মানুষের পিছনে কিছু বলার জন্য সমাজে কিছু, দুমুখি লোক রয়েছে।এত ভালো সার্ভিস দিচ্ছে, কখনো ভালো বা মন্দ।তা চিহ্নিত করাটা খুুবই কঠিন। পৃৃথিবীতে 'কে- শত্রু' আর 'কে- মিত্র' তাকে স্বাভাবিক পরিস্থিতিতে উপলব্ধি করা যায় না। কেবলই প্রয়োজনের সময় কিংবা বিপদের মূূূহুর্তেই সত্যিকারের শত্রু-মিত্র চেনা যায়। এসমাজের ব্যক্তিত্ববান কোনো মানুষকে যদি ঠাট্টা-মশকরা করে অপমান করা হয়, তা হলে সমাজে তিনি যা দিতে
ভোলার বোরহানউদ্দিনে করোনাভাইরাসে(কোভিড-১৯)আক্রান্ত সন্দেহে পাঠনো নমুনায় নতুন ৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মশিউর রহমান সাদী এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, এরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেননি। গত রবিবার(২৮ জুন) ওই তিন জনই ভোলা সদর হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দেন। বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো রিপোর্টে আক্রান্তদের পরিপূর্ণ ঠিকানা দেয়া হয়নি। তবে
প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা থামছেই না। প্রতিনিয়ত বেড়েই চলছে করোনায় আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বের নতুন করে আরও এক লাখ ৮১ হাজারেরও বেশি মানুষ অচেনা এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন আরও পাঁচ হাজারের বেশি মানুষ। আর নতুন করে সুস্থ হয়েছেন দুই লাখের বেশি। চীনের উহানে করোনা সংক্রমণ সৃষ্টি হলেও এখন
প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে ঘনিয়ে আসছে কুরবানি। চাঁদের হিসাব অনুযায়ী আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট অনুষ্ঠিত হবে এ করবানি। এবারের কুরবানির রূপরেখা কেমন হবে? মহামারির এ সময়ে মানুষের কুরবানির ভাবনা কেমন হওয়া উচিত।এ নিয়ে ইতিমধ্যে চলছে অনেক জল্পনা-কল্পনা। চলছে আলোচনা-টকশো। করোনায় কুরবানি করায় মানুষের করণীয় কী? এ সম্পর্কেও রয়েছে মানুষের অনেক জিজ্ঞাসা। কুরবানি কুরবানি ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত।
টাঙ্গাইলের ভূঞাপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এরা হলেন, উপজেলার ছাব্বিশা এলাকার মো. ছানোয়ার হোসেন ও সারপলশিয়া এলাকার মো. মুনছুর।গতকাল বুধবার মাদক বিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে টাঙ্গাইল আদালতে প্রেরণ করেন।এ বিষয়টি এসআই মো.লিটন মিয়া সত্যতা নিশ্চিত করেছেন।ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই মাদক ব্যবসায়ীকে
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।সম্প্রতি জাতীয় সংসদে পরীক্ষা করানোর পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।বৃহস্পতিবার (২ জুলাই) পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।আসিফ আহমেদ বলেন, প্রতিমন্ত্রী করোনায় পজিটিভ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে স্যারের করোনা পজিটিভ থাকলেও তিনি সুস্থ আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। এর
সংস্কার ও আধুনিকায়নের জন্য রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ কথা জানান। এর আগে সকালে গণভবনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানান তিনি। মুখ্য সচিব বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর আধুনিকায়ন ও
পটুয়াখালীর কলাপাড়ায় কর্মসংস্থান ব্যাংক ম্যানেজারের ভাড়াটিয়া বাসায় দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কবি নজরুল ইসলাম সড়ক এলাকার গোলাম মস্তফা সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনায় ব্যাংক ম্যানেজার মোশারেফ হোসেন কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১১ টার দিকে তিনি স্ত্রী সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৪ টার দিকে
বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন(বিওজেএ)’র চরফ্যাসন উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। চরফ্যাসন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, দৈনিক সমকাল ও আগামী নিউজ ২৪ডট কম’র চরফ্যাসন প্রতিনিধি নোমান সিকদারকে সভাপতি ও চরফ্যাশন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও ভোলা বানী ডট কম’র চরফ্যাসন ব্যুরো প্রধান মিজান নয়নকে সাধারণ সম্পাদক করে বুধবার সন্ধ্যায় চরফ্যাসন প্রেসক্লাবে আয়োজিত সভায় উপস্থিত সংবাদকর্মীদের সম্মতিক্রমে প্রধান অতিথি বাংলাদেশ অনলাইন
পটুয়াখালী সদর উপজেলায় মামুন হাওলাদার (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মামুন ওই গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে। তিনি পটুয়াখালী শহরের নিউ মার্কেটের নাজ সুজ দোকানের মালিক ছিলেন। জানা যায়, বুধবার (১ জুলাই) সন্ধ্যার দিকে মোবাইলফোনে কথা বলতে বলতে বাহিরে যান মামুন। পরে দিনগত রাত ১১টার দিকে
শরীয়তপুরের নড়িয়ায় পিকেএসএফ এর সহযোগীতায় দরিদ্র মেধাবী ৬৪ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা নড়িয়া উন্নয়ন সমিতি নুসা'র উদ্যোগে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার ২ জুলাই দুপুরে নড়িয়ায় নুসা'র কার্যালয়ে এই শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। এসময় ৬৪ জন শিক্ষার্থীর মাঝে ১২ হাজার টাকা করে মোট ৭ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসেবে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেন
রোটারিয়ান ইসমাইল হোসেন সিরাজী প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব শ্যামলী ঢাকা রোটারি বর্ষের প্রথম দিনে পহেলা জুলাই ২০২০-২০২১, প্রায় ৭০০ জন দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন। ইসমাইল হোসেন সিরাজী একজন সমাজ হিতৈষী এবং দরিদ্র শিক্ষা সম্প্রসারনে তার ভূমিকা অনেক। তিনি অবহেলিত তেলেগু সম্প্রদায়ের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও তিনি অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি সিরাজগঞ্জের কয়েকটি উপজেলায় করোনাকালীন সময়ে কয়েক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ইউএনও অফিসের একজন স্টাফ করোনা আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তির নাম মঞ্জুরুল আলম (৪৩)। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত হলেন ১২জন। পূর্বের আক্রান্তদের ৯ জন ইতো মধ্যে সুস্থ হয়েছেন। দুইজন হোম আইসোলেশনে রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা ভালো থাকায় তাকে
ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমনে কর্মহীন হয়ে পড়া গৃহবন্ধী অসহায় দিনমজুর খেটে খাওয়া দু:স্থ ও হত-দরিদ্র মানুষের মাঝে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রান্সর্ফোস চেয়ারম্যান( প্রতিমন্ত্রীপদমর্যাদা) কুজেন্দ্র লাল এিপুরা এমপির নেতৃত্বে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার খাদ্য সহায়তা দূূর্গম পাহাড়ী জনপদে পৌঁচেদিচ্ছি। তার অংশ হিসেবে পার্বত্য মন্ত্রনালয় কৃর্তক বরাদ্ধকৃত খাদ্যশস্য পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে জেলার বিভিন্ন ইউনিয়নে তৃতীয় চতুর্থ ধাপে মাটিরাঙ্গা
টাঙ্গাইলে দিন দিন বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় নতুন করে আরও ৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৬৯ জনে। নতুন আক্রান্তরা হলো- সখিপুর ১ জন, ধনবাড়ী ১ জন, ঘাটাইল ১ জন, গোপালপুর ১ জন, কালিহাতী ২ জন, সদর ৮ জন এবং মির্জাপুর ১৮ জন। বৃহস্পতিবার (০২ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোঃ ওয়াহিদুজ্জামান
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের ছয়গাও এলাকার মেঘনা নদীতে প্রবল স্রোতে ট্রলার ডুবে শাহিদা বেগম(৫০) এবং সাইমুন(৪) নামে দুজন নিখোঁজ রয়েছে। হিজলা নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিগণ ঘটনার স্থানে উপস্থিত রয়েছে।দুর্ঘটনা ব্যাপারে হিজলা নৌ পুলিশের ফাঁড়ির ইনচার্জ মোঃ বেলাল হোসেন ইনিউজ৭১ কে জানান, ১ জুলাই বুধবার রাত সাড়ে ৮ টার দিকে নিজস্ব ট্রলারে ১১ জন লোক নিয়ে ছয়গাও এলাকা থেকে মেঘনা
ভোলার বোরহানউদ্দিনে ভোলা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ঔষধ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের সহায়তায় স্থানীয় খাসমহল বাজারের দুইটি ঔষধের দোকানে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহামুদুল হাসান অভিযান চালিয়ে ওই জরিমানা করেন। ওই সময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নাসিরউদ্দিন অভিযানে অংশ নেন। উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নাসিরউদ্দিন জানান, উপজেলা
নওগাঁর ধামইরহাটে নতুনভাবে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্তদের নামের তালিকা আসে। আক্রান্তদের মধ্যে রয়েছে হাসপাতালে নার্স ও এমটি (ল্যাব)।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.মো.আরাফাত ইমাম বলেন,গত ২৪ এবং ২৮ জুন তারিখে করোনা শনাক্তের জন্য ৪৮ জনের নমুনা পাঠানো হয়। বুধবার ফলাফল আসলে দেখা যায় একজন সিঙ্গাপুর ফেরতসহ ১২ জন করোনায়
শরীয়তপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ও জেলার মানুষকে চিকিৎসা সেবা দিতে গিয়ে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে নিয়ম মেনে মনোবল নিয়ে যুদ্ধ করে জয়ী হয়ে আবারও করোনা প্রতিরোধে যুদ্ধে নেমেছেন জেলা সিভিল সার্জেন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দা শাহিনুর নাজিয়া। ১০ জুন সৈয়দা শাহিনুর নাজিয়া করোনা পজেটিভ হলে ১৪ দিন নিজ বাসায় আইসোলেশনে থাকার পর দুই বার নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলে ২৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৯২৬ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো চার হাজার ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট এক লাখ ৫৩ হাজার ২৭৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ১০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে ।বৃহস্পতিবারের ৭৭৮ টি রির্পোটের মধ্যে ১০৪ টি রির্পোট পজেটিভ এসেছে। এনিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ১০৭২ জন ।এর মধ্যে সদর উপজেলায় ৩০ জন,বিজয়নগরে ১৩ জন,আখাউড়ায় ১৭ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৩ জন,নবীনগরে ১৩ জন ,সরাইলে ৪ জন,কসবায় ৮,নাসিরনগরে ৮ ও আশুগঞ্জে ৮ জন। জেলায় বর্তমানে হোমকোয়ারেন্টাইনে ব্যক্তির সংখ্যা ৫৬৬ জন,প্রাতিষ্ঠানিক
মিয়ানমারে একটি খনি ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তরাঞ্চলীয় একটি পান্নার খনি ধসে পড়েছে। খবর বিবিসির।বেশ কিছু প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, কাচিন রাজ্যের হাকান্ত এলাকার ওই খনি ধসে পড়ার ঘটনায় হয়তো আরও অনেকেই মাটি চাপা পড়েছেন। দমকল বাহিনী জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে ওই খনিটি ধসে পড়েছে। দমকল বাহিনীর সামাজিক মাধ্যমে এক পোস্টে
নভেল করোনাভাইরাসের ভ্যাকসিনের পেছনে ছুটছে গোটা বিশ্বই। এরই মধ্যে বাংলাদেশেই সেটি আবিষ্কারের দাবি করেছে গ্লোব ফার্মাসিউটিক্যালসের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে এ দাবি করেছে গ্লোব বায়োটেক লিমিটেড। বিস্তারিত আসছে...
২০০৪ সালের ২৫ নভেম্বর তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের যাত্রা শুরু হয়। শুরুতে এই জোটের সমন্বয়ক ছিলেন আব্দুল জলিল। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পান দলটির প্রবীণ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি কয়েকটি বৈঠকও করেন। বার্ধ্যকজনিত কারণে সাজেদা চৌধুরী প্রায়ই অসুস্থ থাকায় মুখপাত্র হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। সেই থেকে তার নেতৃত্বেই পরিচালিত