ভারতের উদ্ভাবিত করোনার টিকা ‘কোভ্যাক্সিন’ নিয়ে দেখা দিল নতুন আশঙ্কা। এই টিকার কার্যকারিতা নিয়ে দেখা দিল প্রশ্ন।বর্তমানে ওই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। এর মধ্যেই পরীক্ষামূলক ওই ভ্যাকসিন নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছে দেশটির হরিয়ানা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ।শনিবার তিনি নিজেই টুইট করে এ খবর জানান।অনিল ভিজ লিখেছেন, তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সংস্পর্শে যারা এসেছেন, তাদের
করোনা মোকাবিলায় বিশ্বের প্রথম দেশ হিসেবে গণহারে ভ্যাকসিনের কর্মসূচি শুরু করল রাশিয়া। কোভিড প্রতিষেধক হিসেবে নিজেদের উদ্ভাবিত ‘স্পুটনিক-ভি’ ভ্যাকসিন জরুরি রোগীদের, এ সেবার আওতায় আনা হয়েছে। যাদের অবস্থা গুরুতর তাদের প্রাথমিকভাবে টিকা দেয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। চলতি বছরের গেল আগস্টে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কারের জানান দেয় রাশিয়া। এরপর গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, আগামী সপ্তাহ থেকেই গণহারের ভ্যাকসিন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ৮০৭ জনের।নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৮৮৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৭৫ হাজার ৮৭৯ জনে।শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা
ভাস্কর্য নিয়ে বিতর্কের মধ্যে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের আঁধারে ওই ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমণ্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলে কে বা কারা।শনিবার সকালে বিষয়টি দৃষ্টিগোচর হলে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন বিক্ষোভ সমাবেশ, মিছিল ও
কোনো ইস্যুতেই বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার (৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক বই বিতরণ’ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, মুজিববর্ষের শেষের দিকে এসে নানাভাবে বিতর্ক তৈরি করা হচ্ছে। অসৎ উদ্দেশ্য নিয়ে নানান প্রসঙ্গ টেনে সমাজে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। যারা
চীনের একটি কয়লা খনিতে আটকে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চঙকিংয়ের একটি খনিতে এসব শ্রমিকরা আটকে পড়েছিলেন। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দুই মাসের ব্যবধানে ওই অঞ্চলে এটি দ্বিতীয় দুর্ঘটনা।সিনহুয়া জানিয়েছে, ডায়োশুইডং কয়লা খনিতে মাত্রাতিরিক্ত মাত্রায় কার্বন মনোক্সাইড গ্যাসের নিচে আটকা পড়েন ২৪ জন। তাদের মধ্যে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবরে বলা হয়েছে, শুক্রবার
এবার পদত্যাগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরেক শীর্ষ কর্মকর্তা। তিনি হলেন হোয়াইট হাউজের যোগাযোগবিষয়ক পরিচালক এলিসা ফারাহ। স্থানীয় সময় বৃহস্পতিবার পদত্যাগ করেছেন ৩১ বছর বয়সী এই নারী। তিনি হোয়াইট হাউজের করোনাবিষয়ক টাস্ক ফোর্সের জনসংযোগের শীর্ষ কর্মকর্তা ছিলেন।পেন্টাগনের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি এলিসা ফারাহ বিদায়ি ট্রাম্প প্রশাসনের শীর্ষ তিন পদে দায়িত্ব পালন করা প্রথম ব্যক্তি। প্রথমে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি,
গণতন্ত্রের মানসপুত্র, উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রলীগ। শনিবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সংলগ্ন মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজারে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর বাঙালির যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছিল, সেটির নেতৃত্ব দিয়েছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
ব্রাজিলে একটি যাত্রীবাহী বাস শুক্রবার সেতু থেকে নিচে রেললাইনে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৪ জন। দেশটির মিনাস গেরেইস অঙ্গরাজ্যের একটি পৌরসভায় এ দুর্ঘটনা ঘটে।রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন। হাসপাতালে মারা যান আরও ৫ জন। স্থানীয় পুলিশ জানিয়েছে, সেতু থেকে বাসটি পড়ে যাওয়ার সময় চালক লাফ দিয়ে পালিয়ে যায়। তাদের প্রাথমিক
জাতিসংঘের সাধারণ সভার একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেড্রস আধানম গেব্রেইয়েসাস বলেছেন, বৈশ্বিক মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য করোনাভাইরাস ভ্যাকসিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু তার মানে মারাত্মক এই ভাইরাস নির্মূল হয়ে যাবে এমনটা নয়।তবে তিনি খানিক আশার আলো জ্বালিয়েছেন। এদিন তিনি বলেন, “করোনা মহামারী শেষ হওয়ার স্বপ্ন দেখা শুরু করতে পারে বিশ্ব।” পাশাপাশি, ভ্যাকসিন নিয়ে যে সতর্ক বার্তা জারি
বিজিবির সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের বাস্তবায়িত বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শৃঙ্খলা হচ্ছে সৈনিকের মূল পরিচিতি। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না সেই প্রকৃত সৈনিক।শনিবার চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) বীরউত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবির ৯৫তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন তিনি।গণভবন থেকে ভিডিও কনফারেন্সের
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিলের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে পরিসংখ্যান ইউনিটের সিনিয়র রোভারমেট মো. কামরুল হাসান সভাপতি এবং ব্যবস্থাপনা ইউনিটের সিনিয়র রোভার মেট আলমগীর হোসেন সাধারণ সম্পাদক পদে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।শুক্রবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বার্ষিক সাধারণ সভায় প্রতক্ষ্য ভোটে কমিটি গঠিত হয়। কমিটি ঘোষণা করেন, রোভার স্কাউট লিডার কাজী ফারুক হোসেন। কমিটিতে সহ-সভাপতি পদে মোল্লা
দুর্নীতির দায়ে অস্ট্রিয়ায় সাবেক অর্থমন্ত্রী কার্ল-হেইঞ্জ গ্র্যাসারকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।মালিকানাধীন হাজার হাজার অ্যাপার্টমেন্ট বিক্রির চুক্তিতে ঘুষ ও মিথ্যা দেওয়ার প্রমাণ পাওয়া শুক্রবার (৪ ডিসেম্বর) ভিয়েনার একটি আদালত এ রায় দেন।আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।আদালত বলেছেন, গ্র্যাসার ৯ মিলিয়ন ডলারের (৮ দশমিক ১ মিলিয়ন ডলারের) বেশি কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন। এদিকে, এ রায়ের বিরুদ্ধে গ্র্যাসার আপিল
প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা নিতে মার্কিনিদের বাধ্য করা হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।তার ভাষ্য, করোনার টিকা বাধ্যতামূলকভাবে গ্রহণকে তিনি জরুরি মনে করছেন না। খবর বিবিসির।নিজের অঙ্গরাজ্য ডেলাওয়ারের উইলমিংটনে এক বক্তব্যে এ কথা বলেন বাইডেন।তিনি আরও বলেন, “মানুষ যাতে সঠিকটাই করে, তাদের সেদিকে উৎসাহিত করতে একজন প্রেসিডেন্ট হিসেবে আমি সবকিছুই করব।” পিউ রিসার্চ সেন্টার জানায়, ৬০ শতাংশ মার্কিন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে চলা বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দেখছেন। প্রধানমন্ত্রী জানেন, পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয়। সব ব্যাপারে মাথা গরম করা ঠিক নয়।’ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় তিন নেতার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আরেকজন সাংবাদিক। তার নাম সুকান্ত সেন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সিরাজগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার ছিলেন।শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান সুকান্ত।করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন সুকান্ত সেন। তার মরদেহ সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সিরাজগঞ্জের মহাশ্মশানে তার মরদেহ সৎকার করা হবে।সুকান্তের বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রী, দুই
কক্সবসজারের উখিয়া থানা পুলিশ এক অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাঝি’কে আটক করেছে। আটককৃত রোহিঙ্গা ইয়াবাকারবারীর নাম আজিজ উল্লাহ (৪৭)। সে উখিয়ার থাইংখালী ঘোনার পাড়ার ১৯ নম্বর শরনার্থী রোহিঙ্গা ক্যাম্পের আবুল হোসেন ও সাহারা খাতুনের পুত্র। তার এফসিএন নং-২৮২৪৪৩। সে ব্লক নং-এ/১৭ এর হেড মাঝি। n শুক্রবার ৪ ডিসেম্বর দিবাগত রাত ১১ টা ২০ মিনিটের দিকে তাকে
করোনাভাইরাসের দাপটে আবারও বিপর্যস্ত বিশ্ব। শীতের মৌসুম শুরু হতেই বিশ্বে করোনায় মৃত্যু আবার বাড়তে শুরু করেছে। গত একদিনে করোনায় ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বে করোনায় আক্রান্ত ৬ কোটি ৬২ লাখ এবং মৃত্যু ১৫ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ৫৮ লাখ।গত একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ১২ হাজার ১২৬ জনের এবং একই সময়ে নতুন
নারী-পুরুষের বিবাহ বন্ধন থেকেই পরিবারের উৎপত্তি। মানুষের এ পরিবার ও পারিবারিক জীবন হচ্ছে সমাজ জীবনের মূলভিত্তি। পারিবারিক জীবনে ভরণ-পোষণ ও ব্যয় নির্বাহ নিয়ে সমাজে স্বামী-স্ত্রী, বাবা-ছেলে কিংবা মেয়ে, ভাই-বোনের মধ্যে কলহ দেখা যায়। কিন্তু পরিবারের জন্য ব্যয় বা পারিবারিক ভরণ-পোষণে ব্যয় করা কি বাধ্যতামূলক? ইসলামের দিকনির্দেশনাই বা কী? হ্যাঁ, পরিবারের প্রতি দায়িত্ব পালন কিংবা পরিবারের ব্যয়ভার বহন, ভরণ-পোষণ দেয়া বাধ্যতামূল। ইসলামে
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বাস চাপায় রানা মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল চারটায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোগদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বানা মিয়া গোগদ গ্রামের মৃত্যু রহিছ মিয়া ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বানা মিয়া সড়ক পারাপার হওয়ার সময় ঢাকাগামী টিআর পরিবহন নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টাঙ্গাইলের গোপালপুরের স্কুলছাত্রী সোনিয়ায় বাল্যবিয়ে ভেঙ্গে দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা।গোপালপুর পৌরসভার সূতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ুয়া সোনিয়া সূতি দীঘুলি পাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. সোলয়মান হোসেনের কন্যা। গোপান সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাত সোয়া আটটার দিকে এ বাল্যবিবাহ ভেঙ্গে দেয়া হয়। এসময় গোপালপুর থানা পুলিশের দল উপস্থিত ছিলেন।
আসরে টানা তিন ম্যাচে হেরেছে বেক্সিমকো ঢাকা। মুশফিকুর রহিমের নেতৃত্বে দিশা খুঁজে পাচ্ছিল না দলটা। অবশেষে জিতল এবং টানা দুই ম্যাচই। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে হারিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে। সন্ধ্যায় টস জিতে ঢাকাকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমে ঢাকার দুই ওপেনার নাঈম হাসান আর নাঈম শেখ বিদায় নেন দলীয় ৪২ রানের ভেতর। নাঈম হাসান ১
দীর্ঘ ৯ মাস পর স্বাস্থ্যবিধি মেনে সংযুক্ত আরব আমিরাতে চালু হয়েছে জুমার নামাজ। গত দুই মাস পূর্বে ৩০% মুসল্লিদের উপস্থিতিতে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার সুযোগ হলেও এতদিন বন্ধ ছিল জুমার নামাজ।শুক্রবার প্রায় ৩৭ সপ্তাহ পর পুনরায় জুমার নামাজ আদায় করে। নামাজ আদায় করতে পেরে আনন্দিত মুসল্লিরা। উপস্থিত মুসল্লিদের সামাজিক দুরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে নামাজ আদায় করার গাইডলাইন জারি করা
মাগুরায় শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় স্বর্ণলতা মজুমদার (২৫) ও সাথী মজুমদার (২৭) নামে দুই গৃহবধূ ও আহাদ আলি মোল্যা (৬০) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, শালিখার থৈপাড়া গ্রামের মিল্টন মজুমদারের স্ত্রী স্বর্ণলতা, ভাইয়ের স্ত্রী সাথী মজুমদারকে নিয়ে একটি অটো করে মাগুরার রামনগর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। বিকাল সাড়ে ৩টার