১৯৭১ সালের ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী হানাদার মুক্ত হয়। হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে উপজেলার বঙ্গবন্ধু ম্যুরালে ভূরুঙ্গামারী সেনা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় নেতা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজধানীতে বাস পোড়ানো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পূর্ব পরিকল্পিতত ঘটনা। সরকার নিজেদের এজেন্ট দিয়ে এসব নাশকতা করে এর দায় অন্যদের ওপর চাপাতে চায়।কোনো নাশকতার সঙ্গে বিএনপির সম্পর্ক নেই, অপরাধীদের আইনের আওতায় আনা হোক।শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিল-২০২০ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা
টেকনাফে নাফনদীতে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশের সময় বিজিবি-মাদক কারবারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।এসময় ঘটনায় দুই বিজিবি সদস্য আহত এবং এক অজ্ঞাত মাদক কারবারী নিহত হয়েছেন। ওই সময় কাঠের নৌকাসহ বড় ধরনের ইয়াবার চালান জব্দ করা হয়েছে।১৩ নভেম্বর (শুক্রবার) রাত সাড়ে ১০টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ১নং স্লুইশ গেইট সংলগ্ন এলাকায় মিয়ানমার হতে বড় ধরনের মাদকের চালান আসার সংবাদের ভিত্তিতে একটি
দেশের আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের আসন্ন কাউন্সিলকে ঘিরে ফের বিভক্ত হয়ে পড়েছেন নেতা-কর্মীরা। এরই জেরে ফাটল ধরে ঐক্যে। ফলে ভাঙনের সুর বেজে উঠেছে হেফাজতে ইসলামে। চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে না পারলে হেফাজতে ইসলাম বিকল্প আনার চিন্তাভাবনা করছেন আল্লামা শফী অনুসারীরা। এরই মধ্যে নতুন সংগঠনের জন্য তৈরি করা হয়েছে রূপরেখাও।হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘যে কেউ চাইলে বিকল্প
উত্তর জনপদের মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত স্থান সমুহের মধ্যে নওগাঁর আত্রাইও একটি বিখ্যাত স্থান। প্রতিদিন শতশত টন মাছ আত্রাই থেকে রেল, সড়ক ও নৌ পথে দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করা হয়। শুঁটকি মাছ মুখরোচক খাবারগুলোর মধ্যে একটি। সে অনুযায়ী শুঁটকি উৎপাদনেও আত্রাইয়ের যথেষ্ট প্রসিদ্ধি রয়েছে। আর তাই এবারের শুঁটকি মৌসুমকে ঘিরে শুঁটকি তৈরিতে এখন চরম ব্যস্ত সময় কাটছে ব্যবসায়ীদের। এলাকা জুড়ে
জম্মু-কাশ্মীরের উরি সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ৮ পাকিস্তানি সৈন্য, ৫ ভারতীয় সেনা, ৬ জন সাধারণ নাগরিক রয়েছেন। এছাড়া পাল্টাপাল্টি গোলাবর্ষণে উভয় পক্ষের সৈন্যসহ দুই ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, উরি সীমান্তে গাজি পির এলাকায় এ সংঘাতের সূচনা হয়। কয়েকদিনের ব্যবধানে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষের (বিশেষ) মৌখিক/ব্যবহারিক পরীক্ষা আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নেয়া হবে।করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা বিষয়ভিত্তিক ভিডিও কনফারেন্সের (জুমঅ্যাপস) মাধ্যমে এবং ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলা হয়েছে, পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.nu.ac.bd/)-এ পাওয়া যাবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট শিক্ষকদের
সাইবার বুলিং’ থেকে শিশুদের রক্ষার জন্য কাজ করে এ বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছেন বাংলাদেশের কিশোর সাদাত রহমান।শুক্রবার (১৩ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে এক অনুষ্ঠানে নড়াইল জেলার ১৭ বছর বয়সী সাদাতের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।শান্তিতে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজাই অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হয়ে সাদাতকে এ পুরস্কার দেন।শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং নাজুক অবস্থায় থাকা শিশুদের সুরক্ষায় কাজের জন্য প্রতি
কক্সবাজারের উখিয়ায় বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় পথচারী এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।১৪ নভেম্বর (শনিবার) সকাল ৮টায় উপজেলার কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মো. লোকমান হাকিম (৮০) উখিয়ার ঘিলাতলী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় প্রতেক্ষ্যদর্শীরা জানায়, শনিবার সকালে বেপরোয়া গতিতে আসা একটি তরকারি বোঝাই পিকআপ পথচারী লোকমান হাকিমকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। লোকমান হাকিমের মর্মান্তিক মৃত্যুর ঘটনায়
হাসপাতাল বা ক্লিনিকের লাইসেন্স পেতে আবেদন করেননি সংশ্লিষ্ট দপ্তরে; কিন্তু দিব্যি চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশের প্রায় তিন হাজার বেসরকারি চিকিৎসা সেবাকেন্দ্র। আবার কেউ কেউ লাইসেন্সের জন্য আবেদন করে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে বছরের পর বছর।অনেকের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে বহু আগে, কিন্তু তা নবায়নের নাম নেই।এভাবেই চলছে দেশের অনেক নামিদামি হাসপাতাল ও ক্লিনিক। তথ্য বলছে, সব মিলিয়ে প্রায় ১২ হাজার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে তা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে শানে রিসালাত কনফারেন্সে তিনি এ দাবি জানান। মামুনুল হক বলেন, ‘ধোলাইখালে বঙ্গবন্ধুর মূর্তি স্থাপন বঙ্গবন্ধুর আত্মার সঙ্গে গাদ্দারি
করোনাভাইরাসের দাপটে আবারও বিপর্যস্ত বিশ্ব। শীতের মৌসুম শুরু হতেই বিশ্বে করোনায় মৃত্যু আবার বাড়তে শুরু করেছে। গত একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৯ হাজার ৯৪২ জনের এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ। নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ।করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায়
ঘরে কিংবা বাসায় কুরআনুল কারিমের এমন অনেক পাণ্ডুলিপি থাকে, যা পড়া যায় না। হয় অক্ষর ঝাপসা হয়ে গেছে কিংবা কিছু অংশ ছিঁড়ে গেছে বা লেখা মুছে গেছে। মসজিদেও এমন অনেক পুরোনো কুরআন শরিফ চোখে পড়ে। এমন পরিস্থিতিতে পুরোনো বা ছেঁড়া এসব কুরআন শরিফ কী করতে হবে? এ সম্পর্কে ইসলামের নির্দেশনাই বা কী?পুরোনো বা ছেঁড়া কুরআন শরিফ সংরক্ষণ সম্পর্কিত বিষয়টি জানা
পটুয়াখালীতে ফেসবুক পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় নোমান মিঠু (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫ টায় সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে পটুয়াখালী সদর থানা পুলিশ। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকিত হাসান খাঁন জানান, নোমান মিঠু বিভিন্ন সময় ইসলামকে অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে নিজ অ্যাকাউন্টে আপক্তিকর পোস্ট
আজ ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে দেশের প্রথম উপজেলা হিসেবে হানাদার মুক্ত হয় ভূরুঙ্গামারী। প্রতিবছর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও নেতৃবৃন্দের সহযোগীতায় ভূরুঙ্গামারী প্রেসক্লাব যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে আসছে। মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের সাহেবগঞ্জ সাব-সেক্টরের মুক্তিযোদ্ধারা ভূরুঙ্গামারীর দক্ষিণ দিক খোলা রেখে পূর্ব, পশ্চিম ও উত্তর দিক থেকে একযোগে
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে প্রেমিকের বিয়ে হওয়ার কথা শুনে প্রাণ গেছে এক অনার্স পড়ুয়া কলেজছাত্রীর। তবে কলেজছাত্রীর পরিবারের অভিযোগ তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে প্রেমিকের পরিবার।মৃত কলেজছাত্রী মরজিনা বেগম (২১) ঠাকুরগাঁও সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ছাত্রী ও হরিপুর উপজেলার ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন এর চৌরঙ্গী রনহাট্টা গ্রামের মোঃ সাইফুল ইসলামের মেয়ে।প্রেমিক রাসেল আলী বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার
মুজিববর্ষ ফুটবল সিরিজে নেপালের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জয় উপলক্ষে ফুটবলারদের ১০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।শুক্রবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ দল।দীর্ঘ বিরতির পর ফুটবলে ফেরাটা বেশ ভালোভাবেই রাঙিয়েছে লাল-সবুজের ছেলেরা। এই জয়ের ফলে বোনাস হিসেবে ফুটবলারদের ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেয় বাফুফে।ম্যাচ শেষে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।শুক্রবার (১৩ নভেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার সুস্থতা কামনায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।তবে, মাত্র ৫ দিন আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফেসবুকে জানিয়েছিলেন, সেদিন বাসায় তারসহ অন্য সবার রিপোর্ট নেগেটিভ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক সীমান্ত এলাকায় পাকিস্তান ও ভারতীয় সেনাদের পাল্টাপাল্টি গোলাবর্ষণে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহত ভারতীয়দের মধ্যে চারজন সেনা ও তিনজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। অপরদিকে পাকিস্তানের সাত থেকে আট সেনা মারা গেছে বলে দাবি ভারতের। পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের আরও এক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।শুক্রবার জম্মু-কাশ্মীরের গুরেজ থেকে উরি সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি)
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল সংলগ্ন বিজিবি চেকপোস্টে তল্লাসী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ২জন মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক কারবারিদের ব্যবহৃত রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের অনুমতি প্রাপ্ত বেসরকারি এনজিও সংস্থা “ব্র্যাক” এনজিও(HCMP) এর স্টিকার যুক্ত একটি এক্স নোহা (ঢাকা মেট্রো-চ ১৯-৫৯২২) জব্দ করা হয়।শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি
লালমনিরহাট উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন শরীফ অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে ছাই করার ঘটনায় ওই মসজিদের মুয়াজ্জিন মো. আফাজ উদ্দিনকে (৬০) গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ ও লালমনিরহাট জেলা ডিবি পুলিশের একটি যৌথ টিম। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা
“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিবাদ্য নিয়ে টাঙ্গাইলে ভূঞাপুরে গৃহহীনদের মাঝে ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২নভেম্বর) বিকেলে উপজেলার গারাবাড়ি এলাকায় ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ভূঞাপুরে ১১০টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হবে। প্রতিটি পরিবারের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা ঘর নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা
প্রতিদিন ২২ কোটি রুপি হিসেবে পুরো বছরে ৭ হাজার ৯০৪ কোটি রুপি দান করেন ভারতের উইপ্রো সংস্থার প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান আজিম প্রেমজি।২০২০ সালের সমাজসেবী ভারতীয়দের তালিকার শীর্ষে এখন তারই নাম।বাংলাদেশি অর্থে তার দানের পরিমাণ প্রতিদিন প্রায় ২৫ কোটি টাকা।সম্প্রতি ভারতের 'এডেলগিভ হিউরান ইন্ডিয়া' সংস্থা প্রকাশ করেছে ভারতীয় সমাজসেবীদের তালিকা। সেখান থেকে জানা যায়, করোনা মোকাবিলার জন্য গত এপ্রিল মাসে তিনি প্রতিশ্রুতি
মার্কিন প্রসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেনকে অবশেষে অভিনন্দন জানিয়েছে চীন। নির্বাচনের প্রায় এক সপ্তাহেরও বেশি সময় পর শুক্রবার এই বিলম্বিত অভিনন্দন বার্তা দিল বেইজিং।ধারনা করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরবেন কি ফিরবেন না, এমন দোটানায় ছিল দেশটি।অনেকেই বলছেন, ট্রাম্প যতই আইনের পথে হাঁটুক না কেন, তার বিদায় নিশ্চিত জেনেই বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চীন। এক সংবাদ সম্মেলনে এদিন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র