মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬৮ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

দুর্গম পাহাড় থেকে যেভাবে ৪ যুবক উদ্ধার হল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০, ২:৫৬

শেয়ার করুনঃ
দুর্গম পাহাড় থেকে যেভাবে ৪ যুবক উদ্ধার হল
কক্সবাজারের দুর্গম পাহাড়ে আটকা পড়া ৪ যুবককে উদ্ধার করলো বিমান বাহিনী। ৯৯৯-এ ফোন পেয়ে হেলিকপ্টার নিয়ে তাদেরকে দরিয়ানগর পাহাড় থেকে উদ্ধার করা হয়। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে পাহাড়ে উঠার স্বপ্ন নিয়ে তারা কক্সবাজার থেকে যাত্রা শুরু করলেও একের পর এক পাহাড় পেরুতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। প্রায় পাঁচ ঘণ্টা পর তাদের উদ্ধার করে কক্সবাজার নিয়ে আসা হয়।উদ্ধার হওয়া চার যুবক হলেন কক্সবাজার শহরের ঘোনার পাড়ার মুকুল পালের ছেলে অভিক পাল (২৭), বায়তুশ শরফ সড়কের ছৈয়দ আলমের ছেলে সাইমুম আলম রাফসান (২৬), দক্ষিণ রুমালিয়ারছড়ার বশির আহমদের ছেলে সাবিউল বশর মিজবাহ (২৬) এবং একই এলাকার আবীর শাহ।

এদের মধ্যে দু'জন কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী। আর বাকি দু'জন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।জানা গেছে, সকালে কক্সবাজারের কলাতলী পাহাড়ি এলাকা থেকে যাত্রা শুরু করেছিলেন, কক্সবাজারের চার যুবক। দুই থেকে তিনটি পাহাড় পাড়ি দেন তারা। হিমছড়ি পাহাড় অতিক্রম করার ইচ্ছা ছিলো তাদের। কিন্তু দুই থেকে তিনঘণ্টা পর হারিয়ে ফেলেন পথ।পরে ট্রিপল নাইনে কল দেন তাদের মধ্যে একজন। অবশেষে পাঁচ ঘণ্টা পর সেখানে হেলিকপ্টার নিয়ে হাজির হন বিমানবাহিনীর সদস্যরা। দরিয়ানগর পাহাড় থেকে তাদেরকে উদ্ধার করে আনা হয় কক্সবাজার বিমানবন্দরে।

উদ্ধার হওয়ারা জানান, চোখের সামনে দেখছিলেন বিশাল সৈকত। কিন্তু পথ হারানোয় যেতে পারছিলেন না সেখানে।তাদের একজন বলেন, অনেকগুলো পহাড় পাড়ি দিয়েছি। আমাদের লক্ষ্য ছিলো হিমছড়ি যাওয়া। একটা সময় দেখি, আমাদের হাতে আর সময় নেই। যেকোনোভাবে ব্যাক করতে হবে। আমরা অনেকভাবে চেষ্টা করেছি। কয়েকটা রুট ছিলো। কিন্তু আমরা কোনো গন্তব্যে যেতে পারছিলাম না। অনেক বড় খাদ ছিলো।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

জ্বালানির দাম বাড়ায় লঞ্চ ভাড়া ৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

জ্বালানির দাম বাড়ায় লঞ্চ ভাড়া ৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব
আরেকজন বলেন, একটা পাহাড়ের উপর আমরা অনেকক্ষণ ঘুরছিলাম। কিন্তু নিচে নামার পথ পাচ্ছিলাম না। তখন ভাবলাম এভাবে আর সম্ভব না। ওখানে কিন্তু সব জায়গায় নেটওয়ার্ক থাকে না। একটা পাহাড়ের চুড়ায় উঠে যখন নেটওয়ার্ক পেলাম তখন ট্রিপল নাইনে কল দেয়া হল।উদ্ধারকারী কর্মকর্তা জানান, অতীতের অভিজ্ঞতা নিয়ে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে।

চিটাগাং
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
কক্সবাজারস্থ বিমান বাহিনীর ঘাটি শেখ হাসিনার রাডার ইউনিটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মামুনুর রশীদ বলেন, শনিবার বিকালে ৯৯৯ নম্বরে ফোন করে জানানো হয় কক্সবাজারের হিমছড়ি সংলগ্ন গহীন পাহাড়ে ঘুরতে গিয়ে ৪ যুবক দিক হারিয়ে ফেলেছে। পরে তথ্য পেয়ে বিমান বাহিনীর উদ্ধার দলের সংশ্লিষ্টরা ওই যুবকদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে। একই সাথে মোবাইল ট্রাকিং করে দিকভ্রান্ত যুবকদের অবস্থান নিশ্চিত হওয়ার পর উদ্ধার করে কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়।তিনি বলেন, আমরা ঠিক সময়ে পৌঁছতে না পারলে রাত্রে সেখানে তাদের হয়তো কঠিন সময় কাটাতে হত।পরে উদ্ধার হওয়া যুবকদের পুলিশের মাধ্যমে অভিভাবকদের হস্তান্তরের দায়িত্ব দেয়া হয় বলে জানান বিমান বাহিনীর উদ্ধারকারী দলের এ কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

সর্বশেষ সংবাদ

একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারার অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির

একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারার অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

লক্ষাধিক টাকায় বিক্রি পদ্মার রুই-কাতল, কিনলেন প্রবাসী

লক্ষাধিক টাকায় বিক্রি পদ্মার রুই-কাতল, কিনলেন প্রবাসী

এ সম্পর্কিত আরও পড়ুন

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জ্বালানির দাম দীর্ঘদিন কম থাকলে অপচয় ও পাচারের সুযোগ তৈরি হয়। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই সরকার সীমিত মাত্রায় মূল্য সমন্বয় করেছে। সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের ওপর আলোচনার সময় তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি

জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জেলা বিএনপির বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার

আদালত হয়রানির নয়, ন্যায়বিচারের নিরাপদ স্থান: প্রধানমন্ত্রী

আদালত হয়রানির নয়, ন্যায়বিচারের নিরাপদ স্থান: প্রধানমন্ত্রী

আদালতকে জনগণের জন্য ন্যায়বিচার পাওয়ার নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আদালতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারলে সমাজে মব ভায়োলেন্স বা গণপিটুনির মতো প্রবণতা কমে যাবে। সোমবার (২০ এপ্রিল) বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিচার বিভাগের ওপর মানুষের বিশ্বাস পুনর্গঠন বর্তমান সময়ের

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সফর প্রটোকলে নতুন নির্দেশনা জারি

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সফর প্রটোকলে নতুন নির্দেশনা জারি

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি সফরে অনুসরণযোগ্য রাষ্ট্রাচার বা প্রটোকল সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে সরকার। গত ১৬ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়, যা সোমবার (২০ এপ্রিল) প্রকাশ করা হয়েছে। নতুন নির্দেশনায় দেশ-বিদেশে সফরকালে সরকারি কর্মকর্তাদের উপস্থিতি, অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনার বিষয়গুলো সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী বিদেশ সফরে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: বাস ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত আজ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: বাস ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত আজ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ও মিনিবাস ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রোববার (১৯ এপ্রিল) রাত ৮টায় রাজধানীর বনানী কার্যালয়ে শুরু হওয়া বৈঠক রাত ১০টা পর্যন্ত চলে। বৈঠকে সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। এতে সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেন। তবে