রাজধানীর টিকাটুলি এলাকার সুইপার কলোনিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে কলোনিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনে সূত্রপাত এখনো জানা যায়নি।
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়ে আরও ১৯ জন মারা গেছেন। এ নিয়ে মোট ছয় হাজার ২১৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ১৩৯ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৩৪ হাজার ৪৭২ জনে।করোনাভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১৬ নভেম্বর) বিকেলে এ তথ্য জানানো হয়।রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ
দিনাজপুরের হিলিতে রেলওয়ের ওয়েম্যান, কি-ম্যান,গেট কিপার,মেটগণের ট্র্যাকে রক্ষণাবেক্ষন ও সেফটি রুলস বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল এসএসইওয়ে এর আয়োজনে হিলি কার্যালয় চত্ত্বরে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মোঃ মাসউদুর রহমান। এ সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসদুল হক,বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহিমসহ রেলওয়ে পশ্চিমাঞ্চলের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বরিশালের বানারীপাড়া উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও আইনজীবী সহকারী সুখরঞ্জন ঘরামী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবেসে তাঁর নামে ৫ শতাংশ জমি লিখে দিয়েছেন। গত রবিবার বানারীপাড়া উপজেলার চাখার সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে উপজেলা আ’লীগের সাবেক এই সহ-সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রহীতা করে তার ৫ শতাংশ সম্পত্তি লিখে দেন।আ’লীগ নেতা সুখরঞ্জন ঘরামী জানান, জাতির
মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিচ্ছে সরকার। সে লক্ষ্যে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। দুই তিন দিনের মধ্যেই ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করবে।সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে সভায় যোগ দেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের
বরিশালে অবৈধ বালুবাহী ট্রলী চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪জন। সোমবার সকাল ১০টার দিকে বরিশাল-নেছারাবাদ মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা হলেন ডহরপাড়া গ্রামের কাদের হাওলাদারের স্ত্রী পারুল বেগম (৭০)। ঘটনাস্থল পরিদর্শন করেছে উজিরপুর থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১০টার দিকে নিহত পারুল বেগম চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়ার জন্য রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন।
পাঁচ টাকার লোভ দেখিয়ে জামালপুরের ইসলামপুর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মহিদর মীর (৫৪) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। রোববার বিকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ এলাকায় এ ঘটনা ঘটে এবং সন্ধ্যার দিকে ওই ব্যাক্তিকে আটক করে পুলিশ।আটককৃত ওই ব্যাক্তি একই এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সোমবার (১৬
যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলতেই বাকশালের মাধ্যমে সব মানুষকে ঐক্যবদ্ধ করে জাতির পিতা মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার রাতে জাতির পিতার জন্মশতবার্ষিক উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের সাধারণ আলোচনায় এ কথা বলেন তিনি। কিন্তু বাকশাল বিষয়টিকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। নির্বাচনে জিততে না পেরে একটি দল কেন বাসে আগুন দিয়ে অস্থিতিশীল
ডিজিটাল নিরাপত্তা আইনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুগান্তরের প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক রাইহান বাপ্পীকে গ্রেফতারের ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস’।রবিবার (১৫ নভেম্বর) সমিতির দপ্তর সম্পাদক খালেদ মোর্শেদ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক ও সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লব। বিবৃতিতে সাংবাদিক নেতারা
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী শেষ নিশ্বাস ত্যাগ করেন। এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ১৯৬৯ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানি শোসকগোষ্ঠী কর্তৃক রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কর্নেল (অব.) শওকত আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।সোমবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ছেলে খালেদ শওকত আলী গণমাধ্যমকে এই
শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে এবারের স্মরণকালের ভয়াবহ বন্যায় ভেসে আসা কচুরিপানার প্রাদুর্ভাবের কারণে থমকে গেছে কৃষকের স্বপ্ন। এসব কচুরিপানা পরিস্কার করতে কৃষকরা হিমশিম খাচ্ছে। আসন্ন বোরো মৌসুমে ধানচাষ নিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। জানা যায়, এবারে আত্রাইয়ে স্মরণকালের ভয়াবহ বন্যায় কৃষকের সকল স্বপ্ন ম্লান হয়ে যায়। একাধিকবার তারা আমন চাষের প্রস্তুতি নিয়েও ব্যর্থ হন। পরপর দু’বারের বন্যায় তাদের সকল স্বপ্ন
আশাশুনি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে জুম অ্যাপসের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে সভা পরিচালনা করেন, ইউআরসি ইন্সট্রাক্টর শেখ ঈমান উদ্দিন। সভায় আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাকবাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। সভায় করোনা কালীন সময়ে
সব ধরনের ফুটবলকে বিদায় জানালেন বার্সেলোনা এবং লিভারপুলের সাবেক মিডফিল্ডার হাভিয়ের মাশ্চেরানো।৩৬ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা একটি ক্লাবের হয়ে খেলছিলেন। রবিবার এক সংবাদ তিনি অবসরের ঘোষণা দেন।বার্সায় ৮ বছরের ক্যারিয়ারে দুইবার চ্যাম্পিয়নস লিগ এবং পাঁচবার লা লিগা মাশ্চেরানো জেতা বলেন, ‘আজকে পেশাদারভাবে ফুটবল ছাড়ার ঘোষণা দিতে চাই। এই ক্লাবকে ধন্যবাদ, তারা আর্জেন্টিনায় আমার ক্যারিয়ার শেষ করার সুযোগ দিয়েছে।’আর্জেন্টিনার ইতিহাসে
দুর্নীতির মামলায় ১৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কারাবন্দি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় উচ্চ আদালতের নির্দেশ গত ৮ নভেম্বর মীর নাছির বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। ওই দিন তাকে কারাগারে পাঠানোর
আগামী মৌসুমে নিশ্চিতভাবেই বার্সেলোনা ছাড়বেন লিওনেল মেসি- এমনটাই মনে করছেন লুইস ফিগো। প্রাক্তন পর্তুগিজ তারকা নিজেও এক সময় ক্যাম্প ন্যুতে খেলেছেন। মেসির মরিয়া মনোভাব দেখে তাঁর মনে হচ্ছে, আর্জেন্টাইন মহাতারকার আর বার্সেলোনায় খেলার ইচ্ছে নেই। এই মৌসুমেই মেসি ক্লাব ছাড়তে চেয়েছিলেন। কিন্তু চুক্তি নিয়ে জটিলতা থাকায় শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন। স্পেনের প্রচারমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফিগো বলেছেন, ‘‘কেউ
বিয়ের প্রলোভনে ধর্ষণ করা হয়েছে-এমন অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক শিক্ষার্থী।শনিবার (১৪ নভেম্বর) রাতে নগরীর মতিহার থানায় এ মামলা রেকর্ড করা হয়।মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান।ছাত্রলীগ নেতা ফেরদৌস মোহাম্মদ শ্রাবণের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং রাবি
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আবার নাজুক হতে চলেছে বিশ্ব। ব্রিটেনের অবস্থাও আবার ভয়াবহ আকার নিচ্ছে। এমন অবস্থার মধ্যে ফের আইসোলেশনে রাখা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। খবর রয়টার্সেরখবরে বলা হয়েছে, ব্রিটেনের এক সাংসদের করোনা পজিটিভ আসে। তার আগেই ওই সাংসদের সঙ্গে বৈঠক করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই কারণে দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থা (এনএইচএস) তাকে সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এক মুখপাত্র
নোয়াখালীর সুবর্ণচর ও বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে তিন আরোহী নিহত হয়েছেন। পৃথক ঘটনায় মোটরসাইকেল দুটি ধুমড়ে-মুচড়ে গিয়েছে।রবিবার দিবাগত রাত ৯টার দিকে তাদের মৃত্যু হয়। নিহতরা হচ্ছেন, সুবর্ণচর উপজেলার চরওয়াপদা আল আমিন বাজার এলাকার সিরাজ উদ্দিনের ছেলে মো. সুমন (২৭), হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে রাজু (১৮) ও একই এলাকার কামাল
করোনাভাইরাসের দাপটে আবারও বিপর্যস্ত বিশ্ব। শীতের মৌসুম শুরু হতেই বিশ্বে করোনায় মৃত্যু আবার বাড়তে শুরু করেছে। গত একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৬ হাজার ৬১৩ জনের এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯০ হাজারের বেশি মানুষ। নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ।করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায়
কিয়ামতের দিন যে ব্যাক্তি হযরত মুহাম্মাদ ( সা.)এর কাছে অতি প্রিয় ও সর্বাপেক্ষা নিকটবর্তী হবেন।হাফিজ মাছুম আহমদ দুধরচকী। রাসুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সুন্দরতম চরিত্রের অধিকারী। এ ক্ষেত্রে তিনি ছিলেন সত্যিকার অর্থেই অতুলনীয়। বিধর্মীরা ও তাঁর সুন্দর চরিত্র ও মানবিক গুণাবলির প্রশংসা করেছেন।মহানবী (সা.) বলেছেন, কিয়ামতের দিন তোমাদের মধ্যে সেই হবে আমার অতি প্রিয় ও সর্বাপেক্ষা নিকটে উপবেশনকারী, তোমাদের মধ্যে
নির্বাচন বয়কটের নামে একটি দল বাসে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে আনা সাধারণ প্রস্তাবের ওপর আলোচনার সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।সমাপনী বক্তব্যে ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনের দিন (বৃহস্পতিবার) রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো কথা নেই বার্তা নেই, হঠাৎ করে
দিনাজপুরের নবাবগঞ্জে ভুয়া দুদক কর্মকর্তা সেজে প্রতারণা করতে গিয়ে দুই যুবককে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ((ওসি) অশোককুমার চৌহান জানান উপজেলার মাহমুদপুর ইউনিয়ন হলাইজানা টুপির হাটে পল্লী চিকিৎসক মোশফিকুর রহমান এর দোকানে এসে দুদক কর্মকর্তা সেজে তাকে অপহরণ করার চেষ্টা করে।এলাকাবাসী সনদেহো হলে ঘটনাস্থলেই তাদের কে হাতেনাতে আটক করে নবাবগঞ্জ থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ভুয়া
প্রথমে সত্য বাণী দিয়ে শুরু করা যাক, নদীর এপার ভাংগে ওপার গড়ে,এই তু নদীর খেলা সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা"আমি দেখে আইলাম বসত ঘর"আবার যাইয়া দেখিনাই " তাই বুঝি নদী ভাঙ্গন -??ছোট্ট শিশু জাহিদ হাত লম্বা করে দেখিয়ে বলে এখানে আমড়ার ঘরছিল এখানে আমি ঘুমাই তাম। নদীভাঙ্গা ঘর নিয়ে গেছে এখন আমরা কই ঘুমামু। ব্রাহ্মণবিড়িয়া সরাইল হাওর এলাকা