কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান এর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) বাদ জোহর নারিন্দার পীর সাহেব বাড়ি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে এটিএম শামসুজ্জামানের শেষ ইচ্ছা অনুযায়ী নারিন্দার পীর সাহেব তার গোসলের প্রক্রিয়া সম্পন্ন করেন। এছাড়াও এফডিসি বা অন্য কোথাও নেওয়া হবে না তার মরদেহ। প্রথম জানাজা শেষে সূত্রাপুরে কমিউনিটি সেন্টারে সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য বরেণ্য অভিনেতার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ফটকের তালা ভেঙে প্রবেশ করছেন।শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হল, নওয়াব ফয়জুন্নেছা হল, বেগম খালেদা জিয়া হল, শেখ হাসিনা হল, জাহানারা ইমাম হল, প্রীতিলতা হলসহ বিভিন্ন হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এরপর অন্য হলের দিকে অগ্রসর হন তারা। একে একে সব হলগুলোতে প্রবেশ করেন তারা।এর আগে শনিবার সকাল ১০টা থেকে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার বিচার দাবীতে দ্বিতীয় দফায় ১৩ ঘণ্টার আল্টিমেটাম শেষে ফের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। শনিবার (২০ ফেব্র“য়ারী) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে তারা ফের সড়ক অবরোধ করে। এদিকে দুই শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখে নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সড়কে অবস্থান নিয়েছে শ্রমিকরা। সড়ক অবরোধ ও বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন প্রায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা বাঙালি, বাংলা আমাদের দেশ। এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে, সম্মানের সঙ্গে চলবে। কারো কাছে হাত পেতে নয়, আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আত্মমর্যাদা ও সম্মান নিয়ে বিশ্বের বুকে চলবো।’ শনিবার (২০ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা মহামারি চলছে।
একুশে পদক পেলেন ২১ জন বিশিষ্ট নাগরিক। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ২০২১ সালের জন্য নির্বাচিতদের হাতে পদক তুলে দেন। এ বছর ভাষা আন্দোলনে তিন জন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে তিন জন, শিল্পকলায় সাত জন, ভাষা ও সাহিত্যে
চারদিকে বিয়ের সাজ। প্রস্তুত শত শত মানুষের ভূরিভোজের আয়োজন। যার বিয়ে তিনি বাড়ির কেউ নন, একসময় হবিগঞ্জের উপজেলা চেয়ারম্যানের বাসার গৃহকর্মী ছিলেন। চেয়াম্যান নিজে আয়োজন করেছেন এই বিয়ের। শুধু বিয়ে নয়, বিয়ের পর নতুন দম্পতির সংসার কীভাবে চলবে সেটাও ভেবে রেখেছেন তিনি। পিতৃহীন গৃহকর্মীর বর্ণাঢ্য আয়োজন করে প্রশংসায় ভাসছেন হবিগঞ্জের লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক করোনাভাইরাসের টিকা নিয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন তিনি। এসময় তার স্ত্রী কানিজ ফাতেমাও টিকা গ্রহণ করেন।টিকা গ্রহণ শেষে জয়নুল আবেদিন ফারুক সাংবাদিকদের বলেন, করোনার সাথে রাজনীতির সম্পর্ক নেই। তিনি আরও বলেন, বিএনপি এই করোনাকালে জনগণের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে এবং সরকারকেও সহযোগিতার হাত বাড়িয়ে
দ্বিতীয় দফায় ১৩ ঘণ্টার আল্টিমেটাম শেষে ফের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।অবরোধের কারণে সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন বরিশালসহ, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও কুয়াকাটাগামী যাত্রীরা। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার কিছু সময় পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল- পটুয়াখালী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম নেতা মাহামুদুল হাসান তমাল জানান,
দেশের বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার সকালে খ্যাতিমান এই অভিনেতার মৃত্যুর পরপর রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের পক্ষ থেকে গণমাধ্যমে শোকবার্তা পাঠানো হয়। শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এটিএম শামসুজ্জামানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।এটিএম শামসুজ্জামান শনিবার সকালে রাজধানীর সুত্রাপুরের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার
খুলনা মহানগরীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় খুলনা সিটি বাইপাস সড়কে নির্মাণাধীন কারাগারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মহানগরের রায়ের মহল বড় মসজিদ এলাকার মো. শহিদের ছেলে সাইফুল (৩৫) ও রায়ের মহল পশ্চিমপাড়ার মোল্লা শরিফুলের ছেলে নাঈম (২৬)। তাদের মধ্যে সাইফুল একটি মোটরসাইকেলের গ্যারেজের কর্মী। আর নাঈম দিনমজুর। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রায়ের মহল এলাকা থেকে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই পৌর মেয়র আবদুল কাদের মির্জার ডাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে।শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা সদর বসুরহাট পৌরসভায় সব দোকানপাট বন্ধ রয়েছে।কোম্পানীগঞ্জের সঙ্গে অন্যান্য জেলা ও উপজেলার যান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে কোম্পানীগঞ্জে শনিবার সকাল-সন্ধ্যা এ হরতাল কর্মসূচি পালন করা হচ্ছে।এদিকে
কয়েকদিন ধরে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমলেও গত একদিনে এই সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বজুড়ে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩ হাজার ৩৬ জন এবং একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ১০ হাজার ৯৭১ জনের। করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় রাত একটার দিকে ছুরিকাঘাতে ইসরাফিল হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার আড়পাড়া গ্রামের ওসমান আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ শিবনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রানা কে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে রাত একটার দিকে রানার সাথে অজ্ঞাত ব্যাক্তিদের মারামারি হয়। এসময় ইসরাফিল হোসেন ঠেকাতে গেলে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সূত্রাপুরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জাগো নিউজকে জানিয়েছেন তার মেয়ে কোয়েল আহমেদ।বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে ছিলেন জনপ্রিয় এ অভিনেতা। শুক্রবার বিকেলে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল।এর আগে ২০১৯ সালের শুরুর
জান্নাতি দুইজন ব্যক্তিকে দেখে মহান আল্লাহ হাসবেন। কারণ, তাদের একজন অপর জনের খুনি। যে খুন হয়েছেন আর যে খুন করেছেন; তারা উভয়েই জান্নাতের মেহমান হওয়ার সৌভাগ্য লাভ করবেন। আর তাদের দেখেই মহান আল্লাহ হাসবেন। তারা কারা? সময়ের ব্যবধানে হত্যাকারীর জন্যও জান্নাতের ফয়সালা দেবেন আল্লাহ! যদিও হত্যাকারীর প্রতি রয়েছে আল্লাহর অভিশাপ। আল্লাহ তাআলা কত মেহেরবান!মানুষ বা মানবতার হত্যা জঘন্যতম অপরাধ। তারপরও রাসুলুল্লাহ
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আগামীকাল শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন। তার নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হরতালের ডাক দেন তিনি। এর আগে, নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ ও পরোয়ানা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা।আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল সংলগ্ন কর্ণফুলী গার্ডেন সিটির সামনে থেকে একটি মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর
ভরা বসন্তে শীতের আভাস! তুষারপাত ও তুষারঝড় বইছে সৌদি আরবের তাবুক অঞ্চলে। কয়েক বছর ধরেই তাপমাত্রার হেরফের হচ্ছিল এই মরু অঞ্চলে। পৃথিবীর অন্যতম উষ্ণ অঞ্চলে তুষারপাতের মতো বিরলতম ঘটনায় চমকে গেছেন সবাই। এমন কনকনে ঠাণ্ডায় কেউ যেমন ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না। এ দিকে অনেকেই আবার তুষারপাতের ছবি তোলার জন্য বাইরে বেরিয়েও পড়ছেন। শীতকালে সূর্যাস্তের পর জাঁকিয়ে ঠাণ্ডা তো পড়েই
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন এলাকা গেরুয়ার লোকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ওই এলাকায় শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে আজ শুক্রবার সন্ধ্যায় গেরুয়া বাজারে শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় স্থানীয়রা। এরপর
পূর্বঘোষিত তিন দফা দাবি না মানায় ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে পুনরায় মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বরিশাল থেকে ভোলা, পটুয়াখালী, বরগুনা ও কুয়াকাটাগামী যাত্রীরা। শুক্রবার বিকাল ৫টার কিছু সময় পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর আগে বিকাল ৫টায় শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক সংবাদকর্মীসহ উভয় পক্ষের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করেছে।শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে চাপরাশিরহাট পূর্ব বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের
ব্রাহ্মণবাড়িয়া সরাইল টিকা কার্যক্রম উদ্বোধন এর পর থেকে প্রথম ডোজ সম্পন্ন করেছে ২ হাজার ৩ শত৭৮ জন।আজ সরাইল সরকারি হাসপাতালে টিকা কেন্দ্র ঘুরে দেখা যায়,প্রতিদিনই টিকাকেন্দ্রে ভিড় বাড়ছে। টিকা গ্রহণের জন্য মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কারণ টিকা গ্রহণের পর সবাই সুস্থ আছেন। টিকা গ্রহণের পর অল্প সংখ্যক মানুষের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও তা ছিল মৃদু। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারাও
বেলুন ও ফেস্টুন উড়িয়ে নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে মুজিব শতবর্ষে শতবলের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন এই টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে জেলা প্রশাসনের নবম ও তদুর্ধ্ব গ্রেড কর্মকর্তাদের নিয়ে গঠিত ৮টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। জেলা প্রশাসক হারুন-অর-রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন
বাংলাদেশ ষড়ঋতুরদেশ। গ্রীষ্ম ,বর্ষা ,শরৎ , হেমন্ত ,শীত ও বসন্ত এ ছয় ঋতুর আবর্তন বাংলাদেশকে বৈচিত্যময় করে তোলে । এখন চলছে ঋতুরাজ বসন্তকাল। বর্ষা মৌসুম যাবার পর নদী-নালা, খাল-বিল শুকিয়ে যায়। আর এ সময় মাছ ধরতে ব্যস্ত হয়ে পরে নদীর সাথে সম্পর্ক রয়েছে যাদের পরক্ষ ভাবে। মাছে-ভাতে বাঙালি, খেতাব পাওয়া এদেশের গ্রাম-বাংলার প্রতিটি মানুষের শৈশবকালের একটি পরিচিত নাম ‘ছিপ-বড়শি’। বর্ষকাল এলেই