শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৩ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

পদ্মা সেতুর সব স্প্যান বসবে ডিসেম্বরের মধ্যে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৮

শেয়ার করুনঃ
পদ্মা সেতুর সব স্প্যান বসবে ডিসেম্বরের মধ্যে
করোনাভাইরাস মহামারিতে সাধারণ ছুটিতে দেশের প্রায় সব ক্ষেত্র থমকে গেলেও চলমান ছিল পদ্মা সেতুর নির্মাণকাজ। প্রকল্প সংশ্লিষ্টরা প্রয়োজনীয় সুরক্ষা নিয়ে সেতু তৈরির কাজ চালিয়ে গেছেন। বন্যার প্রভাবে পদ্মায় তীব্র স্রোতের কারণে স্প্যান বসানোর কাজ বর্তমানে থমকে থাকলেও তারা আশা করছেন, শিগগির এই অবস্থা কেটে যাবে। আগামী ডিসেম্বরের মধ্যে সব কটি স্প্যান বসানো শেষ করতে পারবেন তারা।পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে ইতিমধ্যে ৩১টি বসানো হয়েছে। চারটি স্প্যান বসানোর জন্য প্রস্তুত রয়েছে। পানির স্রোত কিছুটা কমলেই এগুলো বসানোর কাজ শুরু হবে।

এদিকে গতকাল এক ভার্চুয়ালি পর্যালোচনায় সভায় সেতুমন্ত্রী ওবায়দুল পদ্মা সেতুর কাজের অগ্রগতি সম্পর্কে বলেন, মূল সেতুর ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। আর পুরো সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ ভাগের বেশি। বর্তমানে সেতুর ৪ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হয়েছে।প্রকল্প সংশ্লষ্টদের মতে, মহামারি পরিস্থিতি না থাকলে কাজের অগ্রগতি আরও কিছুটা বেশি হতো। বর্তমানে বন্যার কারণে স্প্যান বসানোর কাজ বন্ধ। তবে সেতু ও সেতুসংশ্লিষ্ট অন্যান্য কাজ পুরোদমে এগিয়ে চলেছে। যে ৩১টি স্প্যান বসানো হয়েছে, সেখানে সড়ক ও রেলের স্ল্যাব স্থাপনের কাজ অর্ধেকের বেশি হয়ে গেছে।

 

আরও

প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পদ্মা সেতুর নির্বাহী প্রকৗশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, বাকি ১০টি স্প্যানের মধ্যে ৪টি স্প্যান বসানোর জন্য প্রস্তুত রয়েছে। নদীর পানি কমলে এগুলো বসানো হবে। চলতি বছরের মধ্যেই শেষ হবে সবগুলো স্প্যান বসানোর কাজ।গত বুধবার ঢাকা থেকে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দল পদ্মা সেতু পরিদর্শনে যায়। বিশেষজ্ঞ দলটি সেতুর ৩২ নম্বর স্প্যান বসানোর ট্রায়েল করেছে। তাদের মতে, নদীর পানি কিছুটা কমলে স্প্যানটি বসানো যাবে। এ জন্য ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর স্প্যান তৈরি রেখেছে সেতু কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে স্থাপন করা হবে এগুলো।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
পুরো সেতু জুড়েই কাজ চলছে জানিয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৗশলী (মূল সেতু) বলেন, ‘রেলওয়ে স্লাব, রোডওয়ে স্লাব বসানো, ভায়াডাক্টের কাজ এগিয়ে চলছে। আমাদের প্রস্তুতি রয়েছে এ মাসেই খুব শিগগির ৩২তম স্প্যান বাসনো হবে। আগামী ডিসেম্বরের মধ্যে সব কটি স্প্যান বাসানোর কাজ শেষ হবে।’এদিকে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড। কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডের ৩০০ ফুটের বেশি জায়গা নদীভাঙনে পড়লে অনেক রোডওয়ে স্ল্যাব পানিতে তলিয়ে যায়। একই সঙ্গে স্লাব তৈরির কাজে ব্যবহৃত মেশিনপত্র ও অন্যান্য জিনিসপত্রও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীতে চলে যাওয়া এসব জিনিসপত্র আর তুলে আনা সম্ভব হয়নি বলে প্রকল্প সংশ্লিষ্টদের থেকে জানানো হয়েছে

 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তবে বিশাল জায়গা জুড়ে বিস্তৃত কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ডে কাজে সামান্য ব্যাঘাত ঘটলেও পরে কিছুটা দূরে ওই ইয়ার্ডের মধ্যেই পুনরায় চলছে স্লাবসহ প্রকল্প সংশ্লিষ্ট কাজ।মুন্সিগঞ্জ প্রতিনিধি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানান, লকডাউনসহ করোনাকালের পুরো সময়ে এক দিনের জন্যও বন্ধ থাকেনি পদ্মা সেতুর কাজ। কম-বিশে প্রতিদিনই কাজ হয়েছে।মূল সেতুর কাজ অনেকটাই এগিয়ে গেছে।৩২ নম্বর স্পেনটি চলতি মাসেই বসানো হবে।পদ্মা সেতু কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিনিধি জানান, মূল সেতু নির্মাণের প্রয়োজনীয় যন্ত্রপাতির শেষ চালানটিও এরই মধ্যে প্রকল্পস্থালে এসে পৌঁছেছে। জরুরি প্রয়োজনে সামান্য কিছু মালামাল এরপর আসতে পারে। এর মধ্যে রয়েছে ফগ লাইট ও বৈদ্যুতিক তার।

আরও

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
মাদারীপুর প্রতিনিধি জানান, বন্যার কারণে কয়েকটি ইয়ার্ড ক্ষতিগ্রস্ত হলেও সেতুর অন্যান্য কাজ চলছে। এরই মধ্যে পদ্মা সেতুর সংযোগ সড়ক তৈরির কাজ শেষ হয়েছে। মূল সেতুতে চার লেনের সড়ক তৈরির কাজ অর্ধেকের বেশি শেষ হয়েছে। একই অবস্থায় সেতুর উপরে রেললাইন তৈরির কাজ। রেলওয়ে স্লাব, রোডওয়ে স্লাব বসানো, ভায়াডাক্টেরের কাজও এগিয়ে চলছে।মূল সেতুর কাজ ৯০ শতাংশ শেষ: কাদের

গতকাল সরকারি বাসভবন থেকে পদ্মাসেতু প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার ভার্চুয়াল সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, পদ্মা বহুমুখী মূল সেতুর কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ ভাগের বেশি হয়েছে।মন্ত্রী জানান, পদ্মাসেতুর ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি বসানো হয়েছে। বর্তমানে সেতুর ৪ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হয়েছে। ৪২টি পিয়ারের কাজ এরইমধ্যে শেষ হয়েছে এবং নদী শাসনের কাজ প্রায় ৮৪ ভাগ শেষ হয়েছে। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়ক ও টোল প্লাজার কাজও শেষ হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা হতে মাওয়া এবং পাচ্চর হতে ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান চলাচলের জন্য উন্মুক্ত করবেন।২০২১ সালের জুনের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করে যান চলাচলের জন্য সেতু খুলে দেওয়ার লক্ষ্য ঠিক করে রেখেছে সরকার। এটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। শুরু থেকে গত জুলাই পর্যন্ত ক্রমপুঞ্জিত ব্যয় হয়েছে ২৩ হাজার ৪২৩ কোটি ৬৭ লাখ টাকা। জাজিরা ও মাওয়া প্রান্তে অ্যাপ্রোচ রোডের কাজ শতভাগ শেষ।

সর্বশেষ সংবাদ

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর ছিল ১৮৩। এ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সময়ে দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর, স্কোর ৩০৭। দ্বিতীয় অবস্থানে আফগানিস্তানের কাবুল, স্কোর ২৯৭। তৃতীয় অবস্থানে

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের মসজিদগুলোতে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় সেবাকর্মী ভাতা পাবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ দেশের ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রয়োজনে মোতায়েনের জন্য আরও চার প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকার সাভার

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার। শিগগিরই এ মেগা প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রকল্পটির সঙ্গে দেশের ২৬টি জেলার প্রায় সাত কোটি মানুষের ভাগ্য ও জীবিকা জড়িত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

দেশের প্রাণিসম্পদ খাত অদূর ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বনির্ভর প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির