লকডাউন ঘোষণার প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে শনিবার রাত বা রোববার সকালের দিকে লকডাউন ঘোষণা হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যার পর এ তথ্য জানান। করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। মন্ত্রিপরিষদ
নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌরসভার মেয়র আলাউদ্দিন আলালের তেরীবাজারস্থ ব্যবসায়িক কার্যালয় স্বর্ণা ব্রিক্স চেম্বারে গত শুক্রবার দিবাগত মধ্যরাতের কেনো এক সময়ে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। পৌর মেয়র আলাউদ্দিন আলাল সাংবাদিকদের জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে স্বর্ণা ব্রিকস চেম্বারের কর্মকর্তা-কর্মচারীগণ তালা লাগিয়ে নিজ নিজ বাসায় চলে যান। শনিবার সকালে চেম্বারের স্টাফ জয়দেব চক্রবর্তী কার্যালয়ের তালা খুলে ভেতরে গিয়ে দেখেন ঘরের চালের টিন খোলা
হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন তার ভাগ্নে মাওলানা এহসানুল হক। তিনি বলেছেন, আমার শ্রদ্ধেয় মামা আল্লামা মামুনুল হককে তার দ্বিতীয় স্ত্রী (আমার মামী)সহ নারায়ণগঞ্জের আওয়ামী সন্ত্রাসীরা রিসোর্টে আক্রমণ করেছে। তিনি জানান, এ বিয়ে কোনো লুকোচুরির বিষয় নয়। এটি পারিবারিকভাবে হয়েছে।শনিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মামুনুল হকের বিয়ে নিয়ে রাজধানীর জামিয়া রহমানিয়ার শিক্ষক মাওলানা এহসানুল হক বলেন, ‘শাইখুল হাদিস আল্লামা
করোনা মহামারী প্রাদুর্ভাব মোকাবেলায় আগামী সোমবার (৫এপ্রিল) থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার শনিবার সকালে সরকার কর্তৃক লকডাউন ঘোষণার পর থেকে শনিবার (৩এপ্রিল) দুপুর থেকে দেবীদ্বার নিউমার্কেট বাজারের পেঁয়াজ, মসলা ও মুদি দোকান গুলোতে ক্রেতাদের উঁপচেপড়া ভিড় লক্ষ করা যায়। ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, সামনে লকডাউন তাই প্রয়োজনীয় বাজার খরচ করতেই বাজারে আসছেন বলে জানিয়েছেন ক্রেতারা। পক্ষান্তরে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টের সামনে অবস্থান নিয়ে সেখানে ভাঙচুর চালাচ্ছে মামুনুল হকের সমর্থকরা। শনিবার সন্ধ্যার পর মামুনুল হক অবরুদ্ধ থাকার সংবাদ শুনে কয়েকশ মানুষ রিসোর্টটির সামনে এসে জড়ো হয়। এ সময় তারা স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে। এর আগে রয়েল রিসোর্টে মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁয়ের রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে এক নারীসহ মামুনুল হককে আটক
মারধরের ভয়ে খাল সাঁতরে পালাতে গিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় খালেক গাজী (৬৫) নামের এক ফকিরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১ টায় উপজেলার সদর ইউনিয়নের উত্তর কাজির হাওলা আশ্রয়ণ প্রকল্প থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সম্পৃক্ত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত খালেক ফকির উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের বাসিন্দা। জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় ঝাঁড়-ফুক দিয়ে জ্বিন ও
নাটোরের গুরুদাসপুরে শহিদুল ইসলাম নামের এক কৃষকের ৬ বিঘা জমির ফসল (গম) কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (২ এপ্রিল) গভীর রাতে উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক ওই এলাকার মৃত-কুদরত আলী সরদারের ছেলে। এ ঘটনায় কৃষক শহিদুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নামে গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার নওপাড়া মৌজার নওপাড়া
লকডাউনে অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট বন্ধ থাকবে। শনিবার (৩ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কামরুজ্জামান সোহেল। তিনি বলেন, 'লকডাউনের সময় অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।' করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। শনিবার (৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক রিসোর্টে পাওয়ার পর তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে হেফাজতের কর্মীরা। ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন মামুনুল হক। শনিবার সন্ধ্যায় তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় ওই রিসোর্টে ব্যাপক ভাংচুর চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে নারীসহ বেড়াতে গিয়ে স্থানীয় জনগণের হাতে আটক হয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। শনিবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় রয়াল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে তাকে অবরুদ্ধ করা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। মামুনুল হকের দাবি, সঙ্গে থাকা নারী নাম আমিনা তৈয়ব। তিনি মামুনুল হকের দ্বিতীয়
চৈত্রের শেষের দিক দখিণের বাজারে পর্যাপ্ত উঠেছে গ্রীষ্মকালীন ফল তরমুজ। তবে শুরুর আকাশচুম্বী দাম অর্ধেকে নেমে এসেছে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে। করোনা সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় কমেছে তরমুজের কেনাবেচা। এরই মধ্যে আগামী সোমবার (৫ মার্চ) থেকে সারাদেশে ৭দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। তাই এবার বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তরমুজ চাষি ও ব্যবসায়ীরা। তাদের উদ্বেগ, করোনা পরিস্থিতির অবনতি হলে ক্রেতার অভাবে
বালি কেলেংকারির পর এবার ভূমিহীনদের ঘর বরাদ্দের নামে টাকা গ্রহনের অভিযোগ উঠেছে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের মহিলা সদস্য পারুলা বেগমের বিরুদ্ধে। এ নিয়ে ওয়ার্ড জুড়ে হৈ চৈ পড়ে গেছে। তথ্য নিয়ে জানা গেছে গত ২১ শে রামচন্দ্রপুর গ্রামের আশ্রয়ন প্রকল্প-২ এর জমি ভরাটের জন্য রাখা সরকারী বালি পারুলা বেগম বাড়ি নিয়ে যান। এ নিয়ে খবর প্রকাশিত হলে ঝিনাইদহ সদর উপজেলা
দেশের দ্রুততম মানব ও মানবীর খেতাব জিতে নিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর দুই অ্যাথলেট মো. ইসমাইল ও শিরিন আক্তার। শনিবার (৩ এপ্রিল) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্রুততম মানবের খেতাব জিততে ১০.৫০ সেকেন্ড সময় নেন ইসমাইল। ১০.৬০ সেকেন্ডে রৌপ্য জেতেন একই সংস্থার আবদুল রউফ এবং ১০.৭০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জপদক জেতেন বিমান বাহিনীর নাইম ইসলাম। ইসমাইল বলেন, বাংলাদেশে গেমসে এটা আমার প্রথম স্বর্ণ। সবমিলিয়ে স্প্রিন্টে
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জরুরী কাজে নিয়োজিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে ৫০ শতাংশ জনবল দিয়ে অফিস করার নির্দেশনা দেওয়া হলেও বরিশালে এখনো তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। অনেক অফিস ও কলকারখানা এখনো পুরো জনবল দিয়ে পরিচালিত হচ্ছে। অবশ্য অনেক প্রতিষ্ঠান মৌখিক কিছু সিদ্ধান্ত নিলেও রপ্তানীমুখী প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার আশংকায় সরকারি নির্দেশনা এ মূহুর্তে মানতে পারছেন না। তবে এ
করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে ফের বন্দিদের সঙ্গে স্বজনদের দেখা সাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। দেশের ৬৮টি কারাগারে অধিদপ্তর থেকে বিশেষ বার্তার মাধ্যমে বিষয়টি অবগত করা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) দুপুরে এ বিষয়ে কথা হয় কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনের সঙ্গে। তিনি জানান, বর্তমান করানোর পরিস্থিতির কারণে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার আবারো বন্ধ ঘোষণা করা হলো। এর
গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার সন্ধায় রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট ও বই বিতরণকালে জনতার হাতে ৩জন শিবির কর্মী আটক হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সন্ধায় ব্রাম্মন বাড়িয়া সদর থানার জগতসা গ্রামের আব্দুল কাদেরের পুত্র মাসুদ রানা (২৪), বগুড়া সাড়িয়াকান্দি থানার ,রক্ষিখোলা গ্রামের আব্দুল মান্নালের পুত্র সাইদুর রহমান (২৬) ও কুড়িগ্রাম জেলার,রৌমাড়ি থানার বেতাগীপাড়া গ্রামের অলিবুর রহমানের ছেলে জাকির হোসেন (১৯)
এবার লকডাউন খুবই কড়াকড়ি হবে। সাধারণ মানুষের চলাফেরা একেবারে সীমিত করতে যাচ্ছে সরকার। গত কয়েক দিন থেকে করোনা সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় লকডাউন কঠোর করতে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। শনিবার (৩ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমেক বলেন, আমরা মানুষের চলাফেরা একেবারে সীমিত করে দিতে চাচ্ছি। যাতে মানুষ ঘর থেকে বের না হয়। এর আগে ভিডিও বার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, দ্রুত বেড়ে
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা সদরে ভেঙ্গে যাওয়া রিং বাঁধ আটকানো সম্ভব হলেও পাউবো’র মূল বেড়ী বাঁধ নির্মান কাজ সম্ভব হয়নি। প্লাবিত এলাকার পানিবন্ধী মানুষ সুপেয় পানি সংকট, খাদ্য সংকট, স্যানিটেশন ও বসবাসের সমস্যা জর্জরিত রয়েছে। উপজেলার আরও ১০/১২ পয়েন্টে বেড়ী বাঁধের অবস্থা শোচনাীয় হয়ে পড়েছে। গত মঙ্গলবার (৩০ মার্চ) খোলপেটুয়া নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় সদর ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এক রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ আটক করে পুলিশে খবর দিয়েছেন স্থানীয়রা।ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন মামুনুল হক। আজ শনিবার (০৩ এপ্রিল) উপজেলার রয়েল রিসোর্টে মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করেন স্থানীয় জনতা ।তবে বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। এ বিষয়টি ইনিউজ৭১ কে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তবিদুর রহমান। এর
এক ধর্ষিত নারীকে সহায়তা করতে গিয়ে বাউফল থানায় হেনস্থার শিকার হয়েছেন চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মেম্বার নিলুফা বেগম। শুক্রবার (২ এপ্রিল) সকাল থেকে মধ্য রাত পর্যন্ত সহায়তাকরী ওই নারী ইউপি সদস্যকে থানায় বসিয়ে রেখে নানা ধরণের ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে ধর্ষণ ঘটনায় দায়ের হওয়া মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্র জানায়, গত বৃহস্পতিবার(১ এপ্রিল) রাতে
লকডাউনে জরুরি খাদ্যবাহী ট্রেন ছাড়া সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।শনিবার বিকাল তিনটায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মন্ত্রী। করোনার সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই তথ্য জানান। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে গতবছর ২৩ মার্চ প্রথমবার
মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২১৩ জনে। এছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫ হাজার ৬৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে। করোনাভাইরাস নিয়ে শনিবার (৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের
করোনা পরিস্থিতি সামাল দিতে সোমবার থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। তবে লকডাউনে করোনা ঠিকাদান ও পরীক্ষার বিষয়টি স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ঢাকটাইমসকে বলেন, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় লকডাউন কিংবা যে কোনো পরিস্থিতিতে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকবিলায় টিকাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম একটি চলমান
কুড়ি কেজি গাজাসহ ঝিনাইদহ গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মহসিন মাতুব্বর (২০) নামে এক গাজা ব্যবসায়ী। শনিবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের হলিধানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মহসিন ফরিদপুরে ভাঙ্গা উপজেলার বড়হামিদী গ্রামের হারুন মাতুব্বরের ছেলে। ঝিনাইদহ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের ভেটেরিনারি কলেজের সামনে তল্লাসী চৌকি বসায়