নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৩য় দিনের মত কর্ম বিরতি পালন করেছে স্বাস্থ্য কর্মীরা। বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ঘোষণায় সাড়া দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্ম বিরতি পালন শুরু করে। যা আজ রোববার তৃতীয় দিনে গড়ালো। কর্ম বিরতি পালনকারীরা দাবি করেন চাকরির শুরু থেকে তাঁরা
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৯ জন মারা গেছেন। তাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৬ জন নারী। ২৯ জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৬০৯ জনে।গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৮৬৪টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে ইসলামি দলগুলোর বাধার মধ্যে নতুন দায়িত্ব নিয়ে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘মূর্তি ও ভাস্কর্য এক নয়।’ একইসঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের আশাবাদও জানিয়েছেন প্রতিমন্ত্রী।দায়িত্ব পাওয়ার পর রোববার (২৯ নভেম্বর) প্রথম অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের
বাংলাদেশের স্বাধীনতার মহান নেতা ও স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুসলিম নেতা হিসেবে পরিপূর্ণ শ্রদ্ধা করি এবং তার রুহের মাগফেরাত কামনা করি। কখনো কোনোভাবেই এমন একজন প্রয়াত মরহুম জাতীয় নেতার বিরুদ্ধাচারণ করি না, করা সমীচীনও মনে করি না।আবারো স্পষ্ট করে বলছি আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়। ’রোববার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে
দলে নিজস্ব বলয় তৈরি করতে মাই ম্যান দিয়ে কমিটি গঠন করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।রোববার (২৯ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ের সময় এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, যেসব জেলায় আওয়ামী লীগের সম্মেলন হয়নি এবং কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেসব জেলায় দ্রুত কাউন্সিল করার নির্দেশনা দিয়েছেন
বিএনপি ক্ষমতায় এসে রেলকে প্রায় গলাটিপে হত্যা করতে গিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেললাইন সংকোচন শুরুর পাশপাশি রেলে অগ্নিসন্ত্রাস করেছে বলেও উল্লেখ করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, আমরা এসে এখন আবার তাকে জীবিত করেছি। রেলই এখন মানুষের সব থেকে ভরসা। এখন আমরা দেখতে পাচ্ছি রেল সেই সুযোগটা মানুষকে করে দিচ্ছে যে, আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখবে বলে আমি মনে করি।রবিবার
একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের ব্যাপক উন্নতি ও অগ্রগতির ফলে রেডিওর ব্যবহার অনেকটাই কমে গেছে।এক সময় দেখা যেতো গ্রামীণ মানুষের সংবাদ শোনার নির্ভরতার প্রতীক ছিলো রেডিও। কিন্তু সময়ের বিবর্তনে এটার ব্যবহার অনেকটাই হারিয়ে যেতে বসেছে। আমাদের দেশে তথ্য ও প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে রেডিও বা বেতারের ব্যবহার চ্যালেঞ্জের মুখে পড়েছে। অনেকেই বলছেন, এখন বেতারকে ইন্টারনেট এবং টেলিভিশনের সাথে টিকে থাকার লড়াই করতে হচ্ছে।স্কুলে
কক্সবাজার-টেকনাফ সড়কের রামু’র দক্ষিণ মিটাছড়ির কাইম্যারঘোনা স্টেশনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। রোববার সকাল ৮টা ১০মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সী লাইন পরিবহনের একটি যাত্রবাহী বাস বিপরীত দিক থেকে দ্রুত বেগে আসা একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে সী-লাইনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের সিকদার বিলের মৃত সুলতানের পুত্র মো: নুরুল ইসলাম
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম (২০) ও শাকিল হোসেন (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার হরিণাকুণ্ডু-ঝিনাইদহ সড়কের পারমথুরাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, দুর্ঘটনায় ট্রাক্টরচালক শফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আর আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মোটরসাইকেল চালক শাকিল হোসেনের (২০)। নিহত শফিকুল ইসলাম উপজেলার বাসুদেবপুর গ্রামের হুমায়ন
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক তরুণী।পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে শনিবার সংবাদ সম্মেলন করে বাবরের বিরুদ্ধে যৌন হেনস্তা, শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ এনেছেন তিনি।ওই তরুণী বাবরকে নিজের স্কুল সময়ের বন্ধু বলে দাবি করেছেন। তার দাবি, বাবর বছরের পর বছর তাকে ব্যবহার করেছেন। নিজের যাবতীয় খরচের টাকা নিয়েছেন, বিয়ের
বাগেরহাটের মোরেলগঞ্জে বাবা-মায়ের কাছে ঘুমিয়ে থাকা তিন মাস বয়সী শিশু আব্দুল্লাহকে অপহরণের পর হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডিত প্রত্যেককে পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বাগেরহাট-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।দণ্ডাদেশপ্রাপ্তরা
প্রান্তিক পর্যায়ের কৃষকদের লাভবান করার লক্ষ্যে সরকার প্রতি মৌসুমেই সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি ভাবে ধান কেনার কার্যক্রম চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগরে চলতি আমন মৌসুমে সরকারি ভাবে অভ্যন্তরিন আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার খাদ্যগুদাম প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। উপজেলা নির্বাহী
বরিশালের হিজলা উপজেলার কোড়ালিয়া গ্রামে বড় ভাই ও ভাবিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত আটটার দিকে হামলার পর গুরুতর আহত অবস্থায় দুলাল বাবুর্চি ও তাঁর স্ত্রী নিলুফা বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুলালের অবস্থা আশঙ্কাজনক। তাঁর বাঁ পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।অভিযুক্ত নুরু বাবুর্চি কোড়ালিয়া গ্রামের হাসেম বাবুর্চির ছেলে।
রাষ্ট্রের সুরক্ষায় পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। নগর নিরাপত্তা তথা রাষ্ট্রের নিরাপত্তায় ইন্টেলিজেন্স রিপোর্ট যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত নিরপেক্ষ ও প্রভাবমুক্ত হয়ে সঠিক চিত্র তুলে আনতে হবে। শনিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর বিশেষ শাখা পরিদর্শন শেষে কর্মকর্তাদের উদ্দেশ্যে এ কথা বলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)। এসময় তিনি আরো বলেন, অনিয়ম, অগ্রহণযোগ্য, দূর্নীতির তথ্য নাশকতাকারী ও অন্তর্ঘাত মূলক কর্মকাণ্ড এড়াতে এবং
রাজশাহীতে ইউনিয়ন পরিষদ ভবনে আটকে রাখা মোফাজ্জল হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে নগরীর উপকণ্ঠ পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার হয়।পেশায় ভ্যানচালক মোফাজ্জল রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের যুগলপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। ১০-১২ দিন আগে হরিপুর ইউনিয়নের নলপুকুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ের সঙ্গে তার বিয়ে হয়।ইউপি চেয়ারম্যান বজলে রেজবী
যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন।সিরাজগঞ্জ জেলা প্রশাসন সম্মেলনকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু রেলসেতু হবে বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর সমান্তরাল ডুয়েলগেজ ডাবল ট্র্যাকসহ প্রায় ৪ দশমিক ৮০ কিলোমিটার। সেতুর উভয়পাশে প্রায় দশমিক
আশাশুনি উপজেলার প্রতাপনগরে ভাঙ্গন কবলিত পাউবো’র বেড়ী বাঁধের কাজ পরিদর্শন করেছেন পাউবো’র কর্মকর্তা ও জন প্রতিনিধিবৃন্দ। শনিবার কাজের অবস্থা সরেজমিন পরিদর্শন ও মতবিনিময় করা হয়। সুপার সাইক্লোন আম্ফানে প্রতাপনগরের বিভিন্ন পয়েন্টে পাউবোর বেড়ী বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়। ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা এখনো জোয়ারভাটায় নিমজ্জিত হচ্ছে। ইউনিয়নের হরিষখালী পয়েন্টে ভেঙ্গে যাওয়া বেড়ী বাঁধের নির্মান কাজের অবস্থা দেখতে ও কাজ দ্রুত এগিয়ে নিতে
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন জাহানপুর ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বামী কর্তৃক স্ত্রীকে দিয়ে পাওনাদারের বিরুদ্ধে করা ধর্ষন চেষ্টা মামলার হয়রানী থেকে মুক্তি পেতে চান পাওনাদার হেলাল চৌধুরী । পাওনাদার হেলাল চৌধুরী হয়রানী থেকে মুক্তি পেতে সুষ্ঠ তদন্ত চেয়ে আজ শশীভূষণ থানার অফিসার ইন চার্জ বরাবর এই বিষয়ে একটি আবেদন দাখিল করেন। উক্ত দরখাস্ত থেকে জানাযায়, ধর্ষন চেষ্টা
২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী হারুন অর রশীদ অপু। বিয়ের এক বছর পর থেকেই তাদের সম্পর্ক শিথিল হতে শুরু করে।এরপর দীর্ঘদিন আলাদা থাকেন এবং সবশেষ আনুষ্ঠানিকভাবে আলাদা হলেন তারা। আর এ বিষয়টি শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ফেসবুক পোস্টে ফারিয়া নিজেই নিশ্চিত করেন। ফেসবুকে ফারিয়া লেখেন, ‘অপুর জন্যে আমার অনেক অনেক
চলতি বছর রিটার্ন দাখিলের সময় বাড়াবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের ( এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।তিনি বলেন, চলতি বছরের ২৬ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা ১৩ লাখ ২০ হাজার।পরিশোধিত কর ২ হাজার ৩৮৭ কোটি টাকা।তবে আমাদের সক্ষমতা বাড়লেও কাঙ্ক্ষিত মাত্রায় আয়করের ক্ষেত্র বাড়েনি জানান তিনি।রোববার (২৯ নভেম্বর) এনবিআররের সম্মেলন কক্ষে মাসব্যাপী কর সেবাদান এবং ৩০ নভেম্বর জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন।আজ রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশটা আমাদের। আমাদের জানতে হবে, দেশের উন্নয়নটা কীভাবে হবে। '৭৫ পরবর্তী সময়ে যারা ক্ষমতায় এসেছিল তাদের দেশের প্রতি কোনো দায়িত্ববোধ ছিল না। কিন্তু আমরা যখন বিরোধী দলেও ছিলাম, দেশের উন্নয়নের
নরসিংদীর পলাশে অসহায় ও দুস্ত নারীদের হাতকে কর্মের হাত হিসেবে গড়ে তোলতে ফ্রী সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ১১ তম শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামে সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ১১ তম শাখার উদ্বোধন করেন সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা লিগার সুলতানা। সমাজের অসহায়, অবহেলিত দুস্ত নারীদের আত্মকর্ম সংস্থান সৃষ্টি করার লক্ষ্যে ২০১১ সালে ফ্রী সুলতানা
ছেলের যাঁতির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। নিহত বাবার নাম ইসলাম উদ্দিন (৫২)। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে এ ঘটনা ঘটে।নিহত ইসলাম উদ্দিন উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। তিনি দুই ছেলে ও তিন মেয়ের জনক ছিলেন।ঘাতক ছেলের নাম নাজমুল হোসেন (২০)। সে উপজেলার বাদাঘাট বাজারের বাদাঘাট-সুনামগঞ্জ সড়কের কলাপট্টিতে স্টেশনারি
নাইজেরিয়ায় একটি খামারে কর্মরত ৪৩ শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া আরও ছয় জনের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।শনিবার বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুড়ির কাছে কোশব নামক গ্রামে কৃষক শ্রমিকদের বেঁধে এবং গলা কেটে হত্যা করে জঙ্গিরা। খবর রয়টার্স ও আল জাজিরারএকজন গ্রাম্য নেতা এবং স্থানীয় যোদ্ধা জানিয়েছেন, স্থানীয় সরকারি অঞ্চল কাওয়াশেবি জামারমারি খামারে শ্রমিকরা ধান রোপন করছিলেন।