মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বরিশাল আওয়ামী লীগ। জাতীয় কর্মসূচিসহ স্থানীয় পর্যায়ের মোট ৯টি কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচিগুলো পালনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেয়া হয়েছে। শনিবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে নগরীর কালীবাড়ি রোডস্থ জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ’র বাস ভবন চত্ত্বরে আয়োজিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের তত্ত্বাবধানে "বৈষ্ণব নাট্যের ইতিহাস ও স্বরূপ" শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেছেন সৈয়দ মামুন রেজা।গতকাল সিন্ডিকেটর সভায় এই পিএইচডির স্বীকৃতি দেওয়া হয়। সৈয়দ মামুন রেজা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক। ঐতিহ্যবাহী বাংলা নাট্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য ক্ষেত্র বৈষ্ণব নাট্যধারার ইতিহাস, বিষয়বস্তু, পরিবেশনারীতি, প্রায়োগিক
এক সময় কাটা খালি নামক খালটি প্রশস্ত ছিল অনেক বড়। সময় ব্যবধানে অবৈধ দখলকারীদের দৌলতে এর প্রশস্ততা দাঁড়িয়েছে ড্রেনে। হাল দেখে কেউ বিশ্বাসই করবেন না এখানে একটি খাল ছিল। একসময় জোয়ার-ভাটাও হতো, মাছেরও প্রাচুর্য ছিল এই খালে। এখন তা ইতিহাস মাত্র। বর্তমান চেহারায় এটি একটি খোলা ড্রেন। নদীর মতো বড় একটি খাল কীভাবে দিনে দিনে তার অস্তিত্ব হারিয়ে যাচ্ছে, এর প্রকৃষ্ট
ঢাকার ধামরাইয়ে আমতা ইউনিয়নে আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভায় বৈষম্যের অভিযোগ উঠেছে আমতা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেনের বিরুদ্ধে। শনিবার (৬ মার্চ) দুপুরের দিকে আমতা ইউনিয়নে হরলাল উচ্চ বিদ্যালয় আমতা স্কুল মাঠে এমন চিত্র দেখা গেছে। আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও প্রার্থীদের সমর্থকদের নিয়ে এক যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় যে চেয়ারম্যান প্রার্থীর সমর্থক বেশি সে তত
নুতন জেলা প্রশাসক হিসেবে রোববার দায়িত্ব গ্রহন করছেন মুজিবর রহমান। তিনি বিদায়ী জেলা প্রশাসক সরোজ কুমার নাথের স্থলাভিষিক্ত হবেন। শনিবার প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাগন ঝিনাইদহ সার্কিট হাউজে নুতন জেলা প্রশাসককে স্বাগত জানান। বিদায়ী জেলা প্রশাসক সরোজ কুমার নাথকে রোববার ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের হল রুমে ফেয়ারওয়েল প্রদান করা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ বলেছেন, 'বাংলাদেশের চেয়ে কম দামের সার বিশ্বের কোথাও নেই। কৃষকদের জন্য সরকার ভর্তুকি মুল্যে সার, বিনামুল্যে বিভিন্ন ধরনের বীজ সহায়তা দিচ্ছেন। জামালপুরের সরিষাবাড়ী উপজেলা মহাদান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শনিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষকদের উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব
বাবার চেয়ে ছেলে বয়সে ৮ বছর ৯ মাসের বড়। জাতীয় পরিচয়পত্রে এমন ভুল হয়েছে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের বাসিন্দা পিতা মো. মকছেদ আলী সরদার তার বড় ছেলে মজিবুর রহমানের। বাবা মকছেদ আলীল চেয়ে ছেলে মজিবুর রহমান বয়সে ৮ বছর ৯ মাসের বড়। জাতীয় পরিচয়পত্রে বয়সের এমন ভুল হওয়ায় নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে বাবা ও ছেলে উভয়কে। সকালে তার বাড়িতে
গণফোরাম নামে দুটো দল আছে, তা বলার সুযোগ নেই। কিছু লোক বেরিয়ে গেছে। তারা বেরোতেই পারে। কাউকে তো বাধ্য করে রাখা যায় না, বললেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আমরা যারা গণফোরাম করেছি এবং এখনও করে যাচ্ছি, তারা জনগণের ঐক্যের ওপর ভরসা করেই মাঠে আছি। শনিবার (৬ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ড. কামাল হোসেন আরো বলেন, কোনো দল
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। একাধিক নাটকে ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। হয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী।নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছেন তানজিন তিশার কয়েকটি ছবি। যাতে দেখা যাচ্ছে, পরিশ্রমী এক নির্মাণ শ্রমিক। করছেন কঠোর পরিশ্রম। ছড়িয়ে পড়া ছবিগুলোতে তার বেশ প্রশংসা করছেন নেটিজেনরা। ‘বাংলা নাটক’ গ্রুপেও তিশাকে নিয়ে চলছে ইতিবাচক আলোচনায়। অভিনেত্রীর ফেসবুকে সূত্রে জানা গেছে, নারী দিবস উপলক্ষে
কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ক্লাসপাড়া গ্রামের কলেজ ছাত্র আবদুল আজিজকে অপহরণের ৪০ ঘন্টা পর ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। অপহ্নত আবদুল আজিজের বড় ভাই আব্দুল্লাহ জানান, গত ৪ মার্চ (বৃহস্পতিবার)সকাল সাড়ে ৯টার দিকে তার ছোট ভাই কলেজ ছাত্র আবদুল আজিজ দোকানের মালামাল ক্রয়ের পর মরিচ্যা বাজার থেকে রুমঁখা বটতলীস্থ দোকানে আসার জন্য খালি সিএনজিতে উঠলে মাস্ক পরা দুই ব্যক্তি সিএনজিতে উঠা
লালমনিরহাটের হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজে অনার্স প্রথমবর্ষের ফরম পূরণে অতিরিক্ত ‘ফি’ আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।শনিবার (০৬ মার্চ) সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, হাতীবান্ধার সদ্য জাতীয়করণকৃত সরকারি আলিমুদ্দিন কলেজে বরাবরই জেলার অন্য সব সরকারি প্রতিষ্ঠানের চেয়ে দ্বিগুণ হারে ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করে কর্তৃপক্ষ। চলতি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন রাস্তায় যেখানে সেখানে অপরিকল্পিতভাবে স্পিড ব্রেকার দেওয়ায় এবং স্পিড ব্রেকারে রং বা চিহ্ন না থাকায় দিন দিন বাড়ছে দুর্ঘটনা। দিনাজপুরের হাকিমপুরে স্পিড ব্রেকারের কারণে দুঘটনায় আহত হওয়ার পর আজ শনিবার (৬ মার্চ) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রেহেনা বেগম (৩৮) নামের এক স্কুল শিক্ষিকা। স্পিড ব্রেকার দেখতে না পারায় মোটরসাইকেল থেকে ছিটকে
আজ শনিবার সকাল ১১টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার লাইব্রেরীর উন্নতিকল্পের লক্ষে জেলা পরিষদের পক্ষ হতে দুই লাখ টাকার চেক হস্তান্তর করলেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট। এসময় সেখানে জয়পুরহাটজেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ধরঞ্জী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম মর্তুজার রহমান,বালিঘাটা ইউপির সাবেক চেয়ারম্যান
এই সরকারের আড়ালে থেকে ভয়ঙ্কর একটি শক্তি ভিন্নমতের ওপর নির্যাতন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, প্রতিবাদী কণ্ঠগুলোকে ভয়াবহ নির্যাতন করছে তারা। শুধু সরকারের সমালোচনা করায় কত মানুষকে ধরে নিয়ে গেছে তার হিসাব নেই। সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনে আটক হয়ে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও জামিনে মুক্ত কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের বিবৃতি প্রসঙ্গে
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে বাংলাদেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ১১ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর দৈনিক মৃত্যুর সংখ্যা আটজনের বেশি হয়নি। দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন আট হাজার ৪৫১ জন। শনিবার বিকালে সংবাদমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণে এ তথ্য পাওয়া
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক,এস এম তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা ম্যারাথনের উদ্বোধন করেন। ম্যারাথনে অংশ গ্রহণকারীদের জন্য উপজেলার ১৩টি পয়েন্টে পুলিশ, আনসার ও স্কাউট মোতায়েনসহ ম্যারাথনে অংশ গ্রহণকারীদের পিছনে সার্বক্ষনিক চলমান ছিল ২টি এ্যাম্বুলেন্স ও ১টি ফায়ার সার্ভিসের গাড়ী চলমান ছিল । উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল
বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলুন উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এ ৫ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন। ম্যারাথনটি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে শালবনবিহার-ময়নামতি জাদুঘর এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু
ভারত থেকে দিনাজপুরের হিলি স্হলবন্দরে চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি মাসে পণ্য আমদানি হয়েছে ২ লাখ ১২ হাজার ৫০০ মেট্রিকটন। যা থেকে সরকার রাজস্ব পেয়েছেন ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার টাকা। শনিবার (৬ মার্চ) সকালে হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চলতি অর্থ বছরের (২০২০-২১) ফেব্রুয়ারি শুধু মাসে ভারত থেকে মোট বিভিন্ন পণ্য আমদানি হয়েছে ২ লাখ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপির ৭ মার্চের কর্মসূচি পালনকে ভণ্ডামি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এটিকে ইতিহাস বিকৃতির আস্ফালন বলেও মন্তব্য করেন তিনি।শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের এক যৌথসভায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। যৌথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান,
জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি শুধু সুপারিশ করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শনিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ঐতিহাসিক ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ দিবস উপলক্ষে ৭ই মার্চ থেকে ১৯ মার্চ
ঐতিহাসিক ৭ মার্চ এবং ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শেরপুর জেলার নকলা উপজেলায় ‘নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব’-এর উদ্যোগে ভার্চুয়াল মাধ্যমে দুই ধাপে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ শুক্রবার দিবাগত রাতে প্রায় ৩ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হওয়া এ সভার প্রথম ভাগে নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নূর হোসেনের সভাপতিত্ব ও
গাজীপুরে সুতার কারখানায় অগ্নিকাণ্ডে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার দক্ষিণ বাংলাহাটি এলাকার ‘হ্যামস গ্রুপ ঢাকা ওয়াসিন’ নামে সুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রীপুর ফায়ার সার্ভিসের
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২০ শতক জমিজমা বিরোধকে কেন্দ্র করে ঘরে অগ্নি সংযোগের ঘটনায় উভয় পক্ষ আদালতে করেছেন। এতে অজ্ঞাতনামাসহ দুটি পৃথক মামলায় আসামী করা হয়েছে ৬৬ জনকে।গত ১৪ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও মুন্সিপাড়া গ্রামে জমি দখল করতে গিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ বাধে এবং ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জানা গেছে, ৩৮ শতক জমির মধ্যে ২০ শতক জমির নিয়ে দীর্ঘদিন ধরে আমিরুল
ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবসে সারাদেশে নির্দিষ্ট সময়ে একযোগে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। শনিবার (৬ মার্চ) দুপুরে শিল্পকলা একাডেমির সেমিনারকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘৭ মার্চ বঙ্গবন্ধু যে সময়টিতে ভাষণ দিয়েছেন ঠিক সেসময়ে সারাদেশে সকল মাধ্যমে ভাষণটি প্রচার করা হবে, ৩টা ১৮ বা ২০ মিনিটে। আমরা কাছাকাছি