বিশ্বজুড়ে ভয়ঙ্কর থেকে এখন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে মারণ ভাইরাস করোনা ৷ লকডাউনে প্রায় গোটা বিশ্বই ৷ কিন্তু তাতেও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। বাংলাদেশে ক্রমেই বেড়ে চলছে সংক্রমণের সংখা। এমন অবস্থায় করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে আজ ৭ টন মেডিক্যাল এইড উপহার দিয়েছে আরব আমিরাত (UAE), এসব মেডিকেল ইক্যুইপমেন্ট দেশে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত প্রায় ৭ হাজার চিকিৎসকের প্রয়োজনীয়তা পূরণ করতে পারবে। আরব
করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব ও সংক্রমণ ঠেকাতে সব পোশাক কারখানা বন্ধ রাখাসহ উপজেলার সকল প্রবেশপথ বন্ধ রাখার অনুরোধ জানিয়েছন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব সায়েমুল হুদা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর পাঠানো এক চিঠিতে তিনি এ অনুরোধ জানান। চিঠির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এখনই সকল পোশাক কারখানা ও উপজেলার
সরাইলে সরকারি আদেশ অমান্য করে কাপড়, ইলেকট্রনিকস, প্লাস্টিক ও স্টিলের দোকান খোলা রাখায় ছয়জনকে অর্থ জরিমানা করে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সরাইল উপজেলার সদরে কাপড়ের, ইলেকট্রনিকস, প্লাস্টিক ও স্টিলের দোকান খোলা রাখার দায়ে ৬জন ব্যবসায়ীকে ২ হাজার করে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাইল এসিল্যান্ড ফারজানা প্রিয়াঙ্কা জানান, সরকারি আইন অমান্য
নারায়ণগঞ্জের বন্দরে একটি গার্মেন্টের গুদাম থেকে স্থানীয় এক যুবলীগ নেতার মজুদ করা ১২০০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের নেতৃত্বে পুলিশ উপজেলার কেওঢালা এলাকায় অবস্থিত হায়দার নিট কম্পোজিটের গুদামে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করে। পুলিশ জানায়, গার্মেন্টের গুদামে চালগুলো মজুদ করেছিলেন মদনপুর ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক জাবেদ ভূঁইয়া। তিনি
করোনাভাইরাসে আক্রান্ত জেনেও কোয়ারেন্টাইনে না থেকে ভাড়ায় ট্রাক নিয়ে চট্টগ্রামে গেছেন এক চালক। স্বাস্থ্য বিভাগের কর্মীরা ওই চালককে ধরার চেষ্টা করলেও এখনো সম্ভব হয়নি। ওই ট্রাকচালকের বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায়। সোমবার আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই দিন জেলায় ১১ জনের করোনা শনাক্ত হয়। ওই চালক তাদেরই একজন।
মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। তবে এতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও প্রাণহানি উভয় দিক থেকেই বর্তমানে বিশ্বে শীর্ষে রয়েছে দেশটি। করোনায় সেখানে এ পর্যন্ত মারা গেছে ৬১ হাজারেরও বেশি মানুষ। এদিকে এমন পরিস্থিতে দেশটিতে আলো দেখাচ্ছে একটি কোম্পানির তৈরি রেমডিসিভির ওষুধ। যুক্তরাষ্ট্রের সরকারের সংক্রামণ ব্যাধি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলছেন, করোনার চিকিৎসায় রেমডিসিভিরের কার্যকারিতার ‘সু্স্পষ্ট প্রমাণ’ পেয়েছেন
সারা বিশ্বে করোনার মোট আক্রান্তের এক তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও নিহতের সংখ্যা নিউ ইয়র্ক শহরেই বেশি। শহরটির ফিউনেরাল হোমগুলোতে লাশ আর লাশ। কোথাও যেন তিল ধারণের ঠাই নেই। বুধবার ব্রুকলিনের ইউটিকা অ্যাভেনিউর এ্যান্ড্রু টি ক্লেকলি ফিউনারেল হোমের সামনে রাখা ট্রাক দুটি ট্রাকের ভেতর পচতে থাকা কয়েক ডজন লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ফিউনেরাল হোমটির লাশ রাখার হিমাগার
ভোলার বোরহানউদ্দিনে কবরস্থানের মাটি কাটা নিয়ে বিরোধের জেরে মো. আলী (৫০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে একই গ্রামের আনোয়ার হোসেন গং। এ সময় হামলাকারীরা ওই বৃদ্ধের ছেলে ও স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা আহতদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় বুধবার রাতে পাঁচজনকে অভিযুক্ত করে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী বৃদ্ধের ছেলে ছলেমান।
কুড়িগ্রামে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে নাগেশ্বরী পৌরসভা এলাকার বাঘডাঙ্গা গ্রামের ২৫ বছর বয়সী যুবকের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। উক্ত যুবক ২৩ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে আসেন। এরপর গত ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। এই যুবকসকহ জেলায় এ পর্যন্ত ১১ জনের করোনা শনাক্ত হল বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান। তিনি আরও
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজান উপলক্ষে সারা দেশের ৬ হাজার ৯৫৯ কওমি মাদরাসায় ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। ইতোমধ্যে এ অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ৬ হাজার ৯৫৯ কওমি মাদরাসার মধ্যে রংপুর বিভাগে ৭০৩টি, রাজশাহী বিভাগে ৭০৪টি, খুলনা বিভাগে ১ হাজার ১১টি,
করোনাভাইরাসের কারণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে ঋণ নিতে অবেদন করেছেন ২ হাজার ৮০০ আইনজীবী। সমিতির সদস্য সংখ্যা প্রায় ৮ হাজারের মতো। গত ২৫ এপ্রিল এ আবেদন দাখিলের সময় সীমা শেষ ছিল। আগামী ১৫ মের মধ্যে ঋণ বিতরণ কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার এ তথ্য জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে নিজেদের সদস্যদের ঋণ দেয়ার
করোনাভাইরাসের ভ্যাকসিনের খোঁজে তোলপাড় চলছে গোটা বিশ্বে। অন্তত ৮০টি জায়গায় স্বতন্ত্র গবেষণা চলছে। অনেকেই দাবি করছেন, তারা প্রায় সেরে ফেলেছেন গবেষণা। তাদের সবার থেকে এগিয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভাক। তারা বলছে, এখন শুধু গণ উৎপাদনের ছাড়পত্রের অপেক্ষা। তাদের গবেষণাগারে তৈরি ভ্যাকসিনই করোনা ঠেকাতে সাহায্য করবে। এই মুহূর্তে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। তাই আর দেরি না করে গণহারে
আজ বৃহস্পতিবার মাগুরা সদর উপজেলায় এক সভাতে মাগুরাকে ঝুঁকিপূর্ন হিসাবে তুলে ধরেন উপস্থিত বক্তারা। এর মধ্যে সদর উপজেলা ইউএনও আবু সুফিয়ান এবং উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন। তাদের ঘোষনা এবং আলোচনায় মাগুরা জেলার চারপাশের ঝুঁকিপূর্ন জেলাগুলো বিবেচনা করা হয়। মাগুরা জেলাকে এই মুহুর্তে লকডাউন না করা গেলে মাগুরাতেও করোনা ভাইরাসের ভয়াবহতা শূরু হবার আশংকা করেন তারা ।
মহামারী করোনাভাইরাসের দাপটে থমকে দাঁড়িয়েছে বিশ্ব। এই ভাইরাস ইতিমধ্যে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। কোভিড-১৯ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও কোনো ওষুধের অনুমোদন দেয়নি।তবে বিজ্ঞানীরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মার্কিন বিজ্ঞানীরা করোনা রোগীদের জন্য সুখবর বয়ে আনছেন।যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে রেমদেসিভির নামের একটি অ্যান্টিভাইরাল ওষুধ আশার আলো দেখাচ্ছে। মার্কিন বায়োফার্মাসিউটিক্যাল সংস্থা গ্লিড সায়েন্সেসের তৈরি এ ওষুধ ক্লিনিক্যাল ট্রায়াল বা তৃতীয় পর্যায়ের পরীক্ষাতেও
করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দরিদ্র ৩০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলার পরী সংগঠন নামের একটি সামাজিক সংগঠন। বৃহস্পতিবার বিকালে ঘোড়াশাল পৌর এলাকার ভূইয়ার ঘাটে পরী সংগঠনের নিজ কার্যালয় থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলার ১০ টি সামাজিক সংগঠনের প্রধান সমন্বয়ক আল-মুজাহিদ হোসেন তুষার ও পরী সংগঠনের পরিচালক মাকসুদুর রহমান। এ সময় মাকসুদুর রহমান
প্রাণঘাতি করোনাভাইরাসে সংক্রমণ প্রতিরোধে নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে। বৃহস্পতিবার দুপুরে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নাটোর জেলাকে লকডাউন ঘোষনা করেন নাটোর জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ ঘোষণা দ্বারা জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত
সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১২ সদস্যরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন পাঁচলিয়া বাজারের রাজশাহী টু ঢাকা হাইওয়ে মহাসড়কের উপর অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ষোলঘর গ্রামের মৃত শাহীন আলীর ছেলে রমজান (২০), ও সিরাজগঞ্জ জেলার সলঙ্গ থানার চরধোপিল গ্রামের ওমেদ আলীর ছেলে সবুজ
ত্রানের চাল ছিনিয়ে নেয়াকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে দুথপক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে উভয় পক্ষের মহিলাসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকা ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল আলম মৃধা
করোনা সংকটকালে সারাদেশে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বিবরণীতে জানানো হয়, করোনা দুর্যোগে এ পর্যন্ত সারাদেশে সাড়ে তিন কোটিরও বেশি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার। ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত চাল বরাদ্দ করা হয়েছে এক লাখ ১৪ হাজার ৬৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে ৮৮ হাজার ৫৮৩ মেট্রিক টন।
সারা দেশের নেয় শরীয়তপুরেও বারছে করোনায় আক্রান্তের সংখ্যা। আজ বৃহস্পতিবার নতুন করে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৯ শে দাড়িয়েছে। আক্রান্তরা সবাই ঢাকা,নারায়ণগঞ্জ থেকে শরীয়তপুরে এসেছেন। নতুন আক্রারা হলেন ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নে দুই জন, শরীয়তপুর সদরের (তুলাসার ইউনিয়ন ও পৌরসভা) দুই জন, নড়িয়া উপজেলার বিজারি ইউনিয়নে এক জন ও জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নে এক জন
ভোলার বোরহানউদ্দিনে টানা সাত দিনের অসময়ের বৃষ্টিতে প্রায় ১ হাজার ২০০ হেক্টর রবিশষ্য ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে মুগ ডাল, ফেলেন ডাল, মরিচ, বাদাম, ভুট্রা ও মৌসুমী সবজীর ক্ষতি সবচেয়ে বেশী। উপজেলা কৃষি অফিস বলছে ক্ষতিগ্রস্থ ফসল কত শতাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে তা নিরুপন করা হচ্ছে। তবে কৃষকরা বলছেন, সর্বোচ্চ ১০-১৫ শতাংশ ফসল টিকতে পারে। এতে ধার-দেনায় জর্জরিত ও বিভিন্ন এনজিও থেকে
করোনাভাইরাসে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি বিধ্বস্ত দেশ ইরান। আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতেও সব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার পরিকল্পনা নিয়েছে দেশটি। মন্ত্রিসভায় বুধবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি হতাশা প্রকাশ করে বলেন, মহামারী করোনাভাইরাসের তাণ্ডবের শেষ কবে তার কোনো নিশ্চয়তা দেখছি না। লকডাউনে স্থবির হয়ে পড়া দেশে এখন অর্থনৈতিক মন্দা চরমে ওঠার শঙ্কা রয়েছে। আর তা এড়াতে আমরা কাজে ফিরে যেতে
উপজেলার ছোট ডাউরী মুচিবাড়ি কোনা এলাকায় মাটি কাটার ড্রেজার ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে, শম্ভুপুর ইউনিয়র উত্তর যুবলীগ প্রচার সম্পাদক ও ড্রেজার ব্যবসায়ী মোঃ কামাল ফরাজী (৪৮) বুধবার সন্ধ্যায় বাড়ী ফেরার পথে ছোট ডাউরী মুচিবাড়ি কোনা এলাকায় মারপিট করে ৩২ হাজার টাকা ছিনতাইয়ের
গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনাভাইরাস পরীক্ষার ‘জি র্যাপিড ডট ব্লট’ কিট পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। বৃহস্পতিবার ওষুধ প্রশাসন থেকে চিঠি দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রকে তা জানানো হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের কিট পরীক্ষার অনুমতি দিয়েছে। ওষুধ প্রশাসন অধিদফতর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অথবা আইসিডিডিআর, বির যে কোনো একটিতে পরীক্ষা