প্রিয় বন্ধুরা অতান্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে , আসছে আগামী ২৫ শে ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের প্রাণের গ্রুপ এস এস সি ২০০৪ বাংলাদেশ কতৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট। এই প্রথম এত আড়ম্বরপূর্ণভাবে,সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শুরু হচ্ছে সবার প্রিয় ক্রিকেট খেলা। সেরা বাছাই করা প্লেয়ার নিয়ে সব দল এবার মাঠে নামবে। হবে হাড্ডাহাড্ডি লড়াই আনন্দ ফান মজা । এস এস সি ০৪
বড়দিনের উৎসব ঘিরে করোনাভাইরাস সংক্রমণ যেন বাড়তে পারে সেজন্য ফের ১৪ দিনের লকডাউন জারি করেছে ব্রিটেন। আজ রবিবার থেকে এই লকডাউন চালুর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।যেসব এলাকা লকডাউনের আওতায় থাকবে, সেসব এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সব দোকানপাট বন্ধ থাকবে। এলাকাগুলোতে ভ্রমণ সতর্কতাও জারি করা হয়েছে। এর মধ্যে দেশটিতে করোনাভাইরাসের যে নতুন উপসর্গ শনাক্ত হয়েছে, তা আরও
বরখাস্ত হচ্ছেন ফেনসিডিলসহ আটক রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নুরুজ্জামান। তিনি উপসচিব পদমার্যাদার কর্মকর্তা।রোববার (২০ ডিসেম্বর) সকালে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ওখানকার প্রশাসনের প্রতিবেদন পেলে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আইনে এই ধরনের অপরাধের জন্য সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। সরকারি পাজেরো গাড়িতে করে পাঁচটি বড় কোকের বোতলে ফেনসিডিল কিনে রাজশাহীতে ফেরার সময় গত শুক্রবার রাত
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা হাওর অঞ্চলে কৃষকরা ইরি-বোরো ধানের মৌসুমে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ট্রাক্টর, পাওয়ার টিলার প্রভৃতি দ্বারা এসব বীজতলা তৈরি করা হচ্ছে। এছাড়াও অনেক দরিদ্র কৃষকরা তাদের স্বল্প পরিসরের ভূমিতে কোদাল দিয়ে মাটি কুপিয়ে ইরি-বোরো ধানের বীজতলাও তৈরি করছেন।সরাইলের বিভিন্ন অঞ্চল সারেজমিন পরিদর্শন করে জানা যায়, “ সরাইল উপজেলা চুন্টা, পাকশিমুল, অরুয়াইল পানিশ্বরও কালিকচ্ছের কৃষকরা ভূমির আইল বাধা, জমির
রাজধানীর আদাবরে পরকীয়ায় বলি শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফি (৫) হত্যা মামলার রায় আজ। এর আগে গত ৮ ডিসেম্বর মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু সেদিন রায় প্রস্তুত না হওয়ায় বিচারক রোববার (২০ ডিসেম্বর) নতুন দিন ধার্য করেছিলেন।এর আগে ২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম রায় ঘোষণার
করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে তিন ঘণ্টার ব্যবধানে প্রবাসী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এরা হলেন- ইঞ্জিনিয়ার খাইরুজ্জামান ও তার ছেলে আবুল বাশার। ১৯ ডিসেম্বর সকালে নিউইয়র্কে তারা মারা যান।তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন। বাবা-ছেলের মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।এর আগে ১৩ ডিসেম্বর করোনায় মারা যান লং আইল্যান্ডের নর্থ শোর এলএইজের প্যাথোলজিক্যাল বিভাগের ভাইস চেয়ারপার্সন ডা.
বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি ৬৬ লাখ ২০ হাজার ৭২১ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯১ হাজার ৭৭২। আর করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ১৬৮ জন।করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এ তথ্য
রাজশাহীতে ফারজানা তাসনিম সিমরান (২০) নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কুপিয়ে জখমের ঘটনার ঘটেছে। এ ঘটনায় এক তরুণীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।ভুক্তভোগী ওই ছাত্রীর মা শনিবার রাতে বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এ হামলায় অভিযুক্ত এক তরুণীকে আটক করেছে পুলিশ।এর আগে দুপুরে নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিমরান বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩নং ওয়ার্ডে
প্রতিবেশীর অন্যতম প্রধান অধিকার হচ্ছে, তার সঙ্গে উত্তম আচরণ ও ভালো ব্যবহার করা। প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করা শুধু উপদেশই নয় বরং তা আল্লাহ তাআলার নির্দেশ। কুরআনুল কারিমে এসেছে-আর আল্লাহর ইবাদত কর, তার সঙ্গে কাউকে শরিক কর না। বাবা-মার সঙ্গে সৎ ও সদয় ব্যবহার কর এবং নিকটাত্মীয়, ইয়াতিম-মিসকিন, প্রতিবেশী, অসহায় মুসাফির এবং নিজের দাস-দাসির প্রতিও (সদয় ব্যবহার কর)। নিশ্চয়ই আল্লাহ
দেশের কওমি শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ৭২ দশমিক ৬৫ শতাংশ। তাদের মধ্যে ছাত্র ৮২ দশমিক ১০ শতাংশ আর ছাত্রী ৫৭ দশমিক ২১ শতাংশ।শনিবার ফলাফল ঘোষণা করেন আল-হাইআতুল উলয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান। এর আগে এদিন আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সভায় ১৪৪১ হিজরি/২০২০ খ্রিস্টাব্দের চূড়ান্ত পরীক্ষার ফল
রাজধানী ঢাকার ভাস্কর্যগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।এ সময় প্রয়োজনে ভাস্কর্যের নিরাপত্তায় সাদা পোশাকে নিরাপত্তাকর্মী ও সিসিটিভির ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি।শনিবার (১৯ ডিসেম্বর) সকালে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি। সভাটি রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে
কক্সবাজারের দুর্গম পাহাড়ে আটকা পড়া ৪ যুবককে উদ্ধার করলো বিমান বাহিনী। ৯৯৯-এ ফোন পেয়ে হেলিকপ্টার নিয়ে তাদেরকে দরিয়ানগর পাহাড় থেকে উদ্ধার করা হয়। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে পাহাড়ে উঠার স্বপ্ন নিয়ে তারা কক্সবাজার থেকে যাত্রা শুরু করলেও একের পর এক পাহাড় পেরুতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। প্রায় পাঁচ ঘণ্টা পর তাদের উদ্ধার করে কক্সবাজার নিয়ে আসা হয়।উদ্ধার হওয়া চার যুবক
বাংলাদেশকে এখন আর দারিদ্র্য পীড়িত দেশ নেই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চাই। এর মাধ্যমে দেশে বিনিয়োগ আনতে চাই।শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। ড. মোমেন আরও বলেন, মুজিববর্ষ উপলক্ষে আমরা বিশ্বে বঙ্গবন্ধুর নীতি-আদর্শ ছড়িয়ে দিতে চাই। বিদেশে বাংলাদেশের ৭৮টি মিশনের মধ্যে ৬৮টি মিশনে বঙ্গবন্ধু কর্নার প্রতিষ্ঠা
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে আরও একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া গেছে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিংয়ের সময় শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে বোমাটি পাওয়া গেছে।আইএসপিআর পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিংয়ের সময়
গাইবান্ধার সুন্দরগঞ্জে সৃজন বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। উপজেলার দুলাল গ্রামে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ে অসহায় দুঃস্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরন উপলক্ষে, এক আলোচনা সভা সংস্থার সভাপতি আসাদ আলামিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আসাদুজ্জামান সরকার(রাজু) সহকারি অধ্যাপক, ধুবনী মহিলা কলেজ, এস,এম ,মতিউর রহমান প্রধান শিক্ষক দুলাল পুর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাংবাদিক নুরুল আলম ডাকুয়া,
দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে। এই পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করে প্রণীত প্রশ্নপত্র দিয়ে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান তিনটি ইউনিটে গুচ্ছে সরাসরি ভর্তি পরীক্ষা হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে শনিবার সকাল ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভা কক্ষে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।গুচ্ছ পদ্ধতির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক
প্রায় সারা দেশেই চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। পাল্লা দিয়ে নামতে শুরু করেছে ঢাকার তাপমাত্রাও। মাত্র ২৪ ঘণ্টায় শনিবার (১৯ ডিসেম্বর) ঢাকার তাপমাত্রা কমেছে তিন ডিগ্রি। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।তবে আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা আরও কমে যেতে পারে। আগামী দুই-একদিন এ অবস্থা চলবে। এরপর থেকে আবার বাড়তে শুরু করবে তাপমাত্রা।আন্তর্জাতিক আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা ওয়েদার ফোরকাস্ট
কারণ দর্শানো (শোকজ) নোটিসের জবাব দেয়ার পাশাপাশি বিএনপির নেতৃবৃন্দকে বেশকিছু সুপারিশও করেছেন দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।দলীয় সিদ্ধান্ত না মেনে ‘সরকার পরিবর্তন আন্দোলন’র সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সম্প্রতি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ ও মেজর হাফিজকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়। বেঁধে দেয়া সময়ের মধ্যেই গত বুধবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শোকজের জবাব পৌঁছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০৩১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী দেশের পৌঁছানোর লক্ষ্য স্থির করা হয়েছে। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে পৌঁছাতে হলে নারীদের সাথে নিয়েই কাজ করতে হবে। আমাদের জনগোষ্ঠীর অর্ধেকই নারী, নারীদের বাদ দিয়ে আমাদের সরকারের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হবো। শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, যারা ভাস্কর্য নিয়ে কথা বলছেন তারা মূলত ধর্ম ব্যবসায়ী। তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। তথাকথিত ধর্ম ব্যবসায়ীরা ধর্মের ভুল ব্যাখ্যা করছেন। তারা বলছেন, আলেমদের সম্মান দিয়েই কথা বলতে। কিন্তু যারা ধর্মের অপব্যাখ্যা করেন তাদের কে সম্মান দিয়ে কথা বলবে? শনিবার দুপুরে কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, চট্টগ্রাম মহানগরের
কুষ্টিয়ার কয়া মহাবিদ্যালয়ে ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সশস্ত্র যুগান্তর দলের প্রধান বিপ্লবী বাঘা যতীন এঁর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মানববন্ধন করেছে " বিপ্লবী বাঘা যতীন একাডেমি।শনিবার বিকেলে শহরের দোয়েল চত্তর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। এসময় জেলা আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক ও
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৫ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৮ জন নারী। ২৫ জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ২৪২ জনে।গত ২৪ ঘণ্টায় ১৬০টি ল্যাবরেটরিতে ১২ হাজার পাঁচটি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৩০০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের লজ্জার রেকর্ড গড়ল ভারত। অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬ রানে ৯ উইকেট হারানোর পর চোট পেয়ে মোহম্মদ শামি মাঠ ছাড়ায় ভারতীয় ইনিংস শেষ হয়ে যায়। ফলে বিশাল এক লজ্জার সাক্ষী থাকল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। টেস্ট ইতিহাসের না হলেও ভারতের নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড এটি। ভারতের বাড়তি লজ্জা- ইনিংসে একজন ব্যাটসম্যানও দুই
ইশরাত খান মজলিস,থাকেন ঢাকার টিকাটুলি, কর্মস্থল গুলশান ১,পেশায় তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ার। রোজ সকালে স্কুটি চালিয়ে ছুটে চলেন অফিসে।ঢাকার রাস্তায় এবং ঢাকার বাইরেও বর্তমানে প্রায়ই দেখা মেলে এমন নারী বাইকারদের।যাদের ৮৫% কর্মজীবী নারী।ঢাকার রাস্তায় নারী বাইকারদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।কয়েক বছর আগেও রাস্তায় নারী বাইকারদের দেখা পাওয়া ছিলো বিরল ঘটনা।কিন্তু বর্তমানে দৃশ্যপট পরিবর্তন হয়েছে। যুগের সাথে পাল্লা দিয়ে এবং পরিবেশ