কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার হয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে ইমপিচ করার তদন্ত শুরু করতে চান। এজন্য সামনের বছর কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডার একটি আসন থেকে কংগ্রেসম্যান হয়ে স্পিকার হতে চান তিনি। শুক্রবার অপরাহ্নে চরম ডানপন্থি হোস্ট ওয়ায়ের রুটকে প্রদত্ত সাক্ষাতকারে ট্রাম্প এই আভাস দেন এবং তা রেডিওতে প্রচারের পরই সারা আমেরিকায় তোলপাড় শুরু হয়েছে। এমন সময়ে ট্রাম্প প্রতিহিংসাপরায়নের মনোভাব প্রকাশ করলেন যখন ফেসবুক তাকে
দেশের বিভিন্ন স্থানে একদিনের বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জামালপুরে পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জে তিনজন এবং নেত্রকোনা ও বাগেরহাটে একজন করে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুইজন নারী রয়েছেন। শুক্রবার (৪ জুন) বিকেলে ঝড়-বৃষ্টির সময় এসব প্রাণহানির ঘটনা ঘটে। বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে মো. আবু বকর খান (২৬) নামে এক কোরআনের হাফেজের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রায়েন্দা
ভোর থেকেই রাজধানীর আকাশ ছিলো কালো মেঘে ঢাকা। সঙ্গে ছিল প্রবল মেঘের গর্জন। অবশেষে নেমে এলো বৃষ্টি। স্বস্তির বৃষ্টি দিয়ে শুরু রাজধানীর দিন। আজ শনিবার ( ৫ জুন) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে বৃষ্টি শুরু হয়। সকালের বৃষ্টিতে অসুবিধায় পড়েছেন কর্মব্যস্ত মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষদের বেশি বিপত্তিতে পড়তে হয়। বৃষ্টি থেকে বাঁচতে অনেককে যাত্রীছাউনিতে আশ্রয় নিতে দেখা যায়। অবশ্য সকালে এ বৃষ্টি
করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক। যত দিন যাচ্ছে তত ভয়ংকর হয়ে উঠছে প্রাণঘাতী করোনা ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছে লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লাখ ২৭ হাজার এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৩৩ লাখেরও বেশি মানুষ। করোনাভাইরাসে আক্রান্ত ও
জাতীয় দলের জার্সিতে সুপারস্টার নেইমার যে বরাবরই দুর্বার। আরও একবার তার প্রমাণ পাওয়া। ব্রাজিলের জয়ে গোল করেছেন এ ফরোয়ার্ড খেলোয়াড়। আর অন্য একটি গোল করিয়েছেন রিচার্লিসনকে দিয়ে। ফলে ২-০ গোলে জয়ী হয়ে মাঠ ছাড়েন তিতের দল। দীর্ঘদিন পর মাঠে ফিরে ইকুয়েডরের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে অনেকটাই সংগ্রাম করতে হয়েছে ব্রাজিলকে। তবে সংগ্রাম করা লাগলেও শেষ পর্যন্ত লাতিন আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে
কমপক্ষে দুই বছরের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে ফেসবুক কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করেছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গা-সহিংসতার পরিপ্রেক্ষিতে সব ফেসবুক প্ল্যাটফর্ম থেকে অনির্দিষ্টকালের জন্য সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্বে উসকানিমূলক মন্তব্যের জেরে ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক স্থগিত করা হয়েছিল। এবার দুই বছরের নিষেধাজ্ঞা পেলেন ট্রাম্প।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শনিবার (৫ জুন) ভোরে মাঠে নামবে ব্রাজিল। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইকুয়েডর। ব্রাজিলের স্তাদে বেইরা রিও'তে ম্যাচটি শুরু হবে ভোর সাড়ে ৬টায়। বিশ্বকাপ বাছাইয়ে এবার সবাইকে ছাড়িয়ে বীরদর্পে এগিয়ে যাচ্ছে ব্রাজিল। বাছাইয়ের চার ম্যাচের চারটিতে জয়ে উড়ছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে তিতে বাহিনী। এবারো সে ধারা ধরে রাখার লক্ষ্য সেলেসাওদের। প্রতিপক্ষ
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কাছ থেকে মুঠোফোন ছিনতাইয়ে একজনকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। তবে ফোনটি এখনও উদ্ধার করা যায়নি। শুক্রবার (০৪ জুন) সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহতাব উদ্দিন। তিনি বলেন, ওই ছিনতাইকারীর নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য পাওয়া গেছে। সে রাস্তার মুখে স্থাপিত উড়োজাহাজের ভাস্কর্যের নিচে ঘুমাত। তাকে ধরতে অভিযান চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল বিজয় সরণির উড়োজাহাজ
ঢাকা-১৪ আসনে উপ-নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ ছয়জন। শুক্রবার (০৪ জুন) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নৌকার মনোনয়ন প্রত্যাশীরা। মাইনুল হোসেন খান নিখিল ছাড়া মনোনয়ন ফরম সংগ্রহ করা অন্য পাঁচজন হলেন- দারুসালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল হক হ্যাপী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
রাশেদুল ইসলাম রায়হান। বয়স আট মাস। বাবা রাসেল আহমেদ। পেশায় একজন দিনমজুর। রাজশাহী শহরের ২৯ নং ওয়ার্ডের বাসিন্দা। রায়হান নামের এই শিশুটি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। হার্ট ফুটো হয়ে যাওয়ায় শিশুটির চোখে-মুখে এখন বাঁচার আকুতি। রায়হানের বাবা একজন টাইলস মিস্ত্রি। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কোনও রকম সংসার চালান। জন্মের পর থেকেই রায়হানের হার্টে সমস্যা। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মাঝে
করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬টি ইউনিয়নে কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামীকাল শনিবার (৫ জুন) থেকে এক সপ্তাহের (৫ জুন থেকে ১১ জুন) জন্য সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউন বাস্তবায়ন করবে প্রশাসন। শুক্রবার (৪ জুন) ভার্চ্যুয়ালি জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা থেকে এক সপ্তাহ লকডাউন দেওয়ার সিদ্ধান্তটি এসেছে। আরও পড়ুন... আমের খাঁচিতে সাপ,
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় নবগঠিত হিন্দু পরিষদের আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গোপালপুর ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করেন নবগঠিত কমিটি। বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল এর সভাপতিত্বে ও সদস্য সচিব উৎপল কুমার মন্ডল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা হিন্দু পরিষদে উপদেষ্টা রনজীৎ দেবনাথ,
উন্নয়নকে টেকসই করতে সব পর্যায়ে পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (৫ জুন) ‘বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার (০৪ জুন) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২১’ পালনের উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রপতি। আবদুল হামিদ বলেন, মানব সভ্যতার অস্তিত্ব রক্ষায়
হিরো আলমকে সৈয়দপুর বিমানবন্দরে প্লেন থেকে নামতে দেখা গেল। এসময় বেসরকারি বিমান সংস্থার কর্মকর্তা থেকে কর্মীরা হিরো আলমকে ঘিরে দাঁড়ান এবং সেলফি তুলতে থাকেন। কিন্তু হিরো আলম সৈয়দপুর গেলেন কেন? শুক্রবার তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, রংপুরে একটি খতনার অনুষ্ঠানে তাকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রংপুরের তানভির নামের জনৈক ব্যবসায়ীর ছেলের খতনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তাকে ঢাকা-সৈয়দপুর প্লেনের ফিরতি টিকিটও দেওয়া হয়েছে। আশরাফুল
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করায় অনেক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। শুক্রবার (৪ জুন) বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আশঙ্কার কথা জানানো হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় অলাভজনক এবং ট্রাস্টের অধীনে পরিচালিত হয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভ্যাট আরোপ করা আইনসিদ্ধ হয়নি বলে মনে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুন) বিকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের কলকীহারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার পূর্ব কলকীহারা গ্রামের মফিজল হকের ছেলে হরবাদশা মিয়া (৫০), আব্দুল খালেকের স্ত্রী আকিজা বেগম (৩০) ও ভাটি কলকহিারা গ্রামের কালা মিয়ার ছেলে খলিলুর রহমান(৫৫)। একই সময় বজ্রপাতে আরও ২টি গরু মারা গেছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ
ফরিদপুর শহরের কোমরপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের মুসলিম মিশনের সামনে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (০৪ জুন) বিকেল ৪টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-জাকির হোসেন (৪৫) ও সবিরুন খাতুন (৫৫)। ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার রাজবাড়ির দিক থেকে আসার সময় সবিরুন নামে এক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের কমলা হ্যারিসের সঙ্গে ফোনে কথা বলেছেন। ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায় কমলা নিজেই মোদিকে ফোন করেছিলেন। তবে আনন্দবাজার জানিয়েছে, দুই রাষ্ট্রনেতার মধ্যে ঠিক কী নিয়ে কথাবার্তা হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। এ নিয়ে কোনও বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি। সম্প্রতি আমেরিকার উদ্বৃত্ত কোভিড টিকা অন্য দেশে পাঠানোর ঘোষণা
ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়ায় দীর্ঘ এক মাস চার দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ফলে হিলি স্হানীয় বাজারে মাত্র এক দিনের ব্যবধানে আমদানিকৃত ও দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫-১৮ টাকা। পেঁয়াজের দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলে প্রতি কেজি ২০-২৫ টাকায় নেমে আসবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। শুক্রবার (০৪ জুন)
মা হতে চলেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। শুক্রবার সকাল থেকেই তার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে টালিউডে। জানা গেছে, নুসরাত জাহান ১ মাসের অন্তঃসত্ত্বা। খবর আনন্দবাজারের নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে মুখ খুলেছেন নুসরাতের স্বামী নিখিল জৈন। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। নুসরাতের সঙ্গে দীর্ঘদিন আমার কোনো সম্পর্ক নেই। এ থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।’ বিগত
টাঙ্গাইলের ঘাটাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ ঘণ্টার ব্যবধানে এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন, উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের গর্জনা গ্রামে সোহরাব আলী আকন্দ (৮৫) এবং তার স্ত্রী সুফিয়া বেগম (৭৫)। তারা দু’জন ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ঘাটাইল উইজডম ভ্যালি স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কামাল হোসেনের বাবা-মা। পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ মে
৭১ এর বিপ্লবী মুক্তিযুদ্ধে প্রথম ঘাঁটিএলাকা পেয়ারাবাগানের ৫০ বছর উদযাপনের উদ্যোগ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে করেছে '৭১ এর বিপ্লবী মুক্তিযুদ্ধে প্রথম ঘাঁটি এলাকা পেয়ারাবাগান এর ৫০ বছর উদযাপন কমিটি। শুক্রবার বিকেলে জাতীয় কমিটি বিভিন্ন উদযাপন কর্মসূচি তুলে ধরেছে। সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সচিব মুনীর মোরশেদ লিখিত বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পূর্ববাংলার জনগণ সংগ্রাম ও আত্মত্যাগের মহান বীরত্বগাথা
আশুলিয়ায় জলিল (৪৫) নামের এক ব্যক্তি সড়ক দূর্ঘটনায় অচেতন হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে ছিলো। এ সময় তার পাশ দিয়ে অনেক পথচারী আসা-যাওয়া করলেও উদ্ধারে কেউ এগিয়ে আসেনি। পরে খবর পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে। শুক্রবার (৪জুন) দুপুর ১২টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের মরাগাং বেড়িবাঁধ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এরআগে, বৃহস্পতিবার (৩জুন)
চালের বস্তায় সরকারি সীল দেখে এক চাল ব্যবসায়ীর ৪১ বস্তা চাল আটক করেছেন স্থানীয়রা। খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে চালগুলো স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রেখেছে পুলিশ। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বন্দরের। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে বামরাইল বন্দরের চাল ব্যবসায়ী রশিক লাল অটো রিক্সায় ভরে চালগুলো বামরাইল বন্দরে তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসেন। চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের লোগো দেখে তাদের সন্দেহ হয়। পরে চালগুলো