ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পাশে কালিকচ্ছ ধরন্তী হাওর এলাকায় জনগুরুত্বপূর্ণ সড়ক ও সেতুর পাশে সরকারি জায়গায় বেকু মেশিন দিয়ে সেই মাটি কাটার কাজ বন্ধ করলেন সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াঙ্কা। বুধবার (১১ মার্চ) দুপুরে তিনি সরেজমিন ঘটনাস্থলে গিয়ে এই অবৈধ মাটি কাটার কাজ বন্ধের নির্দেশ দেন। এর আগে বিষয়টি নিয়ে গত মঙ্গলবার ইনিউজ৭১ অনলাইনে সচিত্র সংবাদ প্রকাশ
অভিনব কৌশলে প্রতারণা। সুন্দরী নারী দিয়ে তৈরি করা হয় ফাঁদ। আর সেই ফাঁদে পড়ে সর্বস্ব হারাতে হয় ভুক্তভোগীদের। বরিশালে প্রেমের ফাঁদ ও যৌণ সর্ম্পকের প্রলোভন দেখিয়ে উচ্চবিত্তদের কাছ থেকে মুক্তিপন আদায়কারী চক্রের ১০জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ (১১ মার্চ) বুধবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন নগর বিশেষ শাখার
আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ ও চট্টগ্রাম চারুশিল্পী পর্ষদ-ঢাকা’র শিল্পী ও শিক্ষকদের যৌথ আয়োজনে শিল্পকর্ম প্রদর্শনী শুরু হবে। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসিসি) তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন দেশবরেণ্য কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। আজ বুধবার বেলা ১১ টায় টিএসসিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর আয়োজকবৃন্দ লিখিত বক্তব্যে এসব তথ্য জানান। ১২ তম
জবি প্রতিনিধিঃ ইয়াবাসহ আটককৃত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কর্মচারীকে বহিষ্কার করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বুধবার (১১মার্চ) মাদকদ্রব্য সরবরাহে অভিযুক্ত ব্যক্তির সাময়িক বরখাস্তের অফিস আদেশ প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে ন্যাবরেটরী এটেনডেন্ট ( সিনিয়র গ্রেড-৪) পদে কর্মরত জনাব মোঃ আল আমিন হোসেন -এর বিরুদ্ধে ইয়াবা সরবরাহ ও বিক্রির অভিযোগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবীনদের বরণ করে নিতে কপালে জোরপূর্বক তিলক দিয়েছে ইন্সটিটিউশনের সিনিয়র শিক্ষার্থীরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়। সেদিন বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে নবীনরা ক্লাস করতে গেলে সিনিয়ররা লাইন ধরিয়ে সকলের কপালে আগুন নাড়িয়ে নাড়িয়ে তিলক দেয়। এসময় তারা বোরকা ও হিজাবধারী মেয়েদেরকেও ছাড়
মদ্যপান করলেই প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচা যাবে; এমন গুজবে কান দিয়ে মদ্যপান করে ইরানে ৪৪ জনের প্রাণহানি ঘটেছে। দ্রুত বিস্তার ঘটাতে থাকা করোনার সংক্রমণ থেকে নিজেদের বাঁচাতে আড়াই শতাধিক মানুষ স্থানীয় এক ধরনের মদপান করেছিলেন। গুজবের বশে মদপান করে তাদের মধ্যে ৪৪ জন মূল্য দিলেন জীবনের বিনিময়ে। বুধবার পর্যন্ত ইরানে অন্তত ৩৫৪ জনের প্রাণ কেড়েছে নতুন করোনাভাইরাস কোভিড-১৯। এছাড়া দেশটিতে
করোনা ভাইরাসের কারণে জনসমাগম সম্পৃক্ত যেকোনো ধরনের অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের মুজিববর্ষ উদযাপন কমিটির এক সভায় এ সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়। মুজিববর্ষ উদযাপন কমিটির সদস্য অধ্যাপক মলয় কুমার ভৌমিক জানান, করোনা ভাইরাসের কারণে মুজিববর্ষ উদযাপনের ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের মূল আয়োজন স্থগিত করা হয়েছে, তাই রাবিতেও মুজিববর্ষ উদযাপনের জনসমাগমসম্পৃক্ত অনুষ্ঠানগুলো স্থগিত করেছি। একইসঙ্গে
সিরিজের শেষ ম্যাচ। শুধু দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেরই নয়, বাংলাদেশ-জিম্বাবুয়ের পূর্ণাঙ্গ সিরিজেরই শেষ ম্যাচ। এই ম্যাচটা জিতলে নতুন রেকর্ড করবে টাইগাররা। প্রথমে এক ম্যাচের টেস্ট জয়, পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ৩-০ ব্যবধানে জিতে বাংলাদেশ। এরপর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও শুরু করে জয় দিয়ে। আজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে জয় পেলে প্রথমবারের মতো তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ জিতবে বাংলাদেশ।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে জার্মানির সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ গবেষকদের উদ্ধৃত করে তিনি বলেছেন, জার্মানির জনসংখ্যার ৭০ ভাগ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন৷ এখন পর্যন্ত কোন প্রতিষেধক আবিস্কার না হওয়ায়, ছড়ানোর গতি কিভাবে কমানো যায় সেদিকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানান তিনি৷ বার্লিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘এই ভাইরাস ঠেকানোর কোনো
করোনাভাইরাস নিয়ে সতর্কতায় সারা দেশে বেড়েছে সার্জিক্যাল মাস্কের দাম। এতে ফায়দা লুটছে একটি মহল। এসব বন্ধে সার্জিক্যাল মাস্কের সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ফলে ৩০ টাকার বেশি মূল্যে মাস্ক বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো একই ডিস্ট্রিবিউটরকে একটি ইনভয়েসে ৫০০ পিসের বেশি মাস্ক সরবরাহ করতে পারবে না। আজ বুধবার রাজধানীর মহাখালীতে ওষুধ
হলিউডে কমিকস ভিত্তিক সুপারহিরো ছবির জয়জয়কার চলছে দীর্ঘদিন ধরেই। প্রতি বছরই হলিউডের ব্লকবাস্টার ছবির তালিকায় কোনো না কোনো সুপারহিরোর ছবি থাকছেই। নতুন খবর হলো, এবার পর্দায় সুপারহিরো হয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেল। ‘ব্লাডশট’ নামের একটি ছবিতে তাকে সুপারহিরো হিসেবে পাবেন দর্শক। ১৩ মার্চ আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে। অন্যান্য সুপারহিরো সিনেমার মতোই ‘ব্লাডশট’
করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৬২ জন করোনায় আক্রান্ত্রের খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। কিছুদিন আগে বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া দাবি করেছিলেন, গোমূত্র ও গোবরেই সুস্থ হয়ে উঠতে পারে করোনা আক্রান্ত রোগী। আর ঠিক এমন সময়ই সামনে এল গোমূত্র হ্যান্ড স্যানিটাইজার ও ঘুঁটে দিয়ে তৈরি সাবানের কথা। ‘কাউপ্যাথি’ নামে সেই হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে ভারতের ই-কমার্স সাইটে। ৫০ মিলিলিটারের ২টি হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে
যুক্তরাষ্ট্রের Coppin State বিশ্ববিদ্যালয়ের Centre for Nanotechnology এর সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের Memorandum of Understanding (MoU) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ই মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ এবং যুক্তরাষ্ট্রের Coppin State বিশ্ববিদ্যালয়ের Centre for Nanotechnology এর মধ্যে Memorandum of Understanding (MoU) চুক্তিটি স্বাক্ষরিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামছুন নাহার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)’র জায়গা দখল করে পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ্বে আধাপাকা টিনসেডের দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। তবে ওই নিমার্ন কাজ কিছুদিন পূর্বে সওজের লোকজন বাধা দিয়ে বন্ধ করে দিলেও ফের চালু করেন।এব্যাপারে সওজের কর্মকর্তা-কর্মচারীরা রহস্যজনক ভূমিকা পালন করছেন বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা লতিফপুর এলাকায় পুরাতন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের
বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ২য় ম্যাচে বুধবার (১১ মার্চ) মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি দুই দল। সিরিজের ২য় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি। এর আগে প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৪৮ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে এসেছে তিন পরিবর্তন। ওপেনার তামিম ইকবালের
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবর্ষ উপলক্ষে বাংলাদেশকে ১৫০ অ্যাম্বুলেন্স প্রদান করছে ভারত। দিল্লির হায়দ্রাবাদ হাউজে ২০ বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে আলোচনাকালে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রীংলা এ কথা জানান। তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এটি উপহার। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।’ ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে হওয়া এই আয়োজনে তিনি আরো জানান, এটি শুধু কিছু অ্যাম্বুলেন্স
পটুয়াখালীর কুয়াকাটায় জোর পূর্বক অন্যের জমি দখল করে বাউন্ডারি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির প্রকৃত মালিক মজিবর রহমান। অভিযোগে তিনি উল্লেখ করেন, মজিবর রহমান ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে লতাচাপলীর আলীপুর মৌজার বিএস ১৯৯৯ নং খতিয়ানের ৫২৪৯ নং দাগের ২০ শতাংশ জমি ওসান গ্রƒপের কাছ থেকে ক্রয় করেন। তিনি
শরীয়তপুরে ৮ম শ্রেণী এক ছাত্রকে পূর্ব শত্রুতার জেরে পিটেয়ে জখম করার অভিযোগ উঠেছে সমিতির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে। তাকে ঘটনাস্থলে না পাওয়ায় মোবাইলে অভিযোগ শিকার করে প্রধান শিক্ষক বলেন, সে নিয়মিত ক্লাশে আসে না, ক্লাশের পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য স্বাভাবিক মারা মেরেছি। আর ছাত্রের মা বলেছেন পূর্ব শত্রুতার জের ধরে আমার ছেলেকে এভাবে অমানবিক নির্যাতন করেছেন প্রধান শিক্ষক। শরীয়তপুর সদর
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এপ্রিল মাস পর্যন্ত সব ধরনের বৈঠক, জনসভা ও আলোচনা সভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, 'দেশে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরে এপ্রিল পর্যন্ত
প্রাণঘাতী করোনা ভাইরাসে স্বেচ্ছায় আক্রান্ত হলেই সাড়ে তিন হাজার পাউন্ড বা সাড়ে তিন লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের লন্ডনের কুইন ম্যারি বায়ো এন্টারপ্রাইজ ইনোভেশন সেন্টারের বিজ্ঞানীরা। করোনা ভাইরাসের প্রতিষেধক বের করার জন্যই এমন ঘোষণা দিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ জন পাচ্ছেন স্বেচ্ছায় আক্রান্ত করোনা আক্রান্ত হওয়ার সুযোগ। বিজ্ঞানীরা জানায়, স্বেচ্ছাসেবকদের শরীরে দুর্বল করোনা ভাইরাসের জীবাণু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)’র আয়োজনে দিনব্যাপী “স্টেকহোল্ডার ওয়ার্কশপ অন কোয়ালিটি এস্যুরেন্স” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ৩৪ টি বিভাগের বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. কে. এম. আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি এবং আলোচক হিসেবে বক্তব্যে প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ
পাচারকারীদের হাতে প্রাণ গেল বিশ্বের একমাত্র সাদা জিরাফের। সঙ্গে তার শিশু জিরাফকেও রেহাই দিল না পাচারকারীরা। কেনিয়ার একমাত্র মহিলা সাদা জিরাফ ও তার শিশুর দেহ উদ্ধার করেছে জঙ্গলের সংরক্ষণকারীরা। উত্তর কেনিয়ার গারিসার ইসাকবিনি হিরোলা কমিউনিটি কনসারভেনসির কথায়, পাচারকারীদের অস্ত্রের আঘাতে দুটি জিরাফের দেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একটি সাদা জিরাফের দেহ রয়েছে। এখনও পর্যন্ত সাদা পুরুষ জিরাফটি জীবিত রয়েছে। কমিউনিটির
করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে পুরো বিশ্ব। এই ভাইরাস ছড়িয়ে পড়েছে চীনসহ বিশ্বের অনেক দেশে। মধ্যপ্রাচ্যের দেশগুলোও এই ভাইরাসের কবলে পড়েছে। ইরানে এই ভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপে ছড়িয়ে পড়েছে। এদিকে, করোনাভাইরাস নিয়ে রাজনৈতিক খেলায় মেতে না ওঠার জন্য সৌদি আরবের প্রতি হুঁশিয়ারি উচ্চারন করেছে ইরান। গতকাল মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি তেহরানে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দিয়েছেন। ইরানে আগমনকারী সৌদি
রাজধানীর মিরপুরের রূপনগর বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ২৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বস্তির দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আহত হয়েছেন অন্তত তিনজন। এখন ওই বস্তিতে শুধু কালো ধোঁয়া আর কয়লা। ধোঁয়ার কুণ্ডলী বাতাসে ভাসছে। দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার। তিনি বলেন, দুপুর ১২টা