মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৯০০। এছাড়া মৃত্যু হয়েছে ২ জনের।এমতাবস্থায় দেশটিতে ৬ লাখ প্রবাসী বাংলাদেশি গৃহবন্দি অবস্থায় রয়েছেন। যদিও বাংলাদেশিদের কেউ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। তবুও তারা চরম আতঙ্কে দিন পার করছেন।করোনাভাইরাস প্রতিরোধে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা
করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শেয়ারবাজার। গত ১০ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজারমূলধন কমেছে ৫৪ হাজার কোটি টাকা। এ সময়ে মূল্যসূচক কমেছে ৮৬১ পয়েন্ট। বুধবার একদিনে কমেছে ১১ হাজার কোটি টাকা। একই অবস্থা অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সবার মধ্যে আতঙ্ক থাকায় ৭ বছরের মধ্যে সবচেয়ে নিচে চলে এসেছে শেয়ারবাজার। এদিকে করোনাভাইরাসের কারণে স্টক এক্সচেঞ্জের লেনদেনের সীমা
কাউখালীতে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে করনীয় সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকেলে সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের হল রুমে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, সামসুদ্দোহা চান,
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ফ্লাইট থেকে বিমানবন্দরে নেমেই যাত্রী সেনাবাহিনীর তত্ত্বাবধানে যাবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে আইএসপিআরের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তৃতির সম্ভাব্যতা এবং প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনীকে দুইটি কোয়ারেন্টাইনের দায়িত্ব দিয়েছে সরকার। সেগুলো হলো- বিমানবন্দর সংলগ্ন হজ ক্যাম্প এবং উত্তরার দিয়াবাড়ি সংলগ্ন রাজউক
বিশ্বে এখন সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস। এখন পর্যন্ত ১৭৯টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সারাবিশ্বে ২ লাখ ৪৫ হাজার ৬১৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ১০ হাজার ৪৮ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮ হাজার ৪৩৭ জন।করোনা আতঙ্কে অনেক দেশই অবরুদ্ধ (লক ডাউন) হয়ে পড়েছে। দোকান-পাট, ব্যবসায় বাণিজ্য, স্কুল, কলেজ সব বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মারা গেছে একজন। আল্লাহ তাআলা সবাইকে এ ভাইরাস থেকে নিরাপদ রাখুন, এটাই আমাদের প্রত্যাশা। কেবল আল্লাহ তাআলাই এ মহামারির আক্রমণ থেকে বিশ্ববাসীকে রক্ষা করতে পারেন। প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসসহ বিপদ-আপদ থেকে রক্ষা পেতে প্রয়োজন আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য অর্জন। আর আল্লাহর নেকট্য অর্জন ও ভালোবাসা লাভের সর্বোত্তম
করোনাভাইরাসের সংক্রমণ রোধে শরীয়তপুরে বিদেশফেরত ২ হাজার ৮৩৮ জনকে খুঁজছে জেলা স্বাস্থ্য বিভাগ। এই ব্যক্তিরা হোম কোয়ারেন্টিনে (বাড়িতে পৃথকবাস) থাকার কথা। কিন্তু তারা সে নির্দেশনা মানছেন না। এখন তাদের খুঁজে বের করে হোম কোয়ারেন্টিনে রাখা হবে। ২৮ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ২ হাজার ৮৩৮ জন শরীয়তপুরে এসেছেন। বাংলাদেশ ইমিগ্রেশন থেকে শরীয়তপুর জেলা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এই তালিকা
করোনা ভাইরাস আতঙ্কে টাঙ্গাইলের গোপালপুরে ঐতিহ্যবাহী ২০১ গম্বুজ মসজিদে শুক্রবারের জুমআর নামাজ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার মসজিদটির প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম এ স্বগিতাদেশের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতমধ্যে বাংলাদেশে এ রোগ সনাক্ত হওয়ার পর বুধবার এ রোগে একজনের মৃত্যুও হয়েছে। জেলার গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদে আগত হাজার হাজার দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এ মসজিদে
টাঙ্গাইলের সখীপুরে হোম কোয়ারেন্টাইন না মানায় ওমান ফেরত এক প্রবাসীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ওই প্রবাসীকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা। জানা যায়, ওই প্রবাসী ওমান থেকে দেশে ফিরে জনসম্মুখে ঘুরা ফেরা করছিলেন। খবর পেয়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা
সৌদি আরব থেকে আরও ৪০৬ জন বাংলাদেশি ফিরেছেন। বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৬টায় তাদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সৌদি এয়ারলাইন্সের একটি বিমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে,সৌদির ডিপোর্টেশন সেন্টার থেকে তাদের দেশে আসার অনুমতি দেয়া হয়। এসব যাত্রীরা রিয়াদ ও দাম্মামের ডিপোর্টেশন সেন্টারে অবস্থান করছিলেন। বিমানবন্দরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার
৫৪ টাকার চাল ৫৯ টাকায় বিক্রি করায় দু’টি আড়তকে জরিমানা করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মা-মণি ও রাইস নামের দুটি চালের আড়তকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। তিনি জানান, চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তদারকি করতে উত্তর যাত্রাবাড়ী এলাকায় বাজারে
ওমান সরকার তাদের নাগরিক এবং প্রাইভেট সেক্টরের উপর করোনাভাইরাস এর প্রভাব কমাতে যেসব প্যাকেজ ঘোষণা করল ; ১. নিত্যপ্রয়োজনীয় অতিরিক্ত খাদ্য মজুদ এর ব্যবস্থা। ২. আগামী ছয় মাসের জন্য খাদ্য মজুদ করার মত গুদামঘর বিনা ফিতে প্রদান করা হবে প্রাইভেট কোম্পানিগুলোকে। ৩. রেষ্টুরেন্টগুলো ভ্রমণ এবং পৌরকর মুক্ত থাকবে আগামী আগস্ট মাস পর্যন্ত ৪. বাণিজ্যিক কোম্পানিগুলো আগামী আগস্ট পর্যন্ত কর মুক্ত থাকবে. ৫. মাঝারি ও
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক বাড়ছে। এ ভাইরাসে রোগীদের থেকে চিকিৎসকরাও আক্রান্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে যথাযথ সুরক্ষা উপকরণ না থাকায় চাকরি ছেড়েছেন বুলগেরিয়ার ৮৪ ডাক্তার!বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার দুইটি হাসপাতালে এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার (১৯ মার্চ) জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। খবরে বলা হয়েছে, হাসপাতালে ডাক্তারদের সুরক্ষার জন্য পর্যাপ্ত দ্রব্যবাদী না থাকায় ওই ডাক্তার ও নার্সরা কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র দেন।সোফিয়ার
করোনাভাইরাস মোকাবিলায় জরুরি ভিত্তিতে আরও ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ বিভাগ। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এ টাকা বরাদ্দ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের এ বিভাগ। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে করোনাভাইরাস মোকাবিলায় জরুরি ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ১০০ কোটি টাকা বরাদ্দ চাইলেও ১১ মার্চ ৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। এ নিয়ে অর্থ বিভাগের অপ্রত্যাশিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর টেকপাড়া এলাকায় বুধবার রাতে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী, শশুর ও শাশুরী পলাতক রয়েছে। নিহত হলেন, পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার উত্তর বাদুরা গ্রামের মালেক ফরাজীর মেয়ে রেহেনা বেগম(২৩)। সে কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার জাহিদের বাসার ভাড়াটিয়া। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুরা জেলার পাথরকাটা থানার চরদোয়ানী গ্রামের আবুল কালামের ছেলে রাজু আহম্মেদের সাথে
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালত ৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন। উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ফারিহা তানজিন জানান, টরকী বন্দরে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শনী, নিত্যপ্রয়োজনী দ্রব্য অধিকমূল্য বিক্রি ও পাটজাত পন্য ব্যবহার না করায় ব্যবসায়ী তৈয়বুর রহমানকে ৩ হাজার,
ভোলার বোরহানউদ্দিনে চাল-পেঁয়াজের বাজার হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে। আড়তদাররা বলছেন মোকামে দাম বেশী অপরদিকে খুচরা বিক্রেতারা জানাচ্ছেন আড়তে পাইকারী দোকানে দাম বেশী। বিশেষ করে মোটা চালের দাম অধিক হাওে বেড়ে যাওয়ায় নি¤œ আয়ের মানুষের ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে। তবে সরকারী দপ্তর বলছে দাম বৃদ্ধিও কোন কারণ নেই। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা করছেন। অবিলম্ভে তাদের
আসন্ন ঢাকা-১০ আসনসহ তিনটি সংসদীয় আসনে উপনির্বাচন যথাসময়ে হবে জানিয়ে নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর বলেছেন, করোনার কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হবে, আক্রান্ত হওয়ার সংখ্যাও কম হবে। তবে চট্টগ্রাম সিটি করপোরেশন ও অন্যান্য উপনির্বাচন হবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত দেয়া হবে। তিনি বলেন, আমরা চিন্তা করেছি খুব ভালো পরিবেশে যেহেতু ভোটার উপস্থিতি কম ছিল, করোনার কারণে ভোটার কম হবে
গাজীপুরের কালিয়াকৈরে বিদেশফেরত ২৫জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিমূহুর্তে এদের সংস্যা বৃদ্ধি পাচ্ছে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা আরো বাড়বে। আরো বয়ঙ্কর কাহিনী হলো, ডিএসবির লোক আসছিল,ওনার সাথে কথা বললাম। ওনি বললো যে, কালিয়াকৈর থানায় ৩মার্চ থেকে আজ পর্যন্ত ৪৭২জন লোক এসেছে বিভিন্ন দেশ থেকে
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বিদেশফেরত প্রতিটি যাত্রীকে পুলিশের তত্ত্বাবধানে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এজন্য যাবতীয় ব্যবস্থা নিতে সিভিল এভিয়েশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন হাবিবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ। এর
হোম কোয়ারেন্টাইনে থাকার সরকারি নির্দেশ না মানায় মানিকগঞ্জ পৌর এলাকায় দুইজনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন এ জরিমানা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ দক্ষিণ আফ্রিকা থেকে পৌর এলাকার মত্ত গ্রামের বাড়িতে ফেরেন এক যুবক। তিনি হোম কোয়ারেন্টাইনে না থেকে বাড়ির
করোনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্যানিক (আতঙ্ক) করবেন না, শক্ত থাকেন, সচেতন হোন।’ বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এনইসি সভা শেষে প্রধানমন্ত্রীর বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘এনইসি শুরুর প্রথম এক ঘণ্টা করোনা নিয়ে আমরা আলোচনা করেছি। প্রধানমন্ত্রী বলেছেন, প্যানিক (আতঙ্ক) করবেন না, শক্ত থাকেন, সচেতন হোন। সহযোগিতার
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাদারীপুরের শিবচর উপজেলার ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল সাড়ে তিনটা থেকে দুই ঘণ্টাব্যাপী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলাবাসীকে করোনামুক্ত রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় জানানো হয়, শিবচর উপজেলার বাজারগুলো (মানুষের নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যতিত) সব দোকান বন্ধ থাকবে, সব ধরনের পাবলিক জমায়েত
কলকাতায় ‘ডিকশনারি’ নামে একটি ছবিটির শুটিং করে গত সোমবার ঢাকায় ফিরেছেন অভিনেতা মোশাররফ করিম। দেশে ফিরে কোন শুটিংয়ে অংশ নিচ্ছেন না তিনি। জানালেন হোম কোয়ারেন্টাইনে আছেন এ তারকা। কলকাতা ফেরত মোশাররফ করিমের আজ একটি নাটকের শিডিউল দেয়াছিলো। কিন্তু শুটিং করেননি তিনি। পরিচালককে বিনয়ের সঙ্গে জানিয়ে দিয়েছেন আপাতত কোন নাটকের শুটিংয়ে অংশ নিবেননা। করোনা সংক্রমণের আশঙ্কায় আগাম ১৪ দিন সব শুটিং বাতিল