নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে অস্ত্রের আঘাতে মো. সাজিদুর রহমান নামের এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশের দাবি, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর বাড়ির লোকজন পলাতক। ঘটনার পর ওই এলাকায় উৎসুক জনতা ভিড় করছে।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন
আজ ৬ সেপ্টেম্বর রোজ রবিবার এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এর একমাত্র পুত্র সায়াম উর রহমান এর ৯ম মৃত্যুবার্ষিকী। সায়াম উর রহমান এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে, মুলাদীতে বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসায় মিজানুর রহমান মিজানের উদ্যগে, কোরআন খতম এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বাদ আসর গাছুয়া ইউনিয়নের বটতলা নূরানি মাদ্রাসা এবং কুতুবপুর মাদ্রাসায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এবং মরহুমের পরিবারের জন্য দোয়া
স্বাধীনতার পর থেকে ঋণ সহায়তা দিতে ভারতের সঙ্গে বাংলাদেশের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৭ হাজার ৫শ’ ৫৫ দশমিক ৭৩৭ মিলিয়ন মার্কিন ডলার। আর এ পর্যন্ত ৯০৪ দশমিক ৭৫৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থ ছাড় হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।রোববার (৬ সেপ্টেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সদস্য হারুনুর রশীদের এক
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সরকার সতর্ক হলে মৃত্যুর ঘটনা আরো কমতে পারতো বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে তল্লা মসজিদ পরিদর্শন করেন জাফরুল্লাহ চৌধুরী।পরে তিনি গণমাধ্যমকে বলেন, আমাদের সরকার আরেকটু সতর্ক হলে, আরেকটু ব্যবস্থা নিলে মসজিদে বিস্ফোরণে ২৪ জনের জায়গায় অর্ধেক লোক কম মারা
বাংলাদেশ জাতীয় দলের পোসার মোস্তাফিজুর রহমান বলেছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ে তিনি বাংলাদেশ দলের হয়ে খেলতেই বেশি পছন্দ করেন। দেশের হয়ে খেলাটাই তার কাছে অনেক বেশি সম্মানের।আইপিএলের চলতি আসরের দুটি ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন মোস্তাফিজ। কোভিড-১৯ আতঙ্কের মধ্যেই দুবাইয়ে আয়োজিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। আইপিএলের নিলামে কাটার মাস্টার অবিক্রিত থেকে গেলেও পরে কোভিড-১৯ এর কারণে টুর্নামেন্ট থেকে সরে
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত শিশু জুবায়েরের লাশ গ্রামের বাড়ি রাঙ্গাবালীতে এসে পৌঁছেছে তখন। জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল। ঠিক এমন সময় খবর আসে, তার বাবা জুলহাসও না ফেরার দেশে চলে গেছেন। হৃদয়বিদারক এ খবরে আত্মীয়স্বজনদের মধ্যে শোকের মাত্রা আরও বেড়ে যায়। আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে
পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার পর্যটন কেন্দ্র রিছাং ঝর্ণায় বন্ধুদের সাথে ঘুরতে এসে রিছাং ঝর্ণার গভীর পানিতে ডুবে মলাই জ্যোতি চাকমা (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।রোববার (৬ সেপ্টেমম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মলাই জ্যোতি চাকমা পুলিশ কনস্টেবল জগত বন্ধু চাকমার একমাত্র ছেলে। সে খাগড়াছড়ি পুলিশ লাইনস্ স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। নিহত স্কুল ছাত্র খাগড়াছড়ির ¯সুইস গেইট
বরিশালের আগৈলঝাড়া হাসপাতাল থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। থানায় মামলা দায়ের। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী কুড়ালিয়া গ্রামের প্রিয়লাল মন্ডলের মেয়ে ও এসএসসি পাশ করা স্কুল ছাত্রী পিপাসা মন্ডল (১৬) কে তুচ্ছ ঘটনা নিয়ে পরিবারের লোকজন গালমন্দ করে। গালমন্দের কারনে পিপাসা অভিমান করে শনিবার রাতে বিষপান করলে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন
চরফ্যাসনে প্রকাশিত সংবাদের জের ধরে দৈনিক সময়ের চিত্র’র সম্পাদক ও জনকন্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা এ আর এম মামুনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় শনিবার মামুন বাদী হয়ে গোলাম হোসেন সেন্টু, জাকির হোসেন ও মাহাবুবসহ অজ্ঞাত ৪/৫ জনকে অভিযুক্ত করে চরফ্যাসন থানায় মামলার জন্য এজহার দাখিল করেছেন। চরফ্যাসন থানা পুলিশ এর সত্যতা নিশ্চিত করেছেন। তবে থানা পুলিশ এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার
শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, বরিশাল সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক এবং মতবাদ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম জাকির হােসেনসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং অপপ্রচারের নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বরিশাল নিউজ এডিটরস কাউন্সিল।কাউন্সিলের নেতৃবৃন্দ মনে করেন, মূল ঘটনা আড়াল করতে এবং নিজেদের অপরাধ ঢেকে রাখতে ষড়যন্ত্রকারী ওই চক্রটি দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে। তারই
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন । রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান । সেখানে বঙ্গবন্ধুসহ তাঁর
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৪৭৯ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৯২ জনের দেহে।এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ২৫ হাজার ১৫৭ করোনা রোগী।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেক পরিবারকে পঞ্চাশ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তৈয়মুর আলম খন্দকার রিটটি করেন। তিনি রিটের বিষয়টি নিশ্চিত করেছেন।দুর্ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতে উপস্থাপন করে নিহত ও আহত প্রত্যেক পরিবারের জন্যে পঞ্চাশ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে আরজি জানানোর পর আদালত লিখিত আবেদন করার জন্য
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেছেন, করোনাভাইরাসের মধ্যে অনেক কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যেতে পারে সেসব স্কুলের আশেপাশে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে সেসব স্কুলে শিক্ষার্থীদের ভর্তি করাতে আমরা নির্দেশনা দিয়েছি। যে যেখানে ভর্তি হতে চাইবে তাকে সেখানে ভর্তি করা হবে। আজ রোববার (৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনের প্রস্তুতি সংক্রান্ত সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও
মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত আল কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনের ভাতিজি নুর বিন লাদেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জন্য ভোট চেয়েছেন। খবর নিউইয়র্ক পোস্টের।নুর বিন লাদেন সুইজারল্যান্ডে বসবাস করলেও ২০১৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেয়ার পর থেকেই ট্রাম্পকে সমর্থন দিয়ে আসছেন। নুরের মা সুইস লেখক কারমেন ডুফুর এবং বাবা সৌদি আরবের ধনাঢ্য পরিবারের ছেলে ইয়েসলাম বিন
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘরিয়য়া-দক্ষিণ ধীতপুর গ্রামের বদিউর রহমান হত্যা মামলায় একজনের ফাঁসি ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সাজাপ্রাপ্ত প্রত্যেককেই এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে এ রায় দেন।ফাঁসির দণ্ডপ্রাপ্ত আব্দুস সাত্তার পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৩ সালের ২৪
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষাভিত্তিক মূল্যায়ন করতে সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। অক্টোবর ও নভেম্বরকে কেন্দ্র করে সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। স্কুল খুললে তার উপর পরীক্ষা নিয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস মূল্যায়ন করা হবে। স্কুল খোলা সম্ভব না হলে পরীক্ষায় অটোপাস ছাড়া উপায় থাকবে না। রোববার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনের প্রস্তুতি সংক্রান্ত সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে
নারায়ণগঞ্জের মসজিদের ঘটনাটা কেন ঘটল সেই বিষয়ে তদন্ত চলছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিশ্চয়ই সেটা বের হবে।রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৫০
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছেন, দেশে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৭ শতাংশ। এটি বৃদ্ধি করতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।রোববার (৬ অক্টোবার) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনের প্রস্তুতি সংক্রান্ত সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।এসময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেন, আমরা ঝড়ে পড়া রোধ করতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছি। বয়স্কদের মধ্যে সাক্ষরতার হার বৃদ্ধি
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নাব্য সঙ্কটে ৪র্থ দিনের মত (৬ সেপ্টেম্বর) ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এতে ঘাট এলাকায় আটকা পড়েছে বহু যান। অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। অনেকে গাড়িসহ ঘাটে এসে ফিরে যাচ্ছেন বা গাড়ি রেখেই লঞ্চে বা স্পিডবোটে ঝুঁকি নিয়ে পদ্মা পার হচ্ছেন।আটকা পড়া পণ্যবাহী ট্রাক অর্থাভাবে পাটুরিয়া যেতে পারছে না। নাব্যতা নিরসনে বিআইডব্লিউটিএর ১১টি ড্রেজার ও পদ্মার সেতুর ১টি
কিশোরগঞ্জের ১০টি উপজেলা এবং হবিগঞ্জের একটি উপজেলার বিভিন্ন নদী ভাঙন কবলিত স্থান রক্ষার্থে নদী তীর প্রতিরক্ষা কাজ, ওয়েভ প্রটেকশন ও নদী ড্রেজিং/খাল পুনঃখনন করতে চায় পানি সম্পদ মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের উদ্যোগে কাজটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এতে খরচ হবে ১ হাজার ১১২ কোটি ৮ লাখ টাকা। পুরোটাই সরকারি অর্থায়নে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের জুনের মধ্যে প্রকল্পটি
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রয়োজন নেই। নিউরো সায়েন্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার খুব ভালো চিকিৎসা দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন,
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা মামলার প্রধান আসামি আসাদুল ইসলামকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরের পর তাকে আদালতে নেওয়া হবে বলে জানা গেছে। দিনাজপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর জানান, গত শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আটক আসাদুলকে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আসন্ন নির্বাচনে হেরে যান তাহলে তিনি ক্ষমতা ছাড়তে চাইবেন না বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসের সিনেটর বার্নি স্যান্ডার্স। শুক্রবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বার্নি স্যান্ডার্স একথা বলেন। খবর পলিটিকোর। তিনি মার্কিন কংগ্রেস এবং গণমাধ্যমগুলোকে ট্রাম্পের ক্ষমতা না ছাড়ার ঘটনা প্রত্যক্ষ করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। স্যান্ডার্স বলেন, এটি কোনো অলস মস্তিষ্কের চিন্তা-ভাবনা নয় বরং ডোনাল্ড