বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বরিশালের বিপক্ষে বড় জয় পেয়েছে জেমকন খুলনা। এ জয়ে পয়েন্ট টেবিলেরও দুই নম্বরে উঠে গেছেন মাহমুুদুল্লাহ-সাকিবের খুলনা। ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২৫ রানে গুটিয়ে যায় বরিশাল। খুলনা ম্যাচ জিতেছে ৪৮ রানের বড় ব্যবধানে। বিস্তারিত আসছে...
আজ শক্রবার, বাংলা ১৯ অগ্রাহায়ণ, ১৪২৭ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস সাতারকুল বাড্ডায় রাষ্ট্র বিজ্ঞান বিভাগের উদ্যোগে এক শীত কালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষার্থী সহ উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার এবং সহযোগী অধ্যাপক শাহ আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক শওকত আলী। আরো উপস্থিত ছিলেন জনাব মামুন প্রমুখ।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) নুরুল ইসলাম নাহিদ গণমাধ্যমকে তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনার লক্ষণ অনুভূত হলে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তিনি নমুনা পরীক্ষা করান। আজ শুক্রবার তিনি তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। নাহিদ বলেন, ‘আমি মোটামুটি সুস্থ, বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি।
গতকাল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এ মৃণাল কান্তি দাসকে "শাটল ট্রেন" সিনেমার 'তুমি চাইয়া দেখো..' গানের জন্য শ্রেষ্ঠ গায়ক হিসেবে ঘোষণা করা হয়।দেশের প্রথম গণ-অর্থায়নে নির্মিত ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাটল ট্রেন’র ‘তুমি চাইয়া দেখো...’ গানের জন্য শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মনোনীত হয়েছেন গানটির লেখা ও সুরকার মৃণাল কান্তি
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৪ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২০ ও নারী ৪ জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৭৭২ জনে।শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলায় আওয়ামীলীগের দুইগ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপে অন্তত ১৫ আহত হয়েছে। জানাগেছে দুগ্রপের নেতৃত্বদেন জামাই ও শশুড়। উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা বাজার মসজিদের কমিটিকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের বিবাদ চলে আসছিল। মসজিদ ফান্ডের টাকা পয়সার সঠিক ব্যবহার, অবকাঠামো উন্নয়ন ও কমিটির সদস্যদের মাঝে প্রভাব বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান মকবুল হোসেন ও সাবেক চেয়ারম্যান ফিরোজ হোসেনের কর্মী সমর্থকেরা শুক্রবার সকালের দিকে
আওয়ামী লীগ কখনও গায়ে পড়ে ঝগড়া করে না,তবে কেউ আক্রমণ করলে পাল্টা জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শুক্রবার সকালে ধান মন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।দেশে বিভিন্নমূখী ষড়যন্ত্র চলছে উল্লেখ
উন্নয়নশীল দেশগুলোতে স্থানীয়ভাবে উৎপাদনের জন্য করোনা ভ্যাকসিনের প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড-১৯ ভ্যাকসিনকে 'বিশ্ব জনপণ্য' হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।কোভিড-১৯ বিষয়ে শুক্রবার (০৪ ডিসেম্বর) শুরু হওয়া জাতিসংঘের ৩১তম বিশেষ অধিবেশনে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম)-এর বর্তমান চেয়ার আজারবাইজান এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল এ বিশেষ অধিবেশনের আয়োজন করেন। আগে রেকর্ড করা এ ভাষণে
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ দেশে কোনদিনও মৌলবাদী নীতির ঠাঁই হবে না। এদেশে ধর্মান্ধদের কোনদিনও জায়গা হবে না। শুক্রবার সকালে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, শেখ মনির শূন্যতা পূরণ হবার নয়।এদিন প্রথমে ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির
করোনায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার (১ ডিসেম্বর) ও বুধবার (২ ডিসেম্বর) নিউইয়র্কে দুই বাংলাদেশি মারা গেছেন। আরেকজন ভাগ্নির বিয়ে উপলক্ষে ঢাকায় গিয়ে করোনার ভিকটিম হয়েছেন। এর ফলে করোনার দ্বিতীয় ধাক্কায় আবারো নিউইয়র্কে প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে নিউ ইয়র্কে করোনায় মারা গেছেন ২৪ হাজারের অধিক। এরমধ্যে কমপক্ষে ২৬০ প্রবাসী রয়েছেন।বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ‘বসুন্ধরা গ্রুপ’র নিউইয়র্কস্থ উপদেষ্টা
মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১১ ও ১২ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ৪০তম স্প্যান ‘২-ই’। শুক্রবার ১০টা ৫৮ মিনিটে স্প্যানটি বসানো হয়। আর এর মাধ্যমেই দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৬ কিলোমিটার।পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, এই স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ছয় কিলোমিটার। আর বাকি থাকলো ১৫০ মিটার
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল কুদ্দুছ (৬৫) নামাজের জন্য আহ্বান জানিয়ে আজানরত অবস্থায় মারা গেছেন। তিনি খান্দার গ্রামের মৃত সদর আলীর ছেলে।বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) জোহর নামাজের আজান দেওয়ার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বিষয়টি নিশ্চিত করেন মসজিদের ইমাম হাফেজ মো. শাফায়েত হোসাইন। তিনি জানান, জোহর নামাজের জন্য আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুয়াজ্জিন
সপ্তাহের ব্যবধানে নিম্নমুখী রয়েছে রাজধানীর শাক-সবজির বাজার। অধিকাংশ সবজি কেজিতে পাঁচ থেকে ১০ টাকা কমেছে।প্রতি মোড়া শাকে কমেছে দুই থেকে তিন টাকা পর্যন্ত।শাক-সবজির মতো দাম কমেছে মাছ ও মুরগির। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে মাছের। এছাড়া কেজিতে পাঁচ থেকে ১০ টাকা কমেছে মুরগির। অন্যদিকে অপরিবর্তিত আছে চাল, ডাল, আলু, মসলা ও মাংসের দাম। শুক্রবার (৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরের
জাহাজে করে চট্টগ্রাম থেকে ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে রোহিঙ্গাদের। শুক্রবার সকালে চট্টগ্রামের বোট ক্লাব থেকে নৌবাহিনীর জাহাজে উঠে রোহিঙ্গাদের প্রথম দল। এই দলে রয়েছে মোট ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা। মোট আটটি জাহাজে করে নিয়ে যাওয়া হচ্ছে তাদের। নৌবাহিনীর লেফটন্যন্ট কমান্ডার এম কে জেড শামীম জানান, তিনটি ঘাট থেকে যাচ্ছে রোহিঙ্গারা। বোট ক্লাব জেটি থেকে তিনটি, আরআরবি জেটি থেকে দু’টি ও
ইংল্যান্ডের এম আর সিপি পরীক্ষায় বাংলাদেশী তরুন জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক বিশ্বে প্রথম হয়ে সারা বিশ্বেকে তাক লাগিয়ে দুনিয়া সেরা হওয়ায় ডাঃ ডা.মাহমুদুল হক জেসিকে সংবর্ধনা দেওয়া হয়েছে । বৃহস্পতিবার বিকালে জাজিরা উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। জানা যায়, সারা বিশ্বের চিকিৎসকদের মর্যাদাকর পরীক্ষা ইংল্যান্ডের এম আর সিপি (মেম্বারশিপ অব দ্যা রয়েল কলেজস অব ফিজিশিয়ান্স
‘১৯৭১ সালে পাকিস্তান যে নৃশংসতা চালিয়েছিল বাংলাদেশ তা ভুলে যেতে পারে না’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একাত্তরের ঘটনাগুলো ভোলা যায় না। সেই ক্ষত চিরদিন রয়ে যাবে।’বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) গণভবনে পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।বঙ্গবন্ধুর ওপর তৎকালীন পাকিস্তান গোয়েন্দা সংস্থার নথি নিয়ে প্রকাশিত ‘সিক্রেট ডকুমেন্ট অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য
খ্যাতিমান অভিনেতা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।বৃহস্পতিবার রাতে তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে রিপোর্ট পান। তিনি এখন বাসাতেই আছেন।বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসন থেকে ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। নবম জাতীয় সংসদের বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ৫
সেরা সংগীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ লাভ করেছেন লোকসংগীত সম্রাজ্ঞী মমতাজ। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট শিল্পী, কলা-কুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের ঘোষণা করা হয়। এই তালিকায় সেরা গায়িকা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় মমতাজকে। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলা লোকসংগীতের জন্য তুমুল জনপ্রিয় মমতাজ বেগম। দুই দশকের
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরে বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে রাখা যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন।শুক্রবার সকাল ৭টার দিকে মির্জাপুরের কুর্নী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি বাস কুর্নী এলাকায় বিকল হয়ে
নাহমাদুহু ওয়া নুসল্লি আলা রাসূলিহিল কারীম,আম্মা বা’দ।হযরত মোহাম্মদ (সাঃ) এর অসাধারণ বৈশিষ্ট্য!হাফিজ মাছুম আহমদ দুধরচকী।সৃষ্টির আদিকাল থেকে যুগে যুগে একত্ববাদের প্রচারে সত্য ও রিসালতের বাণী নিয়ে প্রেরিত হয়েছেন অগনিত নবী ও রাসুল। জগতের মহান রব, আল্লাহ রাব্বুল আলামীনের প্রেরিত প্রতিনিধি বা খলীফা হয়ে বিশ্ব মানবতার মুক্তির জন্য এসেছেন আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ঈমানদারের জন্য যেমনিভাবে আল্লাহর একত্ববাদের ওপর বিশ্বাস
ঢাকার কুখ্যাত কলঙ্কিত ভূমি দস্যুদের অভয়ারণ্য ও স্বর্গরাজ্য গাজীপুর জেলা প্রশাসনের নিরবতায় অসংখ্য পরিবার নিঃস্ব ও সর্বশান্ত হয়ে পড়েছে৷ঢাকার কুখ্যাত ও কলঙ্কিত ভূমি দস্যু, আলোচিত দেশ বিরোধী ষড়যন্ত্রকারী এবং বহু অপকর্মের হোতা পার্টেক্সের এম.এ হাসেম এবং তার বড় ছেলে আজিজ আল কায়সার ও তার চক্র।ঢাকার গুলশান এলাকায় ক্যাসিনো ব্যবসা, মাদক ও হিরোইন ব্যবসার অন্যতম কর্ণধার।জালজালিয়াতির অপকৌশলে জাল দলিল তৈরী করে
বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরের বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন গোপালপুর শাখার উদ্যোগে দিনভর কর্মবিরতি পালন করছে। (৩ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে, সকল টিকা বা ভ্যাকসিন প্রদান থেকে বিরত থাকিয়া কর্মবিরতি পালন করছে। বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো কর্মবিরতি পালন করছে, উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ। কর্মবিরতি বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা
বিএনপি-জামায়াত, মৌলবাদী গোষ্ঠী ও স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।তিনি বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ কিভাবে চলবে সেটা ১৯৭১ সালে ফায়সালা হয়ে গেছে। সে অনুযায়ী দেশ চলবে, কেউ কিছুর বলার নেই। রাষ্ট্র আছে, সরকার আছে, ধমের্র দোহাই দিয়ে এ সমস্ত অপবাখ্যা দিয়ে
নওগাঁয় গ্রাম আদালত পরিচালনায় হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের সম্পৃক্তকরণ’ শীর্ষক জেলা পর্যায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহষ্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ।স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম মোঃ শাহনেওয়াজের সভাপতিত্বে কর্মশালায় ইউএনডিপি বাংলাদেশ এর পক্ষ থেকে জুম এর মাধ্যমে যুক্ত হন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের সিনিয়র প্রজেক্ট