
প্রকাশ: ১৩ জুন ২০২০, ০:৪

শিক্ষার্থীদের চলমান মেসভাড়া সংক্রান্ত সমস্যাসমূহ চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় করণীয় সুপারিশ করার জন্য কমিটি গঠন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. নূর মোহাম্মদকে দায়িত্ব দিয়ে এক সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ টাইমলাইনে দেয়া এক অফিস আদেশে এ কথা জানান।
