ফেনী জেলার ফাজিলপুর ইউনিয়ন শাখার ২নং ওয়ার্ডের আবদুল মোলবী পুরাতন সমাজের মোঃ নুর নবী একটু আগে এন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহিে রাজিউন। তবে একটি বিষয় এখনও স্পষ্ট নয়, আসলে মোঃ নুর নবী কি রোগে মারা গেছেন। তিনি গত ২৪ তারিখ শরীরে বিভিন্ন রোগ দেখা দিলে নারায়ণগঞ্জ থেকে তখননি বাড়ীতে চলে আসেন,আজ তার মৃত্যুর আনুমানিক ২ ঘন্টা আগে ফেনী জেলার সিভিল সার্জন
শেরপুরে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় এক শিশুসহ আরো ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভার (৪০) এবং অন্যজন শ্রীবরদী উপজেলার সাতানী-শ্রীবরদী এলাকার ১০ বছর বয়সী শিশু। শিশুটি করোনাআক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া'র ছেলের ঘরের নাতি। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবরেটরীর নমুনা পরীক্ষায় তাদের কভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে বলে জানিয়েছেন
মহামারি করোনায় মৃত্যু ও আক্রান্তের মিছিল যেন থামছেই না। এখন পর্যন্ত কার্যকর কোন ওষুধ আবিষ্কার হয়নি। তবে সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব ও লকডাউনের মতো পন্থা অবলম্বন করা হচ্ছে দেশে দেশে। বিশেষজ্ঞদের মতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হলে এর কোনো বিকল্পও নেই। কারণ নিয়ম মানা না হলে করোনা আরো বেশি মরণঘাতী হয়ে উঠবে এবং স্বাভাবিকের মাত্রার চেয়ে অনেক বেশি মানুষকে আক্রান্ত করবে। সম্প্রতি
ভোলার বোরহানউদ্দিনে মালবাহী ট্রাক আটকে মালের পরিবর্তে ৩৫ জন শ্রমিক পেলেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)মো. বশির গাজী। বৃহস্পতিবার বিকালে উপজেলার আলিমুদ্দিন-বাংলাবাজার এলাকায় ত্রিপলে ঢাকা ট্রাক আটকে তল্লাশি চালালে ৩৫ শ্রমিককে পাওয়া যায়। ওই ঘটনায় ট্রাক চালক স্বাধীনকে ৭ হাজার টাকা জরিমানা করে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। জানা যায়, ওই ৩৫ ব্যাক্তি জামালপুর জেলার বাসিন্দা। তারা মেঘনা তীর সংরক্ষণ বাঁধের বøকের
করোনাভাইরাসের বিস্তার রোধে রাজধানীর আদাবরে ১৭ নম্বর রোডের একটি বাড়ি দুইদিন ধরে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। কিন্তু এই বাড়িটি ঘিরে অযাচিত ভিড় করতে শুরু করেছেন উৎসুক মানুষরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওই বাড়িটির আশেপাশে এ দৃশ্য দেখা যায়। যারা এসেছেন তাদের অধিকাংশই করোনাভাইরাসের কারণে আপাতত কর্মহীন। এছাড়া কারও কারও বাসায় প্রচণ্ড রোডে অবস্থান করা কষ্টসাধ্য বলে তারা বের হয়ে পথে পথে হাঁটছেন। এছাড়া
পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্র নিয়ে বসত বাড়িতে হামলা চালানো হয়েছে। ভগ্নিপতিকে দোকান থেকে তুলে নিয়ে মারধর করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। গত সোমবার (৬এপ্রিল) এ হামলার ঘটনায় বৃহস্পতিবার বেলা ১২ টায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলন করেছেন পটুয়াখালীর কলাপাড়ার পৌর শহরের বাসিন্দা গৃহীনি হাসিনা বেগম। লিখিত বক্তব্যে হাসিনা বেগম বলেন, বড় ভাই আফজাল হোসেন কলাপাড়া উপজেলা আনসার
বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মুক্তিযোদ্ধা জি এম দেলোয়ার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। এদিকে মৃত্যুর পর তার নিজ বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। যানা গেছে প্রায় দশ দিন ধরে জ্বরসহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ছুটির মধ্যে নির্দেশ অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত থাকায় মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন দফতরের ১১ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই কর্মকর্তাদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের সচিবের কাছে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে। এর আগে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই কর্মকর্তাদের অনুপস্থিতির কথা জানিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ
করোনা ভাইরাসকে কেন্দ্র করে সরকারি প্রায় প্রতিটি অফিস (জরুরী সেবাদানকারী সংস্থা ব্যতীত) যখন বন্ধ, ঠিক সেই মুহূর্তে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ লাইন যথাযথ রাখাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব বাবলু কুমার সাহা। নিজ
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বহিস্কৃত)আব্দুল মাজেদ কোনভাবেই আমার আত্মীয় নয় বলে দাবি করেছেন বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুল্যাহ পলাশ বিশ্বাস। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এক সংবাদ সম্মেলনে তিনি ওই দাবি করেন। সম্প্রতি ক্যাপ্টেন মাজেদ গ্রেপ্তার হবার পর বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পলাশকে ক্যাপ্টেন মাজেদের নাতি হিসেবে উল্লেখ করায় বিভিন্ন মহলে
বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হয়েছেন। শুধু এই সাংবাদিক নয়, তার পরিবারের সবাই করোনাভাইরাসে আক্রান্ত। ওই সাংবাদিক এবং তার শ্বশুর বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। বিকেল পৌনে ৫টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। এর আগে অন্য আরেকটি টেলিভিশন চ্যানেলের এক সংবাদকর্মী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই চ্যানেলের ক্যামেরা পার্সনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর প্রতিষ্ঠানের ৪৭ সহকর্মীকে ‘হোম
তালিকা করে নিজ নির্বাচনি এলাকায় (ঢাকা-১২-হাতিরঝিল, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, শের ই বাংলানগর) ত্রাণসামগ্রী বিতরণ শুরু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এমপি। আজ থেকে তালিকা অনুযায়ী ত্রাণসামগ্রী বাসায় বাসায় পৌঁছে দেয়া হবে। ব্যাক্তিগত ফান্ড থেকে আজ প্রথম দিনে ১ হাজার পরিবারের কাছে চাল, ডাল, তেল, আলু, লবন ও সাবানের ১০ কেজি ওজনের ব্যাগ পৌঁছে দেয়া হবে। ইনিউজ ৭১/টি.টি. রাকিব
বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক কমডোর এম শাহজাহান, এনবিপি, এনডিসি, পিএসসি গত ০৮ এপ্রিল ২০২০ তারিখে রিয়ার এডমিরাল পদে পদোন্নতি প্রাপ্ত হন। রিয়ার এডমিরাল এম শাহজাহান, এনবিপি, এনডিসি, পিএসসি গত ২৪ জুলাই ১৯৮৪ ইং তারিখে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ২৪ জুলাই ১৯৮৭ ইং তারিখে কমিশন্ড প্রাপ্ত হন। সুদীর্ঘ চাকুরীজীবনে তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি গত ১১
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। এই ভাইরাসের তাবা থেকে বাদ যায়নি সৌদি আরবও। এমন পরিস্থিতিতে করোনা আতঙ্কে রাজপ্রাসাদ ছেড়ে জিদ্দায় নতুন ভবনে চলে গেছেন সৌদি বাদশাহ সালমান। এ ছাড়া যুবরাজ মোহাম্মদ বিন সালমানও নিজ বাসভবন ছেড়ে চলে গেছেন দূরবর্তী এলাকায়। নিউইয়র্ক টাইমস জানায়, সৌদি রাজপরিবারের অন্তত দেড়শ সদস্য নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে বেশ কয়েকজন সম্প্রতি ইউরোপ ভ্রমণ
নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফেরা সুলতানা বেগম (৩০) নামে এক অন্ত:সত্ত্বা গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী পূর্বপাড়া গ্রাম থেকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেয়ার পথে তার মৃত্যু হয়।তিনি চরাঞ্চলের আলোকবালী পূর্বপাড়া গ্রামের আমানুল্লাহর স্ত্রী। স্থানীয়রা সাংবাদিকদের জানান, গতরাতে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে নরসিংদীর চরাঞ্চলের বাড়ি ফিরেন ওই নারী। সকালে ঠান্ডা,
চট্টগ্রামের সাতকানিয়ায় করোনার উপসর্গ নিয়ে মো. সাকিব (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।সে উপজেলার মাদার্শা ইউনিয়নের বাসিন্দা।বৃহস্পতিবার (৯ এপ্রিল) নমুনা সংগ্রহের পর তার দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়।এর আগে বুধবার (৮ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়। এ প্রসঙ্গে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসমানী বলেন, করোনার উপসর্গে মৃত্যু হয়েছে খবর পেয়ে নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। সাতকানিয়া উপজেলা নির্বাহী
করোনাভাইরাসের তাণ্ডব কাঁটিয়ে ফের স্বাভাবিক হচ্ছে চীন। এরই অংশ হিসেবে দেশটির ৪০ শতাংশ ফ্লাইট ফের চালু করা হয়েছে। চীনা রাষ্ট্রিয় সংবাদমাধ্যম জিনহুয়া এজেন্সি’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে চীনজুড়ে কারফিউ জারি করার ফলে দেশটির বিমান চলাচলও বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি পরিস্থিতি ফের স্বাভাবিক হতে শুরু করায় বিমান চলাচল আংশিকভাবে চালু করা হয়েছে। এছাড়া ভাইরাসটির মূল উৎপত্তিস্থল হুবেই
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬২ জনই ঢাকার এবং ১৩ জন নারায়ণগঞ্জের। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। এ সময় তিনি আরো জানান, নতুন আক্রান্তের ৭০ জন পুরুষ এবং বাকিরা নারী। ২৪ ঘণ্টায় সর্বমোট ১০৯৭ নমুনার পরীক্ষা করা হয় তাতে ১১২
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ রাতে করোনায় ঘরে বন্দী অসহায় পরিবারের মাঝে খাদ্য ও ওষুধ বিতরণ করেছেন। বুধবার (৮ মার্চ) রাতে কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় তার নিজ ইউনিয়ন ভোগডাঙ্গায় অসহায় এবং দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য চাল, ডাল, সবজি এবং ঔষধ সামগ্রী বিতরণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল। এ বিষয়ে
নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে এক নারী গার্মেন্টস কর্মী (৩৫) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে কাজ করতেন। জানা গেছে, বেশ কয়েকদিন যাবৎ জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন ওই নারী। সর্বশেষ নারায়ণগঞ্জ জেলাকে লকডাউনের পর বন্ধ হয়ে যায় শিল্প কারখানা। এরই মধ্যে গতকাল বুধবার তার শ্বাসকষ্ট
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে বিশ্ব। বাংলাদেশও করোনার বিরুদ্ধে লড়ছে। করোনাভাইরাসের বিপক্ষে ওই লড়াইয়ে বেশ আগে থেকেই মাঠে নেমেছেন দেশের ক্রিকেটাররা। সাকিব আল হাসান তার জায়গা থেকে এগিয়ে এসেছেন দেশের মানুষের পাশে। তিনি ‘মিশন সেভ বাংলাদেশের’ সঙ্গে যুক্ত হয়ে গঠন করেছেন সাকিব আল হাসান ফাউন্ডেশন। ওই ফাউন্ডেশন থেকে সাকিব আগে করোনা পরীক্ষার কিট কেনার জন্য ২০ লাখ টাকা অর্থ সংগ্রহে করে
করোনা ভাইরাস যখন চীনে উৎপত্তি হয় তখন সেখানকার বহু পোষা প্রাণী হত্যা করা হয়। তখন অনেকেই দাবি করেছিলেন, পোষা প্রাণীদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। গতকাল বুধবার সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা দেখে গেছে করোনায় আক্রান্ত হতে পারে বিড়াল । তবে কুকুর করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম বলে ওই গবেষণায় বলা হয়েছে। এদিকে এমন গবেষণার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও --১১২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩০ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক
করোনা ভাইরাসজজনিত উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস ও পরীক্ষাসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনরায় ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অন্তত ৩-দিন পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে তা শিক্ষার্থীদের জানানো