বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে আসা এলপিজি বহনকারী থাইল্যান্ডের পতাকাবাহী এমভি সুমি নামে একটি জাহাজের প্রধান প্রকৌশলী সুরিয়ার শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৮ মে) বিকেলে ওই নাবিকের করোনা পজিটিভ রিপোর্ট হাতে পায় বন্দর কর্তৃপক্ষ।মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,সোমবার দুপুরে বিদেশি ওই জাহাজটি বন্দরে আসে।পশুর নদীর পাড়ে এনার্জিপ্যাক নামে এলপিজি কারখানায় ওই জাহাজ থেকে
৯৯৯ হেল্প লাইনের মাধ্যমে সিরাজুল ইসলাম (১২) নামের ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া এক শিশু শিক্ষার্থী খুজে পেয়েছে তার পরিবারকে। গতকাল রাত দশটার দিকে কালাপাড়া থানা পুলিশ ওই শিক্ষার্থীর পরিবারের কাছে তাকে হস্তান্তর করেন। পুলিশ জানায়, গত শনিবার এক ট্রাক চালক ঘুরতে যাওয়ার কথা বলে সিরাজুলকে ঝিনাইদাহ সদর উপজেলা থেকে কলাপাড়ার পাখিমারায় নিয়ে এসে ফেলে রেখে চালক পালিয়ে যায়। পরে কান্নাজড়িত কন্ঠে ওই
বরিশালের হিজলা উপজেলার পুরাতন হিজলা এলাকায় বাবুল পালের দোকানের সামনে শোভন সিকাদার নামে এক মোটরসাইকেল চালকের মোটরসাইকেলের চাপায় আমেনা(সানজিদা ৯) নামের এক শিশু আহত হয়েছে । আহত শিশুটি পুরাতন হিজলা এলাকার শহিদ রাড়ীর মেয়ে। সে এখন হিজলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যক্ষদর্শী এবং আহত শিশুটির পরিবারের পক্ষথেকে জানা গিয়েছে , ১৮ মে মঙ্গলবার সন্ধ্যার আগে পুরাতন হিজলা বাজারের বাবুলের দোকানের সামনে দিয়ে
মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাগরে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার (১৯ মে) মধ্যরাত থেকে ৩০ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। দেশের মৎস্যসম্পদ বৃদ্ধিতে প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। মাছ ধরা বন্ধ থাকায় অভাব-অনটন আর সংকটের মধ্য পড়বেন জেলেরা। পরিবার-পরিজন
কক্সবাজার জেলার উখিয়ার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ৯,৯৫০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,কতিপয় মাদক কারবারী উখিয়া উপজেলার পালংখালী বাজার হতে উত্তরে লেদারখোলা কক্সবাজার-টেকনাফ রোডে অবস্থিত ব্রীজের উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল (১৮ মে) মঙ্গলবার বিকেল অনুমান ৩ টার দিকে পৌঁছালে র্যাব সদস্যদের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘যুদ্ধবিরতির’ আহ্বানের পরও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনী বিমান হামলা অব্যাহত রেখেছে। হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ২১৮ জনে দাঁড়িয়েছে। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। আল জাজিরা জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২১৮ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে
করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক। প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে বিশ্ব এখন পর্যন্ত মারা গেছেন ৩৪ লাখ ১৮ হাজার ৬৬১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ হাজার ৯৪৩ জন। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭ হাজার ১১৪ জন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বুধবার (১৯ মে) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৪৮
মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। স্থানীয় সময় বুধবার (১৯ মে) ভোর সাড়ে ৫টায় এ ভূমিকম্প আঘাত হানে। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার (ইএমএসসি) এক টুইট বার্তায় এ ভূমিকম্পের তথ্য জানিয়েছে। ইএমএসসির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান সিসমোলজিস্ট ড. লোক বিজয় অধিকারীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল লামজুয়
এবারও হজ পালন হবে গত বছরের মতো। তাই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা সৌদি গিয়ে হজ পালনের সুযোগ পাচ্ছেন না। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানায়নি সৌদি হজ মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয় বলছে, দ্রুতই তাদের সিদ্ধান্ত জানা যাবে। সুযোগ দিলে হাজি পাঠাতে প্রস্তুতি নিয়ে রেখেছে হাব। বিশ্বের মুসলিমদের সবচেয়ে বড় জমায়েত হয় পবিত্র হজের সময়। কিন্তু গত বছর করোনার কারণে সেই জমায়েত হয়নি।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, গত তিনদিনে ঢাকায় প্রায় ২৩ লাখ মানুষ প্রবেশ করেছে। এরমধ্যে সোমবার (১৭ মে) একদিনেই প্রবেশ করেছে ১২ লাখের বেশি মানুষ। দেশের বিভিন্ন প্রান্তে ঈদ করতে যাওয়া এসব মানুষ এখনও রাজধানীতে ফিরছেন। ঢাকা ছেড়ে যাওয়া এবং ফেরত আসা মানুষের মোবাইল ফোন অপারেটরের তথ্যভাণ্ডার ও কল প্রবণতা বিশ্লেষণ করে মঙ্গলবার (১৮ মে) তিনি এ তথ্য জানান। মোস্তাফা
চলতি সপ্তাহেই সুন্দরবনে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘যশ’। আলিপুর আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, আগামী ২৩-২৫ মের মধ্যে বঙ্গোপসাগের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই এর বরাতে জানা যায়, এই মুহূর্তে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়টি। আবহাওয়াবিদদের আশঙ্কা, শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় বিধ্বংসী রূপ নিতে পারে। আম্ফানের মতো ভয়ঙ্কর রূপ নিয়ে ফের তছনছ করে দিতে পারে এই
বৃষ্টি বাধার কারণে শ্রীলঙ্কা সিরিজের আগে প্রথমদিনের অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। তবে স্বস্তির খবর হলো কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেয়ে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। ১৪ দিনের কোয়ারেন্টাইনের কারণে তাদের দলে যোগ দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার (২০ মে)। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের পূর্নভবা নদীতে ভাসমান অজ্ঞাতনামা (৫৫) একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যার দিকে বিজিবি ওই ভাসমান মরদেহ পুলিশের সহযোগিতায় উদ্ধার করে পোরশা থানায় হস্তান্তর করেছে। নওগাঁর ১৬ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল রেজাউল কবির জানান, পূর্নভবা নদীতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসি বিজিবিকে খবর দেন। বিজিবি নিতপুর ক্যাম্পের সদস্যরা পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পোরশা
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে আজ মঙ্গলবার বিকেলে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন রচিত হয়। বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই কর্মসুচি পালন করে গাইবান্ধা প্রথম আলো বন্ধুসভা। এতে বন্ধুসভার সদস্যরা ছাড়াও শতাধিক ব্যবসায়ী শিক্ষক ছাত্রছাত্রী সংস্কৃতি ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাস, দীপক কুমার পাল, আবুল
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতন, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আশুলিয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার(১৮ মে) বিকাল সাড়ে ৫ টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাভার আশুলিয়ায় কর্মরত সাংবাদিকরা সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন। মানববন্ধনে সাংবাদিক নেতারা অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান বিধিনিষেধের কারণে এখনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি। তবে আগামী জুন মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি সম্পন্ন করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য এখন পর্যন্ত কী কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানতে চেয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে (মাউশি) চিঠি দিয়েছে মন্ত্রণালয়। মঙ্গলবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ
পঞ্চগড়ে দৈনিক প্রথম আলো'র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শেরে-বাংলা চত্ত্বরের পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের সামনে পঞ্চগড় প্রেস ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উক্ত মানববন্ধনে পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আবুল সালেক,বাংলাদেশ
রাজবাড়ীর গোয়ালন্দে নিখোঁজের ৩ দিন পর গত ১১ মে মঙ্গলবার দুপুরে নাসির ইসলাম নয়ন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখান পাড়ার শাহজাহান শেখের ছেলে। পাশ্ববর্তী মঙ্গলপুর গ্রামের মশিউর রহমান নামে এক ব্যাক্তির নির্মানাধীন বাড়ির পিছনে বালির নিচে নয়নের লাশ পুতে রেখেছিল ঘাতক। ঘটনার ৫ দিন পর গত ১৬ মে রবিবার পুলিশ এ হত্যাকান্ডের একমাত্র ঘাতক মানিক
এবারের ঈদে প্রকাশিত নাটকগুলোর ইউটিউব ভিউয়ের দৌড়ে দ্রুততম মিলিয়ন ভিউয়ের রেকর্ড গড়লো তাদের নাটক ‘তাকে ভালোবাসা বলে’। ইউটিউবে প্রকাশের মাত্র ২০ ঘণ্টায় মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এই ঈদে এমন রেকর্ড আর একটিও নেই। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই নাটকে জুটি বেঁধেছেন আফরান নিশো ও তানজিন তিশা। এছাড়া এতে আরও অভিনয় করেছেন দৈবনাথ সাহা, অর্ণব অন্তু, স্বর্ণলতা প্রমুখ। জোবায়েদ আহসান গল্পে নাটকটি
যমুনার চরে ঘুরতে গিয়ে গাইবান্ধার সাঘাটায় চোরা বালিতে ডুবে আপন দুই বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সাঘাটা উপজেলার যমুনা নদের চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সারা হক প্রীতি (২৬) তার বোন সওদা হক (২৪), ও অনামিকা সারোয়ার (১৭)। এদের মধ্যে প্রীতি ও রিতুর বাড়ি রংপুরের বাবুপাড়া এলাকায় এবং অনামিকার বাড়ি সাঘাটা উপজেলার কচুয়া বাজার এলাকায়। পুলিশ ও স্থানীয়রা
দিনাজপুরে তীব্র দাবদাহে গাছেই ফেটে যাচ্ছে লিচু। কিছু কিছু ঝরে পড়ে যাচ্ছে। ফলে এবারের লিচুতে মিষ্টি ও স্বাদের কিছুটা ঘাটতির আশঙ্কায় এ নিয়ে চিন্তিত বাগান মালিকরা। এমনিতেই প্রতিকূল আবহাওয়ার কারণে লিচুর ফলন কম হয়েছে। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, লিচু চাষে দিনাজপুরে রীতিমত বিপ্লব ঘটেছে। ২০১২ সালে এক হাজার ৫০০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছিল। ২০১৬ সালে এসে চার
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে ভূঞাপুরে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ মে) দুপুরে ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-তারাকান্দি মহাসড়কে এ মানববন্ধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ্ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন খান, যুগ্ম সম্পাদক
ময়মনসিংহের তিন উপজেলায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ৭ জন কৃষক মারা গেছেন। মঙ্গলবার (১৮ মে) পৌঁনে তিনটার দিকে এসব ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো ৯ জন। নিহত কৃষকরা হলেন, কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের বায়েজিদ মিয়া (৪২) ও কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামের ফজলুর রহমান (৫৫) এবং খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে কৃষক অছেক
সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটক রেখে পুলিশের কাছে হস্তন্তর ও তার বিরুদ্ধে মামলা করার ঘটনায় নিন্দা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার(১৮ মে) সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এমনি দাবি জানান তিনি। তিনি আরো বলেন,করোনাকালীন সময়ে সরকারের যে দুর্নীতি,স্বাস্থ্য মন্ত্রাণালয়ের যে