শনিবার, ২৫ জুলাই, ২০২৬১০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অনুসন্ধান

অনুসন্ধানের ফলাফল (১০০৯২৬)

১০০৯২৬ টি ফলাফলের মধ্যে ৭০৪৬৫ থেকে ৭০৪৮৮ টি দেখানো হচ্ছে

পৃষ্ঠা ২৯৩৭/৪২০৬

চীনের কয়লা খনি দুর্ঘটনায় আটকে পড়ে ১৮ জন নিহত

চীনের কয়লা খনি দুর্ঘটনায় আটকে পড়ে ১৮ জন নিহত

চীনের একটি কয়লা খনিতে আটকে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চঙকিংয়ের একটি খনিতে এসব শ্রমিকরা আটকে পড়েছিলেন। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দুই মাসের ব্যবধানে ওই অঞ্চলে এটি দ্বিতীয় দুর্ঘটনা।সিনহুয়া জানিয়েছে, ডায়োশুইডং কয়লা খনিতে মাত্রাতিরিক্ত মাত্রায় কার্বন মনোক্সাইড গ্যাসের নিচে আটকা পড়েন ২৪ জন। তাদের মধ্যে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবরে বলা হয়েছে, শুক্রবার

পদত্যাগ করলেন ট্রাম্পের যোগাযোগ বিষয়ক পরিচালক

পদত্যাগ করলেন ট্রাম্পের যোগাযোগ বিষয়ক পরিচালক

এবার পদত্যাগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরেক শীর্ষ কর্মকর্তা। তিনি হলেন হোয়াইট হাউজের যোগাযোগবিষয়ক পরিচালক এলিসা ফারাহ। স্থানীয় সময় বৃহস্পতিবার পদত্যাগ করেছেন ৩১ বছর বয়সী এই নারী। তিনি হোয়াইট হাউজের করোনাবিষয়ক টাস্ক ফোর্সের জনসংযোগের শীর্ষ কর্মকর্তা ছিলেন।পেন্টাগনের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি এলিসা ফারাহ বিদায়ি ট্রাম্প প্রশাসনের শীর্ষ তিন পদে দায়িত্ব পালন করা প্রথম ব্যক্তি। প্রথমে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি,

ছাত্রলীগের শ্রদ্ধা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে

ছাত্রলীগের শ্রদ্ধা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে

গণতন্ত্রের মানসপুত্র, উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রলীগ। শনিবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সংলগ্ন মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজারে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর বাঙালির যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছিল, সেটির নেতৃত্ব দিয়েছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

ব্রাজিলে সেতু থেকে বাস পড়ে নিহত ১৭

ব্রাজিলে সেতু থেকে বাস পড়ে নিহত ১৭

ব্রাজিলে একটি যাত্রীবাহী বাস শুক্রবার সেতু থেকে নিচে রেললাইনে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৪ জন। দেশটির মিনাস গেরেইস অঙ্গরাজ্যের একটি পৌরসভায় এ দুর্ঘটনা ঘটে।রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন। হাসপাতালে মারা যান আরও ৫ জন।  স্থানীয় পুলিশ জানিয়েছে, সেতু থেকে বাসটি পড়ে যাওয়ার সময় চালক লাফ দিয়ে পালিয়ে যায়। তাদের প্রাথমিক

ভ্যাকসিন আসা মানেই মহামারী শেষ নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভ্যাকসিন আসা মানেই মহামারী শেষ নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জাতিসংঘের সাধারণ সভার একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেড্রস আধানম গেব্রেইয়েসাস বলেছেন, বৈশ্বিক মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য করোনাভাইরাস ভ্যাকসিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু তার মানে মারাত্মক এই ভাইরাস নির্মূল হয়ে যাবে এমনটা নয়।তবে তিনি খানিক আশার আলো জ্বালিয়েছেন। এদিন তিনি বলেন, “করোনা মহামারী শেষ হওয়ার স্বপ্ন দেখা শুরু করতে পারে বিশ্ব।” পাশাপাশি, ভ্যাকসিন নিয়ে যে সতর্ক বার্তা জারি

শৃঙ্খলা হচ্ছে সৈনিকের মূল পরিচিতি : প্রধানমন্ত্রী

শৃঙ্খলা হচ্ছে সৈনিকের মূল পরিচিতি : প্রধানমন্ত্রী

বিজিবির সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের বাস্তবায়িত বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শৃঙ্খলা হচ্ছে সৈনিকের মূল পরিচিতি। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না সেই প্রকৃত সৈনিক।শনিবার চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) বীরউত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবির ৯৫তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন তিনি।গণভবন থেকে ভিডিও কনফারেন্সের

জবির রোভার স্কাউটের নেতৃত্বে কামরুল-আলমগীর

জবির রোভার স্কাউটের নেতৃত্বে কামরুল-আলমগীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিলের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে পরিসংখ্যান ইউনিটের সিনিয়র রোভারমেট মো. কামরুল হাসান সভাপতি এবং ব্যবস্থাপনা ইউনিটের সিনিয়র রোভার মেট আলমগীর হোসেন সাধারণ সম্পাদক পদে প্রত্যক্ষ  ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।শুক্রবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বার্ষিক সাধারণ সভায় প্রতক্ষ্য ভোটে কমিটি গঠিত হয়। কমিটি ঘোষণা করেন, রোভার স্কাউট লিডার কাজী ফারুক হোসেন।  কমিটিতে সহ-সভাপতি পদে মোল্লা

অস্ট্রিয়ায় সাবেক অর্থমন্ত্রীর দুর্নীতির দায়ে কারাদণ্ড

অস্ট্রিয়ায় সাবেক অর্থমন্ত্রীর দুর্নীতির দায়ে কারাদণ্ড

দুর্নীতির দায়ে অস্ট্রিয়ায় সাবেক অর্থমন্ত্রী কার্ল-হেইঞ্জ গ্র্যাসারকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।মালিকানাধীন হাজার হাজার অ্যাপার্টমেন্ট বিক্রির চুক্তিতে ঘুষ ও মিথ্যা দেওয়ার প্রমাণ পাওয়া শুক্রবার (৪ ডিসেম্বর) ভিয়েনার একটি আদালত এ রায় দেন।আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।আদালত বলেছেন, গ্র্যাসার ৯ মিলিয়ন ডলারের (৮ দশমিক ১ মিলিয়ন ডলারের) বেশি কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন। এদিকে, এ রায়ের বিরুদ্ধে গ্র্যাসার আপিল

টিকা নিতে মার্কিনিদের বাধ্য করা হবে না: বাইডেন

টিকা নিতে মার্কিনিদের বাধ্য করা হবে না: বাইডেন

প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা নিতে মার্কিনিদের বাধ্য করা হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।তার ভাষ্য, করোনার টিকা বাধ্যতামূলকভাবে গ্রহণকে তিনি জরুরি মনে করছেন না। খবর বিবিসির।নিজের অঙ্গরাজ্য ডেলাওয়ারের উইলমিংটনে এক বক্তব্যে এ কথা বলেন বাইডেন।তিনি আরও বলেন, “মানুষ যাতে সঠিকটাই করে, তাদের সেদিকে উৎসাহিত করতে একজন প্রেসিডেন্ট হিসেবে আমি সবকিছুই করব।” পিউ রিসার্চ সেন্টার জানায়, ৬০ শতাংশ মার্কিন

ভাস্কর্য বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেন : কাদের

ভাস্কর্য বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেন : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‌‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে চলা বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দেখছেন। প্রধানমন্ত্রী জানেন, পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয়। সব ব্যাপারে মাথা গরম করা ঠিক নয়।’ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় তিন নেতার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা

করোনায় মারা গেলেন আরেক সাংবাদিক

করোনায় মারা গেলেন আরেক সাংবাদিক

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আরেকজন সাংবাদিক। তার নাম সুকান্ত সেন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সিরাজগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার ছিলেন।শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান সুকান্ত।করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন সুকান্ত সেন। তার মরদেহ সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সিরাজগঞ্জের মহাশ্মশানে তার মরদেহ সৎকার করা হবে।সুকান্তের বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রী, দুই

 উখিয়ায় সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাঝি আটক

উখিয়ায় সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাঝি আটক

কক্সবসজারের উখিয়া থানা পুলিশ এক অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাঝি’কে আটক করেছে। আটককৃত রোহিঙ্গা ইয়াবাকারবারীর নাম আজিজ উল্লাহ (৪৭)। সে উখিয়ার থাইংখালী ঘোনার পাড়ার ১৯ নম্বর শরনার্থী রোহিঙ্গা ক্যাম্পের আবুল হোসেন ও সাহারা খাতুনের পুত্র। তার এফসিএন নং-২৮২৪৪৩। সে ব্লক নং-এ/১৭ এর হেড মাঝি। n শুক্রবার ৪ ডিসেম্বর দিবাগত রাত ১১ টা ২০ মিনিটের দিকে তাকে

 বিশ্বে করোনায় একদিনে ১২ হাজারের বেশি মৃত্যু , আক্রান্ত প্রায় ৭ লাখ

বিশ্বে করোনায় একদিনে ১২ হাজারের বেশি মৃত্যু , আক্রান্ত প্রায় ৭ লাখ

করোনাভাইরাসের দাপটে আবারও বিপর্যস্ত বিশ্ব। শীতের মৌসুম শুরু হতেই বিশ্বে করোনায় মৃত্যু আবার বাড়তে শুরু করেছে। গত একদিনে করোনায় ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বে করোনায় আক্রান্ত ৬ কোটি ৬২ লাখ এবং মৃত্যু ১৫ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ৫৮ লাখ।গত একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ১২ হাজার ১২৬ জনের এবং একই সময়ে নতুন

পরিবারের প্রতি দায়িত্ব পালনে ইসলামের দিকনির্দেশনা

পরিবারের প্রতি দায়িত্ব পালনে ইসলামের দিকনির্দেশনা

নারী-পুরুষের বিবাহ বন্ধন থেকেই পরিবারের উৎপত্তি। মানুষের এ পরিবার ও পারিবারিক জীবন হচ্ছে সমাজ জীবনের মূলভিত্তি। পারিবারিক জীবনে ভরণ-পোষণ ও ব্যয় নির্বাহ নিয়ে সমাজে স্বামী-স্ত্রী, বাবা-ছেলে কিংবা মেয়ে, ভাই-বোনের মধ্যে কলহ দেখা যায়। কিন্তু পরিবারের জন্য ব্যয় বা পারিবারিক ভরণ-পোষণে ব্যয় করা কি বাধ্যতামূলক? ইসলামের দিকনির্দেশনাই বা কী? হ্যাঁ, পরিবারের প্রতি দায়িত্ব পালন কিংবা পরিবারের ব্যয়ভার বহন, ভরণ-পোষণ দেয়া বাধ্যতামূল। ইসলামে

সরাইলে বাস চাপায় প্রাণ গেল বৃদ্ধার

সরাইলে বাস চাপায় প্রাণ গেল বৃদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বাস চাপায় রানা মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল চারটায়  ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোগদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বানা মিয়া গোগদ গ্রামের মৃত্যু  রহিছ মিয়া ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বানা মিয়া সড়ক পারাপার হওয়ার সময় ঢাকাগামী টিআর পরিবহন নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোপালপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিলেন্ট

গোপালপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিলেন্ট

টাঙ্গাইলের গোপালপুরের স্কুলছাত্রী সোনিয়ায় বাল্যবিয়ে ভেঙ্গে দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা।গোপালপুর পৌরসভার সূতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ুয়া সোনিয়া সূতি দীঘুলি পাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. সোলয়মান হোসেনের কন্যা। গোপান সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাত সোয়া আটটার দিকে এ বাল্যবিবাহ ভেঙ্গে দেয়া হয়। এসময় গোপালপুর থানা পুলিশের দল উপস্থিত ছিলেন।

রাজশাহীকে হারিয়ে ঢাকার দ্বিতীয় জয়

রাজশাহীকে হারিয়ে ঢাকার দ্বিতীয় জয়

আসরে টানা তিন ম্যাচে হেরেছে বেক্সিমকো ঢাকা। মুশফিকুর রহিমের নেতৃত্বে দিশা খুঁজে পাচ্ছিল না দলটা। অবশেষে জিতল এবং টানা দুই ম্যাচই। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে হারিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে। সন্ধ্যায় টস জিতে ঢাকাকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমে ঢাকার দুই ওপেনার নাঈম হাসান আর নাঈম শেখ বিদায় নেন দলীয় ৪২ রানের ভেতর। নাঈম হাসান ১

৯ মাস পর আমিরাতে চালু জুমার নামাজ

৯ মাস পর আমিরাতে চালু জুমার নামাজ

দীর্ঘ ৯ মাস পর স্বাস্থ্যবিধি মেনে সংযুক্ত আরব আমিরাতে চালু হয়েছে জুমার নামাজ। গত দুই মাস পূর্বে ৩০% মুসল্লিদের উপস্থিতিতে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার সুযোগ হলেও এতদিন বন্ধ ছিল জুমার নামাজ।শুক্রবার প্রায় ৩৭ সপ্তাহ পর পুনরায় জুমার নামাজ আদায় করে। নামাজ আদায় করতে পেরে আনন্দিত মুসল্লিরা। উপস্থিত মুসল্লিদের সামাজিক দুরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে নামাজ আদায় করার গাইডলাইন জারি করা

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মাগুরায় শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় স্বর্ণলতা মজুমদার (২৫) ও সাথী মজুমদার (২৭) নামে দুই গৃহবধূ ও আহাদ আলি মোল্যা (৬০) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, শালিখার থৈপাড়া গ্রামের মিল্টন মজুমদারের স্ত্রী স্বর্ণলতা, ভাইয়ের স্ত্রী সাথী মজুমদারকে নিয়ে একটি অটো করে মাগুরার রামনগর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। বিকাল সাড়ে ৩টার

পাকদী ফুটবল একডেমির শুভ উদ্বোধন

পাকদী ফুটবল একডেমির শুভ উদ্বোধন

খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর পৌরসভার পাকদী এলাকায় ‘পাকদী ফুটবল একাডেমী’র শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (৪নভেম্বর) বিকেলে পৌরসভার পাকদী জুলিও কুড়ি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শান্তির প্রতিক দুটি কবুতর উড়িয়ে ফুটবল একাডেমির উদ্বোধন করেন মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ আসলাম খান, প্রথান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাহীন

পরকীয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে নির্যাতন, কলেজ শিক্ষক গ্রেফতার

পরকীয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে নির্যাতন, কলেজ শিক্ষক গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ফারুক হোসেন (৪২) নামে এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৪ ডিসেম্বর) ভোরাতে উপজেলার ভাদাই ইউনিয়নের কিসামত চন্দ্রপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।গ্রেফতার কলেজ শিক্ষক ওই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।  তিনি কালীগঞ্জ উপজেলার দুহুলী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের মানব সম্পদ বিভাগের প্রভাষক। আদিতমারী থানার উপ

মুক্তিযুদ্ধ  বিষয়কমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকের জীবনী

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকের জীবনী

মুক্তিযুদ্ধ  বিষয়কমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক ১৯৪৬ সালের ১ অক্টোবর গাজীপুর সদর উপজেলার দাখিণ খান গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম ডা. আনোয়ার আলী ও মাতার নাম মরহুমা রাবেয়া খাতুন।বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আ.ক.ম মোজাম্মেল হক। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত। এক মেয়াদে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং দুই মেয়াদে সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন

ভূরুঙ্গামারীর বাগভান্ডার আদর্শ পাঠাগারের ত্রিবার্ষিক কমিটি গঠিত

ভূরুঙ্গামারীর বাগভান্ডার আদর্শ পাঠাগারের ত্রিবার্ষিক কমিটি গঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাগভান্ডার আদর্শ পাঠাগারের ত্রিবার্ষিক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পাঠাগার কার্যালয়ে সকল সদস্যের সম্মতি ও উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়। আলহাজ্ব সৈয়দ আলীকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  ফজলুল হককে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এছাড়া আলহাজ্ব আব্দুল গফুরকে প্রধান পৃষ্ঠপোষক করে সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়।পরে নব নির্বাচিত সভাপতি ও

ইয়েমেনের হোদেইদাহ বন্দরে গোলাবর্ষণে নিহত ৮

ইয়েমেনের হোদেইদাহ বন্দরে গোলাবর্ষণে নিহত ৮

ইয়েমেনের কৌশলগত বন্দর হোদেইদাহ’র একটি ভবনে গোলাবর্ষণে অন্তত আটজন নিহত হয়েছে। এই হামলার জন্য হুথি বিদ্রোহীদের ওপর দায় চাপিয়েছে ইয়েমেনের সরকার। ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবা এ খবর প্রকাশ করেছে।ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরইয়ানি সাবিত ব্রাদার্স শিল্প ভবনে এই ‘কুৎসিত সন্ত্রাসী হামলার’ নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার ওই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়ে তিনি বলেন, আটজন কর্মী নিহত ও ১৩ জন আহত হয়েছে।

......