রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

পুলিশ ক্যাম্পে হামলা!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ১৬:৪

শেয়ার করুনঃ
পুলিশ ক্যাম্পে হামলা!

ব্রাহ্মণবাড়িযার সরাইল উপজেলার অরুয়াইল পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় পুলিশ প্রশাসনের কাছে ছবি ও ভিডিও ফুটেজ না থাকলেও আমরা হামলাকারীদের ঠিকই চিনেছি। যেভাবে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে পুলিশ ক্যাম্পে হামলা করা হয়েছে তা নজিরবিহীন। বুধবার (১৪ এপ্রিল) সরাইল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময়ে এ দাবি করেন উপজেলার অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবু তালেব মিয়া।

গত বুধবার সরাইল উপজেলা  রিপোর্টার্স ইউনিটিতে উপস্থিত সাংবাদিকদের কাছে আওয়ামী লীগ নেতা আবু তালেব দাবি করেন, সেদিন প্রথমে অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রাম থেকে একটি মিছিল এসে বাজার এলাকায় বিভিন্ন স্থানে লাগানো আওয়ামী লীগের পোস্টার ব্যানার ভাংচুর করে। এসময় মিছিলকারীরা আওয়ামী লীগকে গালমন্দ করে পুলিশ ক্যাম্পের দিকে টিল ছুঁড়ে।

আরও

চুয়াডাঙ্গায় বিএনপি কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার অভিযোগ

চুয়াডাঙ্গায় বিএনপি কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার অভিযোগ

এসময় আবু তালেব মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবলীগের বোরহান উদ্দিন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ অরুয়াইল ইউনিয়ন পরিষদে স্থাপিত পুলিশ ক্যাম্পের সামনে অবস্থান করছিলেন বলে তিনি সাংবাদিকদের জানান।

আরও

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা
পুলিশক্যাম্পহামলাব্রাহ্মণবাড়িযাসরাইলঅরুয়াইল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আবু তালেব জানান, দুবাজাইল গ্রামের সেই মিছিল পরে অরুয়াইল বাজার হয়ে পাশ্ববর্তী পাকশিমুল ইউনিয়ন এলাকার দিকে চলে যায়।তখন আমি আমার ছেলেদের বলি- 'তারা যেন বাজার এলাকায় আমার ব্যক্তিগত অফিস সহ আমাদের মার্কেটের দোকানগুলো পাহারা দেয়; কারণ মিছিলকারীদের মনোভাব ভালো না, ওরা আমার অফিস ভাংচুর করতে পারে।'

আওয়ামী লীগ নেতা আবু তালেব আরও জানান, কিছুক্ষণ পর দুবাজাইল গ্রামের সেই মিছিল পাকশিমুল এলাকা থেকে ফের ঘুরে এসে অরুয়াইল কলেজ মাঠে অবস্থান নেয়; এসময় অরুয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া সামনে ছিল, আমরা দেখেছি। পরে আমরা ভেবেছি ওরা আর পুলিশ ক্যাম্পের দিকে যাবেনা; তখন সকল পুলিশ সদস্য ক্যাম্পের গেইট লাগিয়ে ভেতরে অবস্থান করছিলেন।

এমন সময়ে ইউনিয়নের ধামাউড়া গ্রাম থেকে একটি মিছিল এসে সোজা পুলিশ ক্যাম্পে গিয়ে হামলা চালিয়েছে; এসময় কলেজ মাঠে অবস্থানরত বিক্ষোভকারীদের একটি অংশ বের হয়ে গিয়ে ধামাউড়া গ্রাম থেকে আসা মিছিলে যোগ দিয়ে তারাও পুলিশ ক্যাম্পে হামলা চালায়। সেইসময়ের তাণ্ডবে আহত পুলিশ সদস্যদের ও ক্যাম্পের অবস্থা আমরা নিজে গিয়ে দেখেছি। যে তাণ্ডব চালিয়েছে তা নজিরবিহীন।

অরুয়াইল এলাকার মানুষ পুলিশ ক্যাম্পে হামলা করবে তা আমরা কখনও কল্পনাও করিনি।সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব মিয়া জানান, ২৭ মার্চ সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রথমে ফোন দিয়ে আমাদের জানান অরুয়াইল এলাকায় হেফাজতে ইসলাম মিছিল বের করতে পারে; আমরা যেন এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করি

পরে এ বিষয়ে ফোন দেন সরাইল উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম আহবায়ক ও সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)। এরকিছু সময় পর ফোন করেন সরাইল সার্কেল-এর এএসপি আনিছুর রহমান এবং সরাইল থানার ওসি আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ। তাঁদের ফোন পেয়ে আমরা স্থানীয় হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে আলোচনায় বসি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তাদের পায়ে পর্যন্ত আমরা ধরি এবং বলি এটা হিন্দু অধ্যুষিত এলাকা; আপনারা এখানে মিছিল বের করলে সামাল দিতে পারবেন না। বিএনপির লোকজন ও আমজনতা মিছিলে যোগ দিয়ে এখানকার হিন্দু ঘরবাড়ি ও বাজারের দোকানপাট ভাংচুর-লুটপাট করবে। হেফাজত নেতারা আমাদের কথা না শুনে বাজার এলাকায় তারা মিছিল করবেনা জানিয়ে চলে যান। আমরা বিষয়টি তাৎক্ষণিক থানাপুলিশকে জানিয়ে দেই।

এদিকে নিজের ছেলেদের ব্যাপারে আওয়ামী লীগ নেতা আবু তালেব মিয়া জানান, আমি এখানকার আওয়ামী লীগের সভাপতি; আমার ছেলেরা সেদিন বাজারে দোকান পাহারায় ছিল। তারা মিছিলে যায়নি। আমার ছেলেরা জামায়াতের নাম পর্যন্ত শুনতে পারেনা।

অথচ কেউ কেউ আমার ছেলেদের ছবি নিয়ে নানা অপপ্রচার করছে। আমার ছেলে জামায়াতের রাজনীতির সাথে জড়িত এমন কথাও বলা হচ্ছে।সামনে ইউপি নিবাচন; তাই আমাকে হেয় করতে কিছু লোক আমার বিরুদ্ধে এ অপপ্রচারে লিপ্ত রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা বিক্ষোভে সমর্থন জুগিয়ে অরুয়াইল এলাকায় বিকেলে মিছিল বের করেন স্থানীয় হেফাজত নেতা-কর্মীরা। পরে মিছিল থেকে তাণ্ডব চালানো হয় সেখানকার পুলিশ ক্যাম্পে।

এতে সরাইল থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেনসহ ২৫ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ৬৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০০ লোককে আসামি করে মামলা দেয় পুলিশ। সরাইল থানা সুত্রে জানা যায়,এ মামলা ১১জনকে গ্রেপ্তার করে জেলখানায় প্রেরণ করা হয়েছে।

#ইনিউজ৭১/তুষার/২০২১

জনপ্রিয় সংবাদ

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তিন দিনের সংলাপে বসছে নির্বাচন কমিশন

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তিন দিনের সংলাপে বসছে নির্বাচন কমিশন

পঞ্চগড়ে শীত বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

পঞ্চগড়ে শীত বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

এ সম্পর্কিত আরও পড়ুন

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বিকেনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত শতাধিক ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থলের প্যান্ডেল, দুটি মার্কেট এবং প্রায় ২৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিকেনগর

পঞ্চগড়ে শীত বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

পঞ্চগড়ে শীত বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের অনুভূতি ক্রমেই বাড়ছে। রাত ও ভোরে হিমেল বাতাস এবং ঠান্ডায় শীতের আমেজ স্পষ্ট হচ্ছে। দিনের বেলায় রোদে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঠাণ্ডা অনুভূত হচ্ছে। এক দিনের ব্যবধানে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা নিক্ষেপ, বাসে অগ্নিসংযোগ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ জন নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৫৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। শুক্রবার রাতে সচিবালয় মেট্রো স্টেশনের নিচে,

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজারসহ পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা-বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলার কথা রয়েছে। মৌলভীবাজারের ১৩৫টি কেন্দ্রে দুপুর পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি জানান, সব কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

ঝালকাঠির রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে রিপন সিকদার নামে এক ব্যবসায়ীর মুদি মনোহারি দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, চাল, চিনি, তেল, ফ্রিজসহ দোকানের সব মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। শনিবার (২৮ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী ক্লাব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রিপন সিকদার ওই এলাকার করিম সিকদারের ছেলে। স্থানীয়