ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান মুঞ্জুরুল আলম মনজেরের বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ উঠেছে। এছাড়া টিআর, কাবিখা ও এলজিএসপি প্রকল্পের টাকা ইউপি সদস্যদের না জানিয়ে ইচ্ছামতো ব্যায় করছেন বলে কয়েকজন ইউপি সদস্য অভিযোগ করেন। এ ক্ষেত্রে কোন মাসিক মিটিং করা হয় না বলে ৯ নং ওয়ার্ডের মেম্বর আনিছুর রহমান ও ৫ নং ওয়ার্ডের মেম্বর সাব্বির হোসেন গনমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ
মঙ্গল গ্রহে রকেট পাঠানোর জন্য কিছুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্স। গত তিন মাসে তিনবার স্টারশিপ রকেটের পরীক্ষা চালিয়েছে স্পেসএক্স। তবে তিনবারই ব্যর্থ হতে হয়েছে ইলন মাস্ককে। গতকাল বুধবারও এমন একটি রকেটের পরীক্ষা চালানো হয়। সবকিছুই ঠিকঠাক ছিল। স্টারশিপ এসএন-১০ নামের রকেটটি পরীক্ষামূলক উড়ান চমৎকারভাবে শেষ করে ফিরেও এসেছিল। অক্ষতভাবে অবতরণও করে, তবে কয়েক মিনিটের মধ্যেই তাতে
বিবাহ সংক্রান্ত প্রতারণা থেকে বাঁচতে বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন প্রক্রিয়া কেন ডিজিটাল করা হবে না, এই মর্মে হাইকোর্টে রিট করেছেন ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানা তাম্মির আগের স্বামী রাকিব হাসান। রাকিবসহ আরও তিন ভুক্তভোগী এবং পুরুষদের অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠনের পক্ষ থেকে এই রিট করা হয়। রিট-কারীরা হলেন সোহাগ হোসেন, কামরুল হাসান ও এইড ফর ম্যান ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার করা
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মরদেহে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাদের নিবেদন শেষে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ শহীদ মিনারে নিয়ে আসা হয়। সেখানে জাতীয় পতাকায় মোড়ানো কফিনে প্রথমে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর
গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও সাতজন। উল্লেখিত সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬১৯ জনের। এ নিয়ে টানা দ্বিতীয় দিন শনাক্তের সংখ্যা ছয়শোর বেশি। এর আগে বুধবার ৬১৪ জন শনাক্তের তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। যা গত ৩৬ দিন পর সর্বোচ্চ। সর্বশেষ ২৫ জানুয়ারি ৬০২ জন শনাক্তের তথ্য জানানো হয়। এরপর পাঁচ সপ্তাহ ধরে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ছয়শর নিচে ছিল।বৃহস্পতিবার
অতিরিক্ত ক্লান্ত থাকার পরও রাত জেগে স্মার্টফোন ঘাঁটাঘাঁটি করা যেকোনও বয়সি মানুষের যেন অভ্যাস এই যুগে। বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করতে করতে রাতে ঘুম না আসার সঙ্গে, অতিরিক্ত স্মার্টফোন ঘাঁটার প্রত্যক্ষ সম্পর্ক আছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।শুধু শরীর নয়, প্রতিদিনের জীবনযাত্রার ওপরেও প্রভাব পড়ে এই অভ্যাসের কারণে। এমনকি অনেক সময় বদলে যেতে পারে পুরনো অভ্যাসও! দক্ষিণ ক্যারেলিনার ক্লেমসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুন পিচার জানান,
বরিশালের হিজলা উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ এবং ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম বার্ষিকী ও শিশু দিবস ২০২১ পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ৪ মার্চ সকাল ১০ টায়, উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, ভাইস
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউপির কড়িয়া মন্ডলপাড়া এলাকায় রাস্তায় লাগানো সরকারি বড় ২টি গাছ কাটার অভিযোগ স্থানীয় ইউপি সদস্যর বিরুদ্ধে। এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা ওই এলাকার একটি ছ’মিলে অভিযান চালিয়ে গাছের ডালগুলো জব্দ করেন। জানা যায়,গত মঙ্গলবার স্থানীয় পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সুফিয়ান লোকজন দিয়ে ইউক্যালিপ্টার ২টি গাছ কাটেন।গাছের
বিএনপি জনগণের জন্য এখন কৃত্রিম দরদ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।দেশের মানুষ বেঁচে থাকার জন্য হিমশিম খাচ্ছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসংগে ওবায়দুল কাদের বলেন, করোনাকালে অসহায় ও কর্মহীন মানুষের পাশে না দাঁড়িয়ে তারা এখন মায়া কান্না কাঁদছে। তিনি বলেন, দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের আস্থার বাতিঘরে পরিণত
হাতে এক নাবালিকার কাটা মাথা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। বুধবার বিকালে উত্তরপ্রদেশের হারদোই জেলার পান্ডেতারা গ্রামের এই দৃশ্য কার্যত হইচই ফেলে দিয়েছে ভারতজুড়ে। লখনউ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ওই গ্রাম। কাটা মাথা নিয়ে ওই ব্যক্তিকে হাঁটতে দেখেই এক প্রত্যক্ষদর্শী খবর দেন পুলিশে। পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তির নাম সরবেশ কুমার। তাকে যখন জিজ্ঞেস করা হয়, হাতে কার
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ-ভারতের মধ্যে এমন কোনো ইস্যু নেই যে আলোচনা হতে পারে না। দুই দেশের মধ্যে সব ইস্যুতেই আলোচনা হতে পারে।বৃহস্পতিবার (৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ড. এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্ক এমন জায়গায় দাড়িয়েছে যে, এমন কোনো ইস্যু
রাজধানীর হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি ফেরত এক যাত্রীর কাছ থেকে ৫ কেজির বেশি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। জব্দ করা এ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা। বুধবার (৩ মার্চ) রাত ১১টার দিকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর স্বর্ণসহ যাত্রী আবুল খায়েরকে আটক করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ সাদেক
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রায় ১০ মাস কারাগারে থাকার পর মুক্তি পেলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জেল সুপার জানান, আহমেদ কবির কিশোরের জামিনের কাগজ সকাল ১১টার দিকে কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে কিশোরকে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তিন উপজেলার দায়িত্ব পালন করায় খাদ্য নিয়ন্ত্রকের অফিস থেকে কাঙ্খিত সেবা পাচ্ছেন না সেবা প্রত্যাশিরা।জানা গেছে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইশকে আব্দুল্লাহ ভূরুঙ্গামারী উপজেলার পাশপাশি নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলায় অতিরিক্ত খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন। এতে অধিকাংশ সময় ভূরুঙ্গামারী খাদ্য অফিস বন্ধ থাকতে দেখা যায়। যার ফলে সেবা গ্রহীতাদের সেবা না পেয়ে ফেরত যেতে হচ্ছে। বৃহস্পতিবার সকাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব হোসেন তৌফিক ইমাম (এইচ টি ইমাম) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।শোক বার্তায় মন্ত্রী আরো জানান, "মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিশ্বে এখন আমরা মর্যাদার আসনে অধিষ্ঠিত। আমাদের অগ্রযাত্রা কেউ থামিয়ে দিতে পারবে না। করোনাভাইরাস যখন পারেনি, কেউ আর পারবে না। এটাই আমার বিশ্বাস।’ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক ২০২০-২০২১ অর্থবছরের শিক্ষার্থী ও গবেষকদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও বিজ্ঞানীদের বিশেষ
অবিলম্বে সরকারের পদত্যাগ চেয়ে নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (৪ মার্চ) ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যু ও জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, ‘এই সরকার অবৈধ। তাই এ সরকার
রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় আশিক আব্দুল্লাহ হেলাল (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ভোর সাড়ে ৫টার দিকে এ দুঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় খিলক্ষেত থানা পুলিশ। নিহত হেলাল বরিশাল জেলার হিজলা উপজেলার মাইকখোলা গ্রামের আব্দুল করিমের ছেলে।খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামিমুল ইসলাম জানান, নিহত হেলাল খিলক্ষেত ৩০০ ফিটে অবস্থিত ৭১ সিকিউরিটি
স্ত্রী স্বামীর সঙ্গে থাকতে না চাইলে, তাকে জোর করে আটকে রাখা যাবে না। কারণ বৈবাহিক সম্পর্কে স্ত্রী কখনও স্বামীর সম্পত্তি নয়। বুধবার এই রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। স্ত্রী স্বামীর সঙ্গে থাকতে চান না। তবে স্বামী চান একসঙ্গে থাকতে। এই পরিস্থিতিতে স্ত্রী যাতে বৈবাহিক দায়িত্ব পালনে পিছিয়ে না যায়, তাই আইনের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। আদালত সেই আর্জি খারিজ করে জানান, নারীরা
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা তার নিজ গ্রাম সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে তার মরদেহ সোনতলা সফসিল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে পৌছে। সেখান থেকে মৃতদেহ লাশবাহী গাড়িতে উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে নেয়া হয়। সেখানে বেলা ১১টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তার মৃতদেহ আবার হেলিকপ্টারযোগে ঢাকায় জাতীয় শহীদ মিনারে নেয়া
এক ওভারে ছয় ছক্কা। আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন এমন কীর্তি ছিল হার্শেল গিবস এবং যুবরাজ সিংয়ের দখলে। সেই তালিকায় এবার নাম লেখালেন কাইরন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। ১১ বলে পোলার্ড করলেন ৩৮ রান। ক্যারিবিয়ান দৈত্যের ঝড়ে ৪ উইকেটে হারল শ্রীলঙ্কা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে তিন
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার উত্তর ঝলম ইউনিয়ন ও দক্ষিণ ঝলম ইউনিয়নের দৈয়ারা গ্রাম থেকে বচইড় দিকচাঁন্দা রাস্তাটির বেহাল দশা। ওই রাস্তাটি ছিলো অনেক দিনের পুরাতন। রাস্তাটি দিয়ে প্রতিদিন একসময় চলছিলো হাজার হাজার যানবাহন। কিন্তু রাস্তাটি দীর্ঘদিন থেকে মেরামত না হওয়ায় রাস্তা ভেঙ্গেটি পড়েছে পুকুর ও খালে। এই রাস্তাটি দিয়ে দুই ইউনিয়নের প্রায় দশ-পনেরোটি গ্রামের মানুষ ও স্কুল-মাদরাসার ছাত্র-ছাত্রীরা আসা-যাওয়ার বিঘ্ন ঘটছে।
বৃহস্পতিবার সকাল সকাল সুখবর দিলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। টুইটারে জানালেন, মা হতে চলেছেন তিনি। লিখলেন, ‘শ্রেয়াদিত্য আমাদের মধ্যে আসার পথে’। তারপর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়কে ট্যাগ করে লিখেছেন, ‘আমি ও শিলাদিত্য আপনাদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের আশীর্বাদ ও শুভকামনা আমাদের প্রয়োজন’। হালকা-সবুজ ও নীল ঘরোয়া পোশাকে নিজের একটি
শরীয়তপুরে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইনজিবি সমিতির সভাপতি পিপি এ্যাড. হাবিবুর রহমান ও তার ভাই যুবলীগ নেতা মনির হোসেন মুন্সী হত্যা মামলার রায় ঘোষণা হবে ৯ মার্চ। রবিবার (২৮ ফেব্রুয়ারী) রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উআপস্থাপন শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা ও দায়রাজজ শওকত হোসেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি