প্রাণঘাতী করোনাভাইরাস পরীক্ষার কিট তৈরির কাঁচামাল ব্রিটেন থেকে এসে পৌঁছেছে দেশে। রোববার (৫ এপ্রিল) সকালেই খালাস করে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ১৫ মিনিটের মধ্যে এই কিট দিয়ে করোনাভাইরাস পরীক্ষা করে ফল জানা যাবে। উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন। আগামী ১১ এপ্রিল সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিএসএমএমইউ, আইইডিসিআর, আইসিডিডিআর’বিসহ যতগুলো জায়গায় করোনা পরীক্ষা হয়, সব জায়গায় কিট দেওয়া হবে। গণস্বাস্থ্য
শেরপুরে দুই নারীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জেলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এই দুই নারীর মধ্যে একজন শ্রীবরর্দী সরকারি হাসপাতালের আয়া (কর্মচারি)। তিনি গতকাল পর্যন্ত হাসপাতালে সরকারি দায়িত্ব পালন করেছেন। এ ঘটনায় শ্রীবরর্দী হাসপাতাল, রোগী ও হাসপাতালের আবাসিক এলাকায় অবস্থান করা ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মচারিদের লকডাউন করা হয়েছে বলে জানা গেছে। এদিকে ওই নারীর পরিবারকে লকডাউন করা হয়েছে। অন্যদিকে আরেক
ভারতে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে করোনা ভাইরাস। রোববার (৫ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হিসেব অনুযায়ী ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০৫ জন। এদিকে মহারাষ্ট্রকে পিছনে ফেলে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় শীর্ষে উঠে এসেছে দিল্লি। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৫০৩। এ দিন সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যায় দিল্লি ছিল তৃতীয় স্থানে, মহারাষ্ট্র ও কেরলের পরে। কিন্তু সন্ধ্যার হিসেবে নতুন করে আক্রান্ত
দেশে মোট ৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। রোববার (৫ এপ্রিল) দুপুরে সংস্থাটির পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। তবে এরপর সন্ধ্যায় চট্টগ্রামে আরো একজন করোনা রোগী শনাক্ত হন। ফলে প্রতিবেদন লেখা পর্যন্ত দেশে মোট ৮৯ জন করোনা রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। আইইডিসিআর ঘোষিত ৮৮ জন আক্রান্তের মধ্যে রাজধানী
ছুটি নয়, করোনা মোকাবিলায় পুরো দেশকে এখনই লকডাউন করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (০৫ এপ্রিল) রাজধানীর উত্তরার নিজ বাসায় এক ব্রিফিং-এ তিনি এ কথা বলেন। সরকার জনগণের মতামতকে গুরুত্ব দিয়েছে উল্লেখ করে, আর্থিক সহায়তার ঘোষণায় স্বস্তি প্রকাশ করেন মির্জা ফখরুল। তবে নিম্ন আয়ের মানুষ ও স্বাস্থ্য খাত উপেক্ষিত রয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। ফখরুল বলেন, এই
করোনা ভাইরাসে থমকে গেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন শ্রমজীবী সহ খেটে খাওয়া নিম্নআয়ের মানুষগুলোর জনজীবন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের তান্ডবে লন্ডভন্ড শুধু শিক্ষা ও জনজীবনই নয়। প্রভাব পড়েছে অর্থনীতিতেও। সাজানো গোছানো সভ্যতা যেনো মুখ ফিরিয়ে নিয়েছে কোন এক অদেখা মরণ নেশার আতঙ্কে। আজকের এই সুন্দর সভ্যতা, সংস্কৃতিতে সবচেয়ে বেশি অবদান শ্রমজীবী মানুষের শরীরের ঘাম। করোনা ভাইরাস আমাদের দেশে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত অর্থনৈতিক প্যাকেজে ভিক্ষুক থেকে শিল্পপতি সবার জীবন ও জীবিকা অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রবিবার (৫ এপ্রিল) দুপুরে তথ্যমন্ত্রী রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে দেয়া বক্তব্যে একথা বলেন বলে বার্তা সংস্থা ইউএনবি’র একটি খবরে বলা হয়। ডা. হাছান মাহমুদ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যে ঐতিহাসিক এবং
সিলেটে প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তিনি একজন চিকিৎসক। রোববার দেশব্যাপী যে ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছেন তাদের মধ্যে তিনি একজন। এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান। জানা গেছে, সিলেটে আক্রান্ত ব্যক্তি একজন চিকিৎসক। রোগ ধরা পড়ার পর তার বাসার সবাইকে লকডাউন করে রাখা হয়েছে। দীর্ঘদিন থেকে এই চিকিৎসক
পটুয়াখালীর কলাপাড়ায় মূল্য তালিকা না টানানোর দায়ে পাঁচ ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপরে পৌর শহরের মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব দোকানিকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল জানান, পৌর শহরের কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা না টানানোর দায়ে
১৯৯৫ সালের ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান মরহুম প্রফেসর ডঃ এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী। তিনি বাংলাদেশের একজন প্রথিতযশা আইনের লেখক ও মানবাধিকার বিজ্ঞানী ছিলেন। প্রফেসর ডঃ পাটোয়ারী তার জীবদ্দশায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ তিনি রংপুর ও গাইবান্ধা জেলাতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয়
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী মারা গেছেন এমন গুজব রোববার বিকেলে হঠাৎ ছড়িয়ে পড়ে। বিষয়টি শুনে বিব্রত এবং ক্ষুব্ধ হয়েছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, মৃত্যুর গুজবের বিষয়টি নিয়ে আমি বিব্রত। কে-বা কারা আমার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছে আমি জানি না। তবে এইমাত্র আমি মাগরিবের নামাজ
বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে, নৌকায় বসবাস করা বেদে পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন, হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা নিম্ন আয়ের শ্রমজীবীদের মধ্যে নৌকায় থাকা বেদে পরিবারের সদস্যরাও একটি অংশ। গুয়াবাড়িয়া ইউনিয়নের মৌলভীর হাট লঞ্চঘাট এলাকায় নৌকায় বসবাস করা বেদে পরিবারের ৩০ সদস্যদের মাঝে ৫ এপ্রিল রবিবার বিকেলে ত্রাণ সহায়তা করা
পটুয়াখালীর সদর উপজেলা, মির্জাগঞ্জ ও গলাচিপায় ব্রজপাতে তিনজন নিহত হয়েছে। রবিবার দুপুর তিনটার দিকে পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়। স্ব স্ব উপজেলা প্রশাসন ও এলাকাবাসী বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার খলিসাখালীর গ্রামের রিক্সা চালক জাহাঙ্গির তালুকদার সদর থেকে বাড়ি ফেরার সময় বজ্রপাতে নিহত হন। এছাড়া মির্জাগঞ্জ উপজেলার বাজিতা গ্রামের কৃষক হাবিব হাওলাদার মাঠ থেকে গরু আনার সময় এবং
জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপ যাওয়ার মতো মাছের খালি ড্রামে বাড়ির উদ্দেশে যাচ্ছে লোকজন। রোববার (৫ এপ্রিল) যশোর ন-১১-১১২৯ পিক-আপের ড্রামের মধ্যে লোকজন দেখা যায়। বাড়ি যাওয়ার জন্য তারা মাছের খালি ড্রামে বসে আছে। এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে বিকাল থেকে। হঠকারী একটি সিদ্ধান্তে ভোগান্তি পোহাতে হলো হাজারো মানুষকে। পেটের টানে পায়ে হেঁটে গেলো দুদিন ধরে কর্মস্থলে ফিরেছিলেন নিম্ন আয়ের মানুষ। যেখানে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আবু তাহের (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরের দিকে ওই ব্যক্তি মারা যান। করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ডমাস্টার আবুল হোসেন জানান, ওই ব্যক্তি নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়। সেখানে তিনি মারা
করোনাভাইরাস সংক্রমণের ফলে রোগী কমে গেছে, এমন অজুহাতে রাজধানীর ধানমন্ডির বেসরকারি ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক-নার্স ও কর্মক'র্তা-কর্মচারীদের মা'র্চ মাসের বেতন অর্ধেক দিয়েছে কর্তৃপক্ষ। কেবল তাই নয়, চলতি এপ্রিল মাসে অনেককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে হাসপাতালে কর্ম'রত কয়েকশ কর্মক'র্তা-কর্মচারীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক চিকিৎসক-নার্স ও অন্যান্য কর্মক'র্তা-কর্মচারী জানান, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাজারের
করোনার উপসর্গ জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে নুরুন্নাহার বেগম(৪৫) নামক এক গৃহিনীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর জোয়ার্দার পাড়ায়। মৃত নুরুন্নাহার কালিহর জোয়ার্দার পাড়ার কৃষক রকিব মিয়ার স্ত্রী। মৃতের ভাতিজা মোঃ হানিফ মিয়া জানান, আমার ফুফু দুই তিন দিন যাবৎ জ্বর সর্দি ও শ্বাসকষ্টে ভোগছিলেন। গত শনিবার প্রচন্ড জ্বরের
করোনা ভাইরাসে মৃতের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। এবার ইরানেও বেড়েই চলছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ১০৫১ জনের প্রাণ গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন এক হাজার ৫১ জনের মৃত্যুর পর দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬০৩ জনে। জাহানপুর আরও জানিয়েছে, ইরানে এখন পর্যন্ত ৫৮ হাজার ২২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে সব তফসিলি ব্যাংক করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সীমিত আকারে সব ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার নির্দেশ থাকলে ভোলার বোরহানউদ্দিন উপজেলা সদরের রুপালী ব্যাংকের কুতুবা শাখা বন্ধ থাকায় গ্রাহক ভোগান্তি চরম আকার ধারণ করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে সব তফসিলি ব্যাংকের লেনদেন সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চালু রাখার নির্দেশ দেয়া
করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে ঢাকা থেকে যাতে কোনো লোক বাইরে যেতে না পারে এবং ঢাকার বাইরে থেকে কোনো মানুষ যাতে ঢাকায় আসতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। রোববার তিনি এই নির্দেশনা দেন। আইজিপির এই নির্দেশে ঢাকা লকডাউনের কথা উল্লেখ না করা হলেও কার্যত ‘লকডাউন’ হলো ঢাকা। এ
৪ হাজারের অধিক সেনা করোনা অাক্রান্তের অাশংকায় চিকিৎসার অাবেদন করেছে নৌ ক্যাপ্টেন।মিডিয়ায় এখন শুধু করোনার খবর। কে কে ভ্যাকসিন বানাচ্ছে, কতোদিন পর ভ্যাকসিন আসতে পারে, লকডাউন কতোদিন চলবে, মোট কতো মানুষ আক্রান্ত হতে পারে, মারা যেতে পারে কতো জন – একটু পর পর আপডেইট। ৭০০ কোটি মানুষের বিশাল একটা অংশের চিন্তা এখন দখল করে আছে করোনা। পুরো পৃথিবীর মনোযোগের কেন্দ্রবিন্দুতে
করোনাভাইরাস মোকাবিলায় শ্রমিক অধ্যুষিত ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জ সিটি এলাকা লকডাউনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রোববার (৫ এপ্রিল) সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। লকডাউন/কারফিউ জারির বিষয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন
ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা কর্মহীণ হয়ে পড়া নয়টি ওয়ার্ডের হতদরিদ ১ হাজার মানুষের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম। তিনি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভার সবক’টি ওয়ার্ডের দরিদ্র পরিবারের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে চার দিন ব্যাপী বিতরণ কাজ শেষ করেন। ওই সময় উপজেলা চেয়ারম্যান
ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি। হাসপাতালে বাড়ছে রোগীদের কোভিড-১৯ রোগীদের সংখ্যা। দিনরাত চিকিৎসা দিয়েও কুলিয়ে উঠতে পারছেন না ডাক্তার-নার্সা ও মেডিক্যাল স্টাফরা। চিকিৎসায় রত স্বাস্থ্যকর্মীদের পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের অভাব প্রকট হয়ে উঠেছে। যেভাবে দ্রুতগতিতে সে দেশে ছড়িয়ে পড়ছে সংক্রমণ, তাতে পরিস্থিতি সামাল দেওয়া যথেষ্ট মুশকিল হচ্ছে। সেটা এতটাই, যে ময়লা ফেলার প্লাস্টিকের ব্যাগ দিয়ে নিজেদের মুড়ে