ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলা চুরির জন্য নয়, পূর্ব শত্রুতার জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রংপুরের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। তিনি বলেন, ইউএনওর ওপর হামলার মূল পরিকল্পনাকারি ইউএনওর অফিসের কর্মচারি রবিউল গ্রেপ্তার।হামলায় ব্যবহার করা মই ও হাতুরি উদ্ধার করা হয়েছে।আজ শনিবার (১২ সেপ্টেমর) তিনি এসব তথ্য জানান। গেল ২ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি
মঙ্গলবার থেকে সকল অনুমোদনহীন বিলবোর্ড, সাইনবোর্ড অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।শনিবার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।মেয়র বলেন, ‘মঙ্গলবার থেকে যত ধরনের অনুমোদনহীন সাইনবোর্ড, বিলবোর্ড আছে সেগুলো অপসারণ করা হবে। আগামীকাল এবং পরশু দিনের মধ্যে অনুমোদনহীন সাইনবোর্ড, বিলবোর্ড ইত্যাদির অনুমোদন নিয়ে নিন। যারা অনুমোদন নেবেন
সরকার কারোনা আক্রান্ত রোগীর ‘ভুল’ পরিসংখ্যান তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শনিবার ঢাকা জেলা বিএনপির উদ্যোগে দোহার-নবাবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রিজভী এই অভিযোগ করেন।রিজভী বলেন, আজকে কত লোক মারা যাচ্ছে? সংবাদে বলে কয়েকজনের কথা।অনেক লোক মারা যাচ্ছে করোনা আক্রান্ত হয়ে। গতকালের সংবাদে বেরিয়েছে যে, সরকার যেটা ডাটা তৈরি করছে
করোনা মহামারির মধ্যেই নতুন অতিথি আসলো অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির ঘরে। পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি। তারকা জুটি শুভশ্রী ও রাজ চক্রবর্তীর দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সামাজিক মাধ্যমে মাতৃত্বের ঘোষণা দিয়েছিলেন শুভশ্রী নিজেই।ভারতীয় গণমাধ্যম জিনিউজের বরাত দিয়ে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রাজ-শুভশ্রীর সন্তানের জন্ম হয়। রাজ-শুভশ্রীর সন্তানের ওজন হয়েছে ৩ কেজি। এসময় শুভশ্রীর পাশে ছিলেন রাজ চক্রবর্তী। এর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশেষজ্ঞদের মতে আসন্ন শীতে বাংলাদেশে করোনার দ্বিতীয় তরঙ্গ দেখা দিতে পারে, তাই এখন থেকেই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মাস্ক বাধ্যতামূলক পরিধান করতে হবে।শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আইডিইবির প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন কাদের। এসময় কাদের
কক্সবাজারের উখিয়া থেকে বার্মিজ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ৩৪ বিজিবি’র বালুখালী বিওপি’র সদস্যরা।শনিবার (১২ সেপ্টেম্বর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর উপ-পরিচালক তাজমিলুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বালুখালী বিওপি’র সদস্যরা গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, টেকনাফ হতে একটি সিএনজি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে পালংখালী বাজার হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে গমন করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপি’র একটি আভিযানিক টহল
সরকারদলীয় সংসদ সদস্যের মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি।ঢাকা-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন মীর আবদুস সবুর আসুদ এবং নওগাঁ-৬ আসনে মনোনয়ন পেয়েছেন কাজী গোলাম কবির।শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে মনোনয়ন বোর্ড তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছেন। সরকারদলের এমপি হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মৃত্যুবরণ করলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৪ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ২৩ জন ও নারী ১১ জন। ৩৪ জনের মধ্যে হাসপাতালে ৩৩ জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৭০২ জনে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১০ হাজার ৯৮টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১০
ধান-নদী-খাল এই তিনে বরিশাল। নদী খালের এ সৌন্দর্য দেখে কবি নজরুল বরিশালকে ”বাংলার ভেনিস” নামে আখ্যায়িত করেছিলেন। নদী ও খালকে বরিশালের প্রাণ প্রবাহও বলা হলেও এখন তা অতীত। অপরিকল্পিত উন্নয়ন, দখলদারদের থাবায় বরিশালের ২২টি খালের মধ্যে কোনমতে বেঁচে আছে নগরীর মধ্যে প্রবাহিত পাঁচটি প্রধান খাল। সেগুলো হল সাগরদী খাল, আমানতগঞ্জ খাল, জেল খাল, লাকুটিয়া খাল ও ভাটার খাল। দ্রুততম সময়ের মধ্যে
নরসিংদীর পলাশে থানা পুলিশের পৃথক অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী রোকসানা আক্তার (আকিনা) ও ১০০ পিস ইয়াবাসহ শরিফ (হাতকাটা শরিফ)কে গ্রেফতার করেছে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ। শুক্রবার রাতে ঘোড়াশাল ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘোড়াশাল পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, ঘোড়াশাল পৌরসভার ঘোড়াশাল বাসট্যান্ড এলাকার মৃত লাল মিয়ার মেয়ে রোকসানা
বন্দুকের নল নয়, দেশের জনগণ আওয়ামী লীগের শক্তির উৎস বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ তাসের ঘর নয় যে, টোকা লাগলে পড়ে যাবে।শনিবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। সেতুমন্ত্রী বলেন, আওয়ামী
খুবই দু:খজনক যে, আজ অবধি একজন রোহিঙ্গাও তার নিজ দেশ মিয়ানমারে ফিরে যায়নি।চুক্তি অনুযায়ী মিয়ানমার রোহিঙ্গাদের ফেরাতে অনুকূল পরিবেশ তৈরি করার কথা।কিন্তু তার পরিবর্তে রাখাইন রাজ্যে চলছে লড়াই ও গোলাগুলি।বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ২৭তম আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) ভার্চুয়াল সম্মেলনে এসব কথা বলেন তিনি।ভিয়েতনামের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের চেয়ারম্যান ফাম বিন
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা সাদেক বাচ্চু। গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় তাকে। করোনার নমুনা পরীক্ষা করায় শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গেছে। বর্তমানে কৃত্রিম অক্সিজেনের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে এই অভিনেতার। এ বিষয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে বলেছেন, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে
করোনা পরিস্থিতিতে প্রায় সাড়ে পাঁচ মাস কাউন্টার থেকে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকার পর আজ শনিবার থেকে আবারও বিক্রি শুরু করেছে রেল কর্তৃপক্ষ। সকাল ৮টা থেকে ঢাকাসহ সারাদেশে এই কার্যক্রম শুরু হয়।তবে জানা গেছে, যাত্রীরা আজ-কালের টিকিটের চাহিদা করলেও তা পাচ্ছেন না। কর্তৃপক্ষ বলছেন, অনলাইনে আগেই ২০ সেপ্টেম্বর পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে গেছে। তাই আগামী ২১ তারিখ পর্যন্ত শুধুমাত্র এই
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩ নভেম্বর। এরই মধ্যে মার্কিন রাজনৈতিক অঙ্গনে শুরু হয়ে গেছে প্রচার-প্রচারণা। এই নির্বাচনে জয়ী হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আনার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনালাড ট্রাম্প।বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি দ্বিতীয়বার নির্বাচিত হলে প্রথম মাসেই ইরানের সঙ্গে চুক্তি করবো এবং ফিলিস্তিনকে আবারো গুঁটিয়ে ফেলা হবে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিকে বছরে ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা
রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের সেনাবাহিনীর সম্পৃক্ততার স্বীকারোক্তি দিয়েছে আরও দুই সেনা সদস্য। আন্তর্জাতিক গণমাধ্যমে দুই সেনার জবানবন্দি প্রকাশের পর পাওয়া গেছে নতুন ভিডিও ফুটেজ।ওই ভিডিও ফুটেজে আগের দু’জনসহ একসঙ্গে চার সেনা সদস্যকে রোহিঙ্গা হত্যাযজ্ঞের বর্ণনা দিতে দেখা যায়। এক সেনা সদস্য তার স্বীকারোক্তিতে বলেন, মিয়ানমারের সামরিক কর্মকর্তারা বলতেন, এই দেশে ভিন্ন নৃগোষ্ঠীর সবাই দাস।জানা গেছে, নতুন দুই সেনা সদস্যও জবানবন্দি দেবেন
করোনার তাণ্ডবে বিপর্যস্ত ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ২০১ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৭৭ হাজার ৪৭২ জন।শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়। এদিকে, ভারতে গত ২৪ ঘণ্টায় ৯৭ হাজার ৫৭০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে সর্বাধিক সংখ্যক কোভিড রোগী শনাক্তের রেকর্ড করে ভারত। এতে
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরি ঘাট এলাকায় আবার ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিমুলিয়া ৩নং রো রো ফেরি ঘাটের দেড় থেকে দুইশ মিটার অদূরেই পদ্মা হোটেল নামের একটি প্রতিষ্ঠানসহ বেশকিছু এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। হুমকিতে রয়েছে রো রো ফেরি ঘাটটিও। শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির অ্যাসিসটেন্ট ম্যানেজার প্রফুল্ল চৌহান জানান, রাত ৮টা থেকে ভাঙন শুরু হয়। তবে এখনও রো
দেশের ৯টি অঞ্চলে আজ ঝড়বৃষ্টি হতে পারে। সেসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, খুলনা, কুমিল্লা, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজধবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো
করোনাভাইরাস মহামারিতে সাধারণ ছুটিতে দেশের প্রায় সব ক্ষেত্র থমকে গেলেও চলমান ছিল পদ্মা সেতুর নির্মাণকাজ। প্রকল্প সংশ্লিষ্টরা প্রয়োজনীয় সুরক্ষা নিয়ে সেতু তৈরির কাজ চালিয়ে গেছেন। বন্যার প্রভাবে পদ্মায় তীব্র স্রোতের কারণে স্প্যান বসানোর কাজ বর্তমানে থমকে থাকলেও তারা আশা করছেন, শিগগির এই অবস্থা কেটে যাবে। আগামী ডিসেম্বরের মধ্যে সব কটি স্প্যান বসানো শেষ করতে পারবেন তারা।পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের
প্রাণঘাতী ভাইরাস করোনার প্রকোপ থামছেই না। সারা বিশ্বে এখনো তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ৮৬ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা নয় লাখ ১৯ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন দুই কোটি ৫ লাখের বেশি মানুষ।গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ হাজার ৬৮৩ জনের মৃত্যু হয়েছে অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। একই সময়ে নতুন করে আরও ৩
আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম নামাজ। নামাজের অনেক ফজিলত, উপকারিতা এবং মর্যাদার কথা ঘোষণা করেছেন বিশ্বনবি। আশ্চর্যজনক হলেও সত্য যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু এক ওয়াক্ত নামাজ আদায়কারীর জন্য ৯টি সুসংবাদ ঘোষণা করেছেন।যারা ফজরের ৪ রাকাআত নামাজ আদায় করবে হাদিসে তাদের জন্য অসামান্য সব পুরস্কারের ঘোষণা করেছেন বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এসব পুরস্কারের ঘোষণা মুমিন মুসলমানকে ফজরের
আজ ইতিহাসের সেই নির্মম কালো ৯/১১ দিন। যা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর এ দিনে ভয়াবহ আত্মঘাতী বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সন্ত্রাসী হামলায় টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাটি ঘটে। হামলায় নিহত হয় প্রায় ৩ হাজার মানুষ।উসামা বিন লাদেন এবং আল-কায়দা এ হামলা চালিয়েছে দাবি করে এরপর থেকে বিশ্বব্যাপি সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে মার্কিন নেতৃত্বাধীন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ড. মার্ক টি এস্পার।শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ড. মার্ক টি এস্পার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম। এ সময় তাদের মধ্যে কুশল বিনিময় ছাড়াও দুই দেশের সম্পর্ক উন্নয়নের ব্যাপারে দীর্ঘ সময় কথা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার সময় মার্ক এস্পার বলেন, রোহিঙ্গা সমস্যার