যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন,স্বপ্নের পদ্মা সেতু শেখ হাসিনার শ্রেষ্ঠ উপহার৷ জামাত- বিএনপির ষড়যন্ত্রের কারনে বিশ্বব্যাংক পদ্মাসেতুর অর্থায়ন বাতিল করা সত্ত্বেও জননেত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে আজ বাস্তবে দৃশ্যমান রুপ নিয়েছে৷স্বপ্নের পদ্মাসেতু বিশ্বের কাছে বাংলাদেশের আত্নমর্যাদা বৃদ্ধি করেছে৷ এই সেতু চালুর পরে দক্ষিণাঞ্চলে উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখবে
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মান করা হবে। এবং কেউ এসব ভাস্কর্য ভাঙ্গার উদ্দেশ্যে হাত দিলে কঠোরভাবে প্রতিরোধ না প্রতিহত করা হবে।শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে নওগাঁর মহাদেবপুরে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন তিনি।এসময় মন্ত্রী বলেন, কেন পুলিশ বা সিসি ক্যামেরা দিয়ে ভাস্কর্য পাহারা দিতে
টাঙ্গাইলের গোপালপুরে পনেরো হাজার টাকা মূল্যের দুইটি গাঁজা গাছসহ মো. তালেব (৩৮) নামে এক মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে আটককৃত তালেব উপজেলার বাখুরিয়াবাড়ী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে বৃহস্পতিবার রাতে থানার এসআই মুকুল ও এএসআই আবুল হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে, উপজেলার বাখুরিয়াবাড়ীর তালেবের নিজ
দ্বিতীয় ধাপে যে ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট হওয়ার কথা রয়েছে এসব পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।শুক্রবার বিকালে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
নওগাঁ হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ’র উদ্যোগে প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মুক্তির মোড় স্মৃতি ফলকে গিয়ে শেষ হয়। সেখানে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এসময় জাতীয় পাতাকা, ব্যানার ফেষ্টুনসহ শোভাযাত্রায় সংগঠনের কর্মীসহ বিভিন্ন শ্রেণি
স্নায়ুক্ষয়ী লড়াইয়ে চ্যাম্পিয়ন হলো জেমকন খুলনা। শুক্রবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়েছে তারা। খুলনার দেয়া ১৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫০ রান করে চট্টগ্রাম।চট্টগ্রাম ব্যাটিংয়ে নেমে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায়। চতুর্থ শুভাগত হোমের বলে বোল্ড হন সৌম্য সরকার। ১০ বলে ১২ রান করেন তিনি। পঞ্চম ওভারে
এবার আমেরিকায় সাইবার হামলার কথা মেনে নিল দেশটির এনার্জি ডিপার্টমেন্টও। আমেরিকান সরকারি তথ্যে এটাই সবচেয়ে বড় হ্যাকিং বলে জানাল এই দফতর। এই দফতরের অধীনেই রয়েছে পরমাণু অস্ত্রশস্ত্র। তবে অস্ত্রাগারের তথ্য হ্যাকাররা চুরি করতে বা হাতিয়ে নিতে পারেনি বলেই দাবি দফতরের কর্মকর্তাদের।এ বিষয়টি নিয়ে বিদায়ী প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনও মন্তব্য করেননি। তবে বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সুরক্ষার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত মার্কিন
বিচারপ্রার্থীদের মামলার রায়ের পর রায়ের কপি (অনুলিপি) পেতে যেন ঘুরতে না হয় সেজন্য বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একই সঙ্গে চলমান মামলার সংখ্যা আয়ত্তে আনতে বিচারপতিদের আরও বেশি কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।সুপ্রিম কোর্ট দিবস ২০২০ উপলক্ষে শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভিডিওবার্তায় এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, সংবিধানের ২৭ অনুচ্ছেদে
যাত্রা শুরু হলো ঢাকাস্থ শেরপুর জেলা সাংবাদিক ফোরামের। শুক্রবার (১৮ ডিসেম্বর) ঢাকার পূর্বাচলে মোল্লা বাড়িতে অনুষ্ঠিত এক সভায় সমকালের সিনিয়র রিপৌর্টার হকিকত জাহান হকিকে আহ্বায়ক ও দেশ রুপান্তরের সিনিয়র রিপৌর্টার মামুন আব্দুল্লাহকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা করেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মোল্লা জালাল। কমিটির
বিশ্বের যে সমস্ত দেশ করোনার ভ্যাকসিন তৈরি করেছে। তাদের কাছ থেকে টেকনোলজি ট্রান্সফার করে বাংলাদেশে এনে করোনার ভ্যাকসিন উৎপাদন করা হবে।এ বিষয়ে ওইসব দেশের কোম্পানিগুলোর সঙ্গে কথা চলছে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহের এফএনএফ নামে একটি ফার্মাসিউটিক্যালস পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, আমাদের দেশের বেশ কয়েকটি বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানির
দ্বিতীয় ধাপে যে ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট হওয়ার কথা রয়েছে এর মধ্যে ৫৫টিতে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।শুক্রবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধানের শীষের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।৬৬ পৌরসভায় বিএনপির প্রার্থীরা হলেন- দিনাজপুর সদরে সৈয়দ জাহাঙ্গীর আলম, বীরগঞ্জে মো. মোকারম হোসেন, বিরামপুরে মো. হুমায়ন কবির। কুড়িগ্রামের নাগেশ্বরীতে মো. শহিদুল ইসলাম।
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বুরুন্ডির সাবেক প্রেসিডেন্ট পিয়েরে বুয়োয়া। স্বজনদের বরাত দিয়ে প্রেসিডেন্ট পিয়েরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে এএফপি।এএফপি বলছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গেল সপ্তাহে তাকে ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রেসিডেন্ট পিয়েরে বুয়োয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। ১৯৮৭ সালে অভ্যুত্থানের মাধ্যমে আফ্রিকার অন্যতম ছোট দেশ বুরুন্ডির
কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নে কয়া মহাবিদ্যালয়ের সামনে নির্মিত বৃটিশবিরোধী আন্দোলনের অগ্রনায়ক বিপ্লবী বীর বাঘা যতীনের ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।কুষ্টিয়াতে গত ৫ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার পর এবার কুমারখালীতে বাঘা যতীনের ভাস্কর্য ভেঙে দিলো দুর্বৃত্তরা।শুক্রবার সকালে স্থানীয়রা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙা দেখে প্রশাসনকে অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান জানান,
নাটোরের লালপুর উপজেলার রুইগাড়ী এলাকার ১৫০জন শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছেন ৩৮তম বিসিএস সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডাররা।শুক্রবার (১৮ডিসেম্বর) বিকেলে রুইগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ৩৮তম বিসিএস সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের আয়োজনে এই কম্বল বিতরন করা হয়। এসময় ৩৮তম বিসিএস সুপারিশপ্রাপ্ত প্রশাসন এএসপি ফয়সাল তানভীর, ওমর ফারুক, শিক্ষা জামিন আহম্মেদ, প্রশাসন সাবরিন আক্তার,শিক্ষা লুৎফর নাহার,রোকনুজ্জামান, প্রাণীসম্পদ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রয়াত মাষ্টার জহির আহমদ স্নৃতি ফাউন্ডেশন গঠনে সকালে তুমব্রুস্থ নিজ বাড়িতে কোরআনখানী,পারিবারিক কবর জিয়ারাত,কালোব্যাজ ধারণ সহ দিনব্যাপী অনুষ্ঠান শেষে এক স্নরণ সভা অনুষ্ঠিত হয়েছে।১৮ ডিসেম্বর উখিয়ার ঘাটস্থ ক্যাফে হাইওয়ে রেস্তোরাঁয় এড.মোঃ শাহজাহানের সভাপতিত্বে,তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহানের সঞ্চালনায়,হাফেজ আবদুল্লাহর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং মরহুম মাষ্টার জহির আহমদ স্নৃতি ফাউন্ডেশন গঠন
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বদরপুর এলাকায় ১৫০ জন শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন(বদপুর দীপাঞ্চল পরিষদ) বদ্বীপ। শুক্রবার ১৮ ডিসেম্বর সকালে সংগঠনটির সদস্যদের সমন্বয়ে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র পৌঁছে দেয়া হয়েছে। সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম রোকন জানান, অসহায় মানুষের জন্য সহায়তা প্রদান এবং এলাকার সামাজিক উন্নয়নের জন্য বদ্বীপ কাজ করে থাকে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শুক্রবার ফাইনাল ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে চারটায়। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল খুলনা। আর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে চট্টগ্রাম। এই টুর্নামেন্টে খুলনা ও চট্টগ্রামের মধ্যে এখন পর্যন্ত তিনবার দেখা
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২১৭। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জন। আজ শুক্রবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে
পাবনার ভাঙ্গুরায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানচালকসহ ৪ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। শুক্রবার দুপুরে দেড়টার দিকে উপজেলার ভেড়ামারা-পাথরঘটা সড়কের রাঙ্গালিয়া লিঙ্ক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের গ্রামের বাড়ি চর ভাঙ্গুরা। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সহ-সভাপতি (অর্থ) সিরাজুল হক আর নেই।বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর।সিরাজুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন বিজিএমইএ, বিকেএমইএ, ইএবির সাবেক ও বর্তমান নেতাসহ তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন
সেনাবাহিনীর সদর দফতর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পেনশন সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। গতকাল বেলা ১১টা ২৩ মিনিটে বেগম জিয়ার গুলশানের বাসভবনে সেনা সদর থেকে এই চিঠি পৌঁছে দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘পেনশন সংক্রান্ত কাগজপত্র পাঠিয়েছে। অন্য কোনো বিষয় নয়।’বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের সহধর্মিণী।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান-অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে চিকিৎসকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার কলিমনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের চন্দন চন্দ্র পোদ্দারের ছেলে দিপংকর পোদ্দার এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শ্রীপান গ্রামের সফির উদ্দিনের ছেলে জুলহাস
রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে নেছারাবাদ উপজেলায় “স্বরূপকাঠী ব্লাড ডোনেশন ক্লাব” এর কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডা. মোঃ আসাদুজ্জামান কে প্রধান উপদেষ্টা এবং মো. রিয়াজ মাহমুদ কে সভাপতি ও মো. শাহনেওয়াজ শুভকে সাধারন সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। উপজেলা সদরে সংগঠনের নিজস্ব অফিস কক্ষে ওই কমিটি গঠন সভা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ভয়াবহ দুঃশাসন মোকাবিলার লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে কর্তৃত্ববাদী একদলীয় শাসনের অবসান ঘটাতে হবে। তা না হলে দেশ থেকে দুর্দিন কখনো যাবে না।শুক্রবার (১৮ ডিসেম্বর) দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।ফখরুল বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের আস্থা থেকে অনেক দূরে সরে