ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকার দ্বিতীয় চালান আসছে আজ। এই চালানে আসবে ২০ লাখ ডোজ টিকা। রবিবার এ তথ্য জানান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। তবে ফ্লাইট শিডিউল ঠিক না হওয়ায় কখন তা দেশে পৌঁছাবে সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। নাজমুল হাসান পাপন বলেন, একুশে ফেব্রুয়ারি এবং রবিবার থাকায় দুই দেশেই সরকারি ছুটি
করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু পৌনে ২৫ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ১৯ লাখের বেশি মানুষ। বিশ্বজুড়ে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৭১১ জন এবং একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ৬ হাজার ২৯৩ জনের। করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ১৯ লাখ ৫৩ হাজার ২৯২ জন। মৃত্যু
শরীয়তপুরের গোসাইরহাটে জমি লিখে না দেয়ায় কুড়াল দিয়ে মা'কে কুপিয়ে হত্যা করেছে ছেলে। রোববার ২১ ফেব্রয়ারী সন্ধ্যা ৭টার দিকে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে আব্দুল মালেক'কে আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, নাগেরপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঢালীরহাট এলাকার আব্দুল মতিন খাঁর স্ত্রী আনোয়ারা বেগম(৬০) মাগরিব নামাজ শেষে চা
শহীদের সম্মান,চির অম্লান।আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী,আমি কি ভুলিতে পারি।মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে ০৭.৩০ ঘটিকার ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে রাষ্ট্র ভাষা বাংলা দাবির আন্দোলনে অংশগ্রহণকারী সকল ভাষা সৈনিক শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক র্অপণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন মাদারীপুর জেলার ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান। রবিবার প্রভাতেই ডাসার থানার পুলিশ সদস্যদের নিয়ে কালকিনি উপজেলা
সরকারপ্রধান হিসেবে নিজের শিক্ষক জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামের হাতে সরাসরি উপস্থিত থেকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক তুলে দিতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শিক্ষককে উদ্দেশ্য করে বলেন, ‘স্যার, আমাকে ক্ষমা করবেন, আপনাকে অভিনন্দন জানাই।’ রবিবার বিকালে মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিকাশ, চর্চা, প্রচার-প্রসারে অবদানের জন্য জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামসহ তিন ব্যক্তি এবং এক প্রতিষ্ঠানের কাছে প্রথমবারের মতো
ভাষা আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা একসময় অস্বীকার করা হতো বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তিনি বারবার সেই অবদানের কথা তুলে ধরতেন। তবে এখন এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাই তিনি আর নতুন করে বলতে চান না বলে জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। রবিবার বিকালে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত চার দিনব্যাপী
যথাযথ মর্যাদা, গুরুত্ব ও ভাব-গাম্ভীর্যের সঙ্গে নাটোরের লালপুরে উদযাপিত হলো ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। লালপুর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজনে লালপুর উপজেলা আওয়মী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন শেষে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজাতীয় ভাষা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা রুখে দিয়েছিলো তৎকালীন ছাত্রসমাজ। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা। রবিবার বিকেলে গণভবন থেকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ সব কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শিক্ষামন্ত্রী দীপু
ভোলার তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবেস পালিত হয়েছে। রাত ১২.১ মিনিটে প্রথমে উপজেলা প্রশাসন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এরপরই থানা, উপজেলা আ’লীগ, মুক্তিযোদ্ধ বৃন্দ, প্রেসক্লাব, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুব মহিলালীগ, শিল্পকলা একাডেমি, মানবতার সেবা সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সকল পেশার মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময়
বরগুনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহর থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। বরগুনা জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটের সময় প্রথমে জেলা প্রশাসক হাবিবুর রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা, সিভিল সার্জন, এলজিইডি, প্রেস ক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, সাংবাদিক ইউনিয়নসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পেশাজীবী, উন্নয়ন
ঝিনাইদহের মহেশপুর এলাকা থেকে ফরিদ হোসেন নামে কথিত এক ম্যাগনেট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মহেশপুরের সাবেক সেনা সদস্য আমিনুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। ফরিদ জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের বাসিন্দা। সে নেপা ইউপির মাইলবাড়ীয়া পুর্ব ঢাকা পাড়া গ্রামের মৃত আবু সাঈদের কন্যা মোছাঃ জামেনা খাতুনকে বিয়ে করে ঘরজামাই হিসেবে বসবাস করছিল। তথ্য নিয়ে জানা গেছে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা
মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর বাজারে ইট বোঝায় ইজ্ঞিনচালিত নসিমনের ধাক্কায় রাজু মন্ডল (২৯) নামে এক মটরসাইকেল আরোহী নিহত। মাগুরা শ্রীপুর থানার ভারপ্রাপ্ত অফিসার, মোঃ আলী আহমেদ মাসুদ জানান, আজ রবিবার সকাল ৯টার দিকে শ্রীপুর উপজেলার রাধানগর বাজারের একটি দোকান থেকে তেল ক্রয় করছিলেন রাজু মন্ডল।এসময় হঠাৎ একটি ইট বোঝাই ইজ্ঞিনচালিত নসিমন পেছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।সে রাধানগর,
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানা বিএনপির উদ্যোগে ডাসার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। আজ রোববার সকালে দলীয় নেতাকর্মিদের নিয়ে এ দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেন ডাসার থানা বিএনপি। পরে ডাসার থানা বিএনপির দলীয় কার্যালয় সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় ও দোয়া ও মাহফিল অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হল খোলার দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা 'প্রশাসনের প্রহসন মানি না মানবো না', 'একদফা একদাবি, আজকে হল খুলে দিবি', 'শিক্ষকরা ভিতরে, আমরা কেন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একুশের প্রথম প্রহরে প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নেতৃত্বে কালো ব্যাজ ধারণ করে র্যালি শুরু হয়। রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে
রুশ বিমান হামলায় সিরিয়ার মরু অঞ্চলে ২১ আইএস জঙ্গি নিহত হয়েছে। শনিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এমন খবর জানিয়েছে। ইরাক সীমান্তের হোমস প্রদেশের বিপুল অঞ্চলে গত ২৪ ঘণ্টায় এই বিমান হামলা চালানো হয়েছে। এ সময় ১৩০টির বেশি বিমান হামলা চালানো হয়।এর আগে সরকারি ও মিত্র বাহিনীর ওপর আইএসের কয়েক দফা হামলায় দামেস্কোপন্থী আট মিলিশিয়া নিহত হন। এরপরেই রাশিয়া এই অভিযান
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের হার কমে ২ দশমিক ৩৩ শতাংশে নেমেছে।রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সাতজনসহ দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা আট হাজার ৩৪৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩২৭ জনের শরীরে। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৩ হাজার ৩৫১
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাইকে থাকা অপর দুই আরোহী।রবিবার বেলা একটার দিকে এক্সপ্রেসওয়ের পদ্মাসেতুর টোল প্লাজার কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শরিয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর গ্রামের সাত্তার বাঘার ছেলে সুজন বাঘা (২৭) এবং একই গ্রামের কাদির হাওলাদারের ছেলে ফরমান আলী (২০)।হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আবজাল
ভৈরবে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০-১৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে।রবিবার দুপুর দেড়টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, কাউন্সিলর প্রার্থী আশরাফ আলী ও ফজুলর রহমানের সমর্থদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওসি বলেন, সংঘর্ষে ১২-১৫ জন আহত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।রোববার একুশের প্রথম প্রহরে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরী ও ক্লাব চত্ত্বরে নির্মিত শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এর আগে সেখানে দেশাত্মবোধক ও ভাষার গান পরিবেশন করা হয়।শ্রদ্ধা জ্ঞাপন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভূলতে পারি এই শ্লোগান কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঝিনাইদহে বিভিন্ন সংগঠনের আয়োজনে পালিত হচ্ছে জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরেই শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে র্যালী যোগে আসতে শুরু করে নানা সংগঠন। তারপর জড়ো হয় শহীদ মিনারের আঙ্গিনায়। রাত ১২ টা ১ মিনিটে জেলা প্রশাসনের আয়োজনে
আজ অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর কয়েক
বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি। রিজভী বলেন, গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। তারপরও বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করছে। খালেদা জিয়াকে তিন বছর অন্যায়ভাবে বন্দি করে
বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ শে ফেব্রুয়ারি সকাল ৮ টায় রাষ্ট্রের পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পণ করেন ভাষা সৈনিক নায়েব আব্দুল কুদ্দুস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান