করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যেও দেশের জন্য, দেশের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মৃত্যু যখন অবধারিত সেটাতে ভয় পাওয়ার কিছু নেই। আমি ভয় পাইনি। কখনো ভয় পাবো না। আল্লাহ জীবন দিয়েছেন, একদিন সে জীবন নিয়ে যাবেন। তাই এই নিয়ে চিন্তার কিছু নেই। আজ বুধবার ( ১০ জুন) জাতীয় সংসদে এক শোক প্রস্তাবের ওপর আলোচনায়
করোনায় জীবন দিলেন আরো এক পুলিশ সদস্য। তিনি কুড়িগ্রাম জেলা পুলিশের ইন্সপেক্টর মো. আব্দুল জলিল (৫৫)। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি বুধবার (১০জুন) দুপুর দেড়টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি নওগাঁর আত্রাই থানার দ্বীপ চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় আব্দুল জলিলের মরহুমের মরদেহ গ্রামের
ভারতের দাবি করা বিতর্কিত ভূখণ্ড মানচিত্রে অন্তর্ভুক্ত করে সংবিধান সংশোধনের অনুমোদন দিয়েছে নেপাল সরকার। মঙ্গলবার রাতে নেপালের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে দেশটির নতুন রাজনৈতিক মানচিত্র এবং নতুন জাতীয় প্রতীক নির্ধারণের জন্য সংবিধান সংশোধনের এ অনুমোদন দেয়। তবে এখনও তাতে অনুমোদন দেয়নি নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী বান্দারি। নেপালের প্রেসিডেন্ট অনুমোদন দেয়ার পর আনুষ্ঠানিকভাবে সংবিধান সংশোধন কার্যকর হবে। বিসিসি জানায়, নেপালের সংশোধিত মানচিত্রে ও প্রতীকে লিপুলেখ,
সারা পৃথিবীজুড়ে সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের দুই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় দুটি- ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বুয়েট)। তবে সেরা ১ হাজারে তাদের সঠিক স্থান উল্লেখ করা হয়নি এ তালিকাতে, শুধুমাত্র বলা হয়েছে ৮০১ থেকে ১০০০ এর ভিতরে তাদের অবস্থান। অর্থাৎ সেরা এক হাজারের শেষ ২০০তে বাংলাদেশের দুটি বিশ্ববিদ্যালয়। এটি প্রকাশিত হয়েছে গতকাল ৯ই জুন, কোয়াককারেলি সাইমন্ডস(QS) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি
এমপি শাওনের ব্যক্তিগত খরচে চিকিৎসা নেয়া মাতৃহীন সেই করোনা কিশোরী সুস্থ্য হয়ে ফিরেছেন বাড়ীতে। ভোলার তজুমদ্দিনে স্বজনদের পেলে যাওয়া মাতৃহীন সেই করোনা ভাইরাস আক্রান্ত কিশোরী সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরে এসেছেন। ওই কিশোরীর করোনা সনাক্ত হওয়ার পর জন্মদাতা বাবাসহ স্বজনরা তার পাশে থাকতে অস্বীকৃতি জানালে এমপি নুরুন্নবী চৌধুরী শাওন এ্যাম্বুলেন্স ভাড়া করে চিকিৎসার যাবতীয় খরচের দায়িত্বভার গ্রহন করেন। দীর্ঘ দশ দিন বরিশাল
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেতৃত্ব দেয়া বিশ্বের ৯৬টি মেগাসিটির মেয়রদের নিয়ে গঠিত সংস্থা সি-ফরটির স্টিয়ারিং কমিটির দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের নতুন ভাইস চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। বুধবার (১০ জুন) সি-ফরটির চেয়ারম্যান এবং লস এঞ্জেলস শহরের মেয়র এরিক গারসেটি ই-মেইলে এ তথ্য জানান। দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এরিক
বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) গাজীপুর তৈলবীজ ও ডাল ফসল গবেষণা ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে, ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগ (সগবি) উদ্যোগে উচ্চ ফলনশীল ও পরিবর্তনশীল আবহাওয়া উপযোগী বারি চীনাবাদাম-১০ এর কার্যক্রমের উপর কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ জুন ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের বেপারীডাঙ্গী গ্রামে বারি চীনাবাদাম-১০ এর মাঠ প্রদর্শণীর উপরে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন অত্র
উখিয়ার পাশে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের প্রথম করোনা রোগী রশিদা বেগমের মৃত্যু পরবর্তী স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক দুরত্ব বজায় রেখে জানাযার নামায শেষে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।১০ জুন বিকাল ৩টা ৩০ মিনিটের সময় উখিয়ার ঘাটের উত্তর জামে মসজিদের ঈদগাহ মাঠে জানাযার নামায অনুষ্ঠিত হয়।এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি,ওসি মোঃআনোয়ার হোসেন,ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) মোঃদেলোয়ার
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদির মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নেতৃত্বে গঠিত করোনা টাস্ক ফোর্স সভার সিদ্ধান্ত মোতাবেক ,অদ্য ১০ জুন ২০২০ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সভাপতিত্বে প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের সকল কর্মকর্তার অংশগ্রহণে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনা মহামারীর এ সময়ে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে তাদের বদলি করা হয় বলে বুধবার (১০ জুন) জানানো হয়।বদলিকৃতদের মধ্যে ডিএমপির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মামুন হাচানকে গোয়েন্দা দক্ষিণ বিভাগে এবং নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মো. নাসিরুল আমীনকে সিরিয়াস ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-উত্তর
করোনা দুর্যোগে দেশের হাসপাতালগুলোর ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) বেড ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্দেশ করে হাইকোর্ট বলেছেন, সবকিছু যদি ঠিকভাবে মনিটরিং করা হয় তাহলে রোগীরা কেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালের রাস্তায় ঘুরছে?এ-সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (১০ জুন) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ এমন মন্তব্য করেন। এরপর আদালত এ রিটের পরবর্তী
পদ্মা বহুমুখী সেতুতে বসল ৩১তম স্প্যান। বুধবার (১০ জুন) বিকেল ৩টা ৫০ মিনিটের সময় জাজিরা প্রান্তের ২৫ ও ২৬ নম্বর খুঁটির ওপর স্প্যানটি স্থাপন করা হয়। ৩১তম স্প্যানটি বসানোর মাধ্যমে পদ্মা সেতুর সাড়ে ৪ কিলোমিটারেরও বেশি অর্থাৎ ৪ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হলো। এর আগে সকাল ৮টার দিকে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন থেকে ভাসমান ক্রেনে স্প্যানটি আনা হয় জাজিরা প্রান্তে। দুপুর আড়াইটার
অর্থপাচার ও মানবপাচার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার হওয়া লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকার ব্যক্তিগত বিভিন্ন নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার (৯ জুন) অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক সালাহউদ্দিনের স্বাক্ষরিত পাঠানো ওই চিঠিতে পাপুল, তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও
নেছারাবাদে প্রতিবন্ধিদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বিশ জন প্রতিবন্ধিদের মাঝে অনুদান তুলে দেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মোশারফ হোসেন। ওই দিন দুপুরে ইউএনও অফিসে বসে জন প্রতি প্রতিবন্ধিদের মাঝে ৫০০টাকা করে মোট বিশ টাকা তুলে দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ভাইস চেয়ারম্যান রনি দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান প্রমুখ।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ছয় নাম্বার ওয়ার্ডের করোনার কারণে কর্মহীণ হয়ে পড়া আশ্রয়ন প্রকল্পে বসবাসরত হতদরিদ্র ১ শত ৫০ টি পরিবারের মাঝে নৌবাহিনীর সদস্যগণ খাদ্যসহায়তা তুলে দিয়েছে। মঙ্গলবার দুপুরে নিজস্ব তহবিল থেকে ভোলা নৌ-কন্টিনজেন্টের সেকেন্ড ইন-কমান্ডার মো. আসিফের নেতৃত্বে নৌ-সদস্যগণ দৈহিক দূরত্ব বজায় রেখে হতদরিদ্রদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।খাদ্যসামগ্রীর মধ্যে চাউল, আটা, ছোলা ও লবন বিতরণ করা হয়। ওই সময়
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮৬৫ জনে। বুধবার (১০ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত)
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৬৬ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে মারা গেছেন তিনজন।বুধবার (১০ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ সুস্থ হয়নি। তবে ৬৬ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ৭৭১ জনের ফলাফলে
প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে ইতোমধ্যে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত (বুধবার সকাল সাড়ে ১০টা) বিশ্বব্যাপী ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ লাখ ২৩ হাজার ৭৬১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ১৩ হাজার ৭৩১ জনের।এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসের কোনও প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় বিশ্বব্যাপী প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর
করোনাভাইরাসের সংক্রমণের কারণে গ্যাস ও বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল জুন পর্যন্ত মওকুফ করা হয়েছিল। তবে ৩০ জুনের মধ্যে এসব বকেয়া বিল না দিলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।বুধবার (১০ জুন) বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে থেকে অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। করোনা পরিস্থিতি এখন তো আরও খারাপ।
রফতানিতে নেতিবাচক প্রভাবে বৈদেশিক বাণিজ্যে বড় ঘাটতির মুখে পড়েছে বাংলাদেশ। চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশের পণ্য বাণিজ্যে ঘাটতি দাড়িয়েছে এক হাজার কোটি ৪২২ লাখ ১০ হাজার মার্কিন ডলার; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ ২০ হাজার ৯০০ কোটি টাকা। বহির্বিশ্বের সঙ্গে লেনদেনে বাংলাদেশের অবস্থাও ঋণাত্মক রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের করা হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, রফতানি
রাজশাহী বিভাগে আরও ১২২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৮৫২ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনায় প্রাণ গেছে আরও একজনের।বুধবার সকালে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, মঙ্গলবার রাজশাহী বিভাগে ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৭ জনই বগুড়া জেলার বাসিন্দা। এছাড়া সিরাজগঞ্জে ১৬ জন, রাজশাহীতে ১০ জন, নাটোরে
তীব্র গরমে মানুষ দিশেহারা। নেই তেমন বাতাসও। তবে এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা বলছে। বুধবার ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে বলে জানাচ্ছে সংস্থাটি। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেতও দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। অধিদপ্তর বলছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা,
বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবাসহ একাধিক মামলার আসামী ব্যাবসায়ি সরোয়ার সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, এসআই আব্বাস হোসেন মঙ্গলবার রাতে উপজেলার বসুন্ডা সাকিনস্থ বসুন্ডা সুপার মার্কেটের মায়ের দোয়া ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা রাস্তার উপর হইতে গৌরনদী উপজেলার নর সিংহল পট্রি গ্রামের মৃত তৈয়ব আলী সরদারের ছেলে সরোয়ার সরদারকে (৩৯) ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সরোয়ারের বিরুদ্ধে ওই রাতেই
শেতাঙ্গ পুলিশের হাঁটুর নিচে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনা নিয়ে ক্রোধ আর আবেগ; বর্ণবাদবিরোধী বিক্ষোভে টগবগ করে ফুটছে পুরো আমেরিকা। একেতো করোনা ভাইরাস, আবার এই বিক্ষোভ, বলা চলে রীতিমতো চাপের মুখে ফেলে দিয়েছে দেশটিকে। এরইমধ্যে জর্জ ফ্লয়েডের মৃত্যু বিশ্বকে বদলে দেবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রবীণ রাজনীতিবিদ জো বাইডেন। তার এই কথা, বর্ণবাদ বৈষম্যের পরিবর্তনকে ইঙ্গিত করতে পারে। আবার মার্কিন