সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবু তালেব দাবি করেছেন, গত ২৭ মার্চ হেফাজতের বিক্ষোভ মিছিলে তার ছেলেরা যায়নি। অরুয়াইল পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় তার কোন ছেলে জড়িত নয়। একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে তার ছোট ছেলেকে পুলিশ ক্যাম্পে হামলা মামলায় আসামি করেছে। এখন আবার সেই কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার তিন ছেলেকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়ে
ভারতজুড়ে কৃষক আন্দোলন এবং কোভিড সঙ্কট নিয়ে প্রকাশ্যে সরকারের সমালোচনা করায় আগেই বাতিল করা হয়েছিল দেশটির সাংসদ-বিধায়কদের টুইট। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবি তুলে চালু হওয়া হ্যাশট্যাগ দেওয়া কয়েক হাজার পোস্ট আটকে দেওয়ার অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। ভারতের কেন্দ্রীয় সরকারের ‘নির্দেশে’ তারা এমন পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ। তবে ‘ভুলবশত’ ওই হ্যাশট্যাগ আটকে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ভারতে করোনা সঙ্কট
“কীর্তিমানের মৃত্যু নেই” এবং “মানুষের পাশে মানুষের মাঝে।”এই স্লোগানকে সামনে রেখে মহামারির সময় খাদ্য সহায়তা দিচ্ছে এম. এ. হাসেম ট্রাস্ট। পারটেক্স গ্রুপের কর্ণধার মরহুম এম. এ. হাসেম এর পরিবারের পক্ষ থেকে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠি, অসহায়, দুস্থ মানুষের জন্য ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমানের নিকট খাদ্য সামগ্রী তুলে দেন পারটেক্স পরিবারের পক্ষে হেড অব পাবলিক রিলেশন রাশেদ চৌধুরী। উক্ত অনুষ্ঠানে
ঝিনাইদহের শৈলকুপার দুধসর নামক স্থানে ইজিবাইক-প্রাইভেটকারের সংঘর্ষে মুখোমুখি ০৩ জন নিহত হয়। নিহতরা হলেন, শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের ফজলুর রহমানের স্ত্রী তহুরা খাতুন (৫০), একই উপজেলার শ্রীপুর গ্রামের ইনসার আলীর ছেলে সজিব হোসেন (১৮) ও দুধসর গ্রামের রফিকুল ইসলাম জোয়ার্দ্দারের স্ত্রী রেনুকা খাতুন (৫০)। সড়ক দুর্ঘটনার পরপরই জেলা প্রশাসক মো: মজিবর রহমান হতা-হতদের খোঁজ খবর নেন। তিনি তাৎক্ষনিকভাবে তাদেরকে আর্থিক সহায়তা প্রদানের
করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়ার) শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। উনার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। পরীক্ষাগুলোর রিপোর্ট এলে সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’ এর
বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত এলাকার এক কলেজ ছাত্র আবিস্কার করলো বাংলা ও ইংরেজীতে কথা বলা রোবট। দোভাষী রোবটটির নাম 'বঙ্গ'। এটা জাতির জনক বঙ্গবন্ধুর জই¥শত বার্ষিকী উপলক্ষে তৈরী করায় এর নাম রাখা হয়েছে বঙ্গ রোবট। যে কিনা বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই কথা বলতে পারে। শুধু তাই নয়, রবিন বলতে পারে তাকে সৃষ্টি করা ক্ষুদে বিজ্ঞানীর নামও। তাছাড়াও সে তার দেশের
করোনা ভাইরাসের এই কঠিন সময়ে ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য উদাহরণ সৃষ্টি করলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। শত কর্মব্যস্তার মানুষ হলেও চলমান সংকটাবস্থায় অসহায়দের পাশে দাঁড়াতে ভুলেননি তিনি। গত রোববার রাতে বরিশাল নদীবন্দরে খাবারের জন্য অপেক্ষ মান ৩০০ জন অসহায় মানুষককে নিজ হাতে খাবারের প্যাকেট তুলে দেন তিনি। তার এই মানবিকতা নগরবাসীর কাছে প্রশংসায় জন্ম নিয়েছে।
বরিশালের উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার বুক চিড়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী কালিজিরা নদী। এক সময় নৌপথে যাতায়াতের সুবিধাজনক রুট হিসেবে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই কালিজিরা নদী ব্যবহার করতো। এখন তা কেবলই স্মৃতি। বর্তমানে নদীটি শুকিয়ে পরিণত হয়েছে খালে, তাও প্রায় পানি শূন্য। “বৈশাখ মাসে তার হাটু জল থাকে” এমনই অবস্থা প্রবাহমান এ নদীটির। কালের বিবর্তনে কালিজিরা নদীতে চর জেগে নদীর দুই পাড়ে
করোনা পরিস্থিতি অবনতির কারনে বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিকে উদ্ধৃত করে বুধবার রয়টার্স এ খবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘গত ১৪ দিনে বাংলাদেশে অবস্থান করেছে বা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করেছে এমন ভ্রমণকারীদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেছেন স্বাস্থ্যমন্ত্রী।’ বাংলাদেশ ও ভারতে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতির অবনতি
বরিশাল নগরীতে একদিনে পৃথক তিনটি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিকরা। অগ্নিকা-ের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. হাসান আলী জানান, অগ্নিকা-ের খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করেন বরিশাল সদর ও দক্ষিণ স্টেশনের মোট ৫টি ইউনিট। স্থানীয়
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনায় কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কে মানবিক ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করছে। পাশাপাশি করোনা মোকাবেলায় কঠোর ভূমিকা পালন করছে সরকার। কিন্তু করোনা প্রতিরোধে নিজের স্বাস্থ্য নিজেকেই সুরক্ষিত রাখতে হবে। তাই সকালকে স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে বরিশাল
রকেট হামলা করা হয়েছে মিয়ানমারের দুটি বিমানঘাঁটিতে। বৃহস্পতিবারের (২৯ এপ্রিল) এ হামলায় কোনো প্রাণহানি না ঘটলেও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলাকারীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। হামলার দায়ও কেউ স্বীকার করেনি। এক সংবাদ সম্মেলনে হামলার খবর নিশ্চিত করেছে সেনাবাহিনী।-খবর রয়টার্সের মাস তিনেক আগে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে জান্তা বাহিনী। কয়েক দশক ধরেই বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে
সারাদিনে মাত্র একটি উইকেট। স্কোরকার্ডে এই দৃশ্য দেখলেই ফুটে ওঠে, কতটা হতাশার দিন কাটলো বোলারদের। টস হেরে ফিল্ডিং করতে নেমে সারাদিন ৯০ ওভার বোলিং করে সাফল্য মাত্র একটি। ৬৪তম ওভারে শরিফুলের বলে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নের উইকেটটি। এছাড়া ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিন বাংলাদেশের বোলারদের জন্য কাটলো পুরোপুরি হতাশার। প্রথম দিন শেষে স্কোরবোর্ডে শ্রীলঙ্কার রান ১ উইকেট হারিয়ে
বাগেরহাটের শরণখোলায় এক ট্রাক চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চালরায়েন্দা গ্রামে বেড়িবাধ নির্মান কাজে নিয়োজিত চায়না ঠিকাদার প্রতিষ্ঠানের ব্লক ইয়ার্ডে এ ঘটনা ঘটে। শরণখোলা থানার ওসি মোঃ সায়েদুর রহমান জানান, বকুলতলা গ্রামের নওয়াব মিয়ার ছেলে ট্রাক চালক শহিদুল ইসলাম সবুজ ব্লক সরানোর কাজ করতে ছিলেন। কিন্তু বেলা ৯ টার দিকে অপ্রত্যাশিতভাবে সবুজের ট্রাকের নীচেই তার মাথা থ্যাতলানো রক্তাক্ত দেহ
আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের দাম কমায় দেশের বাজারেও এলপিজির দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির সিলিন্ডারের মূসকসহ ৯৭৫ টাকা থেকে কমিয়ে ৯০৬ টাকা করা হয়েছে। যা আগামী ১ মে থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। গাড়িতে ব্যবহৃত এলপিজি লিটারে দাম ৪৭ টাকা ৯২ পয়সা থেকে
বিভিন্ন দোকান থেকে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঝিনাইদহ জেলার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এর নেতৃত্বে বাজার মনিটরিং অভিযান শুরু হয়। মেয়াদোত্তীর্ণ এবং মেয়াদহীন বিপুল পরিমান মালামাল ধ্বংসসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় জেলা বাজার মনিটরিং টিমের সদস্য শুভ বিশ্বাস উপস্থিত ছিলেন। #ইনিউজ৭১/জিয়া/২০২১
দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার আরোপিত চলমান বিধিনিষেধের মেয়াদ আরও বাড়তে পারে। এ বিষয়ে চিন্তা-ভাবনা করছে সরকার। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আন্তঃমন্ত্রণালয়ের সভায়। বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছে সরকার। ঈদের আগে তিনটি কর্মদিবস থাকলে কিছুটা শিথিল করে লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে। তবে ৫ মে’র আগে আন্তঃমন্ত্রণালয় সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ ও
ভূরুঙ্গামারী যুবদলের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জেলা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার ২৮ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুড়িগ্রামের ৮টি ও শেরপুরের ৩টি উপজেলা কমিটি সহ মুন্সিগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ভূরুঙ্গামারী উপজেলা যুবদল কমিটির আহবায়ক করা হয়েছে রফিকুল ইসলাম শান্তকে এবং সদস্য সচিব করা হয়েছে আব্দুল্লাহ আল মামুন বাবুকে। এছাড়া ৯ জনকে যুগ্ম আহবায়ক করে
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ২ হাজার ২৪১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১১ হাজার ৩৯৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য
আমরা স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেইনি, অবহেলা করেছি। স্বাস্থ্যখাতের অবহেলার ফলাফল আমরা করোনায় পেয়েছি। করোনা মহামারিতে আমরা কতটা অসহায়, সেটা দেখেছি। শুধু আমরাই নই, পৃথিবীর কোনো দেশই স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেয়নি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যখাতের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন,
জামিনে মুক্তি পেয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পুরান ঢাকার আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও তার পুত্র মোহাম্মদ ইরফান সেলিম। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডির ৩২ নম্বরে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় ইরফান সেলিম বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার মামলা বিচারাধীন রয়েছে সুতরাং এ বিষয়ে আমি কোনো মন্তব্য
রাশিয়ার ‘স্পুৎনিক-ভির’ পর এবার চীনা কোম্পানি সিনোফার্মের তৈরির জরুরি ব্যবহারের অনুমোদন দিলো সরকার। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদপ্তর আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, চীন প্রথম দফায় ৫ লাখ ডোজ দিচ্ছে। এর বাইরে আগামী দুই সপ্তাহে চীনের ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে। হবুবুর রহমান বলেন, আজকে আমরা সিনোফার্মের টিকার অনুমোদন দিলাম। এই টিকার প্রথম
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আসছে ২৩ মে থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। সে মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক ভার্চুয়াল সংলাপে এ কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো. মাহবুব হোসেন। শিক্ষা সচিব বলেন, দেশের পরিস্থিতির উন্নতি হলে আগামী ২৩ মে স্কুল-কলেজ খুলে দেয়া হবে। আমাদের আগের ঘোষণা অনুযায়ী যে
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় টেউয়ের সংক্রমণ ও মৃত্যু বেড়ে বিশ্বে প্রতি দেশেই দেখা দিয়েছে স্থবিরতা, করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। বাংলাদেশেও এর আক্রান্ত কম নয়। প্রতিদিন প্রায় ৮০-৯০ জন মৃত্যুর কোলে ঢলে পড়ছে। হাকিমপুর হিলি পৌরসভা করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে। পৌর এলাকায় করোনা আক্রান্ত রোগীদের দেখতে নিজে বাড়ি বাড়ি ছুটে চলছে মেয়র জামিল হোসেন চলন্ত।সামাজিক যোগাযোগে মাধ্যমে ছবিটি ভাইরাল