“মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এ শ্লোগানকে সামনে রেখে আমরা সত্যিকারের জনগণের পুলিশ হতে পেরেছি কি-না, তা কাজের মাধ্যমে তথা জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে পরিচয় দিতে চাই। আর এজন্যই ওপেন হাউজ ডে। যেখানে আমরা সাধারণ মানুষের বিশেষ করে যে সকল ভুক্তভোগী পুলিশের কাঙ্খিত সেবা পাচ্ছেন না তাদের কথা শুনতে চাই। বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার আয়োজনে শনিবার (৭মার্চ) সকালে ওপেন
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করবে এমন গুজব থেকে অধিক মাত্রায় মদ পান শুরু করছেন ইরানের লোকেরা। রাজধানী তেহরানের এক হাসপাতালের কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে হাসপাতালে বিষাক্ত মদ পানে অসুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শাহিন শাদনিয়া নামের ওই কর্মকর্তা ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজকে বলেছিলেন যে, কিছু ক্ষেত্রে মিথানল সমৃদ্ধ বিষাক্ত অ্যালকোহল পান রোগীদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানে ১৯৭৯ সালে
২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার “রূপকল্প-২০২১” ঘোঘণা করেছে। এ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন “একসেস টু ইনফরমেশন (এটুআই)” প্রোগ্রাম দেশব্যাপী নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এটুআই হলো- সরকারি সেবা প্রদানের প্রচলিত দৃশ্যপট বদলে সমাজের সকল শ্রেণীর মানুষের দোরগোড়ায় সস্তায়, সহজে, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেয়াই ডিজিটাল বাংলাদেশের মূল উদ্দেশ্য। এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে
আগামী সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা। ওইদিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইনিউজ ৭১/টি.টি. রাকিব
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ৭ মার্চ-২০২০ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে এসে শেষ হয়।র্যালি শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। পরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা
পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর গৃহবধু চম্পা হত্যা মামলার প্রধান আসমী বাবুল হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সারে এগারোটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনা জেলার আটঘরিয়া থানার মাছপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান আজ শনিবার তিনটায় প্রেসব্রিফিংয়ে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল তার স্ত্রী চম্পাকে হত্যার দায় স্বীকার করেছে। এছাড়া বাবুলে দেয়া তথ্যানুযায়ী গৃহবধুকে
বাংলাদেশি ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপন্য জায়ান্ট ওয়ালটনের কারখানা পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মেইড ইন বাংলাদেশ’ লেখা বুকে নিয়ে ওয়ালটনের তৈরি অন্তর্জাতিক মানের পণ্য ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে। বাংলাদেশি পণ্য দিয়ে এবার বিশ্বজয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ওয়ালটন। দেশীয় হাই-টেক শিল্পের এই অগ্রগতি দেখার উদ্দেশ্যেই বাণিজ্যমন্ত্রী ওয়ালটন কারখানা পরির্দশনে এসেছেন বলে জানা গেছে। শনিবার (০৭ মার্চ) গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রায় ওয়ালটন হাই-টেক
ভোলার বোরহানউদ্দিনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চে দেয়া ভাষণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের ১৪ জন, মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসার ২৮ জন, ও কলেজ পর্যায়ের ১৪ জন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে মারধর ও ছিনতাইয়ের শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ভুক্তভোগী ইসলামী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারুক হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বরে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরবর্তীতে ভুক্তভোগী ইবি শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের একটি কক্ষে নিয়ে বেধড়ক মারধর করা হয়। মারধরে অভিযুক্তরা সকলেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মী।
সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের ভূঞাপুরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি
সিএনজি অটোরিকশা নিয়ে সন্ধ্যার পর বের হয় তিনজন। একজন চালক। অন্য দুজন থাকে যাত্রীবেশে। গণপরিবহনের জন্য একা রাস্তায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিরাই তাদের টার্গেট। অটোরিকশা কাছে নিয়ে চালক জানতে চায়, ‘কোথায় যাবেন?’ আগে থেকেই এক বা দুজন অটোরিকশায় বসে থাকে। টার্গেট ব্যক্তির গন্তব্য জানার পর গাড়িতে থাকা এবং পাশে থাকা ব্যক্তিরাও একই পথে যাওয়ার কথা জানান। চালক তখন যাত্রীবেশী দুই সহযোগীর সঙ্গে
পাসপোর্ট নিয়ে দুর্ভোগ চরমে পৌঁছেছে। ২১ কার্যদিবসে যে পাসপোর্ট দেয়ার কথা তা পাঁচ মাসেও হাতে পাচ্ছেন না গ্রাহকরা। ৭ দিনের জরুরি আবেদন করেও ঘুরতে হচ্ছে মাসের পর মাস। পাসপোর্ট অধিদপ্তর বলছে, ১০ বছরের বেশি সময় ধরে চলা মেশিনের সক্ষমতা না থাকা এবং ই-পাসপোর্ট ও মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম চলমান থাকায় জটিলতা সৃষ্টি হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের প্রতিদিনের চিত্র বিভিন্ন জেলা থেকে
প্রাণঘাতী করোনাভাইরাসের দুটি প্রধান ধরন আবিষ্কার করেছেন চীনের বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা মনে করছেন ভাইরাসের ধরন আবিষ্কার করার ফলে আক্রান্তদের চিকিৎসা ও প্রতিষেধক তৈরিতে সহায়তা হবে। কিন্তু পাশাপাশি বিজ্ঞানীদের গবেষণায় এটাও উঠে এসেছে যে করোনাভাইরাসের এক ভয়ংকর রূপ। গবেষণায় বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে, শুরুতে এই ভাইরাসটি সোরাটাইপ সি দিয়ে ছড়ালেও ধরন পাল্টে জানুয়ারির পর সেটা সোরাটাইপ এল এ রূপ নেয় এবং এই সোরাটাইপ
আবেগতাড়িত এক মহিলার কথা শুনে চোখে জল রাখতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই মহিলা বলেছিলেন, “আমি ভগবান দেখিনি, কিন্তু ভগবানের রূপে আপনাকে পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।” শনিবার ‘প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা’-য় উপকৃতদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলছিলেন, তখনই এই দৃশ্য ধরা পড়ে। এদিন দেশ জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জনৌষধি দিবস পালন করা হচ্ছে। প্রতি মাসে এক কোটির উপর
নিজের হাতেই বঁটি দিয়ে দুই শিশুকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন মা আরিফুন্নেসা পপি। ঠিক মতো স্বামী সংসার খরচ না দেয়ায় জীবনযাপনে দুর্বিষহ হয়ে ওঠায় দুই সন্তানকে হত্যার পর নিজেও শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের অবজারভেশন কক্ষে সাংবাদিকদের একথা জানান তিনি। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে গোড়ান এলাকার ৩৭৯ নম্বর ভাড়া
যুবলীগের বহিষ্কৃত নেতা ও বিতর্কিত ঠিকাদার জিকে শামীমকে অস্ত্র মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। অত্যন্ত গোপনীয়তায় ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন নেন তিনি। তার জামিনের লিখিত আদেশ প্রকাশিত হয় ১২ ফেব্রুয়ারি। জিকে শামীমের জামিনের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান খান জানান, তিনি জামিনের বিষয়ে কিছুই জানেন না। রোববার খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান তিনি। যদিও জামিনের
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভা অনুষ্ঠিত হবে সোমবার।শনিবার দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ মার্চ (সোমবার) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে যথাসময়ে উপস্থিত
চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে মুজিববর্ষ উদযাপনে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তবে এ ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ ও সতর্ক রয়েছে বলে জানান তিনি।শনিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত করা হয়।
স্ট্রেনর্থিং দা রিলেশনস ’ প্রতিপাদ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ- ইন্ডিয়া পলিসি ল্যান্ডস্কেপ উইথ স্পেশাল ফোকাস অন এমার্জিং টেকনোলজিস ।আজ শনিবার সকালে এ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক গওহর রিজভী । আন্তর্জাতিক এ সম্মেলনে বক্তব্য রাখেন - ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব
কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে । শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় সম্মুখে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে নেতা কর্মীদের নিয়ে মুজিব চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউখালী উপজেলা
গত ০৬ মার্চ ২০২০ তারিখ বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশান পাথরঘাটা এর অভিযানিক দল বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বাদুরতলা খালপাড় এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক রাত ২০০০ ঘটিকায় ৮০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ জুয়েল (২৫), গ্রামঃ দক্ষিণ পাথরঘাটা, পোঃ দক্ষিণ পাথরঘাটা, থানাঃ পাথারঘাটা, জেলাঃ বরগুনা। পরবর্তীতে জব্দকৃত গাঁজা ও
করোনাভাইরাস সঙ্কটে উৎপাদন কমিয়ে আনতে পেট্রোলিয়ার রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের প্রস্তাবে রাশিয়া রাজি না হওয়ায় শুক্রবার ৭ শতাংশের বেশি দাম কমেছে তেলের। যার জেরে তেলের দাম গত প্রায় ৩ বছরের মধ্যে তলানিতে এসে নেমেছে।এদিন বাজার খোলার পরে ব্রেন্টের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৩.৭১ মার্কিন ডলার বা ৭.৪% কমে দাঁড়িয়েছে ৪৬.৩১ মার্কিন ডলার। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে
ভারতের বিহারের মুজাফফারপুরে শনিবার গাড়ি-ট্রাক্টর সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত ও আহত হয়েছেন আরও ৪ জন।এ ব্যাপারে ভারতীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়, মুজাফফারপুররের জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশসহ সাত দেশের সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে কুয়েত সরকার। শুক্রবার (০৬ মার্চ) থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা আগামী এক সপ্তাহ বহাল থাকবে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। খবর খালিজ টাইমস'র।বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো- মিশর, লেবানন, সিরিয়া, ফিলিপাইন, ভারত এবং শ্রীলঙ্কা।এসব দেশের নাগরিকরা যারা দেশগুলোতে গত দুই সপ্তাহ ধরে অবস্থান করছেন তাদের কুয়েত