‘হামাক খুবই ভালো লাইগবার নাইগছে। হামরা বিল্ডিং ঘরোত থাইকবার পামো। এইল্যা হামরা কোনদিনও স্বপনোত ভাবোং নাই। আল্লাহ হামার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালো কইরবে, এ ভাবে কথা গুলো বললেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার জমি ও পাকাঘর প্রাপ্ত সুবিধাভোগী ফরিউল ইসলাম। শুধু ফরিউল ইসলাম নয়, তার মত ওই উপজেলায় জমি ও পাকা ঘর পাচ্ছেন ৪২৫ গৃহহীন পরিবার। মুজিববর্ষ উপলক্ষে
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘তালিকায় নাম এলে সবার আগে আমি টিকা নেব।’শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত ‘করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ভ্যাকসিন বিষয়ে জনগণের আস্থা ফেরাতে আমি প্রস্তাব করছি। এই ভ্যাকসিন প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিভিশন ক্যামেরার সামনে নেবেন। তাহলে জনগণের আস্থা
বরিশালের সরকারি হিজলা কলেজ মসজিদে কার্পেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এড.এম হেলাল উদ্দিন। শুক্রবার ২২ জানুয়ারি দুপুর ১২ টায় সরকারি হিজলা কলেজ মসজিদে কার্পেট বিতরণের সময় এড.এম হেলাল উদ্দিন এর পক্ষে উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা মৎস্যদলের সভাপতি আবুবকর সিদ্দিক ফারুক খান, হিজলা উপজেলা বিএনপি নেতা জহিরুল ইসলাম নবু হাওলাদার। মসজিদের পক্ষে কার্পেট গ্রহণ করেছেন, সরকারি হিজলা কলেজের
আশুলিয়ায় একটি নির্জন জায়গা থেকে শাহিন উদ্দিন (২৬) নামের এক অটোরিকসা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারনা তাকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। শুক্রবার বেলা ১১টার দিকে আশুলিয়ার আয়নাল মার্কেট এলাকার আড়িআড়ার মোড়ের পাশের নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিন উদ্দিন পাবনা জেলার মৃত হারুন ব্যাপারীর ছেলে বলে। তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া থেকে রিকশা
ঢাকা মহানগরীর উন্নয়নে যেখানেই কাজ করা হোক না কেন, সেখানেই অবৈধ স্থাপনা বা দখল পাওয়া যায় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। অবৈধভাবে দখল হওয়ার বিষয়টি এরপর থেকে ড্রোন ক্যামেরার মাধ্যমে তদারকি করা হবে বলেও জানান মেয়র। শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় মিরপুর-১১ নম্বরের উচ্ছেদ অভিযান পরিদর্শনে আসেন ডিএনসিসি মেয়র। এসময় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ঢাকা শহরে
ঝিনাইদহে ট্রাক চাপায় রিপ্তি বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১ জন। শুক্রবার সকালে শহরের হামদহ ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে দুর্ঘটনাস্থলে গতিরোধক দেওয়ার দাবীতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। নিহত রিপ্তি বেগম সদর উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের তাহিজুল ছিদ্দিক আলীর মেয়ে।ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার সকালে সদর রিপ্তি বেগম চাচাতো ভাই আলমগীর হোসেনের
মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার দুপুর ১২টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর সাইটে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মেহেদী হাসান (১৭) ও খাদিজা বেগম (৫০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের উজিরপুর থেকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে ঢাকায় যাচ্ছিল খাদিজা বেগমের পরিবার। অ্যাম্বুলেন্সটি এক্সপ্রেসওয়ের কুতুবপুরের বড় কেশবপুর এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ
একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬১৯ জন। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৮৯০ জনে। শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পাবনার সদর উপজেলায় দুবলিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন। শুক্রবার সকালে পাবনা- সুজানগর সড়কের দুবলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।দুবলিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিউল আলম জানান, এদিন সকালে পাবনা থেকে সুজানগর অভিমুখে যাওয়া কয়লা ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুবলিয়া বাজার এলাকায় সুজানগর থেকে পাবনাগামী সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে সিএনজির যাত্রী ঝন্টু কুন্ডু (৬০) মারা যায়। দুর্ঘটনায় সিএনজির
মিরাজ-সাকিবদের ঘূর্ণিতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১৪৮ রানেই থেমে গেল সফররত ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ফলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৪৯ রান। আজ জিতলে এক ম্যাচ হাতে রখেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটসম্যানরা। ব্যক্তিগত মাত্র ৬ রানেই মোস্তাফিজের বলে আউট হন ওপেনার সুনীল অ্যামব্রিস। এরপর
ইতিহাস আর প্রাচীন ঐতিহ্য"সরাইল পরগনার" এখন সরাইলের কিছু অংশে, সরাইল- নাসিরনগর রাস্তার কাজ কয়েক দিন হয় চলছে। নিয়মিত ঘুরতে বা কিছু কেনাকাটা করতে আজ বিকালে মেহজাবিন উচালিয়া পাড়ার মোড়ে রিকশায় উঠে বলে, বাবা রাস্তার দুই পাশে এতো গাড়ি কেন? মা'রে সরাইল- নাসিরনগর রাস্তার কাজ চলছে। দেখ রাস্তার পিচ ঢালাইয়ের কাজ করছে। মা'রে দু-পাশে রাস্তায় গাড়ি এসে যানজট হয়েছে। মেহজাবিন বলে বাবা,এ
সিরাজগঞ্জে নবনির্বাচিত ৬নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলামের মূল হত্যাকারী জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের সহযোগিতায় যাত্রাবাড়ীর ধলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি শুক্রবার সকালে সাহেদনগর ব্যাপারীপাড়া এলাকার পরিত্যক্ত একটি ডোবার পাশ থেকে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।গ্রেপ্তার জাহিদুল সিরাজগঞ্জ শহরের সাহেদনগর ব্যাপারীপাড়া এলাকার টিক্কা ব্যাপারীর ছেলে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুনে ভরার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মাতারবাড়ি আজিজিয়া মাদ্রাসায় দুই দিনব্যাপী বার্ষিক সভা চলছিল। শুক্রবার ছিল সভার শেষ দিন। সভায় মালামাল বিক্রি করতে আসা দোকানিদের জন্য হাইস্কুলের মাঠে জায়গা করে দেয়া হয়। সেখানে সকালে সিলিন্ডার থেকে
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোস্তাফিজের উইকেটের পর এবার মিরাজ-সাকিবের ঘূর্ণিতে কাবু সফররত ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের ১৪তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে একই ওভারে দুই ক্যারিবিয়ান ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। পরের ওভারে আরেকটি উইকেট তুলে নেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত ৩৬ ওভার শেষে ৮ উইকেটের বিনিময়ে উইন্ডিজের সংগ্রহ ১১৯ রান।প্রথম উইকেট হারানোর পর বেশ শক্তভাবেই অবস্থান করা শুরু করেছিল দুই
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে বিজিবি'র সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক অজ্ঞাতনামা ইয়াবা কারবারি নিহত হয়েছে। বিজিবি এসময় ঘটনাস্থল থেকে একটি দেশি তৈরী দু’নলা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ ও ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। ২২ জানুয়ারি (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের ৩৬/২ নং পিলারের সন্নিকটে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেছেন, নাইক্ষ্যংছড়ির ঘুমঘুম
পৌষের শুরুতেই কনকনে শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁর আত্রাইয়ের জনজীবন। তুষারাচ্ছন্ন বাতাস ও ঘন কুয়াশায় হাড় কাঁপানো শীতে জুবুথুবু হয়ে পড়েছে এ উপজেলার মানুষ।গ্রাম-বাংলার প্রবাদ আছে ‘মাঘের শীত বাঘের গায়ে’ মাঘ মাসে শীতের তীব্রতা এত বেশি থাকে যে, বাঘও কাবু হয়ে যায়। তাই মাঘ মাসের আগমনীতে কেমন শীতের প্রভাব পড়বে এমটিই ভাবছে শীতার্ত অসহায় গরীব মানুষ। বর্তমানে বিশেষ
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিতে করোনাভাইরাস মহামারি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আগামী মাসে মৃত্যুর সংখ্যা পাঁচ লাখে দাঁড়াবে। করোনা পরিস্থিতি ভালো হওয়ার আগে প্রকোপ বেড়েই চলেছে।বৃহস্পতিবার হোয়াইট হাউসে বাইডেন এমন মন্তব্য করেন। খবর আল জাজিরার। বিগত বছরে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার করোনাভাইরাস নিয়ে জরুরি ভিত্তিতে কাজ এবং সমন্বয় করেনি উল্লেখ করে বাইডেন বলেন, ভাইরাস নিয়ে জরুরি কাজ না করা
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডের টস ইতোমধ্যেই হয়ে গেছে। টস জিতে এবার ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক জেসন মোহাম্মেদ। ফলে কিছুক্ষণের মধ্যে ক্রিজে ব্যাট করতে নামবেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। আজ দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে নিতে
সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার মিরপুর স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ দল। প্রথম ওয়ানডে ছয় উইকেটের জয় পাওয়ায় সিরিজ জিততে আত্মবিশ্বাসী স্বাগতিকরা। অন্যদিকে আজকের ম্যাচটি জিতে সিরিজে টিকে থাকতে চায় সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়।প্রথম ম্যাচে টাইগাররা ৬ উইকেটে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে
সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির। প্রতিকেজিতে দাম ১০-২০ টাকা বেড়েছে।এছাড়া বাড়তি দামে বিক্রি হচ্ছে চিনি ও ভোজ্যতেল। দাম কমেছে সবজি ও পেঁয়াজের। অন্যদিকে, অপরিবর্তিত রয়েছে আলু, ডিম, চাল এবং গরু ও খাসির মাংসসহ অন্যান্য পণ্যের দাম। শুক্রবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের মুসলিম বাজার, মিরপুর-১ নম্বর বাজার, ২ নম্বর বাজার, ৬ নম্বর বাজার, ১১ নম্বর বাজার, মিরপুর কলোনি
ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের প্রতিষ্ঠান। আমরা চাই এই বিশ্ববিদ্যালয় আবার তার গৌরব ফিরে পাক।এখানে জ্ঞানের চর্চা হবে, গবেষণা হবে, শিক্ষার প্রসার ঘটবে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, উপ-উপাচার্য
বৈশ্বিক মহামারি করোভাইরাসে মৃতের সংখ্যা ২১ লাখ ছাড়িয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় প্রাণহানি ১৭ হাজার ছাড়িয়েছে। এ নিয়ে মহামারি করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ লাখ। এর আগে ২১ জানুয়ারি প্রথমবারের মতো ১৭ হাজার প্রাণহানি দেখেছে বিশ্ব। এছাড়া ১৩ ও ১৪ জানুয়ারিও করোনার তাণ্ডব দেখেছিল বিশ্ব। ১৩ জানুয়ারি ১৫ হাজার ৭১১ জন এবং ১৪ জানুয়রি ১৬ হাজারের বেশি প্রাণ কেড়ে নেয়
ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে দুটি আত্মঘাতী হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১১০ জন।দুটি হামলাই হয়েছে আল-তাইয়ারান স্কয়ারের অদূরে ‘বাব আল-শারজি’ এলাকায়। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সামরিক বাহিনীর বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার বাগদাদের প্রাণকেন্দ্রে একটি ব্যস্ত সড়কে বিরল এ জোড়া হামলার ঘটনা ঘটে। কয়েক মাস শান্ত থাকার পর হঠাৎ এমন ঘটনা ঘটলো। বাগদাদ অপারেশনস
ভারতের কর্নাটকের শিবমোগায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বোমা বিস্ফোরণের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে না অন্য কোনো কারণে হয়েছে বিষয়টি এখনও পরিষ্কার নয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বোম্ব স্কোয়াডের সদস্যরা। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। খবর