দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাড়ে তিন হাজারের বেশি মানুষের মধ্যে মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন আরও ২৫ জন।বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫০২টি নমুনা পরীক্ষা করে তিন হাজার ৫৬৭ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। সবমিলিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ ৮০ হাজার ৮০৮ জন।গত
সুনামগঞ্জের সাল্লায় ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও ভাঙচুরকারীদের শাস্তির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকালে সুজন - সুশাসনের জন্য নাগরিক ও উপজেলা সর্বজনীন পূজা উদযাপন কমিটি ভূঞাপুর উপজেলা শাখার আয়োজনে ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুজন-সুশাসনের জন্য নাগরিক ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি মির্জা মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় মানববন্ধনে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দরা এলাকায় গজারি বন থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ।কালিয়াকৈর থানার এসআই ফেন্সি বিশ্বাস জুয়েল জানান, মঙ্গলবার রাতে উপজেলার চন্দরা এলাকায় গজারি বনের ভিতরে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়ে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেন। তবে এখনো লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। মৃত
গত বছরের ধারাবাহিকতায় এবারও ‘অভিযান’ প্রকাশনী থেকে ‘অভিযান কবিতা সিরিজ-২০২১’ প্রকাশিত হয়েছে। এ সিরিজে ১০ জন কবির ১০টি কবিতার বই প্রকাশিত হয়েছে।মঙ্গলবার (২৩ মার্চ) বিকেল পাঁচটায় অমর একুশে গ্রন্থমেলায় অভিযান প্রকাশনীর সামনে এই বইগুলোর পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়। পাঠ-উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি কামরুল হাসান, শাহেদ কায়েস, সাকিরা পারভীন, পিয়াস মজিদ, মনিরুজ্জান মিন্টু, রাহেল রাজিব প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী
অমর একুশের গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ছোটদের জন্য লেখা রফিক মুহাম্মদের নতুন গল্প গ্রন্থ ‘ফকিরবাড়ি রহস্য’। পেশাগতভাবে সাংবাদিকতা করলেও কথাসাহিত্যিক ও ছড়াকার হিসেবেও বেশ জনপ্রিয় রফিক মুহাম্মদ। নান্দনিক উপস্থাপনা ও প্রাঞ্জলভাষায় লেখা তার গল্প সহজেই পাঠককে মুগ্ধ করে। ব্যতিক্রমী গল্প নিয়ে এরআগে বাংলা একাডেমী থেকে প্রকাশিত তার লেখা প্রথম গল্পগ্রন্থ ‘দ্বিতীয় আত্মহত্যা’ বেশ আলোচিত হয়েছে। তার লেখা উপন্যাস ‘ভালোবাসা সব পারে’ এবং
জনকণ্ঠ সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।সোমবার এক শোকবার্তায় হানিফ বলেন, আতিক উল্লাহ খান মাসুদ সারাজীবন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরব ভূমিকা পালন করেছেন। নতুন প্রজন্মকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে তার কর্মোদ্যম অনন্য। তার এই অসময়ে চলে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশ এক মেধাবী সন্তানকে
অমর একুশে বইমেলায় আগত দর্শনার্থীদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী ও যারা পায়ে হেঁটে চলাচল করতে পারেন না তাদের জন্য এবারও হুইল চেয়ার সার্ভিস দিচ্ছে সামাজিক সংগঠন সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন। গত তিন দিনে পাঁচজন ব্যক্তিকে তারা সেবা দিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সেবার পরিধি আরও বাড়বে বলে জানিয়েছে সংগঠনটি। মেলার তৃতীয় দিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) থেকে এই সেবা দিয়ে আসছে
পাকিস্তান ডে উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে পাকিস্তানের জনগণকে শুভেচ্ছাসহ দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইচ্ছা পোষণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মঙ্গলবার( ২৩ মার্চ) ইমরান খানকে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী বলেছেন, ইসলামাবাদসহ প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বৈচিত্র্যময় হওয়ার অপার সম্ভাবনা রয়েছে। চিঠিতে শেখ
নগরবাসীর অসহনীয় দুর্ভোগ এবং যানজট ও জনজট মুক্ত রাখতেই সরকার পাতাল রেল নির্মাণের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সেতুমন্ত্রী আশা করে বলেন, এই প্রকল্পটি নির্মাণের ফলে ঢাকা শহরের প্রায় ৮০ লক্ষ কর্মজীবী মানুষের মধ্যে ৪০ লক্ষ মানুষ মাটির নিচে স্থানান্তর হবে এবং মাটির উপরিভাগ যানজট ও জনজট মুক্ত হবে। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা
প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে নওগাঁর আত্রাই থানা পুলিশের উদ্যোগে উপজেলার প্রতিটি হাট-বাজার, জনসমাগম হয় এমন স্থানে সর্বসাধারণের মাস্ক ব্যবহারে জনসচেতনতা মূলক প্রচারণাসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার দিনব্যাপি উপজেলার বিভিন্ন হাটে-বাজারে সামাজিক দুরুত্ব বজায় রেখে কেনাকাটা ও মাস্কের সঠিক ব্যবহার সম্পর্কে ক্রেতা-বিক্রেতা এবং সংশ্লিষ্ট সকলের সাথে সচেতনতা ও প্রচারণা করেন আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত
আসন্ন ২০২০-২১ সেশনে মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখেই হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এ কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সবাই মিলে যদি সুন্দরভাবে কাজ করি তাহলে পরীক্ষাটা নিতে পারব এবং সফলতার সঙ্গে নিতে পারব। এ বিষয়ে এখানে সকলেই একমত হয়েছেন যে আমরা স্বাস্থ্যবিধি মেনে, সিকিউরিটি মেনেই
টানা দ্বিতীয় দিনের মতো বরিশালের ঝালকাঠির বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে অন্তত ৬টি রুটের যাত্রী সাধারণ। বাস শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে ও মহাসড়কে মাহিন্দ্রাসহ অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার (২৩ মার্চ) বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন ধর্মঘটের ডাক দেয়। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী বলেন, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ করেছে সরকার।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। বর্তমানে তিনি বাড়িতেই সেলফ-কোয়ারেন্টিনে আছেন। গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের সবাইকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্রেও। নতুন করে ফের সংক্রমণ ছড়াচ্ছে। এরই মধ্যে করোনার থাবা বলিউডেও। এর আগে করোনা আক্রান্ত হয়েছেন সতীশ কৌশিক, রণবীর কাপুর, সঞ্জয় লীলা বানসালী, মনোজ বাজপেয়ী, সিদ্ধান্ত চতুর্বেদীও। তারা প্রত্যেকেই হোম কোয়ারেন্টিনে আছেন
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাত আটটার মধ্যে দোকান বন্ধ করে দেয়ার জন্য দোকান মালিকদের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস।বুধবার সকালে রাজধানীর বয়েজ ক্লাব মাঠে তিনি এই আহ্বান করেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৯ মাসের মধ্যে গতকাল সর্বোচ্চ ৩ হাজার ৫৫৪ জনের করোনা শনাক্ত হয়। কিন্তু করোনা আবারো ভয়াবহ রূপ নিলেও অধিকাংশ মানুষ এখনও অসচেতন। গণপরিবহণ শপিং পল
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আপাতত লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেই, স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া হচ্ছে।আজ বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অনেকেই মনে করছেন, টিকা নিলেই সব ধরনের করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। কিন্তু তা আসলে নয়। টিকা নিলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, কিন্তু এরপরও আপনি করোনায় সংক্রমিত হতে পারেন।
ক্যাসিনো কাণ্ডে জড়িত যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে ৩ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। অর্থপাচারের অভিযোগে করা মামলায় তাদের রিমান্ড চাওয়া হয়। আজ বুধবার (২৪ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিকের আদালতে রিমান্ডের আবেদন জানায় সিআইডি। আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ৪ এপ্রিল দিন ধার্য
জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতীয় আমদানী নিষিদ্ধ ১০ বোতল ফেনসিডিলসহ আনোয়ারা বেগম (৩৬) নামের এক নারী মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর (বাঙ্গালপাড়া) গ্রাম থেকে ওই নারীকে আটক করা হয়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেবের জানান,গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম রামচন্দ্রপুর (বাঙ্গালপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নারী চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত নারী পশ্চিম রামচন্দ্রপুর
'মুজিব বর্ষের অঙ্গীকার যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর, হিলিতে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব যক্ষা দিবস।দিবসটি উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং ব্র্যাকের সহযোগিতায় আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি হিলি স্থলবন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে শেষ হয়। র্যালীতে চিকিৎসক, নার্স,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। বুধবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেন লোটে শেরিং। পরে তিনি শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক শুরু করেন। সূত্র জানায়, এ বৈঠকের পর হবে দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠক শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন লোটে শেরিং।স্বাধীনতার সূবর্নজয়ন্তী ও ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার ঢাকায় আসেন ভুটানোর প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত
রাজধানীর দক্ষিণ খান থানার সংলগ্ন সড়কে দিনেদুপুরে আব্দুর রশিদ নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বিস্তারিত আসছে...
রমজান উপলক্ষে বিনামূল্যে দেওয়া হবে ভোগ্যপণ্য-এ আশায় কুলসুমা আক্তারের সঙ্গে যাওয়ার পর আকস্মিক কারগারে যেতে হয় মিনু আক্তারকে। কুলসুমা আক্তারের পরিবর্তে তিন বছর ধরে কারাভোগ করছেন চট্টগ্রামের মিনু আক্তার। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুলসুমার প্ররোচনায় তার এ কারাবাস বলে অভিযোগ মিনুর। এর সঙ্গে কারা কর্তৃপক্ষেরও গাফিলতির অভিযোগ করেছেন সরকার নিয়োজিত কৌঁসুলি। চট্টগ্রাম আদালতের টুলে বসে থাকা তিন শিশু জানে না
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ফেসবুক মাধ্যম ব্যবহার করে ব্যবসা করতে ট্রেড লাইসেন্স নেয়া বাধ্যমূলক করার মতো কঠিন সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। তবে অন্য কোনো পরিকল্পনার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরিচালিত ব্যবসাগুলোর তথ্যভাণ্ডার তৈরি করা জরুরি। সম্প্রতি ফেসবুক ব্যবসা করতে ট্রেড লাইসেন্স বাধ্যমূলক করা শীর্ষক বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনার ব্যাপারে এমন অভিমত জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জানান,
বিসিবি'র ওপর ক্রিকেটারদের আস্থাহীনতার কারণেই সাকিব ও বোর্ড মুখোমুখি অবস্থানে। ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে অসহায় খেলোয়াড়রা। যে কারণে এমন মন্তব্য করেছেন সাকিব আল হাসান। সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ক্রিকেট অপারেশন্স থেকে শুরু করে এইচপি চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়ের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন সাকিব। এ বিষয়টাকে কিভাবে দেখছেন জানতে চাইলে মাশরাফী বলেন, 'আমার মনে হয় না যে
সারা দেশে কারিগরি ও মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৩ মার্চ) মাদরাসা বোর্ডের রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। চলতি সপ্তাহে দেশের সাধারণ সকল স্কুল-কলেজে এই দুই দিবস পালনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ