
প্রকাশ: ১৩ মে ২০২১, ১৬:৫৬

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ন্যায় আজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া ও পাইকডাঙ্গা গ্রামের আহলে সুন্নাত ওয়াল জামায়াত পন্থীরা ঈদের নামাজ আদায় করেছে। বৃহস্পতিবার ১৩ মে সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াত পন্থীদের ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
ঈদের জামায়াতে ইমামতি করা মাওলানা মোকছেদুল হক জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হয়েছে।
স্থানীয়রা জানান, আহলে সুন্নাত ওয়াল জামায়াত পন্থীরা ভৌগোলিক অবস্থান ও চাঁদ না দেখেই কয়েক বছর থেকে রোজা ও ঈদের নামাজ আদায় করছে।

ভূরুঙ্গামারীর ধর্মপ্রাণ মুসলমানগন যুগ যুগ ধরে দেশের আকাশে চাঁদ দেখার ভিত্তিতে ঈদ, রোজা সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে। বৃহস্পতিবার ত্রিশ রমজানের পূর্ণ হওয়ায় আগামীকাল শুক্রবার তাঁরা ঈদ উল ফিতর উদযাপন করবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

#ইনিউজ৭১/জিয়া/২০২১