ফরিদপুরে একটি মেহগনির বাগানে তিনটি বোমা পড়ে ছিল। একটি বোমার বিস্ফোরণে এক কিশোরী আহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের পাটপাশা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, পাটপাশা বাজারের দক্ষিণ পাশে একটি মেহগনি গাছের বাগান রয়েছে। বাগানে ওই এলাকার বাসিন্দা অটোচালক মো. আফজল হোসেনের কিশোরী মেয়ে মীম (১৫) ছাগল বেঁধে রেখেছিল। সন্ধ্যা
মহামারি করোনা ভাইরাসের মধ্যে অনলাইনে মিটিং হয়েছে, তাহলে আবার শিঙ্গাড়ার খরচ কেন, প্রশ্ন করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেছেন, আমরা অনলাইনে মিটিং করলাম। জুমের মাধ্যমে আমরা শিঙ্গাড়া পাঠাবো? এটা কি ভেলিড প্রশ্ন? এমন অযৌক্তিক বিষয় সাংবাদিকদের নজরে এসেছে। আপনাদের নজরে এসেছে। বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে। পার্চেজ নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ৩০টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের উদ্যোগে বৃস্পতিবার দিনব্যাপি উপজেলার লতিফপুরস্থ ঐতিহ্যবাহী আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকার ২শতাধিক গর্ভবতী মায়েদের বিনা মুল্যে চিকিৎসা প্রদান, করোনা পরীক্ষা ও স্বাস্থ্য সেবা সামগ্রী বিতরণ করা
জনগনের সেবা নিশ্চিত করার প্রত্যয়ে কোতয়ালী মডেল থানায় সার্ভিস ডেলিভারী ডেস্ক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ( দক্ষিন) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা এ ডেস্কের উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বলেন, থানায় আগত সকল সেবাপ্রার্থী ব্যক্তি যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয়। এছাড়া যতটা দ্রুত সম্ভব সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান
করোনায় আক্রান্ত হয়ে স্ত্রী মারা যাওয়ার দুই মাস পর তিন সন্তানের জননী এক গৃহবধূকে নিয়ে তিন সন্তানের জনক আওয়ামী লীগ নেতা উধাও হয়েছেন। পরকীয়ার টানে গত ৯ আগস্ট রাতে জুরাইন কালামিয়ার বাজার এলাকার আনিসুর রহমানের স্ত্রী সায়মা চৌধুরী বিথীকে (৩৫) নিয়ে পালিয়ে যান কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকার বাসিন্দা আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য কাজী সুলতান মাহমুদ। স্থানীয়রা জানান, ২০০৪ সালে দোলেশ্বর এলাকার নিয়ামত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএমপি'র কোতয়ালি মডেল থানা প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচির অংশ হিসেবে থানা প্রাঙ্গনে বিভিন্ন ফলের চারা রোপন করা হয়। উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপ পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ মোকতার হোসেন (পিপিএম-সেবা) লিচু, আম্রপলি জাতের আম গাছ সহ বিভিন্ন ফলের গাছ রোপন করেন। এসময় তিনি
টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশের রোষানলের শিকার প্রায় এক বছর ধরে কারাবন্দী নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান একটি মামলায় জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে আরও ৫ মামলা রয়েছে। টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে ওসি প্রদীপ মামলাগুলো দায়ের করেন। ফরিদুল মোস্তফার স্ত্রী হাসিনা আকতার জানান, দুর্নীতিবাজ পুলিশের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার জের ধরে তার স্বামী
রান্নাঘরে নোংরা পরিবেশ। ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে খোলা অবস্থায় রাখা রান্না খাবার। এছাড়া বাসি দুর্গন্ধযুক্ত মাছ ও পাটিসাপটা পিঠা বিক্রির জন্য রেখে দেয়া হয়েছে। এভাবে নোংরা পরিবেশে রান্না ও বাসি খাবার বিক্রির দায়ে রাজধানীর নিকুঞ্জ-২ এলাকার ঢাকা স্পাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার এই রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হয়েছেন অধ্যাপক মীরজাদি সেব্রিনা ফ্লোরা। এর আগে তিনি আইইডিসিআরের পরিচালক ছিলেন। মীরজাদী সেব্রিনা ফ্লোরা ২০১৬ সালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ পান। পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহামারি সৃষ্টিকারী ভাইরাস ও রোগ বিস্তার প্রতিরোধে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গবেষণা করেন। মীরজাদী সেব্রিনা ফ্লোরা ১৯৮৩ সালে ঢাকা মেডিকেল কলেজে
ফার্মাস ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এসকে সিনহা) পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একইসঙ্গে মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য ১৮ আগস্ট তারিখ ঠিক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন। এরআগে, ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে ৪ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে
প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ৫৫৭ জন। এছাড়া গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬১৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী স্মরণে বরিশাল জেলায় " একযোগে বৃক্ষ রোপণ কর্মসূচি " পালনের অংশ হিসেবে হিজলা উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ করা হয়েছে। বরিশাল বিভাগীয় প্রশাসনের তত্ত্বাবধানে, বরিশাল জেলা প্রশাসনের বাস্তবায়নে এবং হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায়, উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চাড়া রোপণ করা হয়েছে। এসময় উপস্থিত
ব্রাজিল থেকে আমদানি করা হিমায়িত মুরগির মাংসে করোনা ভাইরাস শনাক্ত করেছে চীন। চীনের শেনজেন শহর কর্তৃপক্ষ বৃহস্পতিবার একটি নোটিসে এমনটি জানিয়েছে। স্থানীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, গত জুন মাসে চীনের জিনফাদি সামুদ্রিক খাবারের বাজার থেকে করোনার নতুন সংক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রতিনিয়ত তারা মাংস এবং সামুদ্রিক খাবারের পরীক্ষা চালান। সম্প্রতি তেমন পরীক্ষাতেই ব্রাজিল থেকে আসা হিমায়িত মুরগির
অনলাইন বা মোবাইল অ্যাপ হতে নিজে টিকেট কেটে রেলভ্রমণ করতে যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একইসাথে অন্যের নামে ক্রয়কৃত টিকিটে রেলভ্রমণ হতে বিরত থাকেতে বলেছে রেল কর্তৃপক্ষ। রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়। রেলপথ মন্ত্রণালয় বলছে, ট্রেনে ভ্রমণের জন্য কেনা টিকিট, রিটার্ন টিকিট অথবা নির্দিষ্ট মেয়াদী টিকিট হস্তান্তরযোগ্য নয় এবং এটি কেবল মাত্র যে ব্যক্তি বা
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ব্রাক্ষণবাড়িয়া উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচী পালন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ব্রাক্ষণবাড়িয়া উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচী পালন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল দশটায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ব্রাক্ষণবাড়িয়া আয়োজনে সরাইল উপজেলার হাওর অঞ্চল (জয়দরকান্দী- তেলিকান্দী) বেরিবাদের এক পাশে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শান-ই- আলম মিষ্টি।এসময়
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৬তম ‘জন্মদিন’ আগামী ১৫ আগস্ট (শনিবার)। তবে গত বছরের মতো এবারও ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনের কোনো কর্মসূচি পালন করবে না বিএনপি। মূলত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে খালেদার জন্মদিন পালনের বিতর্ক থেকে বেরিয়ে আসতে ১৫ আগস্টের বদলে ১৬ আগস্ট জন্মদিনের কর্মসূচি পালন শুরু করে বিএনপি। এবারও
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০১৯-২০ মৌসুমে লকডাউন পরবর্তী ম্যাচগুলো বাড়তি উত্তেজনা সৃষ্টি করেছে। শেষ ষোল এর দ্বিতীয় লেগ থেকে শুরু হয় চ্যাম্পিয়নস লিগ। যেখানে হোঁচট খেয়েছে সর্বোচ্চ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ ও সিরি-আ সেরা ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস,চেলসি এর মত বড় বড় দলগুলো। কোভিড-১৯ এর পরবর্তী চ্যাম্পিয়নস লিগ এর কোয়ার্টার ফাইনালসহ সবগুলো ম্যাচ পর্তুগালের মাঠে শুরু হয়েছে। কোয়ার্টার ফাইনালসহ সেমিফাইনালেও কোনো ম্যাচেই দ্বিতীয়
ভোলার বোরহানউদ্দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান) আসেেনর সংসদ সদস্য আলী আজম মুকুল উপজেলা পরিষদ প্রাঙ্গণের পতিত জমিতে ফলদ,বনজ ও ঔষধী গাছের চারা রোপনের মাধ্যমে ওই কর্মসূচীর উদ্বোধন করেন। ওই সময় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ইউএনও মো. সাইফুর রহমান, ভোলা
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর ঘটনায় তার সহযোগী সাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেবে র্যাব। বুধবার (১২ আগস্ট) রাজধানীর উত্তরায় এক সংবাদ সম্মেলনে এতথ্য জানায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ। র্যাব জানায়, সিফাত ও শিপ্রাকে র্যাবের হেফাজতে এনে তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করবে। এরপর রিমান্ডে থাকা আসামিদের
নান্দনিক অভিনয়ে তরুণ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে এগিয়ে রয়েছেন মেহজাবীন চৌধুরী। গত কয়েক বছর ধরেই ছোটপর্দায় রাজত্ব করছেন নন্দিত এই তারকা। অভিনয় গুণে ছোট-বড় সবার কাছেই হয়ে ওঠেছেন প্রিয়। নির্মাতাদের কাছে ওঠেছেন আস্থার প্রতীক। এবার ঈদে প্রচারিত বেশ কিছু নাটকে হয়েছেন প্রশংসিত; অভিনয় দাপুটে রয়েছেন এগিয়ে। নানা সীমাবদ্ধতার মধ্য দিয়েই করোনা পরিস্থিতিতে ঈদের কাজ করেছেন টিভি পর্দার তুমুল ব্যস্ত ও জনপ্রিয় এই
স্কটল্যান্ডের আবেরদিনশায়ারে একটি ট্রেন লাইচ্যুত হয়ে তিনজন নিহত হয়েছেন,। বুধবারের এই ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। স্কটল্যান্ডের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর চালক, কন্ডাক্টর এবং একজন যাত্রী নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে থাকতে পারে। আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালের ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা তেমন গুরুতর নয় বলে
দেশের ১১টি অঞ্চলে আজ ঝড়বৃষ্টি হতে পারে। সেসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব বলেছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বগুড়া, সিলেট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার
বিশ্ববাজারে অস্বাভাবিক দরপতন হওয়ায় দেশের বাজারে কমল সব ধরনের স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণে সাড়ে ৩ হাজার টাকা কমিয়ে এ ধাতুর নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন করে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ হাজার ৭১৬ টাকা বুধবার (১২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল বৃহস্পতিবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর
মানুষ ইচ্ছা-অনিচ্ছায় ভুল করে থাকে। এসব ভুলে অনেক পাপ কাজও সংঘটিত হয়। এ জন্য কুরআন-সুন্নাহতে সব সময় আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করার কথা বলা হয়েছে। আবার ভুল বা অন্যায় সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে ভালো কাজের দিকে ফিরে আসার নসিহত করা হয়েছে। কেননা আল্লাহর ভয় ও ভালো কাজ মন্দ বা অন্যায়কে মুছে দেয়। হাদিসে এসেছে- হজরত আবু যার জুনদুব ইবনু জুনাদাহ