদার(৫৫) একই বাড়ির তৃতীয় শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রী বাড়ির পাশে পুকুরে গোসল করতে
ভিড়ের মধ্যে অপরিচিত একজন ব্যক্তি আইএসের লোগো যুক্ত টুপিটি দিয়েছে বলে জানিয়েছেন হলি আর্টিজান হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যান। আজ মঙ্গলবার রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের মামলায় রিগ্যানকে আদালতে হাজির করা হয়। এ সময় আইএসের টুপির বিষয়ে রিগ্যানের কাছে জানতে চান আদালত। রিগ্যান জানান, হলি আর্টিজান মামলার রায়ের দিন ২৭ নভেম্বর কেউ একজন তাকে আইএসের টুপিটি দিয়েছেন। কল্যাণপুরের জঙ্গি আস্তানায়
পদত্যাগের করলে যদি পেঁয়াজের দাম কমে যায়, তবে তার মন্ত্রিত্ব ছাড়তে এক সেকেন্ডও লাগবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে ব্যবসায়ী সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে। বাণিজ্যমন্ত্রী বলেন, আজকেও যারা পেঁয়াজ আমদানি করছেন, তাদের আমদানিকৃত পেঁয়াজের দাম কেজিপ্রতি
সরাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজে বিদ্যালয়ে ছোট্ট শিক্ষার্থীদের খুঁজ-খবর নেন ও নিজে ক্লাশ নিচ্ছেন। আজ (৩ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সরাইল উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের তেরকান্দা গ্রামের তেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করে ও দ্বিতীয় শ্রেণিতে ছোট্ট - কমলমতি শিক্ষার্থীদের ক্লাশ নিচ্ছেন সরাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ। জানাযায়,বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীরা তাদের শিক্ষা কর্মকর্তাকে ক্লাশে দেখে ও পাঠদানে অনেক খুশী।শিক্ষক ও
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বী (২২) হত্যা মামলায় পলাতক চার আসামির সম্পত্তি ক্রোকের আদেশ দিয়ে আগামী ৫ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। আজ মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম মো. কায়সারুল ইসলাম এ আদেশ দেন। সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরণ নিশ্চিত করে বলেন, গত ১৮ নভেম্বর আদালত ওই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কক্সবাজারের উখিয়ার ক্যাম্পের রোহিঙ্গা যুবতী সুফিয়া শহরের আবাসিক হোটেল মোটেল ও কটেজে রাতের গভীরে নাম, রূপ বদলে হয়ে যায় সাদিয়া। হোটেল কক্ষে দেশী বিদেশী আগস্তুক পর্যটকদের মনোরঞ্জন দিতে গিয়ে সাদিয়া ড্রাগ গ্রহণ করা সহ এমন কোন অপরাধ নেই যাতে সে জড়িয়ে পড়ছে না। সাদিয়ার মতো শত শত রোহিঙ্গা যুবতী-কিশোরীরা স্বজাতি ও স্থানীয় দালালদের হাত ধরেই সর্বত্র দেহ ব্যবসায় জড়িয়ে পড়ছে। হয়ত
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ভারতের আসাম থেকে বাংলাদেশে পুশ ইনের খবরে আতঙ্কিত হওয়ার কারণ নেই। বাংলাদেশের নাগরিক ছাড়া কাউকে দেশে ঢুকতে দেয়া হবে না। যারা আসছে তারা বাংলাদেশের নাগরিক হলে আমরা রিসিভ করতে পারি। নইলে কোনোক্রমে গ্রহণ করব না।’ আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। তিনি আরও বলেন, ‘আপনারা হয়তো দেখেছেন
পটুয়াখালীর কলাপাড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আটজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওয়ভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা সবাই কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, সকালে নাওভাঙ্গা গ্রামের গাজী বাড়িতে ফারিদা বেগম(৫৫) নামের এক বৃদ্ধা ফজরের নামাজের জন্য ওজু করতে গেলে প্রথমে তাকে কালো রংয়ের একটি কুকুরে কামড় দেয়। পরে একই
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) নির্বাহী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। শুক্রবার সংস্থাটির নির্বাহী পরিষদের ২০৮তম সভায় সর্বসম্মতভাবে এই পদে নির্বাচিত হয় বাংলাদেশ। ইউনেস্কোর নির্বাহী পরিষদে ৫৮টি সদস্য রাষ্ট্র আছে। বাংলাদেশ বর্তমানে ওই পরিষদের ২০১৭-২০২১ মেয়াদে নির্বাচিত সদস্য হিসেবে আছে। এই ৫৮ সদস্যের মধ্য থেকে ইলেক্টোরাল গ্রুপ-৪ (এশিয়া ও প্রশান্ত)
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় প্রথমবারের মতো বসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। আগামী ১৯ ডিসেম্বর বসতে যাওয়া এ নিলামে থাকবে ৯৭১ ক্রিকেটারের নাম। বিসিসিআই জানিয়েছে, নিলামে ৯৭১ জন ক্রিকেটারের মধ্যে ৭১৩ জন ভারতীয় আর বাকি ২৫৮ জন বিদেশি ক্রিকেটার। এ নিলামে বাংলাদেশ থেকে রয়েছেন ৬ ক্রিকেটার। আর ১৯ জনের নাম রয়েছে আফগানিস্তান থেকে। এছাড়া অস্ট্রেলিয়ার ৫৫, ইংল্যান্ডের ২২, নেদারল্যান্ডসের ১, নিউজিল্যান্ডের ২৪,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে নেদারল্যান্ডস সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় সোমবার (২ ডিসেম্বর) নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে তিনি এ আহ্বান জানান। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেন প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের জানান, ‘আগামী সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালতের শুনানিতে যোগ দিতে মিয়ানমারের স্ট্যাট কাউন্সিলর অং সান সুচি আপনাদের
৩ ডিসেম্বর ১৯৭১। বরগুনার ইতিহাসে স্মরণীয় দিন। এদিনে বরগুনাবাসী হানাদার মুক্ত হয়। মুক্তিযুদ্ধে বরগুনা ছিল নবম সেক্টরের বুকাবুনিয়া সাব-সেক্টরের অধীন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পরে বরগুনার মুক্তিকামী সহস্রাধিক তরুণ বাঁশের লাঠি, গুটি কয়েক রাইফেল, বন্দুক নিয়ে প্রশিক্ষণ শুরু করে। এরই মধ্যে পাকবাহিনী দুর্বল প্রতিরোধকে উপেক্ষা করে পার্শ্ববর্তী পটুয়াখালী জেলা দখল করে ফেলে। ব্যাপক ধ্বংস যজ্ঞ ও ক্ষয়-ক্ষতির ভয়ে বরগুনার মুক্তিযোদ্ধারা এলাকা
বাংলাদেশ একটি ঘণবসতিপূর্ণ দেশ। সত্তরের দশকে এদেশের জনসংখ্যা ছিল সাড়ে ৭ কোটি। বর্তমানে তা দাঁড়িয়েছে প্রায় ১৬ কোটিতে। এই বিপুল জনসংখ্যার জন্য যানবাহনের সংখ্যাও ব্যাপক হারে বেড়েছে। এই যানবাহনগুলো প্রতিনিয়ত কালো ধোঁয়া ছড়াচ্ছে। যা নির্মল বায়ুকে দূষিত করছে। ইট পোড়ানোর কারণে নির্গত কালো ধোঁয়াও এ জন্য কম দায়ী নয়। অনিয়ন্ত্রিতভাবে কঠিন বর্জ্য পোড়ানোর ফলেও কালো ধোঁয়া মিশছে বাতাসে। শিল্প-কারখানার কালো ধোঁয়া
গত ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে অবতরণের (সফট ল্যান্ডিং) সময়ে চন্দ্রযান ২ এর অরবিটারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। চাঁদের মাটি থেকে ২.১ কিলোমিটার ওপরে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়। এই বিক্রমের মধ্যেই ছিল রোভার প্রজ্ঞাণ। তখনই মনে করা হয়েছিল, চাঁদের বুকে কোথাও মুখ থুবড়ে পড়েছে বিক্রম। অবশেষে খোঁজ মিলেছে চন্দ্রযান -২ এর ল্যান্ডার বিক্রমের। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা
২০১৯-২০ শিক্ষা বর্ষে ৫টি বিশ্ববিদ্যালয়ে চান্সপেয়েও অর্থ অভাবে ভর্তি হতে পারছেনা নাটোরের লালপুর উপজেলার তিলকপুর গ্রামের মেধাবী ছাত্রী ফাতেমা। ৬৫ বছরের বৃদ্ধ বাবা ইউসুফ আলীর উপজনের একমাত্র উৎস একটি চায়ের দোকান। চা বিক্রয়ের সামান্য আয়ে সংসার চালানোই কষ্টকর সেখানে দুই বোনের লেখাপড়া খরচ কিভাবে যোগাবেন এ নিয়ে চিন্তায় পড়েছেন হতদরিদ্র বৃদ্ধা এই বাবা। ফাতেমা লালপুর উপজেলার তিলকপুর গ্রামের ইউসুফ আলীর ছোট
মারাঠি রীতি অনুযায়ী কৃতি শ্যাননের গলায় মঙ্গলসূত্র পরিয়ে তাকে নিয়ে সাতপাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। তবে এই খবরে অবাক হওয়ার কিছু নেই। কারণ বাস্তবে বিয়ে করেননি দুই তারকা। বাস্তবে তো অভিনেতা ও প্রযোজক আরবাজ খানের সাবেক স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে প্রেমের সম্পর্ক অর্জুনের। [https://enews71.com/content/post/%23Enews71.jpg]অর্জুন কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কৃতি শ্যানন! [https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/12/02/221588-arjun-kapoor-with-kriti-shanan.jpg] মূল ঘটনা হচ্ছে, সোমবার মুক্তি পায় অর্জুন কাপুর
‘পরীক্ষায় ফেল করলে বিয়ে দিয়ে দিবো’- এমন কথা হারহামেশা শোনা যায় আমাদের দেশে। কিন্তু ইন্দোনেশিয়ার চিত্রটা ভিন্ন। সেখানে বিয়ে করতে হলে পরীক্ষায় পাস করতে হবে। তারপর সরকার থেকে দেয়া হবে প্রশংসাপত্র। তবেই মিলবে বিয়ের অনুমতি। জানা গেছে, ন্যূনতম যোগ্যতা হিসেবে পাস করতে হবে তিন মাসের প্রি ওয়েডিং কোর্স। শুধু কোর্স করলেই হবে না, সঠিক নম্বরও পেতে হবে। ২০২০ থেকে এই নিয়ম
অং সান সু চি'র বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক চাপের মুখে থাকা মিয়ানমারে সমাবেশ করেছেন অং সান সু চি'র সমর্থকরা। এ নিয়ে তৃতীয় দফায় দেশটিতে তার সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হলো। রোববার ইয়াঙ্গুন শহরের কেন্দ্রে জড়ো হয়ে এ সমাবেশে অংশ নেন সু চি'র কয়েকশ' সমার্থক। এ সময় বক্তারা বলেন, এবারে সবাইকে একতা দেখাতে হবে। দেশের কোন নেতা লেবুকে মিষ্টি বললে, সবাইকে তাই-ই
কারাতের নারী একক প্রতিযোগিতা থেকে আরও একটি সোনার পদক পেল বাংলাদেশ। নিজের ইভেন্ট কুমিতে সেরা হয়েছেন হুমায়রা আক্তার অন্তরা। মঙ্গলবার নারী একক অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন এই অ্যাথলেট। নেপালের অনু গুরুংকে ৫-২ পয়েন্টে হারান তিনি। এবারের দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) এই নিয়ে বাংলাদেশ জিতল মোট ৪টি সোনা। অন্তরার আগে মঙ্গলবার কারাতের নারী একক অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন
পেঁয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোক্তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সরকার দলীয় সিন্ডিকেট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দায়িত্ব সরকারের,কে কি খাবে তা নির্ধারন করা সরকারের দায়িত্ব নয়।’ মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, নিত্য পণ্যের
চলতি দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) দ্বিতীয় দিনে এরই মধ্যে দুটি স্বর্ণ জিতে নিল বাংলাদেশ। দুটি স্বর্ণই এসেছে কারাতে ইভেন্ট থেকে। কাকতালীয় বিষয় হলো, দুটি ইভেন্টের ফাইনালেই পাকিস্তানের প্রতিযোগীদের হারিয়েছেন বাংলাদেশের কারাতেকারা। সবমিলিয়ে বাংলাদেশের স্বর্ণপদকের সংখ্যা এখন ৩। মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে দিনের দ্বিতীয় স্বর্ণ পদক এনে দিয়েছেন মারজানা আক্তার পিয়া। সেমিফাইনালে তিনি নেপালের