ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা বিশ্বরোড় মোড় এলাকায় একাধিক স্থানে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। ফলে এখানে মহাসড়কের দুইপাশের গুরুত্বপূর্ণ স্থান এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে সবচেয়ে বেশি দূর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহনের যাত্রীদের। এসব দেখার কেউ নেই। অথচ পাশেই রয়েছে হাইওয়ে পুলিশের থানা। হাইওয়ে পুলিশ সদস্যরা এসব দেখলেও তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছেন, যেমন এসব তাদের দায়িত্বের মধ্যেই পড়ে না।সরেজমিন দেখা
শরীয়তপুরে সাংবাদিকের সন্তান ও শরীয়তপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী দাউদ ইব্রাহীমের বাম হাত হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙেদিয়েছে ছাত্রলীগ নেতারা। আহত ইব্রাহীমকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত দাউদ ইব্রাহীম আমার সংবাদ শরীয়তপুর জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রানার ছেলে। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে শহরের দুবাই প্লাজার সামনে এ ঘটনা ঘটে। শরীয়তপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণি শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ওরফে
রাজধানীর গুলিস্তান, মালিবাগ, সাইন্সল্যাব, পল্টন ও খামারবাড়িতে পুলিশকে উদ্দেশ্য করে বোমা হামলার ঘটনায় নব্য জেএমবির দুই সদস্যকে আটক করা হয়েছে। রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এক ক্ষুদে বার্তায় আটকের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি। ডিএমপি জানায়, এ বিষয়ে আজ
জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার জম্মু-কাশ্মীরের পুলিশ কর্মকর্তা দেবিন্দর সিং বেশ কয়েকবার বাংলাদেশে এসেছিলেন। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে। ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ কে এ ঘটনার তদন্ত ভার দেয়া হয়েছে। এদিকে, এনআইএ’র সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, গত বছর তিনবার এই পুলিশ কর্মকর্তা বাংলাদেশ সফর করেছিলেন। বাংলাদেশে তার মেয়ে পড়াশোনা করছে বলে জানা গেছে। তদন্তকারী কর্মকর্তারা তদন্ত
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে। সংশোধিত রুটিন অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি সোমবার এসএসসি পরীক্ষা শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা শেষে ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা কার্যক্রম চলবে বলে শিক্ষা বোর্ড সূত্রে জানানো হয়। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য এসএসসি ও সমমানের পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে
চীনের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ের ওপর বসানো হয়েছে টেলিস্কোপটি, বিশাল ধাতব শরীর নিয়ে যা আকাশের দিকে তাকিয়ে রয়েছে। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহৎ এবং শক্তিশালী রেডিও টেলিস্কোপ। গত ১২ জানুয়ারি থেকে এটা পুরোপুরি কার্যক্রম হয়ে উঠেছে। টেলিস্কোপটির আনুষ্ঠানিক নাম হচ্ছে ফাইভ-হান্ড্রেড-মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল টেলিস্কোপ-যা তার সংক্ষিপ্ত নাম ‘ফাস্ট’ নামে বেশি পরিচিত। চীন এই টেলিস্কোপকে ডাকছে ‘স্কাই আই’ বা ‘আকাশ চোখ’ নামে। ফাস্ট টেলিস্কোপটি মহাবিশ্বের
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয়ভাবে লোগো প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে এই লোগো ব্যবহারের নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। এই লোগো যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। যথাযথ নিয়ম অনুসরণ করে লোগো ব্যবহারের জন্য বলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর বরাতে জানানো হয়েছে, জাতির পিতা
ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্টের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফটোগ্রাফ নেয়া হয়েছে। আগামী ২২ জানুযারি থেকে ই-পাসপোর্ট প্রদান শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, ‘অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিপিআই) কর্তৃপক্ষ আজ বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে তাঁর ফটোগ্রাফ সংগ্রহ করেছে। তিনি জানান, প্রধানমন্ত্রী ই-পাসপোর্টের জন্য একটি ডিভাইসে তাঁর ডিজিটাল স্বাক্ষরও দেন। এ সময় ই-পাসপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক
আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সেই সঙ্গে আজ সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটি বলেছে আবহাওয়া অধিদফতর। দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ছিল তবে দিনের
প্লাস্টিক বা কাচের বোতলে আমরা সবাই পানি ব্যবহার করে অভ্যস্ত! কিন্তু কখনো ভেবেছেন কি, বাঁশের পানির বোতল ব্যবহারের কথা! অবাক হচ্ছেন নিশ্চয়ই। ভাবছেন বাঁশ দিয়ে আবার কীভাবে বোতল বানানো সম্ভব? সত্যিই এই অসাধ্য বিষয়টিকে সম্ভব করেছেন এক ব্যক্তি। তিনি বাঁশ দিয়েই তৈরি করেছেন সম্পূর্ণ প্রাকৃতিক পানির বোতল। ভারতের আসামের এক ব্যক্তি এই প্রাকৃতিক বোতলের উদ্ভাবক। নাম তার ধির্তিমান বোরা। বর্তমানে তার
মেয়েকে শ্লীলতাহানি করায় পুলিশকে অভিযোগ জানিয়েছিলেন মা। এ ঘটনায় মামলা হলে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। কিন্তু মামলায় জামিন পেয়েই আক্রমণ চালানো হলো অভিযোগ করা ওই পরিবারটির ওপর। বেধড়ক পিটুনিতে প্রাণ গেলো কিশোরীর মায়ের। ঘটনাটি ঘটেছে ভারতের কানপুরে। এ ঘটনায় আরও একবার শিউরে উঠল দেশ। ঘটনা পর ৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ পেয়েছে মেটিতে দেখা গেছে লাল কুর্তা পরা এক মহিলা মাটিতে
ধর্মের নামে মানুষকে বিভাজিত করার অভিযোগ উঠছে বর্তমান ভারতে। সেই আবহেই সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষী থাকল কেরলের আলাপুঝার চেরুভাল্লি মুসলিম জামাত মসজিদ। রবিবার এই মসজিদেই চার হাত এক হল হিন্দু বর-কনের। মসজিদ কমিটি আয়োজন করেছিলেন এই বিয়ের। সেই মতো সাজানো হয়েছিল মসজিদ। সেই মসজিদ চত্বরে হিন্দু মতে শরৎ এবং অঞ্জুর বিয়ে দিলেন এক পুরোহিত। উপস্থিত ছিলেন দুই সম্প্রদায়েরই অতিথি। তাঁদের জন্য ছিল
আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘সময়ের কসম! নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। যারা পরস্পরকে সত্যের দিকে আহ্বান করে এবং সবরের আহ্বান করে।’ (সুরা আসর) এ সুরা থেকেই বোঝা যায়, মানুষ গোনাহ করে এবং গোনাহের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়। শয়তানও আল্লাহর কাছ থেকে মানুষের ক্ষতি করার সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই দুনিয়ায় নেমে এসেছে। তবে হ্যাঁ,
এক কোটি বাংলাদেশি মুসলিম ভারতের পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাস করছে দাবি করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, এদেরকে ফেরত পাঠানো হবে।এনআরসি ও নাগরিকত্ব সংশোধন আইনের বিরোধিতাকারীদের বাঙালি বিরোধী ও ভারতের আদর্শের বিরোধী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভারত সরকার দেশজুড়ে এনআরসি করার ব্যপারে দৃঢ় প্রতিজ্ঞ।টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, কলকাতার অদূরে উত্তর ২৪ পরগনায় এক
বিশ্বের সবচেয়ে বড় ছাতা তৈরির সিদ্ধান্ত নিয়েছে সৌদি প্রশাসন। সৌদি আরবের মক্কায় হজ ও ওমরাহ পালনে যাওয়া মুসলমানদের সুবিধার্থে কাবা শরিফের আঙিনায় তৈরি করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ছাতা।জানা গেছে, নির্মাণাধীন একেকটি ছাতার নিচে অবস্থান করতে পারবে আড়াই হাজার মানুষ। আরবের তাপদাহ থেকে সুরক্ষা দিতেই এই ছাতাগুলো নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০১৪ সালেই এই ছাতা তৈরির সিদ্ধান্ত নেয় সৌদি সরকার।এক
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিল ইসি। রোববার (১৯ জানুয়ারি) রাতে ইসির নির্বাচন পরিচালনা- ২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান এ নির্দেশ দেন। উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমকে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। ব্যবস্থা গ্রহণের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বলার কারণেই পাকিস্তান সফরে যাচ্ছি। সবদিক থেকে যেভাবে সিদ্ধান্তটি এসেছে, এরপর ওখানে না যাওয়াটা কঠিন। নাজমুল হাসান পাপন বলেন, পাকিস্তান সফরে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ আমাদের খেলতে হবে। বলতে গেলে এটা অনেকটা বিশ্বকাপের মতোই। কাজেই পাকিস্তান সফরে না যাওয়ার কোনো অপশন নেই। এখানে অংশগ্রহণ করাটা আমি মনে
ভারতের উত্তর প্রদেশের লখনউতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অবস্থানরত বিক্ষোভকারীদের খাবার ও কম্বল কেড়ে নিয়ে গেছে পুলিশ। এমনকি রাতে খোলা আকাশের নিচে বসে থাকার জন্য যে প্লাস্টিক শিট আনা হয়েছিল, সে সবও পুলিশ নিয়ে চলে গেছে বলে অভিযোগ। শনিবার লখনউ শহরের এই ঘটনায় রীতিমতো হতভম্ব শীতার্ত প্রতিবাদীরা। গত শুক্রবার প্রায় ৫০ জন নারী লখনউ শহরের ঘণ্টাঘরের সিঁড়ির কাছে আন্দোলন শুরু করেন।
দুবাই প্রবাসী সাইফুল ইসলামের সাউথ ইস্ট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১৩ লাখ টাকা গায়েবের ঘটনায় সন্দেহভাজন এক নারীকে খুঁজছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এটিএম বুথে স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমে তার ছবি সংগ্রহ করা হয়েছে। তার কোনো পরিচয় কিংবা তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক যোগাযোগ করতে বলেছে ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। এ ছাড়া সন্ধানদাতাকে ১ লাখ টাকা পুরস্কৃত করা হবে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন নিউজ
ঙ্গবন্ধু গোল্ডকাপে শ্রীলংকাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ফুটবল দল। রোববার (১৯জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মতিন মিয়ার জোড়া গোলে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল দল। এ জয়ে ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বুরুন্ডির বিপক্ষে ২৩ জানুয়ারি বিকেল ৫ টায়। প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরে ব্যাকফুটে চলে যায় স্বাগতিক বাংলাদেশ। রোববার বাঁচা-মরার লড়াইয়ের
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ধানক্ষেতে হঠাৎ অবতরণ করল ঢাকা থেকে ছেড়ে আসা মেঘনা এভিয়েশনের আর-৬৬ এসটুএইড নামের একটি হেলিকপ্টার। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের একটি ধানক্ষেতে জরুরি অবতরণ করে এ হেলিকপ্টার। ফাঁকা মাঠে হঠাৎ হেলিকপ্টারের অবতরণ দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল মেঘনা এভিয়েশনের আর-৬৬ এসটুএইড নামের এ হেলিকপ্টারটি।
মৃত্যুর পরও ব্যবহার করা যাবে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ। এমন অভিনব বিজ্ঞাপন দেখা গেছে ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটে। টাইমস অব ইন্ডিয়া জানায়, বসিরহাটের সেবায়ন চক্ষুদান কেন্দ্রের বিজ্ঞাপন এটি। যাতে লেখা হয়, মৃত্যুর পরও যদি ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে চান তাহলে চক্ষুদান করুন। সেবায়ন কর্তৃপক্ষ জানায়, ভারতের মধ্যে চক্ষুদানে অনেকটা পিছিয়ে আছে পশ্চিমবঙ্গ রাজ্য। ২৫ বছর আগে থেকেই চক্ষুদান নিয়ে কাজ করে চলেছে চক্ষুদান
ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাঈমুল আবরারের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক আনিসুল হকসহ ছয়জনকে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে করা আগাম জামিন আবেদনের ওপরে আগামীকাল শুনানির দিন ধার্য করা হয়েছে। রবিবার বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট