তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের টাকাটুকিয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের একটি বাড়িতে বুধবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে হামলা করেছে পার্শ্ববর্তী টুকেরগাঁও (মুসলিম পাড়া) গ্রামের একদল লোক। মেয়েদেরকে উত্ত্যক্ত করার ঘটনায় গ্রামীন সালিশ বিচার নিয়ে পূর্ববিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর অভিযোগ। হামলাকারীরা শুকিয়ে যাওয়া বৌলাই নদী পাড়ি দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে আসতে দেখে দেবেন্দ্র বর্মণের বাড়ির লোকজন
মাদারীপুরের শিবচরে ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইলিয়াস ঢালী নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোররাত ৫টার দিকে মারা যান ইলিয়াছ ঢালী (৪০)। এর আগে, বুধবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে এক সংঘর্ষে আহত হন ইলিয়াছ। নিহত ইলিয়াস উপজেলার ডিগ্রিরচর গ্রামের ইউনুস ঢালী ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৯টার দিকে
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৮৮ লাখ ২৮ হাজার ২৩৪ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লাখ ৮৫ হাজার ৪৬৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১১ কোটি ১৬ লাখ ১০ হাজার ৪১৬ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য
রমজান হিজরি বছরের নবম মাস। মানবতার মুক্তির সনদ কুরআন নাজিলের মাস রমজান। এটি মানুষের মুক্তির মাসও বটে। মহামারি করোনার প্রাদুর্ভাবের মধ্যেই শুরু হলো মুক্তির মাস রমজান। মহামারি করোনার এ সময়ে রমজান হোক বিশ্ববাসীর জন্য মুক্তির ওসিলা। স্বাগত মাহে রমজান...।করোনা মহামারির কারণে প্রায় পুরো বিশ্ব যখন লকডাউনের কবলে নিমজ্জিত ঠিক তখন নাজাতের ঘোষণা নিয়ে এলো রহমতের মাস রমজান। রমজান নিয়ে বিশ্ব
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে পড়লেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। আঙ্গুল ভেঙে যাওয়ায় রাজস্থান রয়্যালসের হয়ে চলতি আসরে আর মাঠে নামা হবে না ইংলিশ এই তারকার। বিষয়টি নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েন বেন স্টোকস। পাঞ্জাবের হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস গেইলের বাউন্ডারি ক্যাচ ধরতে গিয়ে বল আঙ্গুলে লাগে তার। এরপর সেই ম্যাচে মাত্র
সাকিব আল হাসানের চুল কেটে দিলেন কলকাতা নাইট রাইডার্সের সতির্থ সুনীল নারাইন। বুধবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টা নাগাদ সাকিব তার ভেরিফাইড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, হেয়ার ট্রিমার দিয়ে সাকিবের মাথার চুল স্টাইল করে কেটে দিচ্ছেন উইন্ডিজ অলরাউন্ডার সুনীল নারাইন। এসময় তাদের দুজনকেই খুব উচ্ছ্বসিত দেখাচ্ছিল। এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ভিউ হয়েছে প্রায় এক লক্ষ
ক্ষমা পাওয়ার এবং ইবাদত কবুলের মাস রমজান। রমজানের প্রথম দিনেই আল্লাহর কাছে রোজা-নামাজ কবুলের পাশাপাশি ক্ষমা প্রার্থনার বিকল্প নেই। যার রোজা ও নামাজ কবুল হবে এবং আল্লাহর ক্ষমা পাবে, সেই সফলকাম। দুনিয়া ও পরকালের সফলতা পেতেই আজকের দোয়া- اَللَّهُمَّ اجْعَلْ صِيَامِيْ فِيْهِ صِيَامَ الصَّائِمِيْنَ, وَقِيَامِيْ فِيْهِ قِيَامَ الْقَائِمِيْنَ، وَنَبِّهْنِيْ فِيْهِ عَنْ نَوْمَةِ الْغاَفِلِيْنَ، وَهَبْ لِيْ جُرْمِيْ فِيْهِ يَا إلَهَ الْعَالَمِيْنَ، وَاعْفُ
সরকার কর্র্তক জারিকৃত কঠোর লকডাউনের প্রথম দিনে চিকিৎসককে জরিমানা করে সমালোচনা তৈরি হওয়ায় জরিমানার টাকা ফেরত পাচ্ছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসক নাজমুল ইসলামের জরিমানা মওকুফ করা হয়েছে। আজ বুধবার রাতে চিকিৎসক নাজমুল ইসলাম ও পুলিশ সদর দপ্তরের একটি সূত্র ইনিউজ৭১ কে এ কথা জানিয়েছেন। নাজমুল ইসলাম বলেন, সন্ধ্যার আগে একজন পুলিশ কর্মকর্তা তাঁকে ফোন করেছিলেন। তিনিই জরিমানা হিসেবে আদায় করা টাকা
২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তির প্রাথমিক আবেদন কার্যক্রম শেষ হচ্ছে আগামীকাল। এর পর ২৩ এপ্রিল যোগ্যপ্রার্থীদের ফল প্রকাশ করা হবে। আর ২৪ এপ্রিল থেকে চূড়ান্ত আবেদন কার্যক্রম শুরু করা হবে।তবে প্রাথমিক আবেদনের সময় আর বাড়ছে না। গত ১০ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের সময় না বাড়ার বিষয়টি
সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনাস্থার কারণে মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত চিঠিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। তার স্থলে প্যানেল চেয়ারম্যান-১ সাময়িকভাবে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের
নারায়ণগঞ্জসহ বেশকিছু এলাকায় লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এছাড়া কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি। শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা সাড়ে সাত ঘণ্টা গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে বলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হলেও শারীরিক অবস্থা ভালো আছেন বলে জানান তার চিকিৎসক ডা. আলম মামুন। এখন খালেদা জিয়ার করোনার কোনো উপসর্গ নেই বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে, স্বাস্থ্য পরীক্ষায় তার রক্তে কোনো ঝুঁকি আছে কি না, তা জানার জন্য বায়োকেমিক্যাল টেস্ট করা হয়েছে। সেই রিপোর্ট হাতে এসেছে বলে জানিয়েছেন ডা. আল মামুন জানান। বুধবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান
কুমিল্লার দেবীদ্বারে অধ্যাপক মোজাফফর আহমদ’র শততম জন্মদিন অনাঢ়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। করোনা পরিস্থিতি এবং লকডাউনের কারণে স্বাস্থ বিধি মেনে বুধবার সকাল ১০টায় নিজ গ্রাম এলাহাবাদে তাঁর সমাধীতে পুস্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে দিনটি পালন করে বিভিন্ন সংগঠন। দেশের বাম রাজনীতির প্রবাদ পুরুষ, মুজিবনগর সরকারের উপদেষ্টা, ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর অন্যতম উদ্যোক্তা, ন্যাশনাল
সারাবিশ্ব ব্যাপি যতগুলো কোভিড ভ্যাকসিন আছে সবই দুই ডোজের। তবে এবার একডোজের করোনার টিকা উৎপাদন করতে যাচ্ছে পাকিস্তান। মঙ্গলবার (১৩ এপ্রিল) দেশটির জাতীয় পরিষদের প্যানেলকে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের (এনআইএইচ) এক কর্মকর্তা এমন তথ্য দিয়েছেন। এনআইএইচের নির্বাহী পরিচালক মেজর জেনারেল আমের ইকরাম বলেন, আমরা করোনার এক ডোজের টিকা উৎপাদন করতে যাচ্ছি। জাতীয় পরিষদের জাতীয় সেবার স্থায়ী কমিটিকে তিনি আরও বলেন, পাকিস্তানে চীনের টিকা
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামের জাহিদ গাজীর তৃতীয় শ্রেণির পড়ুয়া ৯ বছরের শিশুকন্যা সাহারার রহস্যজনক মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৪ এপ্রিল বুধবার বেলা দেড়টার দিকে বাথুয়াডাঙ্গায় জাহিদ গাজীর বাড়ির পাশে বিচুলি ঘর থেকে পরিবারের লোকজন মৃত অবস্থায় সাহারা খাতুনকে উদ্ধার করে দুপুর ২টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে সেখানে কর্তব্যরত হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আমিনুল ইসলাম
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৪ এপ্রিল) এক শোকবার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। করোনা আক্রান্ত হয়ে
চলমান লকডাউনের প্রথম দিনে কর্মস্থলে যাওয়া-আসার পথে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসকেরা। কাউকে কাউকে জরিমানা গুনতে হয়েছে। অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়া, কিংবা দুই ঘণ্টা পর্যন্ত পথে আটকে থাকার মতো ঘটনাও ঘটেছে। ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজ (এফডিআরএস) এসব খবর দিয়েছে। এফডিআরএস এর যুগ্ম মহাসচিব রাহাত আনোয়ার চৌধুরী প্রথম আলোকে বলেন, সকাল থেকে বেশ কিছু চিকিৎসক অভিযোগ করেছেন। প্রধানত দুই ধরনের সমস্যায়
করোনা থেকে নেগেটিভ হওয়ার ২৮ দিন পর করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা বলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, কারও করোনা হলে অতিরিক্ত পার্শ্বপ্রতিক্রিয়ায় যেন সমস্যা না হয়, সে সাবধানতার জন্য ২৮ দিন পর, অর্থাৎ চার সপ্তাহ পর
দুর্নিতী ও অনিয়মের অভিযোগে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও পেসার হিথ স্ট্রিককে ৮ বছর নিষিদ্ধ করেছে আন্তজাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুর্নীতি দমন নীতিমালার বেশ কয়েকটি ধারা ভাঙার অভিযোগে এই শাস্তি পেলেন তিনি। পেশাদার খেলা ছাড়ার পর কোচ হিসেবে কাজ শুরু করেন স্ট্রিক। ২০১৬ থেকে ২০১৮ সাল পযর্ন্ত জিম্বাবুয়ে দলের কোচের দায়িত্ব পালন করেন। পাশাপাশি জিম্বাবুয়ের ঘরোয়ায় বেশ কিছু দলেরও দায়িত্ব পালন
আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েক দিনের মতো বুধবারও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।অন্যদিকে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, নঁওগা, ঈশ্বরদী, রাঙামাটি, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও পটুয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকবে। আগামী তিনদিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার সন্ধ্যা
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাংলাদেশ সরকার এক সপ্তাহের লকডাউন কার্যকর করতে মাঠে অবস্থানে নেমেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। লকডাউনের প্রথম দিনেই উল্লাপাড়া উপজেলা জুড়ে লকডাউন নিশ্চিত করতে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাসের নেতৃত্বে সকাল থেকেই দেখা যায় পুলিশের অবস্থান। উপজেলার পৌর শহরের হাট, বাজার দোকান ও চায়ের ষ্টলে জনসমাগম যেন না হয় সে দিকে মানুষকে
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে লকডাউন নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ ও প্রশাসন।করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারা দেশের মতো সরাইল উপজেলা চলছে প্রথম দিনের কঠোর লকডাউন। শতভাগ লকডাউন নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে অবস্থান নিয়েছে পুলিশ।প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হচ্ছে না সাধারণ মানুষ। বেশির ভাগ রাস্তা ঘাট গুলি ছিলো ফাঁকা জনমানব শূণ্যে। প্রতিটি বাজারের দোকান গুলি
নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন স্থানে সরকারী নির্দেশনা প্রতিপালন নিশ্চিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি না মানায় ৪ জনকে মোট ৯শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ভ্রারপ্রাপ্ত) শাম্মী আক্তার । বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে দুপুুর পর্যন্ত উপঝেরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জরিমান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী
গত কয়েকদিন ধরেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটসহ অন্যান্য ইউনিটগুলাের অব্যবস্থাপনা নিয়ে সংবাদ পরিবেশন করা হয় বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায়। এতে গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক মনিরুজ্জামান শাহীন। যার ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ এপ্রিল) হাসপাতালের অব্যবস্থাপনার চিত্র ধারণ করতে গিয়ে ৪ সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। এ সময় তাদের ক্যামেরা আটকে রাখা হয়। লাঞ্ছিতদের অভিযোগ, হাসপাতাল পরিচালকের নির্দেশে এ