করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেনীর পেশার ৩০০ পরিবারের মাঝে নওগাঁয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে আর্থিত সহয়তা প্রদান করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এ আর্থিক সহয়তা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসাবে আর্থিক সহয়তা (৫০০) টাকা করে প্রদান করেন জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ। এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইব্রাহিম, স্থানীয় সরকার বিভাগের
রাজবাড়ীর গোয়ালন্দে নতুন ইউএনও হিসাবে যোগদান করেছেন আজিজুল হক ।গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সোমবার (২৬ এপ্রিল) বিকেলে তিনি উপজেলাতে যোগদান করেন। যোগদান উপলক্ষে গােয়ালন্দ উপজেলার আয়ােজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম কে বিদায়ী সংবর্ধনা ও নবাগত ইউএনও আজিজুল হক কে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গােয়ালন্দ উপজেলা
টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে। সুত্র জানায়, ২৬ এপ্রিল ভোর সাড়ে ৪টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ টহল দল হ্নীলা কাস্টমস ঘাটের উত্তর পার্শে ২জন সন্দেহভাজন ব্যক্তিকে পুটলাসহ দেখতে পেয়ে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন চোরাকারবারীরা ব্যাগটি ফেলে অন্ধকারের সুযোগে গ্রামের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী
জেলার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে ধান কাটা শ্রমিকদের গোলায় (থাকার অস্থায়ী ঘর) আগুন লেগে পুড়ে গেছে নগদ টাকা সহ প্রায় শতাধিক মণ ধান। স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের নান্দাইল থেকে নেত্রকোনার খালিয়াজুরী হাওরাঞ্চলের নগর ইউনিয়নে ধান কাটতে যায়। প্রায় ২০/২৫ দিন আগে থেকে শ্রমের বিনিময়ে ধান নিয়ে হাওরের ধান কাটা শুরু করেন। শ্রমিকদের থাকার জন্য হাওরে অস্থায়ী ঘর তৈরি
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ছোবলে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এরই অংশ হিসেবে কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট অধিনস্ত জাহাজ সমূহের তত্বাবধানে সোমবার (২৬ এপ্রিল) বিকালে মোংলা পৌর শহরের ফেরিঘাট, পোর্ট স্কুল রোড ও ফাতেমা চাইল্ড একাডেমি প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্থানীয় গরিব ও দুস্থ মানুষের মাঝে ইফতারির প্যাকেট বিতরণ করা হয়েছে। এখানে মোট ১৫৪ প্যাকেট ইফতার (খিচুড়ি ও ডিম) বিতরণ
চলতি মৌসুমে নাটোরের লালপুরে বোরো ধানা কাটা শুরু হয়েছে। সোমবার (২৬ এপিল) দুপুরে উপজেলার কলসনগর এলাকায় বোরো ধানের নমুনা শস্য কর্তনের মাধ্যমে উপজেলায় বোরো ধানা কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম। এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাদি হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনি রহমান, উজ্জল, আফরোজা বেগম ও ধানচাষী রবিউল ইসলাম ও আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। লালপুর উপজেলা কৃষি অফিস সূত্রে
এই করোনাকালিন সময়ে গণভবনে প্রতিদিন দুপুরে বানরের জন্য খাবার দেয়া হয়। পাখিদের জন্যও আলাদা পাত্রে রাখা হয় খাবার। এছাড়া গরু, ছাগল, হাস, মুরগি, কবুতরের জন্যও খাবারের বরাদ্দ রয়েছে। আর এসব খাবারের ব্যবস্থা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৬ এপ্রিল) তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে এসব তথ্য জানিয়েছেন। পলক লেখেন, ‘গণভবনে প্রতিদিন দুপুর বেলা
করোনায় বিপর্যস্ত ভারতকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে ইরান। সোমবার (২৬ এপ্রিল) ইরানের গণমাধ্যম পার্সটুডের খবরে বলা হয়, ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে লেখা একটি চিঠিতে এ সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন তিনি। ইরানের স্বাস্থ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, বিশ্বের সব দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতা ছাড়া কোভিড-১৯ মহামারি মোকাবেলা করা সম্ভব নয়। ইরান করোনা মোকাবেলায় ভারতকে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তার
মালয়েশিয়ায় বসবাসের বৈধ কাগজপত্র না থাকায় সেলাঙ্গরের শাহ আলম জেলার সেকশন ২৫ এর শ্রী মুদা প্লাজা মার্কেটে অভিযান চালিয়ে ২৪ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন পুলিশ। তাদের মধ্যে ১৫ জন বাংলাদেশি। এছাড়া ভারতের ৩ জন, নেপালের ৩ জন, ইন্দোনেশিয়ান ২ জন ও মিয়ানমারের ১ জন। রোববার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে ৬৯ জনের
কুমিল্লার দেবীদ্বারে ফের লকডাউনের আশঙ্কায় কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। অর্থনৈতিক ক্ষতি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার নির্দেশ সরকারের। সেই খবর শুনে ঈদ কেনাকাটা করে নিচ্ছেন অনেকেই। সোমবার (২৬ এপ্রিল) বিশেষ বিবেচনায় মার্কেট ও দোকান পাট খুলে দেওয়ার দ্বিতীয় দিন বিকেলে দেবীদ্বার নিউমার্কেটের বিভিন্ন মার্কেট ও দোকান পাট ঘুরে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। কেউ কেউ স্বাস্থ্যবিধি মানলেও অধিকাংশ ব্যবসায়ীদের স্বাস্থ্য
বগুড়ার শেরপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১২০ লিটার (৩মণ) দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে শহর পুলিশ ফাঁড়ি। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। রবিবার (২৫ এপ্রিল) রাতে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম অভিযান চালিয়ে শেরপুর পৌরসভার রামচন্দ্রপুর পাড়া (সুইপার কলোনীর) কুখ্যাত মাদক ব্যবসায়ি বাঁশফোড় ওরফে লালজীর বসত বাড়ির নিজ শয়ন কক্ষের মেঝে থেকে বপুল পরিমাণ
লালমনিরহাটের হাতীবান্ধায় এক ঘন্টার ব্যবধানে একই গ্রামে পানিতে ডুবে ও সড়ক দূর্ঘটনায় ২ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামে এ দুর্ঘটনা দুইটি ঘটে। পানিতে ডুবে মৃত্যু ইয়াসিন আরাফাত (৫) ওই গ্রামের হাফিজার রহমান লিটনের পুত্র আর সড়ক দুর্ঘটনায় নিহত মাহিন (৫) একই এলাকার হাফিজুল ইসলামের পুত্র। স্থানীয়রা জানান, ওই এলাকায় সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির
গাজীপুরের কালিয়াকৈরে হত্যার ভয় দেখিয়ে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে সোমবার দুপুরে বাবা ইব্রাহিমকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। উপজেলার বোর্ডমিল, পাশাগেইট এলাকায় এঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার গোবিন্দপুর উপজেলার জালাল উদ্দিনের পুত্র ইব্রাহিম সরকার তার স্ত্রী ও সন্তান কে নিয়ে কালিয়াকৈর উপজেলার বোর্ডমিল, পাশাগেইট এলাকার বাবুল সিকদারের বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। স্থানীয় লোকজন জনান ধর্ষক ইব্রাহিম একজন চিহ্নিত
আসন্ন করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে পাকিস্তানের হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে বেড ও ভেন্টিলেটর বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলছেন, জনসাধারণের স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রাখা নিশ্চিতের জন্য মাঠে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তিনি জানান, এ সপ্তাহে চলমান লকডাউন পরিস্থিতি উন্নতি না হলে কঠোর লকডাউন জারি করা হবে। সোমবার
লাউ গাছে একটি ডগার সংযোগ স্থল থেকে বের হতে থাকে অসংখ্য লাউয়ের ফুল। সেই ফুল থেকে এক বোটায় ধরেছে ৪০টি লাউ যা দেখতে একটি থোকার মতো। থোকা থেকে এখনও ছোট ছোট লাউ সমেত ফুল বের হচ্ছে। অস্বাভাবিক এই ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামের শামছুল আলী এবং জয়নব বেগম দম্পতির বাড়িতে। শামছুল আলীর স্ত্রী গৃহীনি জয়নব বেগম জানান, লাউ
মানব পাচারেরর মামলায় কুয়েতে দণ্ডিত বাংলাদেশের সাবেক এমপি কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলের কারাদণ্ড চার বছর থেকে বেড়ে সাত বছর হয়েছে। এছাড়া তাকে ২০ লাখ কুয়েতি দিনারের অর্থদণ্ডও দেওয়া হয়েছে। আজ সোমবার কুয়েতের একটি আপিল আদালত তার কারাদণ্ডাদেশ তিন বছর বাড়িয়েছেন। কুয়েতের পাবলিক প্রসিকিউটরের দপ্তর সূত্র এবং দেশটির আরবি দৈনিক আল কাবাস ও আল নাহার থেকে এ তথ্য জানা গেছে। কুয়েতে শহিদ ইসলামের
চলমান তাপমাত্রা উর্ধ্বগতি আগামী সাত দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পুর্বাভাসে জানানো হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। এছাড়াও রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে
আজকে প্রাইমবাজার ডট কমের অফসিয়াল ফেসবুক পেইজে এক ঘোষণায় জানানো হয়েছে, প্রাইম বাজারের পণ্য কিনে দীর্ঘ পয়তাল্লিশ দিন সময় নিয়ে মূল্য পরিশোধ করার সুযোগ থাকবে। এবিষয়ে প্রাইমবাজার জানায়,আমরা জানি বিষয়টা অনেকের কাছে রিস্কি আবার অনেকের কাছে হাস্যকর। অনেকেই বিষয়টা ভালোভাবে নিয়েছেন, অনেকেই ভিন্নভাবে। আসুন পুরো প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করি : বর্তমান এই করোনা পরিস্থিতিতে আমাদের চারপাশের অনেক মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত বা
মাদারীপুরের কালকিনিতে পন্যবাহি ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোঃ জাহাঙ্গীর সরদার(৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় তার সঙ্গে থাকা ছেলে কলেজছাত্র ইমাম সরদার(২০) গুরুতর আহত হয়েছে। আহত কলেজছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বৃদ্ধ পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের আক্কেল আলী সরদারের ছেলে। সোমবার সকালে ঘটে যাহা পাশে থাকা সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়। এলাকা ও হাসপাতাল সুত্রে জানাগেছে, বৃদ্ধ জাহাঙ্গীর সরদার তার কলেজ
অবশেষে আটক হয়েছে যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ভারত ফেরত সাতজনসহ ১০ করোনা রোগীকে। তাদেরকে যশোরে নিয়ে আসা হচ্ছে। সোমবার (২৬ এপ্রিল) বিকেলে তাদের আটক করে পুলিশ।এর আগে শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকে রোববার (২৫ এপ্রিল) দুপুরের মধ্যে হাসপাতাল থেকে পালিয়ে যান তারা। এরপর অভিযোগ উঠে, হাসপাতালের নার্স ও কর্মচারীদের অবহেলার কারণে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। তবে হাসপাতালের তত্ত্বাবধায়কের দাবি
ঝিনাইদহে তীব্র গরম আর রোদে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। সকাল ৮ টার পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে। বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত তাপমাত্রার বারুদ উঠতে থাকে। কয়েক মাস বৃষ্টিপাত না হওয়ায় গরমের মাত্রাটা বেড়েছে। তীব্র গরমে সব চেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষগুলো। প্রকৃতির এমন আচরণে প্রাণ ওষ্ঠাগত তাদের। রোদের তেজে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন
হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ দুই মামলা হয়। গত বৃহস্পতিবার হাটহাজারী থানায় মামলা দুটি হলেও এই বিষয়ে আজ সোমবার জানা গেছে। বিকেলে হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে কারা কারা জড়িত, তাদের চিহ্নিত করতে সময় লেগেছে। কোনও নিরপরাধ মানুষ যেন হয়রানির
খালিয়াজুরী উপজেলা যেনো নেত্রকোনার এক বিচ্ছিন্ন দ্বীপ। বছরের অর্ধেক সময় পানিতে তলিয়ে থাকে বাকী অর্ধেক শুকনো। জীবন যাপনও এই হাওরপারে কঠিন এক যুদ্ধ। তার মাঝে কিছু সহায় সম্বলহীনদের হাওরের মাঝখানে বাঁশের খুটির তৈরি ছোট ছোট টিনের খুপরিই ছিলো তাদের ঠিকানা। নাগরিক সুযোগ-সুবিধা থেকে বিরত এইসব মানুষ সেখানে বাস করতেন ঝড়-তুফান আর বান-আফালের (উত্তাল ঢেউ) সাথে সংগ্রাম করেই। উপজেলার এই দুরাবস্থা পাল্টে যাচ্ছে
নতুন সিদ্ধান্ত অনুযায়ি আবার পরিবর্তন করা হয়েছে শপিংমল খুলে রাখার সময়-সুচী। করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি বজায় রেখে রাজধানীতে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় করোনার বিস্তাররোধে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্তও নেয়া হয়। এ বিষয়ে মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রজ্ঞাপন হতে