দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (১৬ জানুয়ারি)। পৌরসভাগুলোর মধ্যে ২৯টিতে ভোটগ্রহণ হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং ৩১টিতে হবে ব্যালটের মাধ্যমে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে এসব পৌরসভায় আজ রাত ১২টা থেকে আগামীকাল (১৬ জানুয়ারি ভোটের দিন) রাত ১২টা পর্যন্ত পৌরসভাগুলোয় লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান (ভোটারদের চলাচলের জন্য ছোট
এখন সবাই নৌকায় উঠতে চায়, লুটপাট করে পিঠ বাঁচাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘অনেকে লুণ্ঠিত সম্পদ রক্ষা করতে নৌকায় উঠতে চায়। অনেকেই নৌকায় উঠে রক্ষা পেতে চাচ্ছে। কাউকে সেই সুযোগ দেওয়া হবে না। নৌকায় বেশি মানুষ উঠতে পারে না। নৌকায় বেশি মানুষ উঠলে ডুবে যাওয়ার আশঙ্কা আছে।’ আজ শুক্রবার
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন যাত্রী।আহতদের মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা বীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে জামাল হোসেন (৪২) নামে এক ব্যক্তির
আগামীকাল শনিবার অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী আজ শুক্রবার সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান।সেতুমন্ত্রী বলেন, অতীতের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনকে সরকার নির্বাচনের বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দেবে। এটা সরকারের দায়িত্ব। আগামীকাল ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস আক্রান্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের দ্রুত সুস্থতা কামনা করে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজন হায়দারের আয়োজনে দোয়া কামনা ও মিলাদ মাহফিল বাদ আছর নকিপুর কাতখালী মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় অবস্থান
কক্সবাজারের উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম আজাদের সৌজন্যে জেলার মানবতাবাদী স্বেচ্ছাসেবী সংগঠন মিছিল উখিয়া কমিটির উদ্যোগে উখিয়ার ঘাট এলাকার হতদরিদ্র মহিলাদের মাঝে শাড়ী বিতরণ করেছে। ১৫ জানুয়ারী বিকেলে উখিয়া ঘাটস্থ ক্যাফে হাইওয়ে রেস্তোরাঁয় এই শাড়ী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী।এসময় মিছিল কক্সবাজারের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন তূর্য,মিছিল কক্সবাজার জেলা সভাপতি সাইফুদ্দিন শাওন,সাধারণ সম্পাদক
ঝর্ণা রাণী দাস। দরিদ্রতা আর কষ্টের করেই চলে তার জীবন-জীবিকা। জমি থাকলেও থাকার বসত ঘর ছিলো না তার। স্বামী-ছেলেকে নিয়ে রাতে ছোট্ট ঝুপড়ি ঘরে ঘুমাতে হতো তাকে। সবার জন্য বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে, প্রধানমন্ত্রী ঘোষিত ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের ঘর পেয়ে এখন ঝর্ণারাণী দাস মহাখুশি। কে দিয়েছে ঘর বলতেই ঝর্ণা রাণী দাস খুশিতে বলে, আমাদেরকে ঘর দিয়ে খুশি করেছে প্রধানমন্ত্রী,
পিরোজপুরের কাউখালীতে মুজিববর্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। আজ শুক্রবার বিকালে পন্ডিত কামিনী কুমার পাঠাগারের আয়োজনে বাংলাদেশ শিক্ষক সমিতির হলরুমে পন্ডিত কামিনী কুমার পাঠাগারের সভাপতি শঙ্কর কুমার হালদারের সভাপতিত্বে ও পন্ডিত কামিনী কুমার পাঠাগারের সাধারণ সম্পাদক আশুতোষ মিস্ত্রীর পৃষ্ঠপোষকতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার ঘোষ, অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক হরলাল সিকদার, বঙ্গবন্ধু পরিষদ কাউখালী উপজেলার সম্পাদক
বরগুনা পৌরসভা নির্বাচনে প্রচারণার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এক কর্মীকে বাসায় ডেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক নারী কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই নারী কাউন্সিলর প্রার্থীর নাম নাসরিন নাহার সুমি। একই ওয়ার্ডে তিনি অটোরিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।আহত ওই কর্মীর নাম মো. দেলোয়ার হোসেন (৪৫)। তিনি বরগুনা পৌরসভা নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী নিপা আক্তারের কর্মী। আহতাবস্থায়
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঝালঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটের আঘাতে আবুল কালাম আজাদ (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গী সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ ওই ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের জয়নুল আবেদীনের ছেলে। বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশ জানায়, আবুল কালাম আজাদসহ ৫-৬ জনের একটি দল
করোনা মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি আগামী ৩০ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য জানিয়েছেন। প্রসঙ্গত, বাংলাদেশে গত ৮ মার্চ ২০২০ তারিখে প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ ২০২০ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ১৬ জানুয়ারি ২০২১ পর্যন্ত ছুটি ছিল, সেই
দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী আর নেই। শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল’র সভাপতি আরিফিন তুষার, সহ-সভাপতি এম.কে. রানা, সাধারণ সম্পাদক রিপন হাওলাদারসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। এছাড়া শোক প্রকাশ করেছেন দৈনিক
ভারতের কর্নাটকের ধারওয়ারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ১০ জনই নারী। দুর্ঘটনায় গাড়ি চালকেরও প্রাণহানি ঘটেছে।আজ শুক্রবার সকালের এ দুর্ঘটনা ঘটে। গোয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন দাবাঙ্গেরের নারীদের একটি ক্লাবের সদস্যরা। কিন্তু তার আগেই ধারওয়ারের কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে টেম্পোর। এতে ঘটনাস্থলেই মারা গেছে ১০ জন। গুরুতর আহত
ইন্দোনেশিয়ার সুলাওয়েশি দ্বীপে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। দেশটির স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলী রহমান মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন। এই ভূমিকম্পের আগে বৃহস্পতিবার একই স্থানে ৫ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় শুক্রবার রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ম্যাজেন শহর থেকে ৬ কিলোমিটার (৩ দশমিক
ডিজিটাল লটারির মাধ্যমে সরকারি স্কুলগুলোতে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২০ জানুয়ারির মধ্যে ভর্তি শেষ করতে হবে। অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিতদের ভর্তি শেষ করতে হবে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে।এর মধ্যে কোটা ও অন্যান্য সব কাগজ যাচাই করে এ সময়ের মধ্যে ভর্তির সমস্ত কার্যক্রম শেষ করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সব
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৯ ও নারী চারজন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ ও বাড়িতে একজন মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৬২ জনে।শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪
বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনে নৌকার প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম করেছে বিদ্রোহী প্রার্থীর লোকজন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নুরনগর গ্রামের এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আড়ানী পৌর এলাকার ৪ নম্বর নুরনগর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান (৪৫) ও তার ভাগনে আরিফ হোসেন (৩০)। তাদের রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আহতদের অভিযোগ, বিদ্রোহী
গত ১৩ জানুয়ারি দুপুরে ইস্তাম্বুল থেকে টার্কিশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি ঢাকা এসে পৌছায় সেখানে তিন জন যাত্রীর সাথে কোভিড পরীক্ষার কোন সনদ ছিল না। যাত্রীরা বাংলাদেশি, একই পরিবারের সদস্য এবং যুক্তরাষ্ট্র থেকে যাত্রা করে ইস্তাম্বুল হয়ে ঢাকায় পৌছান৷ ঐ তিন যাত্রী যুক্তরাষ্ট্র থেকে যাত্রা করার আগে একজন ডাক্তারের কাছ থেকে চেকআপ করিয়ে এই মর্মে সনদ নেন যে কোভিডের কোন লক্ষণ তাদের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আফনান আহমেদ রাশেদ ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা আয়োজিত দুই বাংলার জনপ্রিয় কমেডি শো আক্কেল চ্যালেঞ্জার্স মিরাক্কেল’র ১০ম আসরের মূল পর্বে জায়গা করে নিয়েছেন। এবারের আসরের অন্যতম সেরা প্রতিযোগি হিসেবেও রয়েছেন সকলের পছন্দের তালিকায়। জানা যায়, টুকটাক রম্য লেখালেখির সুবাধেই মীরাক্কেলে রাশেদের অডিশন দেওয়া। গত ২৭ সেপ্টেম্বর ২০১৯ ঢাকায় মীরাক্কেল টিম এর অডিশনের
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ২০১৮ সালের নির্বাচনের মতই স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এছাড়াও দলীয় নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানী করছে। আজ শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় অবস্থিত নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। এসময় জেলা বিএনপি’র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সরকার সম্পূর্নভাবে গনতন্ত্র
আমাদের দেশের প্রাচীনতম শিল্প হচ্ছে মৃৎ শিল্প। মৃৎ শিল্পীরা তাদের হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞানের মধ্যদিয়ে তৈরি করে থাকেন হরেক রকমের পণ্য। আজ কালের বিবর্তনে নওগাঁর আত্রাইয়ে মৃৎপণ্যের চাহিদা কমেছে, এতে করে আর্থিক কষ্টে দিনাতিপাত করছে মৃৎ শিল্পীরা। ‘মৃৎ’ মানে মাটি আর ‘শিল্প’ মানে নিজ হাতে তৈরি কোন সুন্দর জিনিস। এই মৃৎ শিল্প আবহমান গ্রাম-বাংলার মাটি ও মানুষের কথা বলে। বর্তমানে
ঘড়ির কাটায় নির্বাচনের দিনক্ষন যতই ঘনিয়ে আসছে ততই ভোটারদের মধ্যে বাড়ছে নাভিঃম্বাস। এদিক থেকে বিএনপি প্রার্থী ফুরফুরে মেজাজে থাকলেও শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে আওয়ামীলীগে। কারণ দলটিতে নৌকা প্রতিকের বিরুদ্ধে খাড়া হয়েছে একই দলের বিদ্রোহী প্রার্থী। তিনি শক্ত অবস্থানে আছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ ও সুষ্ঠ ভোট করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। ফলে আপাতত ভোট কাটাকাটি ও কেন্দ্র দখলের আগাম অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরকে ‘গণবন্ধু’ উপাধিতে ভূষিত করেছেন টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। নুরের অনুপস্থিতিতে তার পক্ষে এ সংক্রান্ত একটি ক্রেস্ট গ্রহণ করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফরিদুল হক। শুক্রবার (৮ জানুয়ারি) বিকালে টাঙ্গাইলের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে জেলা যুব অধিকার পরিষদ আয়োজিত প্রতিনিধি সভায় এ ক্রেস্ট প্রদান
দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে নওগাঁ আবহাওয়া অফিসের টেলি প্রিন্টার অপারেটর রিপন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর থেকেই জেলাজুড়ে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। তবে ঠাণ্ডার কারণে ব্যাহত হচ্ছে চলতি মৌসুমের ধান রোপণ। কষ্টে আছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠি ও ছিন্নমূল মানুষ। গত তিন