করোনাভাইরাস প্রাদুর্ভাবে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কমে যাওয়া, কাঁচা চামড়া কিনতে নগদ টাকার সংকট, তীব্র গরমে সংরক্ষণের প্রক্রিয়াকালে চামড়া নষ্ট হওয়ার আশঙ্কাকে কারণ হিসেবে তুলে ধরে কাঁচা চামড়ার দাম অর্ধেক কমিয়ে নির্ধারণ করতে চান ট্যানারি মালিকরা।প্রতি বর্গফুট চামড়ার দাম গত বছরের চেযে ২০ থেকে ২৫ টাকা কমিয়ে ব্যবসায়ীরা তিন স্তরে দাম নির্ধারণের প্রস্তাব করবেন বলে জানা গেছে।তাদের প্রস্তাবিত দাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্প্রতি টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জানা গেছে, দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে তিনি কথা বলেছেন।আন্তর্জাতিক গণমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ অঞ্চলের কূটনৈতিক মহলও নড়েচড়ে বসেছে। কারণ এ মুহূর্তে চীন-ভারত দ্বন্দ্ব চলছে। পাকিস্তান যেহেতু চীনের মদদপুষ্ট, সে কারণে হাসিনাকে ইমরানের টেলিফোন একটি বড় ঘটনাই। বাংলাদেশ যদি ইমরানের আহ্বানে সাড়া দেয় তবে চীন-ভারত দ্বন্দ্বের
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ ভিশনের সুফল ভোগ করছে মানুষ। এদিকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রতিনিয়ত বাড়ছে প্রতারকের সংখ্যাও। নিত্য নতুন কৌশলে তারা প্রতারণা করে যাচ্ছে। প্রতারকদের নানা কৌশলে অনেক মানুষ অনায়াসেই তাদের খপ্পড়ে পড়ে হচ্ছেন নিঃস্ব। বিভিন্ন প্রতিষ্ঠান ও সেলিব্রেটিদের ছবি দিয়ে লটারী/অর্থ উপহারের
ফেসবুক থেকে প্রাপ্তঃ দেশসেবায় অনন্য ছিলেন শহীদ কনস্টবল পারভেজ।মাত্র বাইশ বছর বয়সে ছিল ছেলেটার, পুলিশের কনস্টবলের চাকুরি করত।দিনে ষোল থেকে আঠারো ঘন্টা ডিউটি, ছুটি নেই। মাথার উপরে অফিসারের বকাঝকা, আর নীচে পাবলিকের গালি।এর মধ্যেই কক্সবাজার সমুদ্রের পাশে ট্যুরিস্ট পুলিশ ব্যারাকে কেটে যাচ্ছিল জীবন। গালি দেবার বেলায় বাঙালি বড়ই স্মার্ট। সুযোগ পেলে ট্রাম থেকে পুতিন,পেলে থেকে ম্যরাডোনা বা মেসি-নেইমারের মায়ের সাথেও শারীরিক সম্পর্ক
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩য় শ্রেণী কর্মচারী সমিতির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ৩য় শ্রেণী কর্মচারী সমিতির কার্যালয়ের সামনে থেকে প্রায় ৬০জনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়। এসময় মাভাবিপ্রবি ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মির্জা রানা, সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, মাভাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু, সাধারন সম্পাদক
আসন্ন ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়েকে ‘ঈদ উপহার’ হিসেবে আগামী সোমবার ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন (লোকোমোটিভ) দিচ্ছে ভারতীয় রেলওয়ে।জানা গেছে, ভারতের রেলের এ ইঞ্জিনগুলো আগামী সোমবার বাংলাদেশে আসছে। ঈদুল আজহার আগে এ রেল ইঞ্জিনগুলোকে ‘ঈদ উপহার’ হিসেবেই দেখছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভারতীয় রেলওয়ে আগামী ২৭ জুলাই আমাদের ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন উপহার হিসেবে দেবে। এ বিষয়টি
মসলা জাতীয় পণ্য সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজধানী ঢাকাসহ সারাদেশে পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা ; ১১২টি প্রতিষ্ঠানকে ৪ লক্ষ ৩১ হাজার ৫ শত টাকা জরিমানা।বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় রাখাসহ নকল ও ভেজাল প্রতিরোধে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয়
কয়েক সপ্তাহ আগেও লিবিয়ার যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ছিল ভিন্ন। তবে ত্রিপোলির উপকণ্ঠ থেকে হাফতার বাহিনীকে হটিয়ে দিয়ে পুরো দৃশ্যপট বদলে দিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী। আর সরকারি সেনাদের এই সাফল্যের কারিগর মূলত তুরস্ক। লিবিয়ায় তুরস্কের এই সাফল্যে সৌদি-আমিরাতের মিত্র মিশর যে অত্যন্ত উদ্বিগ্ন তা সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকে সহজেই অনুমান করা যায়। কয়েক বছর ধরে লিবিয়ায় প্রক্সি যুদ্ধ চালিয়ে আসলেও এবার
জীবনসায়াহ্নে এসে পাপের শাস্তি পেলেন ৯৩ বছরের এক বৃদ্ধ। তার অপরাধও কম নয়। ৭৫ বছর আগে ১৯৪৪ সাল থেকে ৫২৩০ টি খুনের দায়ে তাকে জার্মানির একটি আদালত দোষী সাব্যস্ত করলো। ব্রুনো ১৯৪৪ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ডানস্কের পূর্বে স্টাথফ কনসেন্টেশন ক্যাম্পে প্রহরী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেও ব্রুনোর নামে কেস চলছিল। তখন তার বয়স ছিল ১৭ বছর।যেহেতু সে নাবালক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডির সদ্য সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গত ২৫ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
গ্রামের কমিউনিটি সুইচবোর্ড-এর ভিতর বাসা বেঁধেছিল একটি বুলবুলি পাখি। সেই বাসায় আবার ডিম পেড়েছিল পাখিটি। একজন গ্রামবাসী সবার প্রথমে সেটি দেখতে পান। তিনি ছবি তুলে সেটি হোয়াটস অ্যাপ গ্রুপে পাঠান। তারপরই পুরো গ্রাম অন্ধকার। এক-দুদিন নয়। টানা ৩৫ দিন গ্রামবাসীরা অন্ধকারে থাকলেন। এমন মানবিক ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার একটি গ্রামে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, গ্রামবাসীরা সর্বসম্মতভাবে
পেটব্যথার সমস্যার জন্য চিকিৎসা নিতে আজ শনিবার লন্ডনে গেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক এবং দলের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। আজ শনিবার সকালে এমিরেটসের ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন তামিম। জানা গেছে, প্রথমে দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে পরে লন্ডনে যাবেন দেশসেরা এই ওপেনার। লন্ডনে গিয়ে নিজ খরচে দুই সপ্তাহের সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে তামিমকে। এর মধ্যে নভেল করোনাভাইরাসের কোনো উপসর্গ
মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির ।করোনা ভাইরাসে এবারের হজ,হবে, কিন্তু সীমিত আকারে হবে,।শুধু মাত্র মাএ সৌদী আরবে অবস্থান কারী রা হজ পালন করতে পারবেন। রাছুল সা, বলেন, ইননামাল আমালু বিন নিয়াত, অর্থ ,সকল আমল ই নিয়তের উপর নির্ভর শীল।মহামারী করোনা ভাইরাসের কারণে অনেকেই হজ থেকে মাহরূম। আললাহ পাক আমাদের অন্তর এর সবকিছু শুনছেন,এবং দেখছেন। আমাদের নিয়ত হলো যে আমার রব আললাহ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার করোনার সংক্রমণ রোধ এবং চিকিৎসায় সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে।শনিবার (২৫ জুলাই) সকালে বিআরটিসি'র প্রধান কার্যালয়ে ঈদ সার্ভিস উপলক্ষে বিআরটিসি'র গৃহীত পদক্ষেপ ও দিক নির্দেশনামূলক আলোচনা সভায় এ কথা জানিয়েছেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।ঈদের সময় সড়ক দুর্ঘটনা বেড়ে যায়, ঘটে
মেট্রোরেলের প্রকল্পের কাজে জড়িত ৭৬ শ্রমিকের ভুয়া করোনা রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার (২৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম রিমান্ডের আদেশ দেন।এর আগে আজ মিজানুর রহমানকে আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ইয়াদুর রহমান।
দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫২০ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৮ জন মারা গেছেন।আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা
সমুদ্রে যদি জোয়ার থাকে, তাহলে দেশের মধ্যাঞ্চলের পানি কমতে কিছুটা দেরি হতে পারে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ‘বন্যা দীর্ঘায়িত হলেও সরকারের ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার সক্ষমতা রয়েছে। ’তিনি জানান, এ পর্যন্ত ৩১টি জেলা বন্যা কবলিত হয়েছে এবং পানিবন্দি পরিবারের সংখ্যা আট লাখ ৬৫ হাজার ৮০০টি এবং ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৩৯ লাখ ৭৫ হাজার ৯৩৭
মেট্রোরেলের শ্রমিকদের ভুয়া করোনা নেগেটিভ রিপোর্ট দেওয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।শনিবার (২৫ জুলাই) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেন।এর আগে শুক্রবার (২৪ জুলাই) দিনগত রাতে গোপালগঞ্জের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।তপন চন্দ্র সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশ মিজানুরকে গ্রেফতার
নকল এন-৯৫ মাস্ককাণ্ডে শারমিন জাহানকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার (২৫ জুলাই) দুপুরে তাকে হাজির করা হলে তিনদিনের রিমান্ড দেন আদালত।এর আগে শুক্রবার (২৪ জুলাই) দিনগত রাতে শাহবাগ থেকে অপরাজিতা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শারমীন জামানকে গ্রেফতার করে ডিবি। বিএসএমএমইউ’র করা মামলায় বলা হয়, নিম্নমানের মাস্ক সরবরাহ করে সম্মুখ সারির কোভিড যোদ্ধাদের জীবন ঝুঁকিতে পড়তে পারতো। গ্রেফতারের আগে সব অভিযোগ অস্বীকার
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার “লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন” শিরোনামের প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশি মো. রায়হান কবিরকে গ্রেফতার করেছে মালয়েশিয়া। শুক্রবার (২৪ জুলাই) রাতে দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক টুইট বার্তায় জানানো হয়েছে, এদিন সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আল জাজিরায় প্রচারিত ‘১০১ ইস্ট’ অনুষ্ঠানে ২৫ মিনিট ৫০ সেকেন্ডের ওই প্রতিবেদন
দেশে ফিরেছেন বৈশ্বিক মহামারি করোনায় কাতারে আটকা পড়া ৩৯৮ বাংলাদেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে কাতারের রাজধানী দোহা থেকে দেশে ফিরেছেন তারা। কাতারে কর্মরত প্রবাসী বাংলাদেশিরাও রয়েছেন ফেরার তালিকায়।শনিবার সকাল সোয়া ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।কোভিড-১৯ সংক্রান্ত দু’দেশের সরকারের নির্দেশনা অনুযায়ী ভ্রমণ করায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে ভূত ও চক্রান্তকারীদের প্রবেশ ঘটেছে। শনিবার সকাল ১১টার দিকে অনলাইনে অনুষ্ঠিত ‘জনস্বাস্থ্য কনভেনশন ২০২০’ এর উদ্বোধনী বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, একটা ভ্যাকসিন রিসার্চ করা হবে তাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এত মাথাব্যথা কেন? স্বাস্থ্য মন্ত্রণালয়ে ভূতের প্রবেশ ঘটেছে, চক্রান্তকারীদের প্রবেশ ঘটেছে। ঠিক যেভাবে দীর্ঘদিন যাবৎ
কোরবানির পশু পরিবহনের লক্ষে খুলনা-ঢাকা-খুলনা রুটে একজোড়া এবং চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে একজোড়া করে মোট দুই জোড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চালানোর বিষয়ে পশ্চিমাঞ্চলের রেলওয়ের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।এখন পশু ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী ট্রেন দুটি চলাচল শুরু করবে। রেলপথে পশু পরিবহনের জন্য সংশ্লিষ্ট স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করে চাহিদা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে
স্বাস্থ্যৎখাতের দুর্নীতির দায় শুধু সরকারের নয়। বর্তমান পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন স্বাস্থ্য অধিদফতরের নবনিযুক্ত মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আালম।শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজি হিসেবে নিয়োগ পান ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান থেকে এখন তিনি স্বাস্থ্য